সপ্তম শ্রেণির তৃতীয় ইউনিট টেস্ট ইতিহাস প্রশ্ন
সপ্তম শ্রেণির তৃতীয় ইউনিট টেস্ট ইতিহাস প্রশ্ন নতুন হলিষ্টিক পরীক্ষা পদ্ধতি অনুসারে সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের তৃতীয় ইউনিট টেস্টের প্রস্তুতির লক্ষ্যে WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে প্রদান করা হলো। সপ্তম শ্রেণির শিক্ষার্থীরা এই প্রশ্নপত্রটি অনুশীলনের মধ্য দিয়ে তাদের তৃতীয় ইউনিট টেস্ট ইতিহাস পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করতে পারবে।
আমাদের ওয়েবসাইটের Class Note বিভাগে বিবিধ বিষয়ের প্রশ্নের উত্তর, Mock Test বিভাগে একাধিক বিষয়ের অসংখ্য মক টেস্ট, Suggestion বিভাগে অধ্যায়ভিত্তিক সাজেশন প্রদান করা হয়। আমাদের সকল আপডেট লাভ করতে নিয়মিত ভিজিট করো আমাদের ওয়েবসাইটটি।
সপ্তম শ্রেণির তৃতীয় ইউনিট টেস্ট ইতিহাস প্রশ্ন :
তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন
সপ্তম শ্রেণি
বিষয়ঃ ইতিহাস
পূর্ণমানঃ ৭০ সময়ঃ ২ ঘন্টা ৩০ মিনিট
১) সঠিক উত্তরটি নির্বাচন করে লেখঃ ১*৯=৯
ক) উত্তর-পূর্ব ভারতে ভক্তি আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন – (শ্রীমও শঙ্করদেব / ধর্মপাল / দেবপাল)।
খ) সুলতান আলাউদ্দীন খলজির আমলে তৈরী হয় – (কুতুবমিনার / তাজমহল / আলাই দরওয়াজা)।
গ) আদিনা মসজিদ নির্মিত হয়েছিল মালদহের (পান্ডুয়া / গৌড় / বিষ্ণুপুরে)।
ঘ) মহাভারতের ফারসি অনুবাদ হল- (হজমনামা / তুতিনামা / রজমনামা)।
ঙ) মারাঠারা নিজেদের (স্বরাজ্য / মনসব / শিবাজী) গঠনের স্বপ্ন দেখেছিল।
চ) পুরন্দরের চুক্তি অনুযায়ী শিবাজী মুঘলদের (২১টি / ২২টি / ২৩টি) দূর্গ ছেড়ে দিতে বাধ্য হন।
ছ) ইংরেজি ‘Government’ এর সমান শব্দ হল (শাসন / শাসিত / সরকার)।
জ) (গজুরাট / দিল্লী / বাংলা) – জয়ের স্মৃতিতে আকবর বানিয়ে ছিলেন বুলন্দদরওজা।
ঝ) কোন কিছুর সঙ্গে সাদৃশ্য মিলিয়ে ছবি আঁকাকে বলে – (মিনিয়েচার / ক্যালিগ্রাফি / তসভির)।
২) শূন্যস্থান পূরণ করঃ ১*৪=৪
ক) শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের রচয়িতা হলেন _____________।
খ) ____________ জৌনপুরি রাগ তৈরী করেন।
গ) ‘হিন্দু পাদ পাদশাহির’ আদর্শ প্রচার করেন ____________।
ঘ) শ্বেত পাথরে রত্ন বসিয়ে কারুকার্য করাকে বলা হয় ______________।
৩) ঠিক না ভূল লেখঃ ১*৪=৪
ক) ভারতীয় সংবিধানের প্রধান রূপকার হলেন ডঃ রাজেন্দ্র প্রসাদ।
খ) যে সব সুফিয়া ইসলামীয় আইন মেনে চলত তাদের বলা হত ‘বা-শরা।
গ) চৈতন্যচরিতামৃত’ বইটির রচয়িতা মালাধার বসু।
ঘ) ১৬৭৫ খ্রীঃ রায়গড় দুর্গে শিবাজীর অভিষেক হয়েছিল।
৪) বেমানান শব্দটি খুজে বের করোঃ ১*৩=৩
ক) ইংল্যান্ড, ভুটান, জাপান, ভারত।
খ) অষ্টপ্রধান, বর্গি, মাবলে, খালসা।
গ) ভারতনাট্টম, কথাকলি, ভাগ্যচন্দ্র, কথক।
৫) ডানদিকের সঙ্গে বামদিক মেলাওঃ ১*৪=৪
| বামদিক | ডানদিক |
| ক) আবুল ফজল | নিয়ম। |
| খ) শাহজাহান | ফারসি |
| গ) বিধান | আকবরনামা |
| ঘ) সরকার | তাজমহল |
৬) এককথায় উত্তর দাও (যে কোনো ১০টি) ১*১০=১০
ক) পুরন্দরের সন্ধি কত খ্রীষ্টাব্দে স্বাক্ষরিত হয়?
খ) সৎনামিরা কোন সম্রাটের আমলে বিদ্রোহ করেছিল ?
গ) নবম শিখ গুরুর নাম কী ?
ঘ) মাবলে বা মাওয়ালি কি ?
ঙ) ‘কিতাব-উল-হিন্দ’ গ্রন্থের রচয়িতা কে ছিলেন ?
চ) ‘শিরিন কলম’ নামে কে পরিচিত ছিলেন ?
ছ) ‘তুজুক-ই-বাবরি’ কার আত্মজীবনি ?
জ) ‘ক্যালিগ্রাফি’ কি ?
ঝ) ‘কিলারাই পিথোরা’ শহরটি কে প্রতিষ্ঠা করেন ?
ঞ) ‘চারমিনার’ কোথায় অবস্থিত ?
ট) ‘লঙ্গরখানা’ কার সময়ে চালু হয় ?
ঠ) ‘মুন্তাখাব-উৎ-তওয়ারিখ’ গ্রন্থের রচয়িতা কে ছিলেন ?
ড) ভারতের সংবিধান কবে কার্যকর হয় ?
৭) যে কোন পাঁচটি প্রশ্নের উত্তর দাওঃ ২*৫=১০
ক) ভারতে ধ্রুপদি নৃত্যে নবীনতম নৃত্য কোনটি ? কিভাবে এই নৃত্যের বিকাশ ঘটে ?
খ) মধ্যযুগের ভারতে ভক্তিবাদী সাধক সাধিকা কারা ?
গ) ‘শিবায়ন’ কী ? এর থেকে বাংলায় কৃষক জীবনের কী পরিচয় পাওয়া যায় ?
ঘ) শিখদের ‘পঞ্চ-ক’ বলতে কী বোঝায় ?
ঙ) পেশোয়া বলতে কী বোঝায় ?
চ) সুফিবাদ ও ভক্তিবাদের মধ্যে দুটি পার্থক্য লেখ।
ছ) সংবিধান বলতে কি বোঝায় ?
৮) যে কোনো ২টি টীকা লেখোঃ ৪*২=৮
ক) খালসা খ) দীন-ই-ইলাহী গ) কবীর ঘ) পশ্চিমবঙ্গের স্বায়ত্ত্বশাসন
৯) যে কোন ৩টি প্রশ্নের উত্তর দাওঃ ৬*৩=১৮
ক) ভারতকে কেন যুক্তরাষ্ট্রীয় ও গণতান্ত্রিক রাষ্ট্র বলা হয় ? পৌরসভা ও গ্রাম পঞ্চায়েত গুলির কাজ কী কী ?
খ) মুঘল যুগের শেষ দিকে জায়গীরদারি ও মনসবদারি ব্যবস্থায় কেন সংকট তৈরী হয়েছিল ?
গ) বাংলায় বৈষ্ণব আন্দোলনের ফলাফল কী হয়েছিল ?
ঘ) মুঘল চিত্র শিল্পের উন্নতিতে মুঘল বাদশাহদের ভূমিকা কেমন ছিল ?
ঙ) শিবাজির নেতৃত্বে মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠা কিভাবে হয়েছিল ?
LINK TO VIEW PDF FILE (Only for Subscribers)
সপ্তম শ্রেণির বাংলা অধ্যায়ভিত্তিক নোট দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে
আমাদের কথাঃ পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা পর্ষদ ও উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সকল শিক্ষার্থীদের অনলাইন পড়াশোনায় সহায়তা প্রদান করাই আমাদের লক্ষ্য।
পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, দর্শন, সংস্কৃত প্রভৃতি বিষয়ে অনলাইন সহায়তা প্রদান করা হবে। @ সপ্তম শ্রেণির তৃতীয় ইউনিট টেস্ট ইতিহাস প্রশ্ন – WBNOTES.IN
ভালো করে পড়াশোনা করা কেবল পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার মাধ্যম নয়, বরং এটি একজন মানুষের সামগ্রিক জীবন গঠনের মূল ভিত্তি। সঠিক শিক্ষা মানুষের চিন্তাভাবনাকে উন্নত করে এবং ব্যক্তিত্বকে বিকশিত করে।
জ্ঞান ও দক্ষতার বিকাশ গভীর মনোযোগ দিয়ে পড়াশোনা করলে যেকোনো বিষয়ের মূল ধারণা পরিষ্কার হয়। এটি বাস্তব জীবনে সঠিক সিদ্ধান্ত নেওয়া এবং জটিল সমস্যার সমাধান করার দক্ষতা তৈরি করে। @ সপ্তম শ্রেণির তৃতীয় ইউনিট টেস্ট ইতিহাস প্রশ্ন – WBNOTES.IN
উজ্জ্বল ভবিষ্যৎ ও আত্মনির্ভরশীলতা বর্তমান প্রতিযোগিতামূলক যুগে ভালো ক্যারিয়ার গঠনের জন্য উপযুক্ত শিক্ষার কোনো বিকল্প নেই। ভালো পড়াশোনা ভালো কাজের সুযোগ তৈরি করে, যা একজন ব্যক্তিকে আর্থিকভাবে স্বাবলম্বী ও আত্মবিশ্বাসী করে তোলে।
নৈতিকতা ও সামাজিক সচেতনতা প্রকৃত শিক্ষা মানুষের মধ্যে মানবিক মূল্যবোধ, সহমর্মিতা এবং দায়িত্ববোধ জাগ্রত করে। একজন সুশিক্ষিত মানুষ নিজের অধিকারের পাশাপাশি অন্যের প্রতি কর্তব্য সম্পর্কে সচেতন থাকেন, যা একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠনে সহায়ক। @ সপ্তম শ্রেণির তৃতীয় ইউনিট টেস্ট ইতিহাস প্রশ্ন – WBNOTES.IN
পড়াশোনাকে শুধু মুখস্থবিদ্যার মধ্যে সীমাবদ্ধ না রেখে তা ভালোভাবে উপলব্ধি করে শেখা উচিত। নিয়মিত ও পরিকল্পিত অধ্যবসায় একজন সাধারণ শিক্ষার্থীকেও অনন্য উচ্চতায় পৌঁছে দিতে পারে। তাই সফল, সচেতন ও মার্জিত মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য ভালো করে পড়াশোনা করা অত্যন্ত জরুরি।
আমরা প্রতিনিয়ত আমাদের WBNOTES.IN ওয়েবসাইটে শিক্ষার্থীদের জন্য নতুন নতুন আলোচনা প্রদান করবার প্রচেষ্টা করে চলেছি। সকল শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের প্রতি অনুরোধ- আপনারা আপনাদের পরিচিতদের সাথে আমাদের WBNOTES.IN ওয়েবসাইটটিকে শেয়ার করবেন। @ সপ্তম শ্রেণির তৃতীয় ইউনিট টেস্ট ইতিহাস প্রশ্ন – WBNOTES.IN
আমাদের লক্ষ্যঃ পশ্চিমবঙ্গের সকল শিক্ষার্থী ও শিক্ষকদের কাছে সহজবোধ্য ভাষায় বিবিধ বিষয়ের একটি সুসংগঠিত অনলাইন শিক্ষা পরিষেবা পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। আর্থিকভাবে অনগ্রসর শিক্ষার্থীদের জন্য আমরা যেমন বিনামূল্যে জ্ঞানার্জনের সুবিধা প্রদান করেছি; আবার মাননীয় শিক্ষকদের সুবিধার্থে এবং মেধাবী শিক্ষার্থীদের পূর্ণাঙ্গ পরীক্ষা প্রস্তুতি প্রদানের লক্ষ্যে আমাদের WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে প্রদান করা হচ্ছে নরমাল ও প্রিমিয়াম সাবস্ক্রিপশন। আমাদের সাবস্ক্রীপশন পেজে আপনারা এই সংক্রান্ত সমস্ত তথ্য পেয়ে যাবেন।



















