পঞ্চম শ্রেণির প্রথম ইউনিট টেস্ট পরিবেশ প্রশ্ন । Class Five First Unit Test Poribesh Question
পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের প্রথম ইউনিট টেস্ট পরিবেশ পরীক্ষার প্রস্তুতির জন্য WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে পঞ্চম শ্রেণির প্রথম ইউনিট টেস্ট পরিবেশ প্রশ্ন । Class Five First Unit Test Poribesh Question প্রদান করা হলো। এই পরিবেশ মডেল প্রশ্নের সমাধানের মধ্য দিয়ে শিক্ষার্থীরা তাদের পঞ্চম শ্রেণির পরিবেশ প্রথম ইউনিট টেস্ট পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করতে পারবে।
পঞ্চম শ্রেণির প্রথম ইউনিট টেস্ট পরিবেশ প্রশ্ন । Class Five First Unit Test Poribesh Question :
প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন
শ্রেণিঃ পঞ্চম বিষয়ঃ আমাদের পরিবেশ
পূর্ণমানঃ ২০ সময়ঃ ৪০ মিনিট
১) সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখোঃ (যে কোনো ৪টি) ১*৪=৪
১.১) আমাদের শরীরের বর্ম হলো – (চুল / নখ / চামড়া/ মাথা)।
১.২) কোন অঙ্গটি আসলে একটি পেশি? – (মুখ / জিভ / হাত / নাক)।
১.৩) ত্বকে রোদ লাগলে ভিটামিন – (A/ D/B/C) তৈরি হয়।
১.৪) রসিক বিল কোথায় অবস্থিত ? – (কোচবিহার / পুরুলিয়া / সাঁতরাগাছি / কলকাতা)।
১.৫) শরীরে মেলানিন তৈরি করতে সাহায্য করে – (ভিটামিন / ফল / রোদ / বৃষ্টি)।
২) শূন্যস্থান পূরণ করোঃ (যে কোনো ৫টি) ১*৫=৫
২.১) ত্বকের উপরের স্তরে ____________ থাকে না।
২.২) ফুসফুসেই _____________ রোগ বেশি হয়।
২.৩) চিংড়ি একটি ______________ প্রাণী।
২.৪) প্রথম পোষ মানিয়েছিল __________।
২.৫) অনেক লতানো গাছের _____________ হয়।
২.৬) পাহাড়ে অনেক ছোটো ছোটো ঝরনা আছে, তাদের বলে ________ ।
৩) নীচের প্রশ্নগুলির উত্তর দাওঃ (যে কোনো ৫টি) ১*৫=৫
৩.১) কোন্ রোগে DOT চিকিৎসা করতে হয়?
৩.২) ত্বক আমাদের কী উপকার করে?
৩.৩) স্টেথাস্কোপ কে আবিষ্কার করেছিলেন?
৩.৪) কনুই থেকে কবজি পর্যন্ত হাড়ের নাম কী?
৩.৫) শরীরের কোথায় শিরা দেখা যায়?
৩.৬) গন্ডারের খড়্গ আসলে কী?
৩.৭) মাটির একটি জৈব উপাদানের নাম লেখো।
৪) নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাওঃ (যে কোনো ৩টি) ২*৩=৬
৪.১) জীববৈচিত্র্য কাকে বলে?
৪.২) কলেরা রোগের উপসর্গগুলি কী কী?
৪.৩) বৃষ্টির জলকে কী কী কাজে লাগানো যায়?
৪.৪) দুটি মেরুদণ্ডী প্রাণী এবং দুটি অমেরুদণ্ডী প্রাণীর নাম লেখো।
LINK TO VIEW PDF FILE (ONLY FOR SUBSCRIBERS)
পঞ্চম শ্রেণির বাংলা অধ্যায়ভিত্তিক নোট দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে





