সপ্তম শ্রেণির প্রথম ইউনিট টেস্ট ভূগোল প্রশ্ন (মান ৩০) । Class Seven First Unit Test Geography Question
এখানে সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের জন্য আমাদের WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে সপ্তম শ্রেণির প্রথম ইউনিট টেস্ট ইতিহাস প্রশ্ন । Class Seven First Unit Test History Question প্রদান করা হলো। শিক্ষার্থীরা এই প্রশ্নপত্রটি অনুশীলনের মধ্য দিয়ে তাদের প্রথম ইউনিট টেস্ট ইতিহাস পরীক্ষার প্রস্তুতি গ্রহন করতে পারবে।
সপ্তম শ্রেণির প্রথম ইউনিট টেস্ট ইতিহাস প্রশ্ন । Class Seven First Unit Test History Question :
শ্রেণিঃ সপ্তম বিষয়ঃ ভূগোল
পূর্ণমানঃ ৩০ সময়ঃ ১ ঘন্টা
১) সঠিক উত্তর নির্বাচন করোঃ ১*৪=৪
১.১) সূর্যের উত্তরায়ন শেষ হয় – ক) ২২ ডিসেম্বর খ) ২১ জুন গ) ২১ মার্চ ঘ) ২৩ সেপ্টেম্বর
১.২) পৃথিবীর আবর্তনের গতিবেগ সবচেয়ে বেশি হয় – ক) মেরু অঞ্চলে খ) ক্রান্তীয় অঞ্চলে গ) নিরক্ষীয় অঞ্চলে ঘ) উপক্রান্তীয় অঞ্চলে
১.৩) বায়ুর চাপ মাপার একক হল – ক) মিলিবার খ) কিলোওয়াট গ) ডাইন ঘ) কেলভিন
১.৪) এশিয়ার উষ্ণতম স্থান হল – ক) জেকোবাবাদ খ) মৌসিনরাম গ) ভারখায়ানস্ক ঘ) লাদাখ
২) এক কথায় উত্তর দাওঃ ১*৩=৩
২.১) ‘পৃথিবীর ছাদ’ কাকে বলে?
২.২) ক্ষুদ্রতম সমাক্ষরেখার নাম কী?
২.৩) বায়ুর আর্দ্রতা মাপার যন্ত্রের নাম কী?
৩) সংক্ষিপ্ত উত্তর দাওঃ (যে কোনো ৪টি) ২*৪=৮
৩.১) মুক্তিবেগ কাকে বলে?
৩.২) রবিমার্গ কী?
৩.৩) প্রমাণ সময় বলতে কী বোঝো?
৩.৪) আন্তর্জাতিক তারিখরেখার বৈশিষ্ট্য লেখো।
৩.৫) উচ্চতা বৃদ্ধিতে বায়ুর চাপ হ্রাস পায় কেন?
৩.৬) হোয়াং হো নদীকে ‘পীত নদী’ বলে কেন?
৪) ব্যাখ্যামূলক উত্তর দাওঃ (যে কোনো ৫টি) ৩*৫=১৫
৪.১) অপসূর ও অনুসুরের মধ্যে পার্থক্য লেখো।
৪.২) পৃথিবীর কক্ষপথের বৈশিষ্ট্যগুলি লেখো।
৪.৩) অক্ষরেখা ও দ্রাঘিমারেখার পার্থক্য লেখো।
৪.৪) G.P.S -এর ব্যবহারগুলি লেখো।
৪.৫) বায়ুচাপের পার্থক্যের কারণগুলি কী কী?
৪.৬) ‘চরম বৈশিষ্ট্যের মহাদেশ’ কোন্ মহাদেশকে বলে এবং কেন?












