উচ্চমাধ্যমিক চতুর্থ সেমিস্টার শিক্ষাবিজ্ঞান (Education) প্রশ্নপত্র
দ্বাদশ শ্রেণির চতুর্থ সেমিস্টার প্রদান করতে চলা শিক্ষার্থীদের জন্য আমাদের WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে উচ্চমাধ্যমিক চতুর্থ সেমিস্টার শিক্ষাবিজ্ঞান (Education) প্রশ্নপত্র প্রদান করা হলো। শিক্ষার্থীরা এই প্রশ্নগুলির উত্তর সমাধানের মধ্য দিয়ে তাদের উচ্চমাধ্যমিক শিক্ষাবিজ্ঞান চতুর্থ সেমিস্টার পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করতে পারবে। আমাদের ওয়েবসাইটে শিক্ষার্থীদের জন্য নিয়মিত নোট, সাজেশন, প্রশ্নপত্র, মক টেস্ট প্রদান করা হয়ে থাকে। আমাদের সকল প্রকার আপডেট দেখতে নিয়মিত আমাদের ওয়েবসাইট ভিজিট করতে হবে।
উচ্চমাধ্যমিক চতুর্থ সেমিস্টার শিক্ষাবিজ্ঞান (Education) প্রশ্নপত্র :
উচ্চমাধ্যমিক চতুর্থ সেমিস্টার
বিষয়ঃ শিক্ষাবিজ্ঞান
পূর্ণমানঃ ৪০ সময়ঃ ২ ঘন্টা
ক) অতি সংক্ষিপ্ত উত্তর দাওঃ ২*৫=১০
১) পুনরুদ্রেক ও প্রত্যভিজ্ঞা কাকে বলে? অথবা, অপারেন্ট ও রেসপন্ডেন্ট বলতে কী বোঝায়? ২
২) R-টাইপ ও S-টাইপ অনুবর্তন বলতে কী বোঝ? অথবা, কৈশোরকালকে ‘ঝড় ঝঞ্ঝার কাল’ কেন বলা হয়? ২
৩) কম্পিউটারের মেমোরি কত প্রকার ও কী কী? অথবা, ‘ডিজিটাল বিশ্ব’ বলতে কী বোঝানো হয়? ২
৪) রাশিবিজ্ঞানকে “ফলিত বিজ্ঞান” (Applied Science) বলা হয় কেন? অথবা, শিক্ষা রাশিবিজ্ঞানে ব্যবহৃত হয় এমন দুটি লেখচিত্রের নাম লেখো। ২
৫) মিন বা গড় কতভাবে নির্ণয় করা যায় এবং কী কী? অথবা, সহগতির পরিমাপের জন্য কে, কবে প্রোডাক্ট মোমেন্ট পদ্ধতির উদ্ভাবন করেন? ২
খ) সংক্ষিপ্ত উত্তর দাওঃ ৫*২=১০
১) সহমর্মিতা ও সহানুভূতির মূল পার্থক্য কী? কার্যকরী যোগাযোগ কাকে বলে? ২+৩
অথবা, মূল্যবোধের শিক্ষা কাকে বলে? এই শিক্ষা কীভাবে “ভালো থাকা” (Well being) কে নিশ্চিত করে? ৫
২) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বলতে কী বোঝ? এর উপাদানগুলির বিবরণ দাও। ১+৪
অথবা, ICT কী? এর গুরুত্বগুলি উল্লেখ করো। ১+৪
গ) ব্যাখ্যামূলক উত্তর দাওঃ ১০*২=১০
১) শিখন কাকে বলে? রবার্ট গ্যানের প্রকাশিত ক্রমোচ্চশীলতার শিখন তত্ত্বটি কী? ২+৮
অথবা, বুদ্ধির (Intelligence) সংজ্ঞা দাও। বুদ্ধির দুটি কাজ এর উল্লেখ করো। বুদ্ধির পরিমাপ কীভাবে করা যায়? ১+২+৭
২) আয়তলেখ (Histogram) কী? আয়তলেখের দুটি সুবিধা উল্লেখ করো। নিম্নলিখিত শ্রেণিবদ্ধ রাশিমালাটির একটি আয়তলেখ অঙ্কন করো। ২+২+৬
স্কোর (x) পরিসংখ্যা (f)
60-65 2
66-71 7
72-77 10
78-83 10
84-89 8
90-95 6
96-101 3
অথবা, কেন্দ্রিয় প্রবণতা কাকে বলে? এর পরিমাপের উপায়গুলি কী কী? কেন্দ্রিয় প্রবণতা পরিমাপের উপায়গুলির দুটি করে সুবিধা ও দুটি করে অসুবিধা উল্লেখ করো। ২+২+৬









