hs-fourth-semester-education-suggestion

উচ্চমাধ্যমিক শিক্ষাবিজ্ঞান চতুর্থ সেমিস্টার সাজেশন

দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য আমাদের WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে উচ্চমাধ্যমিক শিক্ষাবিজ্ঞান চতুর্থ সেমিস্টার সাজেশন প্রদান করা হলো। শিক্ষার্থীরা এই শিক্ষাবিজ্ঞান (Education) সাজেশনের প্রশ্নের উত্তরগুলি তৈরির মধ্য দিয়ে তাদের উচ্চমাধ্যমিক শিক্ষাবিজ্ঞান চতুর্থ সেমিস্টার পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করতে পারবে। আমাদের ওয়েবসাইটে শিক্ষার্থীদের জন্য নিয়মিত বিবিধ নোট, সাজেশন ও প্রশ্নপত্র প্রদান করা হয়। আমাদের সকল প্রকার আপডেট দেখতে নিয়মিত ওয়েবসাইট ভিজিট করতে হবে।

উচ্চমাধ্যমিক শিক্ষাবিজ্ঞান চতুর্থ সেমিস্টার সাজেশন : 

 

শিখনঃ

প্রশ্নমান – ২

১) শিখনের সংজ্ঞা দাও।

২) শিখনের স্তরগুলি কী কী?

৩) শিখনের দুটি বৈশিষ্ট্য লেখো।

৪) পরিণমন বলতে কী বোঝ ?

৫) পরিণমনের দুটি বৈশিষ্ট্য লেখো।

৬) শিখনকে কেন ধারাবাহিক প্রক্রিয়া বলা হয় ?

৭) শিখন ও পরিণমনের মধ্যে দুটি পার্থক্য লেখো।

৮) মনোযোগ কী ?

৯) মনোযোগের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো।

১০) মনোযোগের দুটি বস্তুগত নির্ধারকের নাম লেখো।

১১) মনোযোগের একটি অভ্যন্তরীণ উদ্দীপকের নাম লেখো।

১২) প্রেষণা বলতে কী বোঝো?

১৩) প্রেষণার দুটি বৈশিষ্ট্য লেখো।

১৪) প্রেষণা সৃষ্টিতে শিক্ষকের দুটি ভূমিকা উল্লেখ করো।

১৫) প্রেষণা চক্র বলতে কী বোঝো?

১৬) আগ্রহের সংজ্ঞা দাও।

১৭) আগ্রহের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো।

১৮) স্মৃতি বা স্মরণ কাকে বলে ?

১৯) স্মৃতির দুটি বৈশিষ্ট্য লেখো।

২০) বিস্মৃতি কী ?

২১) বিস্মৃতির দুটি কারণ লেখো।

 

প্রশ্নমান – ১০

১) পরিণমন কাকে বলে ? পরিণমনের বৈশিষ্ট্য ও শিক্ষাক্ষেত্রে পরিণমনের গুরুত্ব আলোচনা করো।

২) স্পিয়ারম্যানের দ্বি-উপাদান তত্ত্বটি আলোচনা করো।

৩) শিখন ও পরিণমনের মধ্যে সম্পর্ক কীরূপ ? শিক্ষাক্ষেত্রে পরিণমনের ভূমিকা আলোচনা করো।

৪) প্রেষণা কাকে বলে ? প্রেষণা চক্র সম্পর্কে আলোচনা করো। প্রেষণার শিক্ষাগত গুরুত্ব লেখো।

৫) মনোযোগের সংজ্ঞা দাও। মনোযোগের নির্ধারকগুলি আলোচনা করো।

৬) থার্স্টোন-এর প্রাথমিক বা বহু বা দলগত উপাদান তত্ত্বটি আলোচনা করো। শিক্ষাক্ষেত্রে এই তত্ত্বের গুরুত্ব কী?

৭) আগ্রহ বলতে কী বোঝো ? শিক্ষাক্ষেত্রে আগ্রহের গুরুত্ব সম্পর্কে বিশ্লেষণ করো।

শিখন কৌশলঃ

প্রশ্নমান – ২

১) অনুবর্তন কী ?

২) অনুবর্তনের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো।

৩) অপারেন্ট অনুবর্তন কী?

৪) প্রাচীন অনুবর্তন কাকে বলে ?

৫) প্রাচীন অনুবর্তনের সাংকেতিক রূপটি লেখো।

৬) স্কিনারের সক্রিয় অনুবর্তন তত্ত্বে কী ধরনের উদ্দীপকের উপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছে ? সক্রিয় আচরণ বলতে কী বোঝো ?

৭) প্রাচীন অনুবর্তন ও সক্রিয় অনুবর্তনের পার্থক্য লেখো।

৮) অপানুবর্তন কী ?

৯) শিক্ষণ ও অনুবর্তনের সম্পর্ক কী ?

১০) থর্নডাইকের প্রচেষ্টা ও ভুলের কৌশল কী ? পাজল বক্স কী ?

১১) অন্তর্দৃষ্টিমূলক শিখন বলতে কী বোঝায়?

১২) কাইমোগ্রাফ বলতে কী বোঝো ?

১৩) পাজল বক্স কী ?

১৪) থর্নডাইকের শিখনের সূত্রগুলি লেখো।

১৫) থর্নডাইকের মতে, ফললাভের সূত্রটি কী ?

১৬) থর্নডাইকের অনুশীলন সূত্রটি লেখো।

১৭) গেস্টাল্ট শব্দের অর্থ কী ?

১৮) শেপিং বলতে কী বোঝো ?

১৯) সক্রিয় অনুবর্তন তত্ত্বের অপর নাম কী? এর প্রবক্তা কে ?

 

প্রশ্নমান – ১০

১) প্রাচীন অনুবর্তন কাকে বলে ? শিক্ষাক্ষেত্রে প্রাচীন অনুবর্তন এর গুরুত্ব লেখো।

২) থর্নডাইকের শিখনের মূল সূত্রগুলি কী কী? শিক্ষাক্ষেত্রে মূলসূত্রগুলির গুরুত্ব আলোচনা করো।

৩) অপারেন্ট বা সক্রিয় অনুবর্তন বলতে কী বোঝো ? অপারেন্ট অনুবর্তনের বৈশিষ্ট্য ও শিক্ষাক্ষেত্রে সক্রিয় অনুবর্তনের গুরুত্ব লেখো।

৪) সক্রিয় বা অপারেন্ট অনুবর্তন কাকে বলে? সংক্ষেপে স্কিনার বক্সের পরীক্ষাটি বর্ণনা করো।

 

বুদ্ধি, সৃজনশীলতা এবং ব্যক্তিত্বঃ

প্রশ্নমান – ২

১) বুদ্ধি কী ?

২) বুদ্ধির দুটি বৈশিষ্ট্য লেখো।

৩) বুদ্ধ্যঙ্ক বলতে কী বোঝায় ?

৪) স্পিয়ারম্যানের বুদ্ধি সংক্রান্ত তত্ত্বে ‘S factor’ বা বিশেষ মানসিক ক্ষমতা কী?

৫) কত সালে কোন্ বইতে মনোবিদ গার্ডনার তাঁর সাতটি বুদ্ধির কথা প্রচার করেন?

৬) থর্নডাইক কত প্রকার বুদ্ধির উপাদানের কথা বলেছেন ?

৭) ‘A’ বুদ্ধি ও ‘B’ বুদ্ধি কী ?

৮) বুদ্ধির অভীক্ষা কী? বুদ্ধির অভীক্ষার দুটি বৈশিষ্ট্য লেখো।

৯) স্টার্ন-এর মতে বুদ্ধির সংজ্ঞা দাও।

১০) তরল বুদ্ধির সংজ্ঞা দাও।

১১) বুদ্ধি সংক্রান্ত দুটি তত্ত্বের নাম লেখো।

১২) বিশেষ মানসিক ক্ষমতার যে-কোনো দুটি বৈশিষ্ট্য লেখো।

১৩) সৃজনশীলতার সংজ্ঞা দাও।

১৪) সৃজনশীলতার উপাদানগুলি কী কী ?

১৫) সৃজনশীলতার বৈশিষ্ট্য লেখো।

১৬) স্পিয়ারম্যানের G-এর সঙ্গে তুলনীয় ক্যাটেলের কোন্ ধরনের বুদ্ধি ?

১৭) ব্রেনস্টর্মিং কী ?

১৮) ব্যক্তিত্ব কী ?

১৯) ব্যক্তিত্বের বৈশিষ্ট্য লেখো।

২০) স্পিয়ারম্যানের মানসিক ক্ষমতা সংক্রান্ত তত্ত্ব ও থার্স্টোনের মানসিক ক্ষমতা সংক্রান্ত তত্ত্বের মধ্যে দুটি পার্থক্য লেখো।

 

মানসিক স্বাস্থ্যঃ

প্রশ্নমান – ২

১) মানসিক স্বাস্থের সংজ্ঞা দাও।

২) বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-এর মতে মানসিক স্বাস্থ্য কী ?

৩) মানসিক স্বাস্থ্যর বৈশিষ্ট্যগুলি লেখো।

৪) উত্তম মানসিক স্বাস্থ্যর দুটি লক্ষণ উল্লেখ করো।

৫) কিশোর-কিশোরীদের মধ্যে স্বাভাবিক মানসিক স্বাস্থ্যের সমস্যাগুলি কী কী?

৬) মানসিক স্বাস্থ্যের ওপর প্রভাব বিস্তারকারী দুটি উপাদানের নাম লেখো।

৭) মানসিক স্বাস্থ্যবিজ্ঞানের সংজ্ঞা দাও।

৮) মানসিক অসুস্থতার কয়েকটি লক্ষণ উল্লেখ করো।

৯) উদ্বেগের লক্ষণগুলি কী কী ?

১০) আচরণগত সমস্যা কী ?

১১) আচরণগত সমস্যা প্রতিরোধে শিক্ষকের ভূমিকা লেখো।

১২) আচরণগত সমস্যা নির্ণয়ের পদ্ধতিগুলি কী কী ?

১৩) বিদ্যালয়ে থাকাকালীন শিশুর কয়েকটি নেতিবাচক আচরণের উদাহরণ দাও। শিশুর মধ্য থেকে এই আচরণ কীভাবে দূর করা যেতে পারে?

১৪) শ্রেণিকক্ষে শিশুদের দুটি আচরণমূলক সমস্যা উল্লেখ করো।

১৫) সহপাঠীকে উৎপীড়নের কারণ লেখো।

 

প্রশ্নমান – ৫

১) WHO-এর মতে, স্বাস্থ্য কী? দৈনন্দিন জীবনে মানসিক স্বাস্থ্যের সুস্থতার সুরক্ষায় কী কী করণীয় হওয়া উচিত ?

২) উত্তম মানসিক স্বাস্থ্য গঠনে শিক্ষকের ভূমিকা লেখো।

৩) উত্তম মানসিক স্বাস্থ্যর লক্ষণগুলি লেখো।

৪) মানসিক স্বাস্থ্যজনিত সমস্যা চিহ্নিতকরণের উপায়গুলি কী কী?

 

সুস্থতাঃ

প্রশ্নমান – ২

১) সুস্থতা কী ?

২) মানসিক সুস্থতার প্রধান কটি ধরন ও কী কী ?

৩) মানসিক সুস্থতার মূল উপাদানগুলি কী কী ?

৪) মানসিক সুস্থতা বজায় রাখার উপায়গুলি কী কী ?

৫) মনস্তাত্ত্বিক সুস্থতা বলতে কী বোঝো ?

৬) আধ্যাত্মিক সুস্থ থাকতে হলে কী কী করতে হবে ব্যক্তিকে ?

৭) একজন ব্যক্তি কখন অর্থনৈতিক সুস্থ থাকেন?

৮) মানসিক অস্থিরতার লক্ষণগুলি কী কী ?

৯) মাইন্ড ফুলনেস কী ?

১০) যোগা শিক্ষার উদ্দেশ্যগুলি কী কী ?

১১) যোগাসনের উপকারিতাগুলি লেখো।

১২) আন্তর্জাতিক যোগ দিবস বলতে কী বোঝায় ?

১৩) ধ্যান কাকে বলে ?

 

প্রশ্নমান – ৫

১) সুস্থতার জন্য ব্যক্তির কোন্ কোন্ উপায়গুলি অবলম্বন করা উচিত ?

২) অপসংগতি কী? অপসংগতির কয়েকটি শর্ত লেখো।

৩) মানব কল্যাণে ধ্যানের ভূমিকা কী ?

 

মানসিক স্বাস্থ্য ও সুস্থতার উন্নয়নে জীবন দক্ষতাঃ 

প্রশ্নমান – ২

১) মানসিক স্বাস্থ্য উন্নত করতে দৈনন্দিন জীবনে কোন অভ্যাসগুলি কার্যকর ?

২) জীবন দক্ষতা বলতে কী বোঝো ?

৩) বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) নির্ধারিত দশটি জীবন দক্ষতাগুলি লেখো।

৪) জীবন দক্ষতা উন্নয়ন কী ?

৫) মানসিক সুস্থতা বৃদ্ধির জন্য কোন কোন্ জীবন দক্ষতা গুরুত্বপূর্ণ ?

৬) খেলাধূলা কীভাবে জীবন দক্ষতা বিকাশে সাহায্য করে ?

৭) ‘জীবন দক্ষতা’ অর্জন করলে ব্যক্তির কোন্ কোন্ গুণগুলি বিকাশ লাভ করে ?

৮) মানসিক স্বাস্থ্য রক্ষার ক্ষেত্রে জীবন দক্ষতার দুটি ভূমিকা লেখো।

৯) জীবন দক্ষতা শিক্ষার প্রশিক্ষণে শিক্ষকের দুটি ভূমিকা লেখো।

১০) জীবন দক্ষতা অর্জনে ব্যক্তি ব্যর্থ হলে কী কী সমস্যার সম্মুখীন হতে হয় ?

 

প্রশ্নমান – ৫

১) জীবন দক্ষতা বলতে কী বোঝো? এর প্রয়োজনীয়তা আলোচনা করো।

২) বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO কর্তৃক নির্ধারিত দশটি জীবন দক্ষতা সম্পর্কে লেখো।

৩) শ্রেণিকক্ষে জীবন দক্ষতা শিক্ষা গড়ে তোলার জন্য ব্যবহৃত কয়েকটি কার্যাবলি সম্পর্কে লেখো।

 

শিক্ষা প্রযুক্তিবিদ্যাঃ

প্রশ্নমান – ২

১) শিক্ষা প্রযুক্তিবিদ্যার সংজ্ঞা দাও।

২) শিক্ষায় প্রযুক্তিবিদ্যার দুটি পরিধি উল্লেখ করো।

৩) UNESCO এর মতে শিক্ষা প্রযুক্তিবিদ্যা কী ?

৪) শিক্ষাপ্রযুক্তিবিজ্ঞানের কাজ কী ?

৫) শিক্ষামূলক প্রযুক্তিবিদ্যার কয়েকটি বৈশিষ্ট্য লেখো।

৬) শিক্ষাপ্রযুক্তিবিজ্ঞানের দুটি সীমাবদ্ধতা লেখো।

৭) শিক্ষা প্রযুক্তি ও শিক্ষার প্রযুক্তির দুটি পার্থক্য লেখো।

৮) শিক্ষাপ্রযুক্তিবিদ্যায় 5টি M বলতে কী বোঝানো হয় ?

 

প্রশ্নমান – ৫ 

১) শিক্ষা প্রযুক্তিবিদ্যার সুবিধাগুলি আলোচনা করো।

২) শিক্ষা প্রযুক্তিবিদ্যার উদ্দেশ্যগুলি লেখো।

৩) শিক্ষায় প্রযুক্তিবিজ্ঞানের অবদান বা গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো।

 

শিক্ষা প্রযুক্তিবিদ্যার উপাদানঃ 

প্রশ্নমান – ২

১) শিক্ষা প্রযুক্তিবিদ্যায় সফ্টওয়্যার দৃষ্টিভঙ্গি কী ?

২) শিক্ষা প্রযুক্তিবিদ্যায় হার্ডওয়্যার দৃষ্টিভঙ্গি কাকে বলে ?

৩) CAL বলতে কী বোঝায়?

৪) সফটওয়্যার ও হার্ডওয়্যার বলতে কী বোঝো ?

৫) শিক্ষাক্ষেত্রে জনপ্রিয় হার্ডওয়্যার উপকরণগুলি কী কী ?

৬) দুটি সিস্টেম সফট্ওয়ার ও দুটি অ্যাপ্লিকেশন সফটওয়ার-এর নাম লেখো।

৭) সফটওয়্যার ও হার্ডওয়্যার-এর মধ্যে দুটি পার্থক্য লেখো।

৮) ডিজিটাল বিপ্লব কী?

৯) ডিজিটাল বিপ্লবের দুটি অসুবিধা লেখো।

 

প্রশ্নমান – ৫

১) হার্ডওয়্যার প্রযুক্তি বলতে কী বোঝো ? এর বৈশিষ্ট্যগুলি লেখো।

২) সফটওয়্যার বলতে কী বোঝো? এর বৈশিষ্ট্যগুলি লেখো।

৩) ভাষা পরীক্ষাগার কী? এর উদ্দেশ্যগুলি লেখো।

 

তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিদ্যাঃ

প্রশ্নমান – ২

১) e-learning কী ?

২) শিক্ষাক্ষেত্রে ICT ব্যবহারের গুরুত্ব কী ?

৩) ICT-এর সম্পূর্ণ নাম কী ?

৪) বিদ্যালয়ে ICT অন্তর্ভুক্তকরণের ক্ষেত্রে দুটি সমস্যা লেখো।

৫) ROM এবং RAM-এর মধ্যে যে-কোনো দুটি পার্থক্য উল্লেখ করো।

৬) যোগাযোগের বৈশিষ্ট্য লেখো।

৭) যোগাযোগের উদ্দেশ্যগুলি লেখো।

৮) যোগাযোগের উপাদানগুলো লেখো।

 

প্রশ্নমান – ৫

১) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বলতে কী বোঝো? শিক্ষায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বৈশিষ্ট্যগুলি লেখো।

২) তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহারগুলি লেখো।

৩) শিক্ষাক্ষেত্রে ICT-র ভূমিকা লেখো।

 

শিক্ষায় রাশিবিজ্ঞানঃ 

প্রশ্নমান – ২

১) রাশিবিজ্ঞান কাকে বলে?

২) স্কোর কাকে বলে ?

৩) শিক্ষাক্ষেত্রে রাশিবিজ্ঞানের প্রয়োজনীয়তা লেখো।

৪) ট্যালি কী?

৫) ট্যালি চিহ্ন কাকে বলা হয় ? পরিসংখ্যা বণ্টন গঠনের সময় ট্যালি চিহ্ন কেন ব্যবহার করা?

৬) রাশিবিজ্ঞানে শ্রেণিব্যবধান বলতে কী বোঝো ?

৭) রাশিবিজ্ঞানে লেখচিত্র কাকে বলে ? যে-কোনো একটি লেখচিত্রের নাম লেখো, যার সাহায্যে একটি পরিসংখ্যা বণ্টনকে পরিবেশন করা হয়।

৮) পরিসংখ্যা বা Frequency কী?

৯) লেখচিত্রের মাধ্যমে তথ্য পরিবেশনের সুবিধা কী?

১০) প্রসার বলতে কী বোঝো ?

১১) পরিসংখ্যা বহুভুজ কী?

১২) অবিচ্ছিন্ন চল কাকে বলে ? একটি অবিচ্ছিন্ন চলের উদাহরণ দাও।

১৩) বিচ্ছিন্ন চল বা বিচ্ছিন্ন রাশি কাকে বলে ? একটি বিচ্ছিন্ন চল ও একটি অবিচ্ছিন্ন চলের উদাহরণ দাও।

১৪) আয়তলেখচিত্র বা হিস্টোগ্রাম কী ?

১৫) পাইগ্রাফ কী ?

১৬) পরিসংখ্যা বহুভুজের একটি বা দুটি সুবিধা লেখো।

১৭) শিক্ষাক্ষেত্রে পরিসংখ্যানের দুটি উপযোগিতা লেখো।

১৮) রাশিবিজ্ঞানে ব্যবহৃত বিষমতার পরিমাপগুলি উল্লেখ করো।

১৯) গড় কী? এর মাধ্যমে কী জানা যায় ?

২০) কল্পিত গড় কী? একে কোন্ চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় ?

২১) গড়মান কাকে বলে ?

২২) গড়ের ব্যবহার ও ধর্ম লেখো।

২৩) মধ্যমান বা মধ্যমা কাকে বলে ?

২৪) সম্যক বিচ্যুতি বা আদর্শ বিচ্যুতি কাকে বলে ?

২৫) সম্যক বিচ্যুতির দুটি ব্যবহার লেখো।

২৬) সহগতির সহগাঙ্ক কাকে বলে ?

২৭) ধনাত্মক সহগতি কাকে বলে ?

২৮) ঋণাত্মক সহগতি কাকে বলে ?

২৯) শূন্য সহগতি কাকে বলে ?

৩০) প্রোডাক্ট মোমেন্ট পদ্ধতির প্রবক্তা কে? এটি অপর কী নামে পরিচিত ?

 

প্রশ্নমান – ১০

১) রাশিবিজ্ঞান কাকে বলে? শিক্ষাক্ষেত্রে রাশিবিজ্ঞানের প্রয়োজনীয়তাগুলি আলোচনা করো।

২) পরিসংখ্যা কী? শিক্ষাক্ষেত্রে পরিসংখ্যানের উপযোগিতাগুলি আলোচনা করো।

PDF DOWNLOAD LINK (ONLY FOR SUBSCRIBERS) 

উচ্চমাধ্যমিক শিক্ষাবিজ্ঞান চতুর্থ সেমিস্টার সাজেশন

দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিস্টার বাংলা অধ্যায়ভিত্তিক MCQ প্রশ্নের উত্তর দেখতে নিম্নের লিঙ্কটি অনুসরণ করতে হবে 

CLASS 12 EDUCATION SUGGESTIONS

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করার প্রচেষ্টা করবেন না !
Scroll to Top