উচ্চমাধ্যমিক চতুর্থ সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নপত্র (Set 3)
আমাদের WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য উচ্চমাধ্যমিক চতুর্থ সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নপত্র (Set 3) প্রদান করা হলো। শিক্ষার্থীরা এই ডেমো রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নপত্রটি সমাধানের মধ্য দিয়ে তাদের উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান চতুর্থ সেমিস্টার পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করতে পারবে।
উচ্চমাধ্যমিক চতুর্থ সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নপত্র (Set 3) :
সংক্ষিপ্ত প্রশ্নোত্তর (Type – 1) ২*৫=১০
১) ‘Politics Among Nations’ গ্রন্থটি কার লেখা? এটি কত খ্রিষ্টাব্দে প্রকাশিত হয়?
২) ইউরোপীয় পার্লামেন্ট কী?
৩) ইমপিচমেন্ট পদ্ধতি কী? অথবা, বিচারবিভাগীয় সক্রিয়তা বলতে কী বোঝায়?
৪) নারীদের ক্ষমতায়নে নাগরিক সমাজ আন্দোলনের ভূমিকা সংক্ষেপে লেখো। অথবা, নর্মদা বাঁচাও আন্দোলনের দাবি কী ছিল?
৫) গ্রাম পঞ্চায়েতের দুটি আয়ের উৎস লেখো।
সংক্ষিপ্ত প্রশ্নোত্তর (Type – 2) ৩*৪=১২
১) ইউরোপীয় ইউনিয়নের উদ্ভবের ইতিহাস সংক্ষেপে আলোচনা করো। অথবা, সার্কের যে-কোনো চারটি সাফল্য বর্ণনা করো।
২) ভারতের নাগরিক সমাজ আন্দোলনের ভূমিকা আলোচনা করো।
৩) জেলা পরিষদের ক্ষমতা ও কার্যাবলি আলোচনা করো।
ব্যাখ্যামূলক প্রশ্নোত্তর ৩*৬=১৮
১) আন্তর্জাতিক সম্পর্কের বাস্তববাদী তত্ত্ব সম্পর্কে আলোচনা করো। অথবা, আন্তর্জাতিক সম্পর্কের মার্কসীয় তত্ত্বের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো।
২) বিশ্বায়নের কারণগুলি আলোচনা করো।
৩) ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলি আলোচনা করো। অথবা, লোকসভার স্পিকারের নিরপেক্ষতা সম্পর্কে আলোচনা করো।







