অষ্টম শ্রেণির দ্বিতীয় ইউনিট টেস্ট ইতিহাস প্রশ্ন (SET 2)
অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের দ্বিতীয় ইউনিট টেস্ট ইতিহাস পরীক্ষার প্রস্তুতির জন্য WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে অষ্টম শ্রেণির দ্বিতীয় ইউনিট টেস্ট ইতিহাস প্রশ্ন (SET 2) প্রদান করা হলো। নতুন পরীক্ষা পদ্ধতি অনুসারে এই ৫০ নম্বরের ইতিহাস মডেল প্রশ্নের সমাধানের মধ্য দিয়ে শিক্ষার্থীরা তাদের অষ্টম শ্রেণির ইতিহাস দ্বিতীয় ইউনিট টেস্ট পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করতে পারবে।
অষ্টম শ্রেণির দ্বিতীয় ইউনিট টেস্ট ইতিহাস প্রশ্ন (SET 2) :
শ্রেণিঃ অষ্টম বিষয়ঃ ইতিহাস
পূর্ণমানঃ ৫০ সময়ঃ ১ ঘন্টা ৪০ মিনিট
ক) সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখোঃ ১×১০=১০
১) দাদন বলতে বোঝায় – ক) অগ্রিম অর্থ খ) বেগার শ্রম গ) চাষ করা ঘ) অপচয়
২) জাতীয় কংগ্রেসের প্রথম সভা বসেছিল – ক) বোম্বাইতে খ) মাদ্রাজে গ) গোয়াতে ঘ) কলকাতায়
৩) উলগুলান শব্দের অর্থ হল – ক) আন্দোলন খ) শান্তি স্থাপন গ) বিদ্রোহ ঘ) বন্দোবস্ত
৪) দাদন বলতে বোঝায় – ক) অগ্রিম জমি নেওয়া খ) অগ্রিম নীল নেওয়া গ) অগ্রিম টাকা নেওয়া ঘ) অগ্রিম টাকা দেওয়া
৫) জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন – ক) আনন্দমোহন বসু খ) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় গ) অরবিন্দ ঘোষ
৬) বাংলার রাজস্ব আদায়ের ক্ষেত্রে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করা হয় – ক) ১৭৭২ খ্রিঃ খ) ১৭৮০ খ্রিঃ গ) ১৭৯৩ খ্রিঃ ঘ) ১৮০০ খ্রিঃ
৭) বাঁশের কেল্লা গড়ে তোলা হয়েছিল – ক) সাঁওতাল বিদ্রোহের সময় খ) নীল বিদ্রোহের সময় গ) বারাসাত বিদ্রোহের সময় ঘ) মোপালা বিদ্রোহের সময়
৮) বঙ্গভঙ্গের পরিকল্পনা করেছিলেন – ক) লর্ড মিন্টো খ) লর্ড ডাফরিন গ) লর্ড কার্জন ঘ) লর্ড আরউইন
৯) ওয়াহাবি আন্দোলনের সূচনা হয় – ক) আরবে খ) ভারতে গ) ইরানে ঘ) ইংল্যান্ডে
১০) জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয় – ক) ১৯০৫ খ্রিঃ খ) ১৯০৭ খ্রিঃ গ) ১৯০৬ খ্রিঃ ঘ) ১৯০৮ খ্রিঃ
খ) নীচের প্রশ্নগুলির উত্তর দাওঃ ১×৮=৮
১) অর্থনৈতিক জাতীয়তাবাদের প্রবক্তা কে ছিলেন?
২) দিকু কাদের বলা হয়?
৩) নব্যবঙ্গ নামে কারা পরিচিত?
৪) কে সতীদাহপ্রথা বন্ধ করার পক্ষে জোরালো আন্দোলন গড়ে তুলেছিলেন?
৫) সতীদাহ প্রথা কে নিসিদ্ধ করেন?
৬) কত খ্রিস্টাব্দে রেলপথ নির্মাণের প্রকল্প শুরু হয়?
৭) সত্যসাধক সমাজ কে প্রতিষ্ঠা করেন?
৮) সাঁওতাল বিদ্রোহের দুজন নেতার নাম লেখো।
গ) সংক্ষিপ্ত উত্তর দাওঃ (যে কোনো ৫টি) ২×৫=১০
১) সূর্যাস্ত আইন কী?
২) ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কবে কোথায় অনুষ্ঠিত হয়?
৩) ‘নব্যবঙ্গ গোষ্ঠী’ কারা?
৪) ‘মহওলওয়ারি ব্যবস্থা’ কী?
৫) অর্থনৈতিক জাতীয়তাবাদ কী?
৬) ক্ষুদিরাম বসু স্মরণীয় কেন?
ঘ) যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাওঃ ৩×৩=৯
১) টীকা লেখোঃ সম্পদের বহির্গমন
২) নারীশিক্ষা ও পণ্ডিতা রমাবাঈ সম্পর্কে যা জানো লেখো।
৩) টীকা লেখোঃ চিরস্থায়ী বন্দোবস্ত
৪) কৃষির বাণিজ্যিকিকরণ বলতে কি বোঝো?
ঙ) যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাওঃ ২×৪=৮
১) হিউম ডাফরিন ষড়যন্ত্র তত্ত্ব কী?
২) নীল বিদ্রোহ সম্পর্কে যা জানো লেখো।
৩) স্ত্রী শিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো।
চ) যে কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ ১×৫=৫
১) সিপাহী বিদ্রোহকে কি মহাবিদ্রোহ বলা যায়? – তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
২) সমাজ সংস্কার আন্দোলনে রাজা রামমোহন রায়ের ভূমিকা আলোচনা করো।


















