নবম শ্রেণির ইতিহাস প্রশ্ন (প্রথম ইউনিট টেস্ট)
নবম শ্রেণির শিক্ষার্থীদের জন্য আমাদের WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে নবম শ্রেণির ইতিহাস প্রশ্ন (প্রথম ইউনিট টেস্ট) প্রদান করা হলো। এই মডেল প্রশ্নপত্রটি অনুশীলনের মধ্য দিয়ে নবম শ্রেণির শিক্ষার্থীরা তাদের প্রথম ইউনিট টেস্ট ইতিহাস পরীক্ষার প্রস্তুতি গ্রহন করতে সমর্থ হবে। আমাদের ওয়েবসাইটের সকল আপডেট পেতে নিয়মিত ভিজিট করতে হবে আমাদের ওয়েবসাইটটি।
নবম শ্রেণির ইতিহাস প্রশ্ন (প্রথম ইউনিট টেস্ট) :
প্রথম ইউনিট টেস্ট
শ্রেণিঃ নবম বিষয়ঃ ইতিহাস
পূর্ণমানঃ ৪০ সময়ঃ ১ ঘন্টা ৩০ মিনিট
বিভাগ-ক
১) সঠিক উত্তরটি নির্বাচন করোঃ ১*১০=১০
১.১) ‘ঝড়ের পাখি’ নামে পরিচিত – ক) ভলতেয়ার খ) রুশো গ) দিদেরো ঘ) মন্তেষ্কু
১.২) ‘আমার ইচ্ছাই আইন’ উক্তিটি করেছেন – ক) চতুর্দশ লুই খ) পঞ্চদশ লুই গ) ষোড়শ লুই ঘ) লুই ফিলিপ
১.৩) ফরাসি চার্চকে দেয় করকে বলা হত – ক) করভি খ) টাইদ গ) ক্যাপিটেশন ঘ) টেইলি
১.৪) বাস্তিল দুর্গের পত্ন হয়েছিল – ক) ১৪ জুলাই, ১৭৮৯ খ্রিঃ খ) ২০ জুন, ১৭৮৯ খ্রিঃ গ) ৫ মে, ১৭৮৯ খ্রিঃ ঘ) ২৬ জুলাই ১৭৯৪ খ্রিঃ
১.৫) ‘রাষ্ট্রকে বাঁচাতে হলে রাজাকে মরতে হবে’ – উক্তিটি করেছেন – ক) ষোড়শ লুই খ) অ্যাবে সিয়েস গ) ড. গিলোটিন ঘ) রোবসপিয়ের
১.৬) নেপোলিয়ন জন্মগ্রহণ করেন – ক) এলবা দ্বীপে খ) কর্সিকা দ্বীপে গ) সেন্ট হেলেনা দ্বীপে ঘ) আয়াচ্চো দ্বীপে
১.৭) অ্যামিয়েন্সের সন্ধি ফ্রান্স ও ইংল্যান্ডের মধ্যে হয়েছিল – ক) ১৮০১ ১৭৮৯ খ্রিঃ খ) ১৮০২ ১৭৮৯ খ্রিঃ গ) ১৮০৩ ১৭৮৯ খ্রিঃ ঘ) ১৮০৪ ১৭৮৯ খ্রিঃ
১.৮) ‘সমুদ্রের রানি’ বলা হয় – ক) ইটালিকে খ) ইংল্যান্ডকে গ) ফ্রান্সকে ঘ) রাশিয়াকে
১.৯) ‘কোড নেপোলিয়নে’ বিধির সংখ্যা ছিল – ক) ২০৭৮টি খ) ২২৮৭টি গ) ২১৭৬টি ঘ) ২১৮৬টি
১.১০) ‘পোড়ামাটি নীতি’ গ্রহণ করেছিল – ক) ফ্রান্স খ) ইংল্যান্ড গ) রাশিয়া ঘ) স্পেন
বিভাগ-খ
২) নীচের প্রশ্নগুলির নির্দেশমতো উত্তর দাওঃ ১*৬=৬
- একটি সম্পূর্ণ বাক্যে উত্তর দাওঃ
২.১) ‘ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি’র প্রবক্তা কে?
২.২) ট্রাফালগারের যুদ্ধ কবে হয়েছিল?
- সত্য বা মিথ্যা নির্ণয় করোঃ
২.৩) ফ্রান্সের ডাইরেক্টরি শাসনব্যবস্থায় তিনজন ডাইরেক্টর ছিলেন।
২.৪) ১৮০৮-১৮১৪ খ্রিঃ সময়কালকে ‘নেপোলিয়নের যুগ’ বলা হয়।
- ‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মেলাওঃ
‘ক’ স্তম্ভ | ‘খ’ স্তম্ভ | ||
| ২.৫ | মানুষ ও নাগরিকের অধিকার | (ক) | ফরাসি কর্মচারী |
| ২.৬ | ইনটেনডেন্ট | (খ) | চতুর্দশ লুই |
| ২.৭ | পার্সিয়ান লেটার্স | (গ) | ফরাসি সংবিধান সভা |
| ২.৮ | আমিই রাষ্ট্র | (ঘ) | মন্তেষ্কু |
বিভাগ-গ
৩) দুটি অথবা তিনটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (যে কোনো চারটি) : ২*৪=৮
৩.১) ‘টেনিস কোর্টের শপথ’ কাকে বলে?
৩.২) সাঁকুলোৎ কাদের বলা হয়?
৩.৩) ‘শত দিবসের রাজত্ব’ কী?
৩.৪) ‘লিজিয়ন অফ অনার’ কী?
৩.৫) ‘স্পেনীয় ক্ষত’ বলতে কী বোঝ?
৩.৬) ‘ধর্ম মীমাংসা চুক্তি’-র গুরুত্ব কী ছিল?
৩.৭) করভি কী?
বিভাগ-ঘ
৪) সাত বা আটটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাওঃ ৪*২=৮
৪.১) ফরাসি বিপ্লবের প্রাক্কালে ফ্রান্সের বৈষম্যমূলক কর ব্যবস্থার পরিচয় দাও।
অথবা, টীকা লেখোঃ ব্যক্তি ও নাগরিকের অধিকারের ঘোষণাপত্র।
৪.২) মহাদেশীয় অবরোধ ব্যবস্থা বলতে কী বোঝ?
অথবা, কোড নেপোলিয়নের গুরুত্ব কী ছিল?
বিভাগ – ঙ
৫) পনেরো বা ষোলটি বাক্যে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ ৮*১=৮
৫.১) ফ্রান্সের সন্ত্রাসের রাজত্বকাল সম্বন্ধে সংক্ষেপে লেখো।
৫.২) নেপোলিয়নের রুশ অভিযানের কারণ ও ফলাফল আলোচনা করো।




















