দশম শ্রেণির ইতিহাস প্রশ্নপত্র (প্রথম ইউনিট টেস্ট)
দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য আমাদের WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে দশম শ্রেণির ইতিহাস প্রশ্নপত্র (প্রথম ইউনিট টেস্ট) প্রদান করা হলো। এই ইতিহাস প্রশ্নপত্রটি অনুশীলনের মধ্য দিয়ে দশম শ্রেণির শিক্ষার্থীরা তাদের প্রথম ইউনিট টেস্ট ইতিহাস পরীক্ষার প্রস্তুতি গ্রহন করতে পারবে। আমাদের ওয়েবসাইটে শিক্ষার্থীদের জন্য নিয়মিত বাংলা, ইতিহাস, ভূগোল প্রভৃতি বিষয়ের আলোচনা প্রদান করা হয়। আমাদের ওয়েবসাইটের সকল প্রকার আপডেট লাভ করতে নিয়মিত আমাদের ওয়েবসাইটটি ভিজিট করতে হবে।
দশম শ্রেণির ইতিহাস প্রশ্নপত্র (প্রথম ইউনিট টেস্ট) :
বিভাগ-ক
১) সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখোঃ ১*১০=১০
১.১) নব্যবঙ্গ চিত্রকলার অগ্রদূত ছিলেন – ক) অবনীন্দ্রনাথ ঠাকুর খ) নন্দলাল বসু গ) যামিনী রায় ঘ) গগনেন্দ্রনাথ ঠাকুর
১.২) ভারতে চিপকো অন্দোলন ছিল – ক) শ্রমিক আন্দোলন খ) পরিবেশ আন্দোলন গ) কৃষক আন্দোলন ঘ) ভাষা আন্দোলন
১.৩) ‘জীবনের ঝরাপাতা’ গ্রন্থটি হল একটি – ক) উপন্যাস খ) জীবনস্মৃতি গ) আত্মজীবনী ঘ) জীবনীগ্রন্থ
১.৪) বামাবোধিনীর ‘বামা’ আসলে হল – ক) বিধবারা খ) বালিকারা গ) নববিবাহিতরা ঘ) সমগ্র নারীজাতি
১.৫) ভারতের নবজাগরণের অগ্রদূত ছিলেন – ক) ডিরোজিও খ) বিদ্যাসাগর গ) নবগোপাল মিত্র ঘ) রামমোহন রায়
১.৬) রেনেসাঁস শব্দটি হল একটি – ক) ইংরেজি শব্দ খ) ইতালীয় শব্দ গ) ফরাসি শব্দ ঘ) ল্যাটিন শব্দ
১.৭) ‘দাদন’ কথার অর্থ হল – ক) অগ্রিম অর্থ নেওয়া খ) অগ্রিম অর্থ দেওয়া গ) সুদের টাকা দেওয়া ঘ) ঋণ পরিশোধ করা
১.৮) ‘ধরতি আবা’ নামে পরিচিত ছিলেন – ক) বীরসা মুন্ডা খ) কালো মুন্ডা গ) গয়া মুন্ডা ঘ) সুই মুন্ডা
১.৯) তিতুমির যে উপাধি গ্রহণ করেছিলেন – ক) নবাব খ) বাদশাহ গ) রাজা ঘ) মহারাজা
১.১০) ‘দামিন-ই-কোহ’ শব্দের অর্থ হল – ক) নদীর প্রান্তদেশ খ) সমুদ্রের প্রান্তদেশ গ) পাহাড়ের প্রান্তদেশ ঘ) অরণ্যের প্রান্তদেশ
বিভাগ-খ
২) একটি বাক্যে উত্তর দাওঃ ১*৩=৩
২.১) ভতনাট্যম কোথাকার নৃত্যশৈলী?
২.২) ভারতে প্রথম শিক্ষা কমিশন কোন্টি?
২.৩) ‘উলগুলান’ বলতে কী বোঝায়?
৩) ‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মেলাওঃ ১*৩=৩
‘ক’ স্তম্ভ | ‘খ’ স্তম্ভ |
| ৩.১) ছিয়াত্তরের মন্বন্তর | ১) ১৮২৯ খ্রিঃ |
| ৩.২) সতীদাহ নিবারণ আইন পাস | ২) ১৮৫৩ খ্রিঃ |
| ৩.৩) ভারতে রেলপথ স্থাপিত হয় | ৩) ১৭৭০ খ্রিঃ |
বিভাগ-গ
৪) সংক্ষিপ্ত উত্তর দাও (যে কোনো চারটি) : ২*৪=৮
৪.১) সরকারি নথিপত্র বলতে কী বোঝায়?
৪.২) নীলদর্পণ নাটকটির গুরুত্ব কী?
৪.৩) মেকলে মিনিট কী?
৪.৪) তিনকাঠিয়া প্রথা কী?
৪.৫) কোন্ সাহিত্যিকের, কোন্ উপন্যাসে সন্ন্যাসী বিদ্রোহের কথা উল্লেখ আছে?
বিভাগ-ঘ
৫) সাত বা আটটি বাক্যে উত্তর দাও (যে কোনো দুটি) : ৪*২=৮
৫.১) টীকা লেখোঃ বারাসত বিদ্রোহ
৫.২) চার্লস উডের নির্দেশনামা কী?
৫.৩) নতুন সামাজিক ইতিহাসের গুরুত্বগুলি সংক্ষেপে লেখো।
বিভাগ-ঙ
৬) পনেরো বা ষোলটি বাক্যে উত্তর দাও (যে কোনো একটি) : ৮*১=৮
৬.১) শ্রীরামকৃষ্ণের সর্বধর্মসমন্বয়-এর আদর্শ ব্যাখ্যা করো।
৬.২) সাঁওতাল বিদ্রোহ সম্পর্কে আলোচনা করো।
৬.৩) আত্মজীবনী ও স্মৃতিকথা বলতে কী বোঝায়? আধুনিক ইতিহাসচর্চার উপাদান হিসেবে জীবনস্মৃতির গুরুত্ব লেখো।
PDF DOWNLOAD LINK (ONLY FOR SUBSCRIBERS)
নবম শ্রেণির বাংলা অধ্যায়ভিত্তিক প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে























