pother-pachali-second-unit-test-important-questions

পথের পাঁচালী দ্বিতীয় ইউনিট টেস্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন

অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জন্য WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে পথের পাঁচালী দ্বিতীয় ইউনিট টেস্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রদান করা হলো। শিক্ষার্থীরা এই প্রশ্নের উত্তরগুলি সমাধানের মধ্য দিয়ে তাদের দ্বিতীয় ইউনিট টেস্ট বাংলা পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করতে পারবে। আমাদের ওয়েবসাইটের Class Notes বিভাগে ইতিপূর্বেই অষ্টম শ্রেণির বাংলা অধ্যায়ভিত্তিক প্রশ্নের উত্তর প্রদান করা হয়েছে। 

পথের পাঁচালী দ্বিতীয় ইউনিট টেস্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন : 

 

ক) অতি সংক্ষিপ্ত প্রশ্নঃ

১) লক্ষণ মহাজনের ছোট ভাইয়ের স্ত্রীর ঘরে অপু কী কী জিনিস দেখেছিল?

২) অমলা কে? তাকে দেখতে কেমন ছিল?

৩) কোনো সামাজিক কাজে গ্রামের কেউ বিনিদের নিমন্ত্রণ করত না কেন?

৪) দুর্গাদের বনভোজনে কী কী রান্না হয়েছিল?

৫) চড়কপূজোর আগের রাতে কোন্‌ পূজো হয়?

৬) দুর্গা চড়ুইভাতির সময় কোথা থেকে মেটে আলুর ফল এনেছিল?

৭) নীলপূজার দিন বিকালে সন্ন্যাসীরা কী করে?

 

খ) সংক্ষিপ্ত প্রশ্নঃ 

১) ‘উঃ! কী ভীষণ হৃদয়হীনতা!’ – হৃদয়হীনতার পরিচয় দাও।

২) মজুমদার বাড়ির মন্দির বিশালাক্ষী দেবী পরিত্যাগ করেছিলেন কেন? স্বরূপ চক্রবর্তীকে বিশালাক্ষী দেবী কী বলেছিলেন?

৩) অপু কড়ি খেলতে কোথায় গিয়েছিল? অপুর কড়ি খেলতে যাওয়ার অভিজ্ঞতা নিজের ভাষায় লেখো।

৪) ‘বাঁকা-কঞ্চি অপুর জীবনে এক অদ্ভুত জিনিস’ – বাঁকা কঞ্চিখানা অপুর জীবনে ‘অদ্ভুত জিনিস’ হয়ে উঠেছিল কেন?

৫) ‘সর্ব-দর্শন সংগ্রহ’ বইটিতে মানুষের ওড়ার ব্যাপারে কী লেখা ছিল?

৬) ‘অনেক দিন হইতে গ্রামের বৃদ্ধ নরোত্তম দাশ বাবাজির সঙ্গে অপুর বড়ো ভাব’ – অপুর সঙ্গে নরোত্তম দাসের কীভাবে ভাব হলো? নরোত্তম দাসের পরিচয় দাও।

 

গ) রচনাধর্মী প্রশ্নঃ 

১) ‘নিজের আনন্দের এ হিসাবে তুমিও একজন দেশ আবিষ্কারক’ – মন্তব্যটি বিচার করো।

২) অপুর গ্রামে নীলমণি হাজরার দলের যাত্রাকে কেন্দ্র করে গ্রামের মানুষের উৎসাহ বর্ণনা করো।

৩) আতুরি ডাইনির বাড়িতে অপু আর নীলুর কেমন অবস্থা হয়েছিল?

৪) ‘এসব গল্প কতবার শুনিয়াছে’ – গল্পটি কী সংক্ষেপে লেখো।

৫) ‘রেলগাড়ি কখন আসবে?’ – এ কথা কে, কাকে বলেছিল? কখন সে এ  কথা জিজ্ঞাসা করেছিল?

৬) অপু আর দুর্গা দোকানে বিক্রির জন্য কী কী জিনিস জোগাড় করেছিল?

৭) ‘আজ যেন একটি উৎসবের দিন’ – কখন, কেন দুর্গার এরূপ মনে হয়েছিল?

LINK TO VIEW PDF FILE (ONLY FOR SUBSCRIBERS)

পথের পাঁচালী দ্বিতীয় ইউনিট টেস্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন

অষ্টম শ্রেণির বাংলা অধ্যায়ভিত্তিক প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে

Class Eight Question Sets

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করার প্রচেষ্টা করবেন না !
Scroll to Top