নবম শ্রেণির দ্বিতীয় ইউনিট টেস্ট বাংলা প্রশ্ন (Set 3) । Class Nine Second Unit Test Bengali Question (Set 3)
নবম শ্রেণির শিক্ষার্থীদের প্রথম ইউনিট টেস্ট পরীক্ষার প্রস্তুতির লক্ষ্যে আমাদের WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে নবম শ্রেণির দ্বিতীয় ইউনিট টেস্ট বাংলা প্রশ্ন (Set 3) । Class Nine Second Unit Test Bengali Question (Set 3) প্রদান করা হলো। নবম শ্রেণির শিক্ষার্থীরা এই নবম শ্রেণির বাংলা দ্বিতীয় ইউনিট টেস্ট প্রশ্নপত্র বা Class Nine Bengali Second Unit Test Model Question Paper অনুশীলনের মধ্য দিয়ে তাদের নবম শ্রেণির দ্বিতীয় ইউনিট টেস্ট বাংলা (Class Nine Second Unit Test Bengali) পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করতে পারবে।
নবম শ্রেণির দ্বিতীয় ইউনিট টেস্ট বাংলা প্রশ্ন (Set 3) :
দ্বিতীয় ইউনিট টেস্ট
শ্রেণিঃ নবম বিষয়ঃ বাংলা
পূর্ণমান- ৪০ সময়ঃ ১ ঘন্টা ৩০ মিনিট
১) সঠিক উত্তরটি নির্বাচন করোঃ ১*১০=১০
১.১) ‘আকাশে সাতটি তারা’ কবিতাটি জীবনানন্দ দাশের যে কাব্যগ্রন্থের অন্তর্গত – ক) ঝরা পালক খ) মহাপৃথিবী গ) রূপসী বাংলা ঘ) বনলতা সেন
১.২) ‘ফুরয় নাসেই একগুঁইয়েটার দুরন্ত পিপাসা’ এখানে উল্লিখিত পিপাসাটি হল – ক) জলের পিপাসা খ) শহরে চলে যাওয়ার পিপাসা গ) দেখার পিপাসা ঘ) গ্রামে ফিরে আসার পিপাসা
১.৩) ‘হিন্দি সাহিত্যের বঙ্কিম’ বলা হয় – ক) কবি ইকবালকে খ) প্রেমচন্দ্রকে গ) চেতন ভগতকে ঘ) অমিতাভ ঘোষকে
১.৪) ‘নারীকূলের রত্নবিশেষ’ বলা হয়েছে – ক) মিস্ নোবল্কে খ) মিস মুলারকে গ) মিসেস সেভিয়ারকে ঘ) মিসেস বুলকে
১.৫) রাধারাণী রথ দেখতে গিয়েছিল – ক) পুরীতে খ) শ্রীরামপুরে গ) মাহেশে ঘ) কাশীপুরে
১.৬) ‘আর্গাস’ ছিলেন – ক) ব্রাজিলিয়ান জাদুকর খ) স্পেনীয় জাদুকর গ) চিলিয়ান জাদুকর ঘ) ইতালিয়ান জাদুকর
১.৭) ‘আমার ছাত্রটিকে আমি ওই নামেই ডাকছি’ প্রোফেসর শঙ্কুর ছাত্রটি হল – ক) নিউটন খ) কর্ভাস গ) প্রহ্লাদ ঘ) আর্গাস
১.৮) সংস্কৃত উপসর্গের সংখ্যা – ক) ১৮টি খ) ২০টি গ) ২২টি ঘ) ৩০টি
১.৯) প্রত্যয়-এর কাজ হল – ক) নতুন পদ তৈরি করা খ) নতুন বাক্য তৈরি করা গ) নতুন ধাতু তৈরি করা ঘ) নতুন শব্দ তৈরি করা
১.১০) ‘আকাশ’ শব্দটি হল – ক) তৎসম শব্দ খ) অর্ধতৎসম শব্দ গ) তদ্ভব শব্দ ঘ) বিদেশি শব্দ
২) কমবেশি ১৫টি শব্দের মধ্যে উত্তর দাওঃ ১*৫=৫
২.১) বাংলার সর্বশ্রেষ্ঠ সাহিত্যসৃষ্টি কী?
২.২) বাংলার ‘নীল সন্ধ্যা’কে কবি কীসের সঙ্গে তুলনা করেছেন?
২.৩) ইংল্যান্ডে স্বামীজিকে বেদান্ত প্রচারে কে সাহায্য করেছিলেন?
২.৪) আর্গাস কত টাকা দিয়ে কর্ভাসকে কিনতে চেয়েছিলেন?
২.৫) উপসর্গ ও অনুসর্গের মধ্যে পার্থক্য লেখো।
৩) কমবেশি ৬০টি শব্দে দুটি প্রশ্নের উত্তর দাওঃ ৩*২=৬
৩.১) ‘কামরাঙা-লাল মেঘ যেন মৃত মনিয়ার মতো/গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে গেছে’ – কবি এমন বলেছেন কেন? ৩
৩.২) ‘নব নব সৃষ্টি’ প্রবন্ধে প্রাবন্ধিক কোন্ ভাষাকে আত্মনির্ভশীল ভাষা বলেছেন এবং কেন? ১+২
৩.৩) ‘মোকদ্দমাটি বিধবা হাইকোর্টে হারিল’ – কোন্ বিষয়ে মোকদ্দমা হয়েছিল? সেটি হারার পরিণতি কী হয়েছিল? ১+২
৪) কমবেশি ১৫০টি শব্দে দুটি প্রশ্নের উত্তর দাওঃ ৫*২=১০
৪.১) ‘একমাত্র আরবি-ফার্সি শব্দের বেলা অনায়াসে বলা যেতে পারে’ – উদ্ধৃতাংশটি কার লেখা, কোন রচনার অন্তর্গত? কী বলা যেতে পারে? সে কথা কেন বলা যেতে পারে বলে লেখকের ধারণা? ১+১+৩
অথবা, ‘ধর্ম বদলালেই জাতির চরিত্র বদলায় না’ – কোন্ কোন্ ধর্মের কথা বলা হয়েছে? এরূপ বলার তাৎপর্য বিশ্লেষণ করো। ১+৪
৪.২) ‘তুমি ঠিক সেইরূপ নারী, যাকে আজ প্রয়োজন’ – কোন্ নারীর কথা এখানে বলা হয়েছে? তাকে আজ প্রয়োজন কেন? ১+৪
অথবা, ‘তাহারা দরিদ্র, কিন্তু লোভী নহে’ – কাদের কথা বলা হয়েছে? তারা দরিদ্র হলেও লোভী নয়, তা কীভাবে প্রমাণিত হয়েছে? ১+৪
৫) কমবেশি ১৫০টি শব্দে একটি প্রশ্নের উত্তর দাওঃ ৫*১=৫
৫.১) কর্ভাস কে? তার মানবসুলভ বুদ্ধির যে পরিচয় পাওয়া যায় তা সংক্ষেপে লেখো। ১+৪
৫.২) ‘আমার পাখিপড়ানো যন্ত্র নিয়ে কাজ চলছে’ – পাখিপড়ানো যন্ত্রটির নাম কী? যন্ত্রটির গঠনপ্রণালী আলোচনা করো। যন্ত্রটির পরীক্ষানিরীক্ষা কীভাবে চলতে লাগলো? ১+২+২
৬) যে কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ ৪
৬.১) ভাবার্থ লেখোঃ
বহুদিন ধ’রে বহু ক্রোশ দূরে
বহু ব্যয় করি বহু দেশ ঘুরে
দেখিতে গিয়েছি পর্বতমালা,
দেখিতে গিয়েছি সিন্ধু।
দেখা হয় নাই চক্ষু মেলিয়া
ঘর হতে শুধু দুই পা ফেলিয়া
একটি ধানের শিষের উপরে
একটি শিশির বিন্দু।
৬.২) সারাংশ লেখোঃ
দেখ, আমি চোর বটে, কিন্তু আমি কি সাধ করিয়া চোর হইয়াছি? খাইতে পাইলে কে চোর হয়? দেখ, যাঁহারা বড় বড় সাধু, চোরের নামে শিহরিয়া উঠেন, তাঁহারা অনেক চোর অপেক্ষাও অধার্ম্মিক। তাঁহাদের চুরি করিবার প্রয়োজন নাই বলিয়াই চুরি করেন না। কিন্তু তাঁহাদের প্রয়োজনাতীত ধন থাকিতেও চোরের প্রতি যে মুখ তুলিয়া চাহেন না, ইহাতেই চোরে চুরি করে। অধর্ম্ম চোরের নহে-চোরে যে চুরি করে, সে অধর্ম্ম কৃপণ ধনীর। চোর দোষী বটে, কিন্তু কৃপণ ধনী তদপেক্ষা শত গুণে দোষী। চোরের দণ্ড হয়; চুরির মূল যে কৃপণ, তাহার দণ্ড হয় না কেন?























