নবম শ্রেণির দ্বিতীয় ইউনিট টেস্ট ইতিহাস প্রশ্ন (SET 3)
নবম শ্রেণির শিক্ষার্থীদের দ্বিতীয় ইউনিট টেস্ট পরীক্ষার প্রস্তুতির লক্ষ্যে আমাদের WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে নবম শ্রেণির দ্বিতীয় ইউনিট টেস্ট ইতিহাস প্রশ্ন (SET 3) । Class Nine Second Unit Test History Question (SET 3) প্রদান করা হলো। নবম শ্রেণির শিক্ষার্থীরা এই নবম শ্রেণির দ্বিতীয় ইউনিট টেস্ট ইতিহাস প্রশ্নপত্র বা Class Nine History Second Unit Test Model Question Paper অনুশীলনের মধ্য দিয়ে তাদের নবম শ্রেণির দ্বিতীয় ইউনিট টেস্ট ইতিহাস (Class Nine Second Unit Test History) পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করতে পারবে।
নবম শ্রেণির দ্বিতীয় ইউনিট টেস্ট ইতিহাস প্রশ্ন (SET 3) :
ক) সঠিক উত্তরটি নির্বাচন করোঃ ১*৮=৮
(i) জোলভেরাইন ছিল একটি – (a) রাজনৈতিক সংস্থা (b) শুল্ক সংস্থা (c) সামাজিক সংস্থা (d) নৈতিক সংস্থা
(ii) ফ্রান্সের ‘নাগরিক রাজা’ বলা হয় – (a) পঞ্চদশ লুইকে (b) লুই ফিলিপকে (c) ষোড়শ লুইকে (d) অষ্টাদশ লুইকে
(iii) ‘ইউরোপের রুগ্ন মানুষ’ বলা হত – (a) ইংল্যান্ডকে (b) তুরস্ককে (c) অষ্ট্রিয়াকে (d) ফ্রান্সকে
(iv) শিল্পবিপ্লব কথাটি প্রথম ব্যবহার করেন – (a) অগাস্তে ব্ল্যাঙ্কি (b) আর্নল্ড টয়েনবি (c) কার্ল মার্কস (d) কার্টরাইট
(v) সবচেয়ে দেরিতে শিল্পায়ন শুরু হয়েছিল ইউরোপের – (a) ফ্রান্সে (b) জার্মানিতে (c) ইটালিতে (d) রাশিয়ায়
(vi) ‘উড়ন্ত মাকু’ আবিষ্কার করেন – (a) জন কে (b) আর্করাইট (c) ক্রম্পটন (d) জেমস্ হারগ্রিভস
(vii) ‘এপ্রিল থিসিস’-এর প্রবক্তা হলেন – (a) কার্ল মার্কস (b) লেনিন (c) হিটলার (d) মুসোলিনি
(viii) রাশিয়ায় জারতন্ত্রের অবসান ঘটেছিল – (a) ১৯০৫ খ্রিস্টাব্দের মার্চ মাসে (b) ১৯১৭ খ্রিস্টাব্দের মার্চ মাসে (c) ১৯১৭ খ্রিস্টাব্দের নভেম্বর মাসে (d) ১৯১৭ খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে
খ) একটি বাক্যে উত্তর দাওঃ ১*৪=৪
(i) মেটারনিক তন্ত্রের পতন কবে হয়েছিল?
(ii) ‘দাস ক্যাপিটাল’ কে রচনা করেন ?
(iii) কনসার্ট অব ইউরোপ গঠনের প্রথম উদ্যোগ কে নিয়েছিলেন?
(iv) সমাজতন্ত্রবাদের বাইবেল কোন গ্রন্থকে বলা হয় ?
গ) সত্য বা মিথ্যা নির্ণয় করোঃ ১*২=২
(i) বিসমার্ক জার্মানিকে পরিতৃপ্ত দেশ বলেছিলেন।
(ii) ‘ওয়াটার ফ্রেম’ নামক যন্ত্রটির উদ্ভাবন করেন জন স্মিটন।
ঘ) নিম্নলিখিত বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যা নির্বাচন করোঃ ১*২=২
(i) বিবৃতি: গ্যারিবল্ডি শেষ পর্যন্ত নেপলস ও সিসিলির কর্তৃত্ব পিডমন্ট সার্ডিনিয়ার রাজার হাতে তুলে দেন।
ব্যাখ্যা:
(a) গ্যারিবল্ডি যুদ্ধে পরাজিত হয়েছিল।
(b) গ্যারিবল্ডি নেপলস্ ও সিসিলিতে প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন।
(c) গ্যারিবল্ডি ঐক্যবদ্ধ ইতালি চেয়েছিলেন।
(ii) বিবৃতি: ১৯১৯ খ্রিস্টাব্দে প্যারিসে শান্তি সম্মেলন অনুষ্ঠিত হয়।
ব্যাখ্যা:
(a) প্রথম বিশ্বযুদ্ধে পরাজিত জার্মানির আত্মসমর্পণের জন্য।
(b) প্রথম বিশ্বযুদ্ধে পরাজিত অক্ষশক্তির আত্মসমর্পণের জন্য।
(c) ইউরোপে শান্তি প্রতিষ্ঠা ও পুনর্গঠনের জন্য।
ঘ) নিম্নলিখিত প্রশ্নগুলির দু-তিনটি বাক্যে উত্তর দাওঃ (যে-কোনো চারটি) ২*৪=৮
(i) ‘বিগফোর’ কাদের বলা হত?
(¡¡) ‘উষ্ণ জলনীতি’ বলতে কী বোঝো ?
(iii) ‘ঘেটো’ কী ?
(iv) মুক্তিদাতা জার কাকে এবং কেন বলা হয়?
(v) ব্রেস্ট লিটোভস্কের সন্ধি কেন স্বাক্ষরিত হয়েছিল?
ঙ) নিম্নলিখিত প্রশ্নগুলির ৭-৮টি বাক্যে উত্তর দাওঃ (যে-কোনো দুটি) ৪*২=৮
(i) ভিয়েনা সম্মেলনের প্রধান নীতিগুলি ব্যাখ্যা করো।
(ii) টীকা লেখোঃ ‘মেটারনিক ব্যবস্থা’।
(iii) ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব হবার কারণগুলি আলোচনা করো।
চ) নিম্নলিখিত প্রশ্নগুলির ১৫-১৬টি বাক্যে উত্তর দাওঃ (যে-কোনো একটি) ৮*১=৮
(i) বিসমার্ক কীভাবে জার্মানিকে ঐক্যবদ্ধ করেন?
(ii) প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলি আলোচনা করো।
(iii) শিল্প বিপ্লব কাকে বলে? শিল্প বিপ্লবের ফলাফলগুলি আলোচনা করো।



















