প্রথম সেমিস্টার ইতিহাস প্রশ্নপত্র (SET 3)
একাদশ শ্রেণির প্রথম সেমিস্টার পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতির লক্ষ্যে প্রথম সেমিস্টার ইতিহাস প্রশ্নপত্র (SET 3) শিক্ষার্থীদের জন্য প্রদান করা হলো। একাদশ শ্রেণির ইতিহাস বিষয়ে প্রস্তুতি নিতে এই প্রশ্নপত্রটি সহায়ক হয়ে উঠবে। আমাদের ওয়েবসাইটে শিক্ষার্থীদের জন্য নিয়মিত বিবিধ প্রশ্নের উত্তর, মডেল প্রশ্নপত্র, সাজেশন ও মক টেস্ট প্রদান করা হয়ে থাকে। আমাদের সকল আপডেট লাভ করতে ওয়েবসাইটটিকে বুকমার্ক করে রাখুন।
প্রথম সেমিস্টার ইতিহাস প্রশ্নপত্র (SET 3) :
শ্রেণিঃ একাদশ বিষয়ঃ ইতিহাস
বিষয় এককঃ ইতিহাস
পুর্ণমানঃ ৪০ সময়ঃ ১ ঘন্টা ১৫ মিনিট
১) খ্রিষ্টপূর্ব ষষ্ঠ শতকে মহাজনপদের সংখ্যা ছিল – a) ১২ b) ১৬ c) ১৮ d) ২০টি
২) “ইতিহাস হল অতীত ও বর্তমানের মধ্যে অন্তহীন কথোপকথন” মন্তব্যটি করেছেন – a) ই এইচ কার b) অ্যাক্টন c) আলবিরুনি d) কলহন
৩) হায়ারোগ্লিফিক প্রাচীন কোন্ দেশের লিপি ছিল? – a) মিশরের b) গ্রিসের c) সুমেরের d) মেসোপটেমিয়ার
৪) ‘দি রিপাবলিকা’ গ্রন্থটি কার লেখা? – a) সিসেরো b) লিভি c) জন লুবক d) অ্যারিস্টটল
৫) ইতিহাসের জনক বলা হয় – a) সক্রেটিসকে b) আমির খসরুকে c) হেরোডোটাসকে d) প্লেটোকে
৬) ইলিয়াড ও ওডিসি রচনা করেন – a) হেসিয়ড b) হোমার c) এস্কাইলাস d) সফোক্লিস
৭) আলেকজান্ডার ভারত আক্রমণ করেন _____ খ্রিষ্টপূর্বাব্দে। – a) ৩২৩ b) ৩২৭ c) ৩৩১ d) ৩৩৩
৮) এ পর্যন্ত সবচেয়ে পুরনো জীবাশ্মটি আবিষ্কৃত হয়েছে – a) অস্ট্রেলিয়ায় b) উত্তর আমেরিকায় c) দক্ষিণ আমেরিকায় d) আফ্রিকায়
৯) পিরামিড হলো – a) সুমেরের মন্দির b) মিশরের রাজাদের সমাধি c) সুমেরের রাজাদের সমাধি d) মিশরের রাজাদের লিপি
১০) ‘শ্রীভাষ্য’-এর রচয়িতা হলেন_____। – a) শংকরাচার্য b) রামানুজ c) বল্লভাচার্য d) রামানন্দ
১১) প্রাচীন রোমের আইন সভাকে বলা হয় – a) কনসাল b) সিনেট c) পার্লামেন্ট d) কমিসিয়া-কিউরিয়াটা
১২) যে সাম্রাজ্য তিনটি মহাদেশ জুড়ে আবির্ভূত হয়েছিল এবং প্রাচীন বিশ্বে উল্লেখযোগ্য আধিপত্য বিস্তার করেছিল – a) রোমান সাম্রাজ্য b) মিশরীয় সাম্রাজ্য c) মোঙ্গল সাম্রাজ্য d) তুর্কী সাম্রাজ্য
১৩) ক্লিওপেট্রা কোন্ দেশের রানি ছিলেন? – a) রোমের b) গ্রিসের c) মিশরের d) ইটালির
১৪) শাশ্বত নগরী নামে পরিচিত ছিল – a) ফ্লোরেন্স b) রোম c) পিসা d) জেনোয়া
১৫) কিংবদন্তী অনুসারে প্রাচীন রোমে কতজন রাজা রাজত্ব করতেন? – a) ৫জন b) ৬জন c) ৭জন d) ৮জন
১৬) পিউনিকের যুদ্ধ কাদের মধ্যে হয়? – a) রোম ও কার্থেজের মধ্যে b) ভারত ও ইরানের মধ্যে c) ইরান ও ইরাকের মধ্যে d) রোম ও চীনের মধ্যে
১৭) কোন যুগে কুমোরের চাকা ব্যবহার শুরু হয়? – a) প্রাচীন প্রস্তর যুগ b) মধ্য প্রস্তর যুগ c) নব্য প্রস্তর যুগ d) তাম্র প্রস্তর যুগ
১৮) হ্যানিবল হলেন – a) রোমান সেনাপতি b) স্পেনের সেনাপতি c) কার্থেজের সেনাপতি d) গ্রিক সেনাপতি
১৯) অগাস্টাসের অনুরোধে কে ১২ খন্ডের মহাকাব্য ‘ইনিড’ গ্রন্থটি লেখেন? – a) হোমার b) ভার্জিল c) ওথো d) লিবি
২০) রোমান সাম্রাজ্যের বিতর্কিত সম্রাট ছিলেন – a) নিরো b) অগাস্টাস সিজার c) জুলিয়াস সিজার d) টিবেরিয়াস
২১) রোমের কোন সম্রাট নিজেকে ‘ঈশ্বরের পুত্র’ বলতেন? – a) রমুলাস b) অগাস্টাস সিজার c) জুলিয়াস সিজার d) নিরো
২২) স্পার্টায় ক্রিতদাসদের বলা হত – a) হেলট b) পেনেসটাই c) মেটিক d) পেরিওকয়
২৩) গ্ল্যাডিয়েটর প্রথায় – a) নৃত্য হত b) গানবাজনা হত c) নাটক হত d) মানুষে-মানুষে বা মানুষে পশুতে লড়াই হত
২৪) ভারতে দাস ব্যবস্থার অস্তিত্ব ছিল না বলে উল্লেখ করেছেন – a) টলেমি b) ফা-হিয়েন c) মেগাস্থিনিস d) হিউয়েন সাঙ
২৫) ইবন বতুতা সুলতানি আমলে________দ্বিতীয় শ্রেণির নাগরিক বলে উল্লেখ করেছেন। – a) হিন্দুদের b) বৌদ্ধদের
c) জৈনদের d) মুসলমানদের
২৬) প্রাচীনকালে পলিসের বিকাশ ঘটে – a) পাকিস্থানে b) গ্রিসে c) রাশিয়ায় d) পারস্যে
২৭) ‘মানুষ হল একধরণের প্রাণী যারা পলিসে বসবাদ করে’- একথা বলেছেন – a) থুকিডিডিস b) হেরোডোটাস c) প্লেটো d) অ্যারিস্টটল
২৮) স্তম্ভ মিলাওঃ
স্তম্ভ – ১ স্তম্ভ – ২
(i) স্পার্টা (ক) অভিজাত তন্ত্র
(ii) এথেনা (খ) এথেন্সের প্রধান দেবী
(iii) চোরা (গ) গ্রামীণ অঞ্চল
(iv) অ্যাগোরা (ঘ) পলিসের বাজার
a) (i) – ক, (ii) – খ, (iii) – গ, (iv) – ঘ
b) (i) – খ, (ii)-ক, (iii)- ঘ, (iv) – গ
c) (i) – গ, (ii) – গ, (iii) – ক, (iv) – খ
d) (i) – ক, (ii)- গ, (iii) – খ, (iv) – ঘ
২৯) পেলেপনেসীয় যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? – a) স্পার্টা ও থিবস b) এথেন্স ও স্পার্টা c) এথেন্স ও করিন্থ d) করিন্থ ও থিবস
৩০) এথেন্সে বিদেশীরা কী নামে পরিচিত ছিল? – a) ডেমস b) মেটিক c) থিটিস d) ভেলট
৩১) এথেন্সে দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ ছিলেন – a) এথেনা b) ডিমিটার c) জিউস d) অ্যাপেলো
৩২) জনপদ বলতে বোঝায় – a) কোনো উপজাতি গোষ্ঠীর নির্দিষ্ট বসতি এলাকা b) ছোট ছোট জায়গায় থাকা অনেক জনতা c) অনেক পরিবার একসাথে যখন থাকে d) জনসংখ্যা অনেক বেশি
৩৩) মহাজনপদগুলির উত্থান হয় – a) খ্রিঃপূঃ চতুর্থ শতকে b) খ্রিঃপূঃ ষষ্ঠ শতকে c) খ্রিঃপূঃ পঞ্চম শতকে d) খ্রিঃপূঃ সপ্তম শতকে
৩৪) প্রাচীন ভারতে প্রতিষ্ঠিত সর্বপ্রথম সাম্রাজ্যটির নাম হল – a) গুপ্ত সাম্রাজ্য b) সাতবাহন সাম্রাজ্য c) মৌর্য্ সাম্রাজ্য d) কুশান সাম্রাজ্য
৩৫) ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট হলেন – a) বিম্বিসার b) অজাতশত্রু c) চন্দ্রগুপ্ত মৌর্য d) অশোক
৩৬) গ্রিকের প্রধান পলিসগুলি হল-
(ক) এথেন্স
(খ) গেরুসিয়া
(গ) ক্রীট
(ঘ) হিলিয়া
(a) ক-খ ঠিক ও গ-ঘ ভুল
(b) গ-ঘ ঠিক ও ক-খ ভুল
(c) ক-ঘ ঠিক ও খ-গ ভুল
(d) খ-গ ঠিক ও ক-ঘ ভুল
৩৭) প্রাচীন ভারতের ইতিহাসে নিউটন নামে পরিচিত – a) ব্রহ্মগুপ্ত b) আর্যভট্ট c) বরাহমিহির d) বানভট্ট
৩৮) রোমান সাম্রাজ্যে খ্রীষ্ট ধর্মকে রাষ্ট্রধর্ম রূপে স্বীকৃতি দান করেন – a) কনস্ট্যানটাইন b) জুলিয়াস সিজার c) অগাস্টাস d) দ্বিতীয় ফিলিপ
৩৯) স্তম্ভ মিলাওঃ
স্তম্ভ – ১ স্তম্ভ – ২
(i) আলতামিরা গুহাচিত্র (ক) ভারত
(ii) ভীমবেটকা (খ) ফ্রান্স
(iii) মাভে গুহাচিত্র (গ) পর্তুগাল
(iv) কায় গুহাচিত্র (ঘ) স্পেন
a) (i)-ক, (ii)-ঘ, (iii)- গ, (iv)-খ
b) (i)-খ, (ii)- ক, (iii)-খ, (iv)-গ
c) (i)-গ, (ii)-খ, (iii)- ক, (iv)-ঘ
d) (i)-ঘ, (ii)-ক, (iii)-খ, (iv)-গ
৪০) কোন সাম্রাজ্য তিনটি মহাদেশ জুড়ে আর্বিভূত হয়েছিল এবং প্রাচীন বিশ্বে উল্লেখযোগ্য আধিপত্য বিস্তার করেছিল – (a) রোমান সাম্রাজ্য (b) মিশরীয় সাম্রাজ্য (c) মঙ্গোল সাম্রাজ্য (d) ইলবারী তুর্কী সাম্রাজ্য
PDF DOWNLOAD LINK (ONLY FOR SUBSCRIBERS)
উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টারের বিবিধ বিষয়ে MCQ প্রশ্নের MOCK TEST প্রদান করতে নিম্নের লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে














