তৃতীয় সেমিস্টার বাঙ্গালা ভাষা MCQ MOCK TEST 6
তৃতীয় সেমিস্টার বাঙ্গালা ভাষা MCQ MOCK TEST 6 নতুন সিলেবাস অনুসারে এখানে স্বামী বিবেকানন্দ রচিত বাঙ্গালা ভাষা প্রবন্ধ থেকে WBNOTES.IN ওয়েবসাইটে দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিস্টারের শিক্ষার্থীদের পরীক্ষা প্রস্তুতির লক্ষ্যে প্রদান করা হলো। এই মক টেষ্টটি প্রদানের মধ্য দিয়ে শিক্ষার্থীরা তাদের দ্বাদশ শ্রেণির উচ্চমাধ্যমিক বাংলা তৃতীয় সেমিস্টার MCQ পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করতে পারবে।
তৃতীয় সেমিস্টার বাঙ্গালা ভাষা MCQ MOCK TEST 6 :
এখানে ‘তৃতীয় সেমিস্টার বাঙ্গালা ভাষা MCQ MOCK TEST 6‘ মক টেস্টটি প্রদান করা হলো। শিক্ষার্থীদের জন্য ২০টি গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন প্রদান করা হলো। শিক্ষার্থীরা প্রশ্নগুলি পড়ে সঠিক উত্তর কি হবে তা ভেবে নেবে। তারপরে প্রশ্ন ও অপশনের নীচে থাকা ‘সঠিক উত্তর দেখুন‘ লেখাটিতে টাচ/ক্লিক করে সঠিক অপশন বা উত্তরটি দেখে নিজেদের প্রস্তুতি যাচাই করে নিতে পারবে। এইরূপে অনুশীলনের মাধ্যমে দ্বাদশ শ্রেণির উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার প্রদান করতে চলা শিক্ষার্থীরা তাদের আসন্ন সেমিস্টার পরীক্ষার জন্য নিজেদের প্রস্তুত করতে সক্ষম হবে।
১. তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত কে করেছিলেন?
(ক) উইলিয়াম জোন্স
(খ) ফার্দিনান্দ দ্য সোস্যুর
(গ) নোয়াম চমস্কি
(ঘ) সুনীতিকুমার চট্টোপাধ্যায়
সঠিক উত্তর দেখুন
সঠিক উত্তর: (ক) উইলিয়াম জোন্স
২. ভাষাবিজ্ঞানের মূল আলোচ্য বিষয় কোনটি?
(ক) লিখিত সাহিত্য
(খ) মানবমুখের কথ্য ভাষা
(গ) ব্যাকরণের প্রাচীন সূত্র
(ঘ) চিহ্নবিজ্ঞান
সঠিক উত্তর দেখুন
সঠিক উত্তর: (খ) মানবমুখের কথ্য ভাষা
৩. ‘লাং’ ও ‘পারোল’ ধারণার প্রবক্তা কে?
(ক) নোয়াম চমস্কি
(খ) রোমান জ্যাকবসন
(গ) ফার্দিনান্দ দ্য সোস্যুর
(ঘ) হুইটনি
সঠিক উত্তর দেখুন
সঠিক উত্তর: (গ) ফার্দিনান্দ দ্য সোস্যুর
৪. বাগযন্ত্রের সাহায্যে উচ্চারিত ক্ষুদ্রতম অবিভাজ্য একককে কী বলে?
(ক) রূপমূল
(খ) ধ্বনি
(গ) শব্দ
(ঘ) বাক্য
সঠিক উত্তর দেখুন
সঠিক উত্তর: (খ) ধ্বনি
৫. মুখের ভাষায় অর্থপূর্ণ ক্ষুদ্রতম একক কোনটি?
(ক) ধ্বনিমূল
(খ) রূপমূল (Morpheme)
(গ) সহধ্বনি
(ঘ) পদ
সঠিক উত্তর দেখুন
সঠিক উত্তর: (খ) রূপমূল (Morpheme)
৬. যে রূপমূল স্বাধীনভাবে বাক্যে ব্যবহৃত হতে পারে, তাকে কী বলে?
(ক) পরাধীন রূপমূল
(খ) স্বাধীন রূপমূল
(গ) শূন্য রূপমূল
(ঘ) মিশ্র রূপমূল
সঠিক উত্তর দেখুন
সঠিক উত্তর: (খ) স্বাধীন রূপমূল
৭. বাংলায় স্পর্শ ব্যঞ্জনধ্বনির সংখ্যা কয়টি?
(ক) ২৫টি
(খ) ১৬টি
(গ) ২০টি
(ঘ) ৭টি
সঠিক উত্তর দেখুন
সঠিক উত্তর: (ক) ২৫টি
৮. নাসিক্য ধ্বনি উৎপাদনের সময় বাতাস কোথা দিয়ে বের হয়?
(ক) কেবল মুখ দিয়ে
(খ) নাক ও মুখ উভয় দিয়ে
(গ) কেবল নাক দিয়ে
(ঘ) শ্বাসরন্ধ্র বন্ধ থাকে
সঠিক উত্তর দেখুন
সঠিক উত্তর: (খ) নাক ও মুখ উভয় দিয়ে
৯. যে ধ্বনি পরিবর্তনের ফলে শব্দের অর্থ পরিবর্তিত হয়, তাকে কী বলে?
(ক) সহধ্বনি
(খ) ধ্বনিমূল
(গ) অবিভাজ্য ধ্বনি
(ঘ) যুক্তধ্বনি
সঠিক উত্তর দেখুন
সঠিক উত্তর: (খ) ধ্বনিমূল
১০. বাংলায় বিভাজ্য ধ্বনি কয় প্রকার?
(ক) ২ প্রকার
(খ) ৩ প্রকার
(গ) ৪ প্রকার
(ঘ) ৫ প্রকার
সঠিক উত্তর দেখুন
সঠিক উত্তর: (ক) ২ প্রকার
১১. সুরতরঙ্গ, শ্বাসাঘাত ও দৈর্ঘ্য কোন শ্রেণির ধ্বনি?
(ক) বিভাজ্য ধ্বনি
(খ) অবিভাজ্য ধ্বনি
(গ) মৌলিক ধ্বনি
(ঘ) যুক্তধ্বনি
সঠিক উত্তর দেখুন
সঠিক উত্তর: (খ) অবিভাজ্য ধ্বনি
১২. দুটি ভিন্ন দল বা শব্দাংশের মধ্যবর্তী মিলনকে কী বলা হয়?
(ক) গুচ্ছধ্বনি
(খ) যুক্তধ্বনি
(গ) সহধ্বনি
(ঘ) জোড়কলম শব্দ
সঠিক উত্তর দেখুন
সঠিক উত্তর: (ক) গুচ্ছধ্বনি
১৩. ‘ধোঁয়া + কুয়াশা = ধোঁয়াশা’—এটি কোন ধরনের রূপমূলের উদাহরণ?
(ক) মুণ্ডমাল শব্দ
(খ) জোড়কলম শব্দ
(গ) অনুকরণ শব্দ
(ঘ) সংক্ষেপিত রূপ
সঠিক উত্তর দেখুন
সঠিক উত্তর: (খ) জোড়কলম শব্দ
১৪. গঠনগত দিক থেকে বাংলা বাক্যকে সাধারণত কয় ভাগে ভাগ করা যায়?
(ক) ২ ভাগে
(খ) ৩ ভাগে
(গ) ৪ ভাগে
(ঘ) ৫ ভাগে
সঠিক উত্তর দেখুন
সঠিক উত্তর: (খ) ৩ ভাগে
১৫. ‘উদ্দেশ্য’ ও ‘বিধেয়’ বাক্যের কোন স্তরের আলোচনার বিষয়?
(ক) শব্দার্থতত্ত্ব
(খ) বাক্যতত্ত্ব
(গ) রূপতত্ত্ব
(ঘ) ধ্বনিতত্ত্ব
সঠিক উত্তর দেখুন
সঠিক উত্তর: (খ) বাক্যতত্ত্ব
১৬. পদক্রম অনুসারে সাধারণ বাংলা বাক্যের গঠন রীতি কী?
(ক) কর্তা + ক্রিয়া + কর্ম
(খ) কর্তা + কর্ম + ক্রিয়া
(গ) কর্ম + কর্তা + ক্রিয়া
(ঘ) ক্রিয়া + কর্তা + কর্ম
সঠিক উত্তর দেখুন
সঠিক উত্তর: (খ) কর্তা + কর্ম + ক্রিয়া
১৭. শব্দের বাচ্যার্থ ও লক্ষার্থ নিয়ে আলোচনা করে ভাষাবিজ্ঞানের কোন শাখা?
(ক) শব্দার্থতত্ত্ব
(খ) রূপতত্ত্ব
(গ) ধ্বনিতত্ত্ব
(ঘ) সমাজভাষাবিজ্ঞান
সঠিক উত্তর দেখুন
সঠিক উত্তর: (ক) শব্দার্থতত্ত্ব
১৮. শব্দের অর্থের বিস্তার বা সংকোচনকে কী বলা হয়?
(ক) শব্দার্থের রূপান্তর
(খ) শব্দার্থের পরিবর্তন
(গ) অর্থের অবনতি
(ঘ) অর্থের উৎকর্ষ
সঠিক উত্তর দেখুন
সঠিক উত্তর: (খ) শব্দার্থের পরিবর্তন
১৯. ‘গাঙ’ শব্দের মূল অর্থ ছিল ‘গঙ্গা নদী’, বর্তমানে সাধারণ ‘নদী’—এটি কীসের উদাহরণ?
(ক) শব্দার্থের উৎকর্ষ
(খ) শব্দার্থের রূপান্তর
(গ) শব্দার্থের বিস্তার
(ঘ) শব্দার্থের সংকোচন
সঠিক উত্তর দেখুন
সঠিক উত্তর: (গ) শব্দার্থের বিস্তার
২০. ‘তৈল’ শব্দের অর্থ ছিল ‘তিলজাত স্নেহপদার্থ’, বর্তমানে যেকোনো স্নেহপদার্থ—এটি কীসের উদাহরণ?
(ক) শব্দার্থের বিস্তার
(খ) শব্দার্থের সংকোচন
(গ) শব্দার্থের রূপান্তর
(ঘ) শব্দার্থের অবনতি
সঠিক উত্তর দেখুন
সঠিক উত্তর: (ক) শব্দার্থের বিস্তার
দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিস্টার বাংলা অধ্যায়ভিত্তিক MCQ প্রশ্নের উত্তর দেখতে নিম্নের লিঙ্কটি অনুসরণ করতে হবে
আমাদের কথাঃ পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা পর্ষদ ও উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সকল শিক্ষার্থীদের অনলাইন পড়াশোনায় সহায়তা প্রদান করাই আমাদের লক্ষ্য।
পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, দর্শন, সংস্কৃত প্রভৃতি বিষয়ে অনলাইন সহায়তা প্রদান করা হবে।
আমরা প্রতিনিয়ত আমাদের WBNOTES.IN ওয়েবসাইটে শিক্ষার্থীদের জন্য নতুন নতুন আলোচনা প্রদান করবার প্রচেষ্টা করে চলেছি। সকল শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের প্রতি অনুরোধ- আপনারা আপনাদের পরিচিতদের সাথে আমাদের WBNOTES.IN ওয়েবসাইটটিকে শেয়ার করবেন।
আমাদের লক্ষ্যঃ পশ্চিমবঙ্গের সকল শিক্ষার্থী ও শিক্ষকদের কাছে সহজবোধ্য ভাষায় বিবিধ বিষয়ের একটি সুসংগঠিত অনলাইন শিক্ষা পরিষেবা পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। আর্থিকভাবে অনগ্রসর শিক্ষার্থীদের জন্য আমরা যেমন বিনামূল্যে জ্ঞানার্জনের সুবিধা প্রদান করেছি; আবার মাননীয় শিক্ষকদের সুবিধার্থে এবং মেধাবী শিক্ষার্থীদের পূর্ণাঙ্গ পরীক্ষা প্রস্তুতি প্রদানের লক্ষ্যে আমাদের WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে প্রদান করা হচ্ছে নরমাল ও প্রিমিয়াম সাবস্ক্রিপশন। আমাদের সাবস্ক্রীপশন পেজে আপনারা এই সংক্রান্ত সমস্ত তথ্য পেয়ে যাবেন।





















