তৃতীয় সেমিস্টার আদরিণী গুরুত্বপূর্ণ MCQ
তৃতীয় সেমিস্টার আদরিণী গুরুত্বপূর্ণ MCQ নতুন সিলেবাস অনুসারে এখানে WBNOTES.IN ওয়েবসাইটে দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিস্টারের শিক্ষার্থীদের পরীক্ষা প্রস্তুতির লক্ষ্যে প্রদান করা হলো। এই মক টেষ্টটি প্রদানের মধ্য দিয়ে শিক্ষার্থীরা তাদের দ্বাদশ শ্রেণির উচ্চমাধ্যমিক বাংলা তৃতীয় সেমিস্টার MCQ পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করতে পারবে। আমাদের ওয়েবসাইটে শিক্ষার্থীদের জন্য নিয়মিত বিবিধ বিষয়ের প্রস্নের উত্তর, মডেল প্রশ্নপত্র, সাজেশন ও মক টেস্ট প্রদান করা হয়ে থাকে। শিক্ষার্থীরা আমাদের সকল আপডেট দেখতে ওয়েবসাইটটিকে বুকমার্ক করে রাখো।
তৃতীয় সেমিস্টার আদরিণী MCQ :
এখানে ‘তৃতীয় সেমিস্টার আদরিণী গুরুত্বপূর্ণ MCQ‘ মক টেস্টটি প্রদান করা হলো। শিক্ষার্থীদের জন্য ২০টি গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন প্রদান করা হলো। শিক্ষার্থীরা প্রশ্নগুলি পড়ে সঠিক উত্তর কি হবে তা ভেবে নেবে। তারপরে প্রশ্ন ও অপশনের নীচে থাকা ‘সঠিক উত্তর দেখুন‘ লেখাটিতে টাচ/ক্লিক করে সঠিক অপশন বা উত্তরটি দেখে নিজেদের প্রস্তুতি যাচাই করে নিতে পারবে। এইরূপে অনুশীলনের মাধ্যমে দ্বাদশ শ্রেণির উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার প্রদান করতে চলা শিক্ষার্থীরা তাদের আসন্ন সেমিস্টার পরীক্ষার জন্য নিজেদের প্রস্তুত করতে সক্ষম হবে।
আদরিণী : ৫০টি গুরুত্বপূর্ণ MCQ মক টেস্ট
দ্বাদশ শ্রেণি (তৃতীয় সেমিস্টার) — মূল পাঠ্যভিত্তিক প্রশ্নমালা
১. ‘আদরিণী’ গল্পে পরিচ্ছেদ সংখ্যা কয়টি?
(ক) ৫টি
(খ) ৬টি
(গ) ৭টি
(ঘ) ৮টি
সঠিক উত্তর দেখুন
সঠিক উত্তর: (গ) ৭টি
২. জয়রাম মুখোপাধ্যায় পেশায় কী ছিলেন?
(ক) উকিল
(খ) মোক্তার
(গ) ডাক্তার
(ঘ) সেরেস্তাদার
সঠিক উত্তর দেখুন
সঠিক উত্তর: (খ) মোক্তার
৩. পাড়ার জুনিয়র উকিলের নাম কী ছিল?
(ক) নগেনবাবু
(খ) কুঞ্জবিহারীবাবু
(গ) উমাচরণবাবু
(ঘ) নরেশবাবু
সঠিক উত্তর দেখুন
সঠিক উত্তর: (খ) কুঞ্জবিহারীবাবু
৪. নগেনবাবুর পেশা কী ছিল?
(ক) ওকালতি
(খ) মাস্টারি
(গ) ডাক্তারি
(ঘ) জমিদারি
সঠিক উত্তর দেখুন
সঠিক উত্তর: (গ) ডাক্তারি
৫. পীরগঞ্জের মেজবাবুর মেয়ের বিবাহ কোন বারে ছিল?
(ক) রবিবার
(খ) সোমবার
(গ) বুধবার
(ঘ) শুক্রবার
সঠিক উত্তর দেখুন
সঠিক উত্তর: (খ) সোমবার
৬. মেজবাবুর মেয়ের বিয়েতে কোথা থেকে ‘বাই’ আসার কথা ছিল?
(ক) কলকাতা থেকে
(খ) বেনারস থেকে
(গ) লখনউ থেকে
(ঘ) ঢাকা থেকে
সঠিক উত্তর দেখুন
সঠিক উত্তর: (খ) বেনারস থেকে
৭. জয়রাম মুখোপাধ্যায় পীরগঞ্জের বাবুদের কত বছরের বাঁধা মোক্তার?
(ক) ১০ বছর
(খ) ১৫ বছর
(গ) ২০ বছর
(ঘ) ২৫ বছর
সঠিক উত্তর দেখুন
সঠিক উত্তর: (গ) ২০ বছর
৮. “দুটো দিন কাছারি কামাই হয়।” — কোন দুটি দিনের কথা বলা হয়েছে?
(ক) রবি ও সোম
(খ) সোম ও মঙ্গল
(গ) শনি ও রবি
(ঘ) মঙ্গল ও বুধ
সঠিক উত্তর দেখুন
সঠিক উত্তর: (খ) সোম ও মঙ্গল
৯. বিয়ের নিমন্ত্রণ রক্ষায় যাওয়ার জন্য মোক্তারমশাই কার কাছে হাতি চেয়ে পত্র পাঠিয়েছিলেন?
(ক) মহারাজ নরেশচন্দ্র রায়বাহাদুরের কাছে
(খ) উমাচরণ লাহিড়ীর কাছে
(গ) জজ সাহেবের কাছে
(ঘ) জমিদারের মেজবাবুর কাছে
সঠিক উত্তর দেখুন
সঠিক উত্তর: (ক) মহারাজ নরেশচন্দ্র রায়বাহাদুরের কাছে
১০. জয়রাম মোক্তারের বয়স কত পার হয়েছিল?
(ক) চল্লিশ
(খ) পঞ্চাশ
(গ) ষাট
(ঘ) সত্তর
সঠিক উত্তর দেখুন
সঠিক উত্তর: (খ) পঞ্চাশ
১১. জয়রামবাবুর আদি নিবাস কোন জেলায় ছিল?
(ক) নদীয়া
(খ) বর্ধমান
(গ) যশোহর
(ঘ) চব্বিশ পরগনা
সঠিক উত্তর দেখুন
সঠিক উত্তর: (গ) যশোহর
১২. যশোহর থেকে যখন জয়রাম এসেছিলেন, তখন তাঁর সম্বল কী ছিল?
(ক) নগদ একশো টাকা
(খ) একটি পুঁটুলি ও একটি ঘটি
(গ) একটি ছাতা ও লাঠি
(ঘ) গরুর গাড়ি
সঠিক উত্তর দেখুন
সঠিক উত্তর: (খ) একটি পুঁটুলি ও একটি ঘটি
১৩. শুরুতে জয়রাম মোক্তার কত টাকায় বাসা ভাড়া নিয়েছিলেন?
(ক) ১২ সিকায়
(খ) ১৩ সিকায়
(গ) ১৪ সিকায়
(ঘ) ১৫ সিকায়
সঠিক উত্তর দেখুন
সঠিক উত্তর: (খ) ১৩ সিকায়
১৪. জয়রাম মুখোপাধ্যায়ের গাভীটির নাম কী ছিল?
(ক) শ্যামলী
(খ) মঙ্গলা
(গ) কামধেনু
(ঘ) সুরভী
সঠিক উত্তর দেখুন
সঠিক উত্তর: (খ) মঙ্গলা
১৫. মঙ্গলা গাইয়ের এঁড়ে বাছুরটির নাম জয়রাম কার নামে রেখেছিলেন?
(ক) আদালতের এক নাজিরের নামে
(খ) এজলাসের এক ডেপুটি বাবুর নামে
(গ) জমিদারের নামে
(ঘ) দারোগার নামে
সঠিক উত্তর দেখুন
সঠিক উত্তর: (খ) এজলাসের এক ডেপুটি বাবুর নামে
১৬. আদালত অবমাননার দায়ে জয়রাম মোক্তারের কত টাকা জরিমানা হয়েছিল?
(ক) ৫ টাকা
(খ) ১০ টাকা
(গ) ২০ টাকা
(ঘ) ৫০ টাকা
সঠিক উত্তর দেখুন
সঠিক উত্তর: (ক) ৫ টাকা
১৭. সেই ৫ টাকা জরিমানার হুকুমটি হাইকোর্টে রদ করতে মোক্তারমশাই কত টাকা ব্যয় করেছিলেন?
(ক) ৫০০ টাকা
(খ) এক হাজার টাকা
(গ) ১৭০০ টাকা
(ঘ) আড়াই হাজার টাকা
সঠিক উত্তর দেখুন
সঠিক উত্তর: (গ) ১৭০০ টাকা
১৮. সপ্তাহের কোন দিন মোক্তারবাবুর বৈঠকখানায় যুবক-বৃদ্ধরা তাস-পাশা খেলতেন?
(ক) শুক্রবার
(খ) শনিবার
(গ) রবিবার
(ঘ) সোমবার
সঠিক উত্তর দেখুন
সঠিক উত্তর: (গ) রবিবার
১৯. একজোড়া নতুন বলদ কে কিনে এনেছিল?
(ক) করিম খাঁ
(খ) ইমামদ্দি শেখ
(গ) রহমতুল্লা
(ঘ) দীনু মণ্ডল
সঠিক উত্তর দেখুন
সঠিক উত্তর: (খ) ইমামদ্দি শেখ
২০. জয়রাম মুখোপাধ্যায় কার কাছ থেকে মাদী হাতিটি কিনেছিলেন?
(ক) পীরগঞ্জের জমিদারের থেকে
(খ) বীরপুরের উমাচরণ লাহিড়ীর থেকে
(গ) মেজবাবুর থেকে
(ঘ) বামুনহাটের মেলা থেকে
সঠিক উত্তর দেখুন
সঠিক উত্তর: (খ) বীরপুরের উমাচরণ লাহিড়ীর থেকে
২১. জয়রামবাবু কত টাকা দিয়ে হাতিটি কিনেছিলেন?
(ক) দুই হাজার টাকা
(খ) বারো শত টাকা
(গ) আড়াই হাজার টাকা
(ঘ) পাঁচ শত টাকা
সঠিক উত্তর দেখুন
সঠিক উত্তর: (ক) দুই হাজার টাকা
২২. হাতির আগমনে তার ললাটে তেল ও সিঁদুর দিয়ে বরণ করেছিলেন কে?
(ক) জয়রামের স্ত্রী
(খ) জয়রামের বড়ো পুত্রবধূ
(গ) জয়রামের নাতনি
(ঘ) পাড়ার মহিলারা
সঠিক উত্তর দেখুন
সঠিক উত্তর: (খ) জয়রামের বড়ো পুত্রবধূ
২৩. গ্রামের বালকেরা হাতির পেছনে কী বলে উপহাস বা ছড়া কাটত?
(ক) হাতি গেল হাটে
(খ) হাতি তোর গোদা পায়ে নাতি
(গ) শুঁড় তোলা হাতি
(ঘ) কালো হাতি মস্ত হাতি
সঠিক উত্তর দেখুন
সঠিক উত্তর: (খ) হাতি তোর গোদা পায়ে নাতি
২৪. গল্পে ‘নাতি’ শব্দের অর্থ কী?
(ক) পৌত্র
(খ) লাথি
(গ) প্রণাম
(ঘ) ছোটো
সঠিক উত্তর দেখুন
সঠিক উত্তর: (খ) লাথি
২৫. হাতিটির পেছনে জয়রামের প্রতি মাসে কত টাকা খরচ হতো?
(ক) দশ-পনেরো টাকা
(খ) কুড়ি-পঁচিশ টাকা
(গ) ত্রিশ-চল্লিশ টাকা
(ঘ) পঞ্চাশ-ষাট টাকা
সঠিক উত্তর দেখুন
সঠিক উত্তর: (গ) ত্রিশ-চল্লিশ টাকা
২৬. জয়রাম মুখোপাধ্যায়ের পুত্র সংখ্যা কয়টি ছিল?
(ক) দুটি
(খ) তিনটি
(গ) চারটি
(ঘ) পাঁচটি
সঠিক উত্তর দেখুন
সঠিক উত্তর: (খ) তিনটি
২৭. জয়রামবাবুর ছোটো ছেলে কোথায় পড়াশোনা করত?
(ক) কলকাতায়
(খ) বহরমপুরে
(গ) কৃষ্ণনগরে
(ঘ) রাজসাহিতে
সঠিক উত্তর দেখুন
সঠিক উত্তর: (ক) কলকাতায়
২৮. “বংশবৃদ্ধি ছাড়া আর কোনো কর্ম করিবার যোগ্য নহে” — কার সম্পর্কে বলা হয়েছে?
(ক) বড়ো পুত্র
(খ) মেজো পুত্র
(গ) বড়ো ও মেজো উভয় পুত্র
(ঘ) পাড়ার যুবকদের
সঠিক উত্তর দেখুন
সঠিক উত্তর: (গ) বড়ো ও মেজো উভয় পুত্র
২৯. হস্তী ভাড়ার বিজ্ঞাপনটি গল্পের কোন পরিচ্ছেদে রয়েছে?
(ক) দ্বিতীয়
(খ) তৃতীয়
(গ) চতুর্থ
(ঘ) পঞ্চম
সঠিক উত্তর দেখুন
সঠিক উত্তর: (ঘ) পঞ্চম
৩০. হস্তী ভাড়ার বিজ্ঞাপনে হাতির দৈনিক ভাড়া কত ধার্য হয়েছিল?
(ক) এক টাকা
(খ) দুই টাকা
(গ) তিন টাকা
(ঘ) চার টাকা
সঠিক উত্তর দেখুন
সঠিক উত্তর: (গ) তিন টাকা
৩১. বিজ্ঞাপনে হস্তিনীর দৈনিক খোরাকী কত ধার্য হয়েছিল?
(ক) চার আনা
(খ) আট আনা
(গ) এক টাকা
(ঘ) দুই টাকা
সঠিক উত্তর দেখুন
সঠিক উত্তর: (গ) এক টাকা
৩২. হাতির মাহুতের পারিশ্রমিক (খোরাকী) কত ধার্য ছিল?
(ক) দুই আনা
(খ) চার আনা
(গ) আট আনা
(ঘ) বারো আনা
সঠিক উত্তর দেখুন
সঠিক উত্তর: (খ) চার আনা
৩৩. জয়রাম মোক্তারের জ্যেষ্ঠা পৌত্রীর নাম কী?
(ক) আদরিণী
(খ) ইন্দুমতী
(গ) কল্যাণী
(ঘ) সৌদামিনী
সঠিক উত্তর দেখুন
সঠিক উত্তর: (গ) কল্যাণী
৩৪. কল্যাণীর বয়স কত হয়েছিল?
(ক) দশ বছর
(খ) এগারো বছর
(গ) বারো বছর
(ঘ) চৌদ্দ বছর
সঠিক উত্তর দেখুন
সঠিক উত্তর: (গ) বারো বছর
৩৫. কল্যাণীর জন্য যে পাত্র ঠিক হয়েছিল সে রাজসাহি কলেজে কী পড়ত?
(ক) আই.এ
(খ) বি.এ
(গ) এম.এ
(ঘ) আইন
সঠিক উত্তর দেখুন
সঠিক উত্তর: (খ) বি.এ
৩৬. কল্যাণীর বিবাহের জন্য মোট কত টাকা পণ ও খরচ ধার্য হয়েছিল?
(ক) এক হাজার টাকা
(খ) পনেরো শত টাকা
(গ) আড়াই হাজার টাকা
(ঘ) তিন হাজার টাকা
সঠিক উত্তর দেখুন
সঠিক উত্তর: (গ) আড়াই হাজার টাকা
৩৭. চৈত্র সংক্রান্তির সময় মেলা কোথায় বসে?
(ক) সোনপুরে
(খ) বামুনহাটে
(গ) রসগঞ্জে
(ঘ) বীরপুরে
সঠিক উত্তর দেখুন
সঠিক উত্তর: (খ) বামুনহাটে
৩৮. আদরিণীকে বিক্রির জন্য প্রথমে কোন মেলায় পাঠানো হয়েছিল?
(ক) রসগঞ্জের মেলায়
(খ) হরিহর ছত্রের মেলায়
(গ) বামুনহাটের মেলায়
(ঘ) কাটোয়ার মেলায়
সঠিক উত্তর দেখুন
সঠিক উত্তর: (গ) বামুনহাটের মেলায়
৩৯. বামুনহাটের মেলায় হাতি বিক্রি করতে কার সঙ্গে পাঠানো হয়েছিল?
(ক) বড়ো ছেলে ও মাহুত
(খ) মেজো ছেলে ও মাহুত
(গ) ছোটো ছেলে ও মাহুত
(ঘ) কেবল মাহুত
সঠিক উত্তর দেখুন
সঠিক উত্তর: (খ) মেজো ছেলে ও মাহুত
৪০. আদরিণীকে মেলায় পাঠানোর আগের দিন তার জন্য কত টাকার রসগোল্লা আনা হয়েছিল?
(ক) চার আনার
(খ) আট আনার
(গ) এক টাকার
(ঘ) দু-টাকার
সঠিক উত্তর দেখুন
সঠিক উত্তর: (ঘ) দু-টাকার
৪১. “যাও মা, বামুনহাটের মেলা দেখে এসো” — কার উদ্দেশ্যে বলা হয়েছিল?
(ক) কল্যাণী
(খ) বড়ো পুত্রবধূ
(গ) আদরিণী
(ঘ) স্ত্রী
সঠিক উত্তর দেখুন
সঠিক উত্তর: (গ) আদরিণী
৪২. বামুনহাটের মেলা শেষে আদরিণী কবে ঘরে ফিরে এসেছিল?
(ক) ৩০শে চৈত্র সকালে
(খ) ১লা বৈশাখ সন্ধ্যাবেলা
(গ) ২রা বৈশাখ দুপুরে
(ঘ) ১০ই জ্যৈষ্ঠ
সঠিক উত্তর দেখুন
সঠিক উত্তর: (খ) ১লা বৈশাখ সন্ধ্যাবেলা
৪৩. কল্যাণীর বিবাহের দিন কবে স্থির হয়েছিল?
(ক) ১লা বৈশাখ
(খ) ১০ই জ্যৈষ্ঠ
(গ) ১৫ই আষাঢ়
(ঘ) ২৫শে বৈশাখ
সঠিক উত্তর দেখুন
সঠিক উত্তর: (খ) ১০ই জ্যৈষ্ঠ
৪৪. “দাদামশায়, আদর যাবার সময় কাঁদছিল।” — বক্তা কে?
(ক) কল্যাণী
(খ) মেজো ছেলে
(গ) বড়ো পুত্রবধূ
(ঘ) নগেন ডাক্তার
সঠিক উত্তর দেখুন
সঠিক উত্তর: (ক) কল্যাণী
৪৫. বামুনহাটের পর আদরিণীকে বিক্রির জন্য দ্বিতীয়বার কোন মেলায় পাঠানো হয়েছিল?
(ক) রসুলগঞ্জের মেলায়
(খ) সোনপুর মেলায়
(গ) কাটোয়ার মেলায়
(ঘ) নবদ্বীপের মেলায়
সঠিক উত্তর দেখুন
সঠিক উত্তর: (ক) রসুলগঞ্জের মেলায়
৪৬. মেলা থেকে ফেরার পথে বাড়ি থেকে কত দূরে আদরিণী অসুস্থ হয়ে পড়েছিল?
(ক) প্রায় এক ক্রোশ দূরে
(খ) আধ ক্রোশ দূরে
(গ) দুই ক্রোশ দূরে
(ঘ) তিন ক্রোশ দূরে
সঠিক উত্তর দেখুন
সঠিক উত্তর: (ক) প্রায় এক ক্রোশ দূরে
৪৭. আদরিণী অসুস্থ হয়ে পথের পাশে কোথায় শুয়ে পড়েছিল?
(ক) বটগাছের তলায়
(খ) আমবাগানে
(গ) নদীর চরে
(ঘ) খোলা মাঠে
সঠিক উত্তর দেখুন
সঠিক উত্তর: (খ) আমবাগানে
৪৮. আদরিণীর অসুস্থতার খবর পেয়ে জয়রামবাবু কীভাবে সেখানে পৌঁছান?
(ক) পালকিতে চড়ে
(খ) ঘোড়ার গাড়িতে চড়ে
(গ) গরুর গাড়িতে চড়ে
(ঘ) পদব্রজে ছুটে গিয়ে
সঠিক উত্তর দেখুন
সঠিক উত্তর: (খ) ঘোড়ার গাড়িতে চড়ে
৪৯. “অভিমান করে চলে গেলি মা?” — উক্তিটি কার?
(ক) জয়রাম মোক্তারের
(খ) মেজো ছেলের
(গ) মাহুতের
(ঘ) কল্যাণীর
সঠিক উত্তর দেখুন
সঠিক উত্তর: (ক) জয়রাম মোক্তারের
৫০. আদরিণীর মৃত্যুর পর জয়রাম মোক্তার মহাশয় কত দিন জীবিত ছিলেন?
(ক) এক মাস
(খ) দুই মাস
(গ) তিন মাস
(ঘ) ছয় মাস
সঠিক উত্তর দেখুন
সঠিক উত্তর: (খ) দুই মাস
দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিস্টার বাংলা অধ্যায়ভিত্তিক MCQ প্রশ্নের উত্তর দেখতে নিম্নের লিঙ্কটি অনুসরণ করতে হবে
আমাদের কথাঃ পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা পর্ষদ ও উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সকল শিক্ষার্থীদের অনলাইন পড়াশোনায় সহায়তা প্রদান করাই আমাদের লক্ষ্য।
পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, দর্শন, সংস্কৃত প্রভৃতি বিষয়ে অনলাইন সহায়তা প্রদান করা হবে।
আমরা প্রতিনিয়ত আমাদের WBNOTES.IN ওয়েবসাইটে শিক্ষার্থীদের জন্য নতুন নতুন আলোচনা প্রদান করবার প্রচেষ্টা করে চলেছি। সকল শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের প্রতি অনুরোধ- আপনারা আপনাদের পরিচিতদের সাথে আমাদের WBNOTES.IN ওয়েবসাইটটিকে শেয়ার করবেন।
আমাদের লক্ষ্যঃ পশ্চিমবঙ্গের সকল শিক্ষার্থী ও শিক্ষকদের কাছে সহজবোধ্য ভাষায় বিবিধ বিষয়ের একটি সুসংগঠিত অনলাইন শিক্ষা পরিষেবা পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। আর্থিকভাবে অনগ্রসর শিক্ষার্থীদের জন্য আমরা যেমন বিনামূল্যে জ্ঞানার্জনের সুবিধা প্রদান করেছি; আবার মাননীয় শিক্ষকদের সুবিধার্থে এবং মেধাবী শিক্ষার্থীদের পূর্ণাঙ্গ পরীক্ষা প্রস্তুতি প্রদানের লক্ষ্যে আমাদের WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে প্রদান করা হচ্ছে নরমাল ও প্রিমিয়াম সাবস্ক্রিপশন। আমাদের সাবস্ক্রীপশন পেজে আপনারা এই সংক্রান্ত সমস্ত তথ্য পেয়ে যাবেন।





















