তৃতীয় সেমিস্টার শিক্ষাবিজ্ঞান মডেল প্রশ্নপত্র (Set 1)
তৃতীয় সেমিস্টার শিক্ষাবিজ্ঞান মডেল প্রশ্নপত্র (Set 1) এখানে WBNOTES.IN -এর পক্ষ থেকে প্রদান করা হলো। দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা এই মডেল প্রশ্নপত্রটি সমাধানের মধ্য দিয়ে শিক্ষাবিজ্ঞান বিষয়টি কতোটা তৈরি করতে পেরেছো তা সহজেই বুঝতে পারবে। এই মডেল সেটটির সাথে তার উত্তরগুলিও দিয়ে দেওয়া হলো। শিক্ষার্থীরা প্রথমে নিজেরা উত্তরগুলি খাতায় লিখে নেবে এবং তারপরে আমাদের দেওয়া শিক্ষাবিজ্ঞান মডেল প্রশ্নপত্র Answer Key থেকে মিলিয়ে দেখবে কত নম্বর পেয়েছো। তাহলে তোমাদের উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার শিক্ষাবিজ্ঞান পরীক্ষা প্রস্তুতি তোমরা নিজেরাই যাচাই করে নিতে পারবে।
ইতিমধ্যেই আমাদের Class Note বিভাগে দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিস্টার শিক্ষাবিজ্ঞান বিষয়ের অধ্যায়ভিত্তিক MCQ প্রশ্নের উত্তর প্রদান করা হয়েছে। এছাড়াও আমাদের MOCK TEST বিভাগে প্রতিটি অধ্যায়ের অসংখ্য MCQ TEST দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা তাদের পরীক্ষা প্রস্তুতির জন্য এখান থেকেও সহায়তা গ্রহণ করতে পারবে।
তৃতীয় সেমিস্টার শিক্ষাবিজ্ঞান মডেল প্রশ্নপত্র (Set 1) :
১) রাধাকৃষ্ণন কমিশনের একজন বিদেশী সদস্য হলেন –
(A) জন ডিউই
(B) ড. জন টি গার্ড
(C) ড. এ. লক্ষণ স্বামী মুদালিয়ার
(D) ড. জাকির হোসেন
২) ‘কমন স্কুল’-এর কথা উল্লেখ করা হয়েছে –
(A) মুদালিয়ার কমিশন
(B) কোঠারি কমিশন
(C) রাধাকৃষ্ণন কমিশন
(D) রামমূর্তি কমিটিতে
৩) প্রাথমিক শিক্ষক-শিক্ষণের অন্যতম সংগঠনটি হল –
(A) NCERT
(B) NCTE
(C) PTTI
(D) AICTE
৪) স্তম্ভ মেলানো:
| স্তম্ভ-A | স্তম্ভ-B |
| a. বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কমিশনের সভাপতি | i. ড. এ. এল. মুদালিয়র |
| b. কোঠারি কমিশনের সভাপতি | ii. ড. এস. রাধাকৃষ্ণন |
| c. মাধ্যমিক শিক্ষা কমিশনের সভাপতি | iii. ড. এন. কে সিদ্ধান্ত |
| d. রাধাকৃষ্ণন কমিশনের সম্পাদক | iv. ড. ডি. এস কোঠারি |
বিকল্পসমূহ:
(A) a-iii, b-i, c-iv, d-ii
(B) a-ii, b-iv, c-i, d-iii
(C) a-i, b-ii, c-iii, d-iv
(D) a-iv, b-i, c-ii, d-iii
৫) কোঠারি কমিশনের রিপোর্টটি ছিল –
(A) 698 পৃষ্ঠা
(B) 690 পৃষ্ঠা
(C) 692 পৃষ্ঠা
(D) 694 পৃষ্ঠা
৬) জাতীয় শিক্ষানীতি, ২০২০-তে উল্লেখিত NRF-এর পুরো নাম হল National Research ______
(A) Function
(B) Fund
(C) Forum
(D) Foundation
৭) স্তম্ভ মেলানো:
| স্তম্ভ-A | স্তম্ভ-B |
| a. ভারতের জাতীয় শিক্ষার সংস্থা | i. শিক্ষক শিক্ষণের সঙ্গে যুক্ত |
| b. NCERT | ii. উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত |
| c. UGC | iii. AICTE |
| d. NCTE | iv. কেন্দ্রীয় স্তরের পাঠক্রম তৈরি করে |
বিকল্পসমূহ:
(A) a-iv, b-iii, c-i, d-ii
(B) a-ii, b-iv, c-iii, d-i
(C) a-iii, b-iv, c-ii, d-i
(D) a-i, b-ii, c-iv, d-iii
৮) কত খ্রিস্টাব্দে শ্রীমতি দুর্গাবাই দেশমুখ কমিটি গঠিত হয়?
(A) 1958 খ্রিস্টাব্দে
(B) 1959 খ্রিস্টাব্দে
(C) 1963 খ্রিস্টাব্দে
(D) 1961 খ্রিস্টাব্দে
৯) EWS-এর সম্পূর্ণ নাম কি?
(A) Educationally Weaker Section
(B) Economic Weaker Section
(C) Educationally Weak System
(D) Economically Weaker Section
১০) ভারতের মহিলাদের আর্থিক সুবিধা প্রদানের জন্য তাদের মধ্যে অর্থ সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলার কারণে প্রতিষ্ঠিত হয় –
(A) মাতৃভাণ্ডার
(B) মহিলা সমৃদ্ধি যোজনা
(C) রাষ্ট্রীয় কোষাগার
(D) জাতীয় মহিলা কমিশন
১১) ‘পরিব্রাজক’ গ্রন্থটির লেখক –
(A) রামমোহন
(B) গান্ধীজি
(C) বিবেকানন্দ
(D) বিদ্যাসাগর
@ শিক্ষাবিজ্ঞান মডেল প্রশ্নপত্র – WBNOTES.IN
১২) ‘My Experiments with Truth’ গ্রন্থটির রচয়িতা –
(A) রবীন্দ্রনাথ
(B) রামমোহন
(C) বিদ্যাসাগর
(D) গান্ধীজি
১৩) “Everything is good as it comes from the hands of author of nature but everything degenerates in hands of man” — উক্তিটি করেছেন?
(A) রুশো
(B) রবীন্দ্রনাথ ঠাকুর
(C) গান্ধীজি
(D) জন ডিউই
১৪) ______ খ্রিস্টাব্দে শান্তিনিকেতনে শ্রীনিকেতন প্রতিষ্ঠিত হয়।
(A) 1911 খ্রিস্টাব্দে
(B) 1922 খ্রিস্টাব্দে
(C) 1938 খ্রিস্টাব্দে
(D) 1951 খ্রিস্টাব্দে
১৫) “School is a simplified, purified and better balanced society” — কে বলেছেন?
(A) গান্ধীজি
(B) রুশো
(C) ডিউই
(D) রবীন্দ্রনাথ
১৬) স্তম্ভ মেলানো:
| স্তম্ভ-A | স্তম্ভ-B |
| a. প্রকৃতিবাদী দার্শনিক | i. গান্ধীজি |
| b. প্রয়োগবাদী দার্শনিক | ii. জন ডিউই |
| c. বেদান্ত দর্শন | iii. রুশো |
| d. সর্বোদয় সমাজ | iv. বিবেকানন্দ |
বিকল্পসমূহ:
(A) a-iii, b-i, c-iv, d-ii
(B) a-iv, b-ii, c-i, d-iii
(C) a-ii, b-iii, c-i, d-iv
(D) a-i, b-iv, c-ii, d-iii
১৭) কোন বিষয়কে কেন্দ্র করে অন্য বিষয়ের শিক্ষাদানকে বলা হয় –
(A) সহগাংক
(B) প্রশ্নকরণ পদ্ধতি
(C) প্রতিপাদন পদ্ধতি
(D) অনুবন্ধ পদ্ধতি
১৮) রবীন্দ্রনাথ শান্তিনিকেতনের স্নিগ্ধ পরিবেশে পল্লী প্রকৃতির কোলে ______ নামে আশ্রম প্রতিষ্ঠা করেন।
(A) শিশু নিকেতন
(B) চতুরাশ্রম
(C) ব্রহ্মচর্যাশ্রম
(D) বাল্য আশ্রম
১৯) স্তম্ভ মেলানো:
| স্তম্ভ-A | স্তম্ভ-B |
| a. নঈ তালিম | i. জ্যাকস রুশো |
| b. বর্তমান ভারত | ii. রবীন্দ্রনাথ ঠাকুর |
| c. শ্রীনিকেতন | iii. স্বামী বিবেকানন্দ |
| d. শিশুকেন্দ্রিক শিক্ষার জনক | iv. গান্ধীজি |
বিকল্পসমূহ:
(A) a-iv, b-ii, c-iii, d-i
(B) a-ii, b-i, c-iv, d-iii
(C) a-iv, b-iii, c-ii, d-i
(D) a-iii, b-iv, c-i, d-ii
@ শিক্ষাবিজ্ঞান মডেল প্রশ্নপত্র – WBNOTES.IN
২০) স্তম্ভ মেলানো:
| স্তম্ভ-A | স্তম্ভ-B |
| a. শিক্ষাসত্র | i. ১৯২২ সাল |
| b. শান্তিনিকেতন | ii. ১৯২৪ সাল |
| c. বিশ্বভারতী | iii. ১৯০১ সাল |
| d. শ্রীনিকেতন | iv. ১৯২১ সাল |
বিকল্পসমূহ:
(A) a-i, b-ii, c-iv, d-iii
(B) a-ii, b-iii, c-i, d-iv
(C) a-ii, b-iii, c-iv, d-i
(D) a-iii, b-iv, c-ii, d-i
২১) ব্রেইল লেখা হয় –
(A) 3টি বিন্দু দিয়ে
(B) 4টি বিন্দু দিয়ে
(C) 5টি বিন্দু দিয়ে
(D) 6টি বিন্দু দিয়ে
২২) পশ্চিমবঙ্গে কোথায় অন্ধদের জন্য শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র আছে?
(A) শান্তিনিকেতন
(B) বেলুড়ে
(C) নরেন্দ্রপুর
(D) শিবপুরে
২৩) অক্টেভ ব্যান্ড নামক একপ্রকার যন্ত্রের সাহায্যে মাপা হয় –
(A) অন্ধত্ব
(B) বধিরতা
(C) তোতলামি
(D) চলন সক্ষমতা
২৪) ‘White cane stick’ ব্যবহার করে –
(A) দৃষ্টিহীন শিশুরা
(B) মানসিক প্রতিবন্ধী শিশুরা
(C) মূক ও বোবা শিশুরা
(D) বধির শিশুরা
২৫) ‘PWD’-এর সম্পূর্ণ নাম কোনটি?
(A) The Personal With Disabilities Act
(B) The Persons With Distributed Act
(C) The Persons With Disabilities Act
(D) The Persons With Disabled Act
২৬) কোন জাতীয় সংস্থা অন্তর্ভুক্তিমূলক শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে?
(A) NAB
(B) SSI
(C) DLTB
(D) সবকটি
২৭) প্রতিবন্ধী শিশুদের সাধারণ শিশুদের সঙ্গে রেখেই শিক্ষাদানের যে পদ্ধতি তাই হল –
(A) বিশেষধর্মী শিক্ষা
(B) সাধারণ শিক্ষা
(C) অন্তর্ভুক্তিমূলক শিক্ষা
(D) বিশেষ শিক্ষা
২৮) স্তম্ভ মেলানো:
| স্তম্ভ-A | স্তম্ভ-B |
| a. আনুষ্ঠানিক শিক্ষা | i. গণমাধ্যম |
| b. অনিয়ন্ত্রিত শিক্ষা | ii. বিদ্যালয় |
| c. The Mental Health Act | iii. 1992 |
| d. RCI | iv. 1987 |
বিকল্পসমূহ:
(A) a-i, b-ii, c-iii, d-iv
(B) a-iv, b-i, c-ii, d-iii
(C) a-ii, b-i, c-iv, d-iii
(D) a-ii, b-i, c-iv, d-iii
@ শিক্ষাবিজ্ঞান মডেল প্রশ্নপত্র – WBNOTES.IN
২৯) ভারতে জাতীয় প্রতিবন্ধী দিবস পালন করা হয় –
(A) 15 মার্চ
(B) 15 মে
(C) 3 ডিসেম্বর
(D) 15 এপ্রিল
৩০) CWSN-এর সম্পূর্ণ নাম হল –
(A) Child With Special Need
(B) Child With Separate Need
(C) Child With Social Need
(D) Child With Significant Need
৩১) বিশেষ শিক্ষার জনক হলেন –
(A) অ্যানিশার্প
(B) ক্যাম্পটন
(C) এনা মিলাড
(D) স্যামুয়েল কর্ক
৩২) ডেলরস কমিশন গঠিত হয় –
(A) 1991 খ্রিস্টাব্দে
(B) 1992 খ্রিস্টাব্দে
(C) 1993 খ্রিস্টাব্দে
(D) 1996 খ্রিস্টাব্দে
৩৩) ডেলরস কমিশনের প্রতিবেদনটি হল –
(A) Learning to be
(B) Education for all
(C) Learning: The Treasure Within
(D) Education and National Development
৩৪) ‘Education for complete living’ বলেছেন –
(A) এডওয়ার্ড ফার
(B) জন ডিউই
(C) হার্বাট স্পেনসার
(D) জ্যাকস ডেলর্স
৩৫) PERMA-তে ‘R’ এর অর্থ হল –
(A) Recall
(B) Role
(C) Retention
(D) Relationship
৩৬) “জীবিত ও মৃতের মধ্যে যা তফাৎ, শিক্ষিত ও অশিক্ষিতের মধ্যে তাই তফাৎ” — উক্তিটি করেছেন শিক্ষাবিদ –
(A) রবীন্দ্রনাথ
(B) বিবেকানন্দ
(C) অ্যারিষ্টটল
(D) জন ডিউই
৩৭) “Knowledge dispels the mists of ignorance” — উক্তিটি কার?
(A) রুশো
(B) কোমেনিয়াস
(C) ফ্রয়েবেল
(D) জন ডিউই
৩৮) স্তম্ভ মেলানো:
| স্তম্ভ-A | স্তম্ভ-B |
| a. জানার জন্য শিক্ষা | i. বিবেক ও মনুষ্যত্বের বিকাশ |
| b. কর্মের জন্য শিক্ষা | ii. ঐক্য ও ভ্রাতৃত্ববোধ জাগরণ |
| c. একত্রে বসবাসের শিক্ষা | iii. কর্মদক্ষতার বিকাশ |
| d. মানুষ হওয়ার জন্য শিক্ষা | iv. বিভিন্ন বিষয়বস্তু সম্পর্কে জানা |
বিকল্পসমূহ:
(A) a-i, b-ii, c-iii, d-iv
(B) a-iv, b-i, c-ii, d-iii
(C) a-iv, b-iii, c-ii, d-i
(D) a-iii, b-iv, c-i, d-ii
@ শিক্ষাবিজ্ঞান মডেল প্রশ্নপত্র – WBNOTES.IN
৩৯) “All training should be Man making” — স্বামী বিবেকানন্দের এই উক্তিটি শিক্ষার কোন ক্ষেত্রে প্রাধান্য পেয়েছে?
(A) জ্ঞান অর্জনের
(B) কর্ম সম্পাদনের
(C) মানুষ হওয়ার
(D) একত্রে বসবাসের
৪০) ডাকার সম্মেলন হয়েছিল –
(A) 1994 সালে
(B) 1996 সালে
(C) 2000 সালে
(D) 2001 সালে
শিক্ষাবিজ্ঞান মডেল প্রশ্নপত্র Answer Key :
1. (B) ড. জন টি গার্ড
2. (B) কোঠারি কমিশন
3. (C) PTTI
4. (B) a-ii, b-iv, c-i, d-iii
5. (C) 692 পৃষ্ঠা
6. (D) Foundation
7. (C) a-iii, b-iv, c-ii, d-i
8. (A) 1958 খ্রিস্টাব্দে
9. (D) Economically Weaker Section
10. (B) মহিলা সমৃদ্ধি যোজনা
11. (C) বিবেকানন্দ
12. (D) গান্ধীজি
13. (A) রুশো
14. (B) 1922 খ্রিস্টাব্দে
15. (C) ডিউই
16. (B) a-iv, b-ii, c-i, d-iii
17. (D) অনুবন্ধ পদ্ধতি
18. (C) ব্রহ্মচর্যাশ্রম
19. (C) a-iv, b-iii, c-ii, d-i
20. (C) a-ii, b-iii, c-iv, d-i
21. (D) 6টি বিন্দু দিয়ে
22. (C) নরেন্দ্রপুর
23. (B) বধিরতা
24. (A) দৃষ্টিহীন শিশুরা
25. (C) The Persons With Disabilities Act
26. (C) DLTB
27. (C) অন্তর্ভুক্তিমূলক শিক্ষা
28(. D) a-ii, b-i, c-iv, d-iii
29. (C) 3 ডিসেম্বর
30. (A) Child With Special Need
31. (D) স্যামুয়েল কর্ক
32. (C) 1993 খ্রিস্টাব্দে
33. (C) Learning: The Treasure Within
34. (C) হার্বাট স্পেনসার
35. (D) Relationship
36. (C) অ্যারিষ্টটল
37. (D) জন ডিউই
38. (C) a-iv, b-iii, c-ii, d-i
39. (C) মানুষ হওয়ার
40. (C) 2000 সালে





















