third-semester-chemistry-model-question-paper-set-1

তৃতীয় সেমিস্টার রসায়ন মডেল প্রশ্নপত্র (Set 1)

তৃতীয় সেমিস্টার রসায়ন মডেল প্রশ্নপত্র (Set 1) এখানে WBNOTES.IN -এর পক্ষ থেকে প্রদান করা হলো। দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা এই মডেল প্রশ্নপত্রটি সমাধানের মধ্য দিয়ে রসায়ন বিষয়টি কতোটা তৈরি করতে পেরেছো তা সহজেই বুঝতে পারবে। এই মডেল সেটটির সাথে তার উত্তরগুলিও দিয়ে দেওয়া হলো। শিক্ষার্থীরা প্রথমে নিজেরা উত্তরগুলি খাতায় লিখে নেবে এবং তারপরে আমাদের দেওয়া রসায়ন মডেল প্রশ্নপত্র Answer Key থেকে মিলিয়ে দেখবে কত নম্বর পেয়েছো। তাহলে তোমাদের উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার রসায়ন পরীক্ষা প্রস্তুতি তোমরা নিজেরাই যাচাই করে নিতে পারবে।

ইতিমধ্যেই আমাদের Class Note বিভাগে দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিস্টার বিবিধ বিষয়ের অধ্যায়ভিত্তিক MCQ প্রশ্নের উত্তর প্রদান করা হয়েছে। এছাড়াও আমাদের MOCK TEST বিভাগে প্রতিটি অধ্যায়ের অসংখ্য MCQ TEST দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা তাদের পরীক্ষা প্রস্তুতির জন্য এখান থেকেও সহায়তা গ্রহণ করতে পারবে।  

তৃতীয় সেমিস্টার রসায়ন মডেল প্রশ্নপত্র (Set 1) : 

 

অন্যান্য বিষয়ের মডেল সেট দেখতে এখানে ক্লিক করুন 

১. নীচের কোন দ্রবণটির অভিস্রবণ চাপ সর্বাধিক?

A) 1(m) সুক্রোজ

B) 1(m) KCl

C) 1(m) MgCl2

D) 1(m) NH4Cl

  • সঠিক উত্তর: C) 1(m) MgCl2

  • সংক্ষিপ্ত বিশ্লেষণ: অভিস্রবণ চাপ কণা সংখ্যার উপর নির্ভর করে (π = iCRT)। MgCl2 সম্পূর্ণ বিয়োজিত হয়ে সর্বোচ্চ ৩টি আয়ন (Mg2+ + 2Cl-) তৈরি করে, তাই এর ভ্যান্টহফ ফ্যাক্টর (i) সর্বাধিক।

২. নিম্নলিখিত কোন জোড়াটি রাউল্টের সূত্রে ঋণাত্মক বিচ্যুতি দেখাবে:

A) CH3COCH3 – CHCl3

B) C6H6 – CH3OH

C) CH3COCH3 – C6H6

D) CH3COCH3 – C2H5OH

  • সঠিক উত্তর: A) CH3COCH3 – CHCl3

  • সংক্ষিপ্ত বিশ্লেষণ: অ্যাসিটোন এবং ক্লোরোফর্মের অণুগুলির মধ্যে নতুন আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন গঠিত হওয়ায় আকর্ষণ বল বৃদ্ধি পায় এবং বাষ্পচাপ প্রত্যাশার চেয়ে কমে গিয়ে ঋণাত্মক বিচ্যুতি দেখায়।

৩. 0.1M জলীয় দ্রবণে Ba(NO3)2-এর ভ্যান্টহফ ফ্যাক্টর = 2.74 হলে, বিয়োজন মাত্রা হবে—

A) 0.87

B) 0.89

C) 0.90

D) 0.92

  • সঠিক উত্তর: A) 0.87

  • সংক্ষিপ্ত বিশ্লেষণ: Ba(NO3)2 → Ba2+ + 2NO3- (n = 3)। বিয়োজন মাত্রা α = (i – 1) / (n – 1) = (2.74 – 1) / (3 – 1) = 1.74 / 2 = 0.87

৪. নীচের বক্তব্যগুলি থেকে সঠিক বিকল্পটি বেছে নাও:

(I) বিবৃতি: একই উষ্ণতায় বিভিন্ন গ্যাসের KH (হেনরির ধ্রুবক)-এর মান ভিন্ন হয়।

(II) বিবৃতি: একই চাপে হেনরির ধ্রুবকের মান যত বেশি হবে, তরলে গ্যাসের দ্রাব্যতাও তত বৃদ্ধি পাবে।

A) (I) এবং (II) উভয়ই সঠিক

B) (I) এবং (II) উভয়ই ভুল

C) (I) সঠিক; (II) ভুল

D) (I) ভুল; (II) সঠিক

  • সঠিক উত্তর: C) (I) সঠিক; (II) ভুল

  • সংক্ষিপ্ত বিশ্লেষণ: হেনরির সূত্র অনুযায়ী p = KH · x, অর্থাৎ নির্দিষ্ট চাপে KH-এর মান যত বেশি হবে তরলে দ্রাব্যতা (x) তত কম হবে।

৫. নিচের চিত্রে ‘Tb°’ এবং ‘Tb’ বিন্দু দুটি কী নির্দেশ করছে?

A) ‘A’ বিন্দু দ্রাবকের স্ফুটনাঙ্ক এবং ‘B’ বিন্দু দ্রবণের স্ফুটনাঙ্ক।

B) ‘A’ বিন্দু দ্রবণের স্ফুটনাঙ্ক এবং ‘B’ বিন্দু দ্রাবকের স্ফুটনাঙ্ক।

C) ‘A’ বিন্দু দ্রাবকের স্ফুটনাঙ্ক এবং ‘B’ বিন্দু দ্রাবের স্ফুটনাঙ্ক।

D) ‘A’ বিন্দু দ্রাবের স্ফুটনাঙ্ক এবং ‘B’ বিন্দু দ্রাবকের স্ফুটনাঙ্ক।

  • সঠিক উত্তর: A) ‘A’ বিন্দু দ্রাবকের স্ফুটনাঙ্ক এবং ‘B’ বিন্দু দ্রবণের স্ফুটনাঙ্ক।

  • সংক্ষিপ্ত বিশ্লেষণ: চিত্রে প্রথম রেখাটি বিশুদ্ধ দ্রাবকের স্ফুটনাঙ্ক (Tb°) এবং দ্বিতীয় রেখাটি দ্রবণের স্ফুটনাঙ্ক (Tb) নির্দেশ করে

@ তৃতীয় সেমিস্টার রসায়ন – WBNOTES.IN

৬. প্রদত্ত আয়নীয় মিসেলের চিত্রানুসারে সঠিক বিকল্প নির্বাচন করো:

বিবৃতি (I): মিসেলের কেন্দ্রীয় অংশ হাইড্রোফিলিক প্রকৃতির।

বিবৃতি (II): মিসেলের পৃষ্ঠতল হাইড্রোফোবিক প্রকৃতির।

বিবৃতি (III): মিসেলের পৃষ্ঠতল হাইড্রোফিলিক প্রকৃতির।

A) I-F, II-F, III-T

B) I-F, II-T, III-T

C) I-T, II-T, III-T

D) I-F, II-T, III-F

  • সঠিক উত্তর: A) I-F, II-F, III-T

  • সংক্ষিপ্ত বিশ্লেষণ: মিসেলের অভ্যন্তরীণ কেন্দ্র হাইড্রোকার্বন শৃঙ্খলের জন্য হাইড্রোফোবিক (জল-বিকর্ষী) এবং বাইরের পৃষ্ঠতলে আয়নীয় পোলার গ্রুপ থাকায় তা হাইড্রোফিলিক (জল-আকর্ষী) হয়।

৭. [Fe(OH)3]Fe3+ সল নিচের কোনটি দ্বারা সহজে তঞ্চিত হবে?

A) NaCl

B) K2SO4

C) Ca3(PO4)2

D) Al2(SO4)3

  • সঠিক উত্তর: C) Ca3(PO4)2

  • সংক্ষিপ্ত বিশ্লেষণ: হার্ডি-শুলজের নিয়ম অনুযায়ী ধনাত্মক সল তঞ্চনে অ্যানায়নের যোজ্যতা যত বেশি হবে তার তঞ্চন ক্ষমতা তত বেশি হবে। এখানে ফসফেট অ্যানায়নের আধান সর্বোচ্চ (PO43-)।

৮. স্তম্ভ I এর সাথে স্তম্ভ II মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নাও:

  • স্তম্ভ-I: i. এরোসল, ii. সল, iii. ইমালসন, iv. ফোম

  • স্তম্ভ-II: a. সাবানের ফেনা, b. রঙ, c. মেঘ, d. দুধ

A) i-a, ii-b, iii-c, iv-d

B) i-c, ii-b, iii-d, iv-a

C) i-c, ii-b, iii-a, iv-d

D) i-a, ii-b, iii-d, iv-c

  • সঠিক উত্তর: B) i-c, ii-b, iii-d, iv-a

৯. স্তম্ভ I এর সাথে স্তম্ভ II মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নাও:

  • স্তম্ভ-I: i. SF4, ii. BrF3, iii. PCl3, iv. NH4+

  • স্তম্ভ-II: a. চতুস্তলকীয়, b. পিরামিডীয়, c. ঢেঁকি আকৃতির, d. বিকৃত T-আকৃতির

A) i-d, ii-c, iii-a, iv-b

B) i-c, ii-d, iii-b, iv-a

C) i-d, ii-a, iii-b, iv-c

D) i-b, ii-a, iii-c, iv-d

  • সঠিক উত্তর: B) i-c, ii-d, iii-b, iv-a

১০. নিচের বক্তব্যগুলি থেকে সঠিক বিকল্পটি বেছে নাও:

বিবৃতি (I): সাদা ফসফরাস কম সুস্থিত এবং যার ফলে অন্যান্য কঠিন রূপভেদের তুলনায় সাধারণ অবস্থায় এটি অধিক সক্রিয়।

কারণ (II): P4 অণুতে কৌণিক পীড়ন উপস্থিত।

A) (I) এবং (II) উভয়ই সঠিক; (I) এর সঠিক ব্যাখ্যা হলো (II)।

B) (I) এবং (II) উভয়ই সঠিক; (I) এর সঠিক ব্যাখ্যা (II) নয়।

C) (I) সঠিক; (II) ভুল।

D) (I) ভুল; (II) সঠিক

  • সঠিক উত্তর: A) (I) এবং (II) উভয়ই সঠিক; (I) এর সঠিক ব্যাখ্যা হলো (II)।

  • সংক্ষিপ্ত বিশ্লেষণ: সাদা ফসফরাসে চতুস্তলকীয় বন্ধন কোণ 60° হওয়ায় প্রবল কৌণিক টান বা পীড়ন থাকে, যার ফলে এটি অত্যন্ত সক্রিয়।

@ তৃতীয় সেমিস্টার রসায়ন – WBNOTES.IN

১১. নিচের কোন বিকল্পটি সঠিক?

A) ক্ষারধর্ম: NH3 > PH3 > AsH3 > SbH3

B) নাইট্রোজেনের জারনসংখ্যা: N2O < NO < N2O3 < N2O5

C) বিজারন ধর্ম: H3PO4 > H3PO3 > H3PO2

D) স্ফুটনাঙ্ক: SbH3 > AsH3 > NH3 > PH3

  • সঠিক উত্তর: A) ক্ষারধর্ম: NH3 > PH3 > AsH3 > SbH3

১২. নিম্নলিখিত কোন বিক্রিয়াটি H2SO4 এর জারন ধর্মকে নির্দেশ করছে?

A) 2PCl3 + H2SO4 → 2POCl3 + 2HCl + SO2Cl2

B) 2NaOH + H2SO4 → Na2SO4 + 2H2O

C) NaCl + H2SO4 → NaHSO4 + HCl

D) 2HI + H2SO4 → I2 + SO2 + 2H2O

  • সঠিক উত্তর: D) 2HI + H2SO4 → I2 + SO2 + 2H2O

  • সংক্ষিপ্ত বিশ্লেষণ: সালফারের জারণ সংখ্যা +6 থেকে কমে +4 (SO2) হয় এবং আয়োডিন -1 থেকে জারিত হয়ে 0 (I2) হয়।

১৩. ইন্টারহ্যালোজেন (AXn) সম্পর্কিত নিচের কোন বিবৃতিটি ভুল?

A) AXn-এ n এর মান 1, 3, 5 অথবা 7 হতে পারে

B) AXn-এ n এর মান 2, 4 অথবা 6 হতে পারে

C) A কখনই ফ্লুরিন হতে পারে না কারণ এটি সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক হ্যালোজেন

D) X কখনই আয়োডিন হতে পারে না কারণ এটি সবচেয়ে কম তড়িৎ ঋণাত্মক হ্যালোজেন

  • সঠিক উত্তর: B) AXn-এ n এর মান 2, 4 অথবা 6 হতে পারে

১৪. নিচের বক্তব্যগুলি থেকে সঠিক বিকল্পটি বেছে নাও:

বিবৃতি (I): XeF4 এর হাইড্রোলাইসিস একটি রেডক্স বিক্রিয়া

কারণ (II): XeF4 জলের সাথে বিক্রিয়া করে XeOF4 উৎপন্ন করে

A) (I) এবং (II) উভয়ই সঠিক; (I) এর সঠিক ব্যাখ্যা হলো (II)।

B) (I) এবং (II) উভয়ই সঠিক; (I) এর সঠিক ব্যাখ্যা (II) নয়।

C) (I) সঠিক; (II) ভুল।

D) (I) ভুল; (II) সঠিক

  • সঠিক উত্তর: C) (I) সঠিক; (II) ভুল।

১৫. সঠিক বিকল্পটি বেছে নাও:

(I) Br < Cl < F : ইলেকট্রন আসক্তি

(II) Br2 < Cl2 < F2 : জারন ধর্ম

(III) Br < Cl < F : তড়িৎ ঋণাত্মকতা

(IV) Br2 < Cl2 < F2 : বন্ধন শক্তি

A) I-F, II-F, III-T, IV-F

B) I-F, II-T, III-T, IV-F

C) I-T, II-T, III-T, IV-F

D) I-T, II-T, III-F, IV-F

  • সঠিক উত্তর: B) I-F, II-T, III-T, IV-F

@ তৃতীয় সেমিস্টার রসায়ন – WBNOTES.IN

১৬. নিচের কোন যৌগটিতে S-S বন্ধন উপস্থিত?

A) H2S2O6

B) H2S2O3

C) H2S2O8

D) H2S2O7

  • সঠিক উত্তর: A) H2S2O6

১৭. নিচের বক্তব্যগুলি থেকে সঠিক বিকল্পটি বেছে নাও:

বিবৃতি (I): অর্থো এবং প্যারা অবস্থানে নাইট্রো গ্রুপের উপস্থিতি ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার ক্ষেত্রে হ্যালোঅ্যারিনের সক্রিয়তা বৃদ্ধি করে।

কারণ (II): নাইট্রো গ্রুপ ইলেকট্রনগ্রাহী গ্রুপ হওয়ায় বেঞ্জিন বলয়ের ইলেকট্রনীয় ঘনত্ব কমিয়ে দেয়।

A) (I) এবং (II) উভয়ই সঠিক; (I) এর সঠিক ব্যাখ্যা হলো (II)।

B) (I) এবং (II) উভয়ই সঠিক; (I) এর সঠিক ব্যাখ্যা (II) নয়।

C) (I) সঠিক; (II) ভুল।

D) (I) ভুল; (II) সঠিক

  • সঠিক উত্তর: D) (I) ভুল; (II) সঠিক

১৮. সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে CCl3CHO ক্লোরোবেঞ্জিনের সাথে বিক্রিয়া করে উৎপন্ন করে—

  • সঠিক উত্তর: A) DDT

১৯. কোনটি ক্ষার এবং আয়োডিনের সাথে বিক্রিয়ায় হলুদ অধঃক্ষেপ উৎপন্ন করে?

A) মিথানল

B) প্রোপানল

C) প্রোপান-2-অল

D) 2-মিথাইলপ্রোপান-2-অল

  • সঠিক উত্তর: C) প্রোপান-2-অল

২০. যৌগটির IUPAC নাম হবে—

A) (R) 1-ব্রোমো-2-ক্লোরোপ্রোপেন

B) (S) 1-ব্রোমো-2-ক্লোরোপ্রোপেন

C) (R) 1-ব্রোমো-2-ক্লোরো-2-মিথাইলইথেন

D) (S) 1-ব্রোমো-2-ক্লোরো-2-মিথাইলইথেন

  • সঠিক উত্তর: A) (R) 1-ব্রোমো-2-ক্লোরোপ্রোপেন

২১. নিচের বিক্রিয়াটিতে X হলো: C6H5COOAg + Br2 (CCl4/Δ) → X

  • সঠিক উত্তর: A) C6H5Br (ব্রোমোবেঞ্জিন)

২২. নিচের যৌগগুলির আম্লিকতার ক্রম:

(I) ফেনল, (II) p-নাইট্রোফেনল, (III) বেঞ্জাইল অ্যালকোহল, (IV) p-মিথোক্সিফেনল

A) I > II > III > IV

B) IV > II > III > I

C) II > I > IV > III

D) II > IV > I > III

  • সঠিক উত্তর: C) II > I > IV > III

২৩. কোন যৌগটিকে উইলিয়ামসন সংশ্লেষ দ্বারা প্রস্তুত করা যাবে না?

A) ডাই-টার্ট-বিউটাইল ইথার

B) অ্যানিসোল

C) CH3CH2-O-CH3

D) ডাইইথাইল ইথার

  • সঠিক উত্তর: A) ডাই-টার্ট-বিউটাইল ইথার

২৪. নিচের কোন যৌগটির সাথে CH3MgBr এর বিক্রিয়া করানোর পর আর্দ্র বিশ্লেষণের ফলে সেকেন্ডারি অ্যালকোহল পাওয়া যাবে?

A) HCHO

B) CH3CHO

C) CH3COCH3

D) ইথিলিন অক্সাইড

  • সঠিক উত্তর: B) CH3CHO

২৫. নিচের বক্তব্যগুলি থেকে সঠিক বিকল্পটি বেছে নাও:

বিবৃতি (I): ডাইমিথাইল ইথারের স্ফুটনাঙ্ক ইথাইল অ্যালকোহল অপেক্ষা বেশি।

কারণ (II): ইথাইল অ্যালকোহল আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে।

A) (I) এবং (II) উভয়ই সঠিক; (I) এর সঠিক ব্যাখ্যা হলো (II)।

B) (I) এবং (II) উভয়ই সঠিক; (I) এর সঠিক ব্যাখ্যা (II) নয়।

C) (I) সঠিক; (II) ভুল।

D) (I) ভুল; (II) সঠিক

  • সঠিক উত্তর: D) (I) ভুল; (II) সঠিক

২৬. স্তম্ভ I এর সাথে স্তম্ভ II মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নাও:

  • স্তম্ভ-I: i. ফেনল থেকে স্যালিস্যালডিহাইডে রূপান্তর, ii. স্যালিসাইলিক অ্যাসিড থেকে মিথাইলস্যালিসাইলেটের রূপান্তর, iii. বেঞ্জিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের সাথে ফেনলের বিক্রিয়া, iv. সোডিয়াম অ্যালকক্সাইডের সাথে অ্যালকিল হ্যালাইডের বিক্রিয়া

  • স্তম্ভ-II: a. উইলিয়ামসন বিক্রিয়া, b. রাইমার-টিম্যান বিক্রিয়া, c. এস্টার গঠন বিক্রিয়া, d. কাপলিং বিক্রিয়া

A) i-d, ii-b, iii-a, iv-c

B) i-c, ii-d, iii-b, iv-a

C) i-b, ii-c, iii-d, iv-a

D) i-b, ii-a, iii-c, iv-d

  • সঠিক উত্তর: C) i-b, ii-c, iii-d, iv-a

২৭. সমতড়িৎ বিন্দুতে গ্লাইসিনের গঠন হবে—

A) NH2-CH2-COOH

B) NH2-CH2-COO-

C) +NH3-CH2-COOH

D) +NH3-CH2-COO-

  • সঠিক উত্তর: D) +NH3-CH2-COO-

২৮. নিচের বক্তব্যগুলি থেকে সঠিক বিকল্পটি বেছে নাও:

বিবৃতি (I): গ্লুকোজকে জলে দ্রবীভূত করা হলে এর আলোকীয় ঘূর্ণনের মান পরিবর্তন হতে থাকে যাকে মিউটারোটেশন বলে।

কারণ (II): এই পরিবর্তনের কারণ গ্লুকোজের দুটি অ্যানোমার, α-D-গ্লুকোজ এবং β-D-গ্লুকোজের পারস্পরিক রূপান্তর।

A) (I) এবং (II) উভয়ই সঠিক; (I) এর সঠিক ব্যাখ্যা হলো (II)।

B) (I) এবং (II) উভয়ই সঠিক; (I) এর সঠিক ব্যাখ্যা (II) নয়।

C) (I) সঠিক; (II) ভুল।

D) (I) ভুল; (II) সঠিক

  • সঠিক উত্তর: A) (I) এবং (II) উভয়ই সঠিক; (I) এর সঠিক ব্যাখ্যা হলো (II)।

২৯. গ্লুকোজের সাথে টলেন্স বিকারকের বিক্রিয়ায় উৎপন্ন জৈব যৌগটি হলো—

A) স্যাকারিক অ্যাসিড

B) গ্লুকোনিক অ্যাসিড

C) গ্লুকোসাজোন

D) সরবিটল

  • সঠিক উত্তর: B) গ্লুকোনিক অ্যাসিড

৩০. প্রোটিনের ডিন্যাচুরেশনের সময় কোন গঠনাকৃতিটি অপরিবর্তিত থাকে?

A) প্রাইমারি গঠন

B) সেকেন্ডারি গঠন

C) টার্সিয়ারী গঠন

D) কোয়াটারনারি গঠন

  • সঠিক উত্তর: A) প্রাইমারি গঠন

@ তৃতীয় সেমিস্টার রসায়ন – WBNOTES.IN

৩১. সঠিক বিকল্পটি নির্বাচন কর:

বিবৃতি (I): গ্লুকোজ এবং ফ্রুক্টোজ গ্লাইকোসাইডিক বন্ধন দ্বারা যুক্ত হয়ে সুক্রোজ গঠন করে।

বিবৃতি (II): প্রোটিনে ফসফোডাইএস্টার থাকে।

বিবৃতি (III): নিউক্লিক অ্যাসিডে পেপটাইড বন্ধন উপস্থিত।

A) I-T, II-F, III-F

B) I-F, II-T, III-F

C) I-F, II-T, III-T

D) I-T, II-T, III-T

  • সঠিক উত্তর: A) I-T, II-F, III-F

৩২. নিচের বক্তব্যগুলি থেকে সঠিক বিকল্পটি বেছে নাও:

বিবৃতি (I): তাপ প্রয়োগের ফলে থার্মোসেটিং পলিমারের স্থায়ী পরিবর্তন ঘটে।

কারণ (II): তাপ প্রয়োগের সময়, পলিমারের শৃঙ্খলের মধ্যে বিস্তৃত পার্শ্ব-সংযুক্তি সৃষ্টি হয়।

A) (I) এবং (II) উভয়ই সঠিক; (I) এর সঠিক ব্যাখ্যা হলো (II)।

B) (I) এবং (II) উভয়ই সঠিক; (I) এর সঠিক ব্যাখ্যা (II) নয়।

C) (I) সঠিক; (II) ভুল।

D) (I) ভুল; (II) সঠিক

  • সঠিক উত্তর: A) (I) এবং (II) উভয়ই সঠিক; (I) এর সঠিক ব্যাখ্যা হলো (II)।

৩৩. শূন্যস্থান পূরণ কর:

_______ হলো প্রাকৃতিক রাবারের মনোমার, যেটিকে _______ সহযোগে ভালক্যানাইজেশন করা হলে এর স্থিতিস্থাপকতা এবং কাঠিন্য বৃদ্ধি পায়।

A) আইসোপ্রিন, P

B) ক্লোরোপ্রিন, P

C) আইসোপ্রিন, S

D) ক্লোরোপ্রিন, S

  • সঠিক উত্তর: C) আইসোপ্রিন, S

৩৪. স্তম্ভ I এর সাথে স্তম্ভ II মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নাও:

  • স্তম্ভ-I: i. বেকেলাইট, ii. নাইলন 66, iii. বুনা S, iv. টেরিলিন

  • স্তম্ভ-II: a. বিউটাডাইন এবং স্টাইরিন, b. অ্যাডিপিক অ্যাসিড এবং হেক্সামিথিলিনডাইঅ্যামিন, c. ইথিলিন গ্লাইকল এবং টেরিথ্যালিক অ্যাসিড, d. ফেনল এবং ফর্ম্যালডিহাইড

A) i-d, ii-b, iii-a, iv-c

B) i-c, ii-d, iii-b, iv-a

C) i-d, ii-a, iii-b, iv-c

D) i-b, ii-a, iii-c, iv-d

  • সঠিক উত্তর: A) i-d, ii-b, iii-a, iv-c

৩৫. নিচের কোনটি একটি জৈব-বিশ্লেষ্য (Biodegradable) পলিমার?

A) পলিইথিলিন

B) পলিল্যাকটিক অ্যাসিড (PLA)

C) পলিভিনাইলক্লোরাইড

D) পলিটেট্রাফ্লুরোইথিলিন

  • সঠিক উত্তর: B) পলিল্যাকটিক অ্যাসিড

PDF DOWNLOAD LINK (ONLY FOR SUBSCRIBERS) 

তৃতীয় সেমিস্টার রসায়ন

দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিস্টার বাংলা অধ্যায়ভিত্তিক MCQ প্রশ্নের উত্তর দেখতে নিম্নের লিঙ্কটি অনুসরণ করতে হবে 

Class Twelve Third Semester Bengali Question । দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিস্টার বাংলা প্রশ্ন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করার প্রচেষ্টা করবেন না !
Scroll to Top