ষষ্ঠ শ্রেণির তৃতীয় ইউনিট টেস্ট ইতিহাস প্রশ্ন
ষষ্ঠ শ্রেণির তৃতীয় ইউনিট টেস্ট ইতিহাস প্রশ্ন (Class Six Third Unit Test History Question) ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের তৃতীয় ইউনিট টেস্ট ইতিহাস পরীক্ষার প্রস্তুতির জন্য WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে প্রদান করা হলো। নতুন পরীক্ষা পদ্ধতি অনুসারে ৭০ নম্বরের এই ইতিহাস মডেল প্রশ্নের সমাধানের মধ্য দিয়ে শিক্ষার্থীরা তাদের ষষ্ঠ শ্রেণির ইতিহাস তৃতীয় ইউনিট টেস্ট পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করতে পারবে।
আমাদের ওয়েবসাইটের Class Note বিভাগে বিবিধ বিষয়ের প্রশ্নের উত্তর, Mock Test বিভাগে একাধিক বিষয়ের অসংখ্য মক টেস্ট, Suggestion বিভাগে অধ্যায়ভিত্তিক সাজেশন প্রদান করা হয়। আমাদের সকল আপডেট লাভ করতে নিয়মিত ভিজিট করো আমাদের ওয়েবসাইটটি।
ষষ্ঠ শ্রেণির তৃতীয় ইউনিট টেস্ট ইতিহাস প্রশ্ন :
তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন
শ্রেণিঃ ষষ্ঠ শ্রেণি
বিষয়ঃ ইতিহাস
পূর্ণমানঃ ৭০ সময়ঃ ২ ঘন্টা ৩০ মিনিট
১) সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখোঃ ১*১০=১০
১.১) মিশরের শাসকদের বলা হত- (পলিস / ফ্যারাও / সম্রাট)।
১.২) জৈনরা গণিত বিজ্ঞানকে বলত- (সংখ্যায়ন / পঞ্চসিদ্ধান্তিকা / মহাভাষ্য)।
১.৩) পঞ্চমবেদ বলা হয়- (রামায়ণকে / মহাভারতকে / পুরাণকে)।
১.৪) নন্দবংশের শেষ রাজা কে ছিলেন- (ধননন্দ / বৃহদ্রথ / শশাঙ্ক)।
১.৫) ‘মৃচ্ছকটিকম’ এর রচয়িতা হলেন- (শূদ্রক / কম্বন / দন্ডী)।
১.৬) দক্ষিণ ভারতে সমুদ্রগুপ্ত কতজন রাজাকে হারিয়ে ছিলেন – (দশজন / এগারোজন / বারোজন)।
১.৭) সাতবাহন রাজা – (হাল / সিমুক / সাতকর্ণী) গাথাসপ্তশতি রচনা করেন।
১.৮) সুর করে গানের মতো গাওয়া হতো- (ঋকবেদ / সামবেদ / অর্থববেদ)।
১.৯) তামিলনাডুর- (কাবেরীপট্টনম / নেগপট্টনম / চেন্নাই) বন্দরে দূর পাল্লার বাণিজ্য চলত।
১.১০) (খরোষ্ঠী / উর্দু / ব্রাহ্মী) – লেখা হত বাঁদিক থেকে ডান দিকে।
২) শূন্যস্থান পূরণ করঃ ১*৫=৫
ক) মহাভারতের আদি নাম ____________ ।
খ) _____________ ছিলেন রাজা বিম্বিসারের রাজবৈদ্য।
গ) ‘পঞ্চতন্ত্র’ গল্পের লেখক হলেন _____________ ।
ঘ) ব্যাবিলনের শ্রেষ্ঠ রাজা ছিলেন _____________।
ঙ) ‘মিলিন্দপনহো’ _____________ এর লেখা।
৩) নীচের বাক্যগুলি কোনটি ঠিক কোনটি ভুল লেখোঃ ১*৫=৫
ক) কম্বনের রামায়নে রামকে বড়ো করে দেখানো হয়েছে।
খ) কুষাণ আমলে গান্ধার শিল্পের বিকাশ ঘটেছিল।
গ) দমঅর্ত উপাধি নেন কণিষ্ক।
ঘ) প্রথম কাগজ বানানোর কৌশল আবিষ্কৃত হয় রোমে।
ঙ) প্রথম দরায়বৌষের লেখতে ‘হিদুষ’ শব্দটি পাওয়া যায়।
৪) বেমানান শব্দটি খুঁজে বের করোঃ ১*৫=৫
ক) আলেকজান্ডার, সেলিউকাস, কণিষ্ক, মিনান্দার।
খ) ভৃগুকচ্ছ, কল্যাণ, সোপারা, তাম্রলিপ্ত।
গ) নালন্দা, তক্ষশিলা, বলভী, পাটলিপুত্র।
ঘ) রত্নাবলী, মৃচ্ছকটিকম, অর্থশাস্ত্র, অভিজ্ঞান শকুন্তলম।
ঙ) সিরিয়া, মিশর, ম্যাসিডন, সাকল।
৫) ক-স্তম্ভের সঙ্গে খ-স্তম্ভ মিলিয়ে লেখোঃ ১*৫=৫
| ক-স্তম্ভ | খ-স্তম্ভ |
| (ক) মহাবলীপুরম | (i) অমর সিংহ |
| (খ) গণিতবিদ | (ii) গুহাচিত্র |
| (গ) অমরকোষ | (iii) তামিলমহাকাব্য |
| (ঘ) মনিমেখলাই | (iv) নার্গাজুন |
| (ঙ) অজন্তা | (v) রথের মত মন্দির |
৬) এক কথায় উত্তর দাওঃ (যে কোনো ১০টি) ১*১০=১০
৬.১) ‘পুরাণ’ শব্দের অর্থ কী ?
৬.২) ‘বুদ্ধচরিত’ কার লেখা ?
৬.৩) বিশাখদত্তের লেখা দুটি নাটকের নাম লেখ।
৬.৪) মোগলমারি বৌদ্ধবিহার কোথায় অবস্থিত ?
৬.৫) মিশরীয় লিপিকে কী বলা হত?
৬.৬) চীন সভ্যতা কোন কোন নদীর অববাহিকায় গড়ে উঠেছিল ?
৬.৭) ‘স্যাট্রাপি’ কথার অর্থ কী ?
৬.৮) গন্ডোফারনেস কী উপাধি গ্রহণ করেছিলেন ?
৬.৯) ‘যবনিকা’ কী ?
৬.১০) সুয়াং জাং কার আমলে ভারতে আসেন ?
৬.১১) মেসোপটেমিয়া কথার অর্থ কী ?
৬.১২) মেহরৌলির লোহার স্তম্ভ কোথায় অবস্থিত ?
৭) যে কোন 4টি প্রশ্নের উত্তর দাওঃ ৩*৪=১২
ক) মেগাস্থিনিসের ‘সপ্তজাতিতত্ত্ব’ কী ?
খ) তামিল সাহিত্যকে সঙ্গম সাহিত্য বলা হয় কেন ?
গ) টীকাঃ বন্দর নগর তাম্রলিপ্ত।
ঘ) কুমারজীব কে ছিলেন ? তার সম্পর্কে লেখ।
ঙ) তক্ষশীলা মহাবিহার সম্পর্কে সংক্ষেপে লেখ।
চ) টীকাঃ চন্দ্রকেতুগড়।
৮) যে কোন ৩টি প্রশ্নের উত্তর দাওঃ ৬*৩=১৮
ক) প্রাচীন ভারতীয় উপমহাদেশে জলসেচ ব্যবস্থা সম্পর্কে বর্ণনা করো।
খ) মৌর্য আমলের শিল্পচর্চা সম্পর্কে লেখো।
গ) প্রাচীন ভারতে চিকিৎসা ব্যবস্থার বিবরণ দাও।
ঘ) ‘স্তূপ-চৈত্য-বিহার’ সম্পর্কে বিবরণ দাও।
ঙ) গান্ধার শিল্পের পরিচয় দাও।
LINK TO VIEW PDF FILE (Only for Subscribers)
ষষ্ঠ শ্রেণির বাংলা অধ্যায়ভিত্তিক নোট দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে
আমাদের কথাঃ পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা পর্ষদ ও উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সকল শিক্ষার্থীদের অনলাইন পড়াশোনায় সহায়তা প্রদান করাই আমাদের লক্ষ্য।
পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, দর্শন, সংস্কৃত প্রভৃতি বিষয়ে অনলাইন সহায়তা প্রদান করা হবে। @ ষষ্ঠ শ্রেণির তৃতীয় ইউনিট টেস্ট ইতিহাস – WBNOTES.IN
ভালো করে পড়াশোনা করা কেবল পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার মাধ্যম নয়, বরং এটি একজন মানুষের সামগ্রিক জীবন গঠনের মূল ভিত্তি। সঠিক শিক্ষা মানুষের চিন্তাভাবনাকে উন্নত করে এবং ব্যক্তিত্বকে বিকশিত করে।
জ্ঞান ও দক্ষতার বিকাশ গভীর মনোযোগ দিয়ে পড়াশোনা করলে যেকোনো বিষয়ের মূল ধারণা পরিষ্কার হয়। এটি বাস্তব জীবনে সঠিক সিদ্ধান্ত নেওয়া এবং জটিল সমস্যার সমাধান করার দক্ষতা তৈরি করে। @ ষষ্ঠ শ্রেণির তৃতীয় ইউনিট টেস্ট ইতিহাস – WBNOTES.IN
উজ্জ্বল ভবিষ্যৎ ও আত্মনির্ভরশীলতা বর্তমান প্রতিযোগিতামূলক যুগে ভালো ক্যারিয়ার গঠনের জন্য উপযুক্ত শিক্ষার কোনো বিকল্প নেই। ভালো পড়াশোনা ভালো কাজের সুযোগ তৈরি করে, যা একজন ব্যক্তিকে আর্থিকভাবে স্বাবলম্বী ও আত্মবিশ্বাসী করে তোলে।
নৈতিকতা ও সামাজিক সচেতনতা প্রকৃত শিক্ষা মানুষের মধ্যে মানবিক মূল্যবোধ, সহমর্মিতা এবং দায়িত্ববোধ জাগ্রত করে। একজন সুশিক্ষিত মানুষ নিজের অধিকারের পাশাপাশি অন্যের প্রতি কর্তব্য সম্পর্কে সচেতন থাকেন, যা একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠনে সহায়ক। @ ষষ্ঠ শ্রেণির তৃতীয় ইউনিট টেস্ট ইতিহাস – WBNOTES.IN
পড়াশোনাকে শুধু মুখস্থবিদ্যার মধ্যে সীমাবদ্ধ না রেখে তা ভালোভাবে উপলব্ধি করে শেখা উচিত। নিয়মিত ও পরিকল্পিত অধ্যবসায় একজন সাধারণ শিক্ষার্থীকেও অনন্য উচ্চতায় পৌঁছে দিতে পারে। তাই সফল, সচেতন ও মার্জিত মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য ভালো করে পড়াশোনা করা অত্যন্ত জরুরি।
আমরা প্রতিনিয়ত আমাদের WBNOTES.IN ওয়েবসাইটে শিক্ষার্থীদের জন্য নতুন নতুন আলোচনা প্রদান করবার প্রচেষ্টা করে চলেছি। সকল শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের প্রতি অনুরোধ- আপনারা আপনাদের পরিচিতদের সাথে আমাদের WBNOTES.IN ওয়েবসাইটটিকে শেয়ার করবেন। @ ষষ্ঠ শ্রেণির তৃতীয় ইউনিট টেস্ট ইতিহাস – WBNOTES.IN
আমাদের লক্ষ্যঃ পশ্চিমবঙ্গের সকল শিক্ষার্থী ও শিক্ষকদের কাছে সহজবোধ্য ভাষায় বিবিধ বিষয়ের একটি সুসংগঠিত অনলাইন শিক্ষা পরিষেবা পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। আর্থিকভাবে অনগ্রসর শিক্ষার্থীদের জন্য আমরা যেমন বিনামূল্যে জ্ঞানার্জনের সুবিধা প্রদান করেছি; আবার মাননীয় শিক্ষকদের সুবিধার্থে এবং মেধাবী শিক্ষার্থীদের পূর্ণাঙ্গ পরীক্ষা প্রস্তুতি প্রদানের লক্ষ্যে আমাদের WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে প্রদান করা হচ্ছে নরমাল ও প্রিমিয়াম সাবস্ক্রিপশন। আমাদের সাবস্ক্রীপশন পেজে আপনারা এই সংক্রান্ত সমস্ত তথ্য পেয়ে যাবেন।



















