class-six-second-unit-test-history-questionpaper

ষষ্ঠ শ্রেণির দ্বিতীয় ইউনিট টেস্ট ইতিহাস প্রশ্নপত্র (Set 2)

ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের দ্বিতীয় ইউনিট টেস্ট ইতিহাস পরীক্ষার প্রস্তুতির জন্য WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে ষষ্ঠ শ্রেণির দ্বিতীয় ইউনিট টেস্ট ইতিহাস প্রশ্নপত্র (Set 2) প্রদান করা হলো। নতুন পরীক্ষা পদ্ধতি অনুসারে ৫০ নম্বরের এই ইতিহাস মডেল প্রশ্নের সমাধানের মধ্য দিয়ে শিক্ষার্থীরা তাদের ষষ্ঠ শ্রেণির ইতিহাস দ্বিতীয় ইউনিট টেস্ট পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করতে পারবে। 

ষষ্ঠ শ্রেণির দ্বিতীয় ইউনিট টেস্ট ইতিহাস প্রশ্নপত্র (Set 2) : 

             

            শ্রেণিঃ ষষ্ঠ  বিষয়ঃ ইতিহাস

             পূর্ণমানঃ ৫০  সময়ঃ ১ ঘণ্টা ৩০ মিনিট 

ক) সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখোঃ ১*৫=৫ 

১) বৈদিক যুগে গুরু গৃহে শিক্ষা চলত – ক) ১০ বছর খ) ১২ বছর গ) ১৪ বছর ঘ) ১৬ বছর

২) মেগালিথ বলা হয় – ক) বড়ো পাথরের গাড়িকে খ) বড়ো পাথরের সমাধিকে গ) বড়ো পাথরের খেলনাকে ঘ) বড়ো পাথরের বাড়িকে

৩) জৈনদের প্রথম তীর্থঙ্কর ছিলেন – ক) ঋষভনাথ খ) পার্শ্বনাথ গ) মহাবীর ঘ) ভদ্রবাহু 

৪) পিটক কথার অর্থ হল – ক) ঝাঁপি খ) ঝুড়ি গ) সাজি ঘ) বাটি

৫) আলেকজান্ডারের সেনাপতি ছিলেন – ক) পুরু খ) হিমু গ) সেলুকাস ঘ) সাইকাস 

 

খ) ‘ক’-স্তম্ভের সঙ্গে ‘খ’-স্তম্ভ মিলিয়ে লেখোঃ ১*৫=৫ 

‘ক’-স্তম্ভ‘খ’-স্তম্ভ
(১) মজঝিম পতিপদা(ক) কনিষ্ক
(২) গুপ্ত সম্রাট(খ) গৌতম বুদ্ধ
(৩) কুষাণ সম্রাট(গ) সমুদ্রগুপ্ত
(৪) মৌর্য সম্রাট(ঘ) ধননন্দ
(৫) নন্দ রাজা(ঙ) অশোক

 

গ) নীচের প্রশ্নগুলির উত্তর দাওঃ ১*৫=৫ 

১) অশোকের ধম্মের মূলকথা কী ? 

২) ‘সকলোত্তরপথনাথ’ কাকে বলা হত? 

৩) বৈদিক যুগে গুরুদক্ষিণা কী ছিল ? 

৪) ‘এলাহাবাদ প্রশস্তি’র রচয়িতা কে ?

৫) বৈদিক সমাজের প্রধান খাদ্যশস্য কী কী ছিল ? 

 

ঘ) নির্দেশ অনুযায়ী উত্তর দাওঃ ১*৬=৬ 

১) শূন্যস্থান পূরণ করোঃ দাক্ষিণাত্যে চলে যাওয়া জৈন সন্ন্যাসীদের নেতা ছিলেন ___________।

২) শূন্যস্থান পূরণ করোঃ খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে অরাজতান্ত্রিক মহাজনপদ গুলিকে _________ বলে। 

৩) শূন্যস্থান পূরণ করোঃ পরবর্তী বৈদিক যুগে মাটির পাত্রের রং ছিল ___________। 

৪) শূন্যস্থান পূরণ করোঃ পরবর্তী বৈদিক যুগে মাটির পাত্রের রং ছিল ___________। 

৫) ঠিক / ভুল লেখোঃ খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারতীয় উপমহাদেশে ১৮টি মহাজনপদের কথা জানা যায়। 

৬) ঠিক / ভুল লেখোঃ বৈদিক যুগের সমাজ ছিল মাতৃতান্ত্রিক। 

৭) বেমানান শব্দটি লেখোঃ নাসিক লেখ , মহাস্থানগড় লেখ, অর্থশাস্ত্র, কার্লে লেখ। 

 

ঙ) নীচের প্রশ্নগুলির উত্তর দাওঃ ২*৫=১০ 

১) ত্রিরত্ন কী ?

২) সভা ও সমিতি কাকে বলে ? 

৩) ‘পঞ্চমহাব্রত’ কী ?

৪) ভারতের রক্ষাকারী কাকে এবং কেন বলা হয় ? 

৫) ‘আর্যসত্য’ বলতে কী বোঝায় ?

 

চ) টীকা লেখোঃ ৩*৩=৯ 

১) চতুরাশ্রম ২) ষোড়শ মহাজনপদ ৩) দশ রাজার যুদ্ধ

 

ছ) নীচের যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাওঃ ৫*২=১০ 

১) বৈদিক যুগের শিক্ষাব্যবস্থা কেমন ছিল ?

২) সমুদ্র গুপ্তের কৃতিত্ব আলোচনা করো। 

৩) ষোলোটি মহাজনপদের মধ্যে থেকে মগধের সবথেকে শক্তিশালী হয়ে ওঠার কারণ গুলি ব্যাখ্যা করো। 

LINK TO VIEW PDF FILE (Only for Subscribers)

ষষ্ঠ শ্রেণির দ্বিতীয় ইউনিট টেস্ট ইতিহাস প্রশ্নপত্র

ষষ্ঠ শ্রেণির বাংলা অধ্যায়ভিত্তিক নোট দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে 

ষষ্ঠ শ্রেণির বাংলা সাজেশন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করার প্রচেষ্টা করবেন না !
Scroll to Top