বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ MCQ প্রশ্নের উত্তর । একাদশ শ্রেণির বাংলা প্রথম সেমিস্টার

WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে একাদশ শ্রেণির প্রথম সেমিস্টার পরীক্ষা প্রদান করতে চলা শিক্ষার্থীদের সুবিধার্থে বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ MCQ প্রশ্নের উত্তর । একাদশ শ্রেণির বাংলা প্রথম সেমিস্টার প্রদান করা হলো। শিক্ষার্থীরা এই প্রশ্নের উত্তরগুলি সমাধানের মধ্য দিয়ে তাদের পরীক্ষা প্রস্তুতি গ্রহণ করতে পারবে। 

বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ MCQ প্রশ্নের উত্তর । একাদশ শ্রেণির বাংলা প্রথম সেমিস্টার : 

 

১) বাংলা ভাষার জন্ম হয় – আনুমানিক ৯০০খ্রিঃ

২) প্রাচীন বাংলার সময়সীমা হল – ৯০০ থেকে ১৩৫০ খ্রিঃ

৩) আদি-মধ্য বাংলার সময়সীমা হল – ১৩৫০ খ্রিঃ থেকে ১৫০০ খ্রিঃ

৪) মধ্য বাংলার সময়সীমা হল – ১৩৫০ খ্রিঃ থেকে ১৭৬০ খ্রিঃ

৫) প্রাচীন বাংলার নিদর্শন হল – চর্যাপদ

৬) আদি-মধ্য বাংলার নিদর্শন হল – শ্রীকৃষ্ণকীর্তণ

৭) অন্ত-মধ্য বাংলার নিদর্শন হল – মঙ্গলকাব্য

৮) সংস্কৃত বাংলা ভাষার ‘অতি অতি অতি অতি অতিবৃদ্ধ পিতামহী’ কথাটি বলেছেন – হরপ্রসাদ শাস্ত্রী

৯) ‘লুঙ্গি’ শব্দটি বাংলা ভাষায় এসেছে যে ভাষা থেকে – বর্মি 

১০) ‘চা’ শব্দটি বাংলা ভাষায় এসেছে যে ভাষা থেকে – চিনা 

১১) ইন্দো-ইউরোপীয় ভাষাগোষ্ঠীর যে শাখাটি ভারতে প্রবেশ করে – ভারতীয় আর্য 

১২) ভারতীয় আর্যরা ভারতবর্ষে প্রবেশ করে – প্রায় ১৫০০ খ্রিঃপূঃ 

১৩) বিবর্তনের ধারা অনুসারে ভারতীয় আর্যভাষাকে বিভক্ত করা যায় – তিনটি যুগে 

১৪) প্রাচীন ভারতীয় আর্যভাষার আনুমানিক সময়কাল – ১৫০০-৬০০ খ্রিঃপূঃ 

১৫) প্রাচীন ভারতীয় আর্যভাষার নিদর্শন হল – ঋকবেদ 

১৬) প্রাচীন ভারতীয় আর্যভাষার অপর নাম – বৈদিক ভাষা 

১৭) ‘অষ্টাধ্যায়ী’ ব্যাকরণ গ্রন্থটি লিখেছিলেন – পাণিনি 

১৮) শিক্ষিত লোকের সাহিত্যের ভাষা ছিল – সংস্কৃত 

১৯) কথ্য সংস্কৃতের ক্রমবিবর্তনের ফলে উদ্ভব ঘটে – প্রাকৃত ভাষার 

২০) প্রাকৃত ভাষার মূল উপাদান আছে – বৈদিক সংস্কৃত ভাষাতে 

২১) প্রাকৃত ভাষার সময়সীয়া – ৬০০ খ্রিঃপূঃ থেকে ৯০০ খ্রিঃ

২২) মধ্য ভারতীয় আর্যভাষার প্রাচিনতম নিদর্শন – অশোকের শিলালিপি 

২৩) মধ্য ভারতীয় আর্যভাষার প্রথম স্তরের একটি ভাষারূপ হল – পালি 

২৪) বুদ্ধদেবের বাণী প্রচারিত হয়েছিল যে ভাষায় – পালি 

২৫) গৌতম বুদ্ধ যেখানকার লোক ছিলেন – মগধের 

২৬) সংস্কৃত ও প্রাকৃতের মাঝামাঝি স্তর হল – পালি ভাষা 

২৭) ‘জাতকের গল্প’ রচিত হয়েছে – পালি ভাষায় 

২৮) মধ্য ভারতীয় আর্য ভাষার ব্যাপ্তি – ১৫০০ বছর 

২৯) মধ্য ভারতীয় আর্য ভাষার আনুমানিক সময়কাল – ৬০০ খ্রিঃ পূঃ থেকে ৯৫০ খ্রিঃ 

৩০) আদর্শ প্রাকৃত হিসেবে নাটকে বা কাব্যকবিতায় ব্যবহৃত হত – মহারাষ্ট্রীয় প্রাকৃত 

৩১) সাহিত্যিক ভাষা হল – পালি ও সংস্কৃত 

৩২) ইন্দো-ইরানীয় ভাষাগোষ্ঠীর একটি শাখা হল – ভারতীয় আর্য 

৩৩) বৈদিক ভাষা বিভক্ত – তিন ভাগে 

৩৪) বাংলা শব্দভান্ডারে থাকা অনার্য শব্দকে বলা হয় – দেশি শব্দ 

৩৫) মহারাষ্ট্রীয় প্রাকৃত থেকে জন্ম হয় – মহারাষ্ট্রী অপভ্রংশ অবহট্‌ঠ 

LINK TO VIEW PDF (ONLY FOR SUBSCRIBERS) 

বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ MCQ প্রশ্নের উত্তর

নিম্নের PDF প্রশ্নের উত্তরগুলি শুধুমাত্র আমাদের Subscribers -দের জন্য। একাদশ শ্রেণির প্রথম সেমিস্টার বাংলা বিষয়ের সাবস্ক্রিপশন নিতে যোগাযোগ করুন আমাদের সাথেঃ What’s App: 7001880232 

 

১) বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ MCQ প্রশ্ন-উত্তর সেট ১

উত্তর দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে 

২) বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ MCQ প্রশ্ন-উত্তর সেট ২

উত্তর দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে 

৩) বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ MCQ প্রশ্ন-উত্তর সেট ৩

উত্তর দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে 

৪) বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ MCQ প্রশ্ন-উত্তর সেট ৪

উত্তর দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে 

একাদশ শ্রেণির প্রথম ও দ্বিতীয় সেমিস্টার বাংলা বিষয়ের সমস্ত নোট দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে 

একাদশ শ্রেণির প্রথম সেমিস্টার বাংলা নোট

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করার প্রচেষ্টা করবেন না !
Scroll to Top