অষ্টম শ্রেণির প্রথম ইউনিট টেস্টের ভূগোল প্রশ্ন (সেট ৩)
সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের প্রথম ইউনিট টেস্ট ভূগোল পরীক্ষার প্রস্তুতির জন্য WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে অষ্টম শ্রেণির প্রথম ইউনিট টেস্টের ভূগোল প্রশ্ন (সেট ৩) প্রশ্নপত্র প্রদান করা হলো। নতুন পরীক্ষা পদ্ধতি অনুসারে এই ৩০ নম্বরের ভূগোল মডেল প্রশ্নের সমাধানের মধ্য দিয়ে শিক্ষার্থীরা তাদের অষ্টম শ্রেণির ভূগোল প্রথম ইউনিট টেস্ট পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করতে পারবে।
অষ্টম শ্রেণির প্রথম ইউনিট টেস্টের ভূগোল প্রশ্ন (সেট ৩) :
১) সঠিক উত্তরটি নির্বাচন করে লেখোঃ ১*৬=৬
১.১) পৃথিবীর ব্যাসার্ধ হল – ক) ৬২৭০ কিমি খ) ৬৩৭০ কিমি গ) ৬৪৫০ কিমি ঘ) ৬৭৩০ কিমি
১.২) ক্রোফেসিমা দেখা যায় – ক) কেন্দ্রমণ্ডলে খ) ভূত্বকে গ) শিলামন্ডলে ঘ) গুরুমণ্ডলে
১.৩) S তরঙ্গ কেবল যে মাধ্যমের মধ্য দিয়ে প্রবাহিত হয়, তা হল – ক) কঠিন মাধ্যম খ) তরল মাধ্যম গ) অর্ধতরল মাধ্যম ঘ) কোনোটিই নয়
১.৪) মহীসঞ্চারণ তত্ত্ব প্রস্তাব করেন – ক) ওয়েগনার খ) মর্গান গ) হেস ঘ) উইলসন
১.৫) যে পাত সীমানা বরাবর দুটি পাত পরস্পর থেকে দূরে সরে যায়, তাকে বলে – ক) অভিসারী পাত সীমানা খ) অপসারী পাত সীমানা গ) নিরপেক্ষ পাত সীমানা ঘ) গঠনকারী পাত সীমানা
১.৬) পৃথিবীপৃষ্ঠ থেকে কেন্দ্রের গভীরতা প্রায় – ক) ৪০০০ কিমি খ) ৪৪৮০ কিমি গ) ৬৩৭০ কিমি ঘ) ৭৩১০ কিমি
১.৭) জীবাশ্ম দেখা যায় – ক) আগ্নেয় শিলায় খ) পাললিক শিলায় গ) রূপান্তরিত শিলায় ঘ) মিশ্র শিলায়
১.৮) SIMA স্তরটি গঠিত হয়েছে – ক) গ্রানাইট শিলা খ) পাললিক শিলা গ) ব্যাসল্ট শিলা দ্বারা ঘ) কোনটাই নয়
১.৯) SAARC-এর সদস্য দেশের সংখ্যা হল – ক) ৬টি খ) ৭টি গ) ৮টি ঘ) ৯টি
১.১০) ভূটানের রাজধানী – ক) কাঠমান্ডু খ) থিম্পু গ) পারো ঘ) পুনাখা
২) নির্দেশানুসারে উত্তর দাওঃ
২.১) শূন্যস্থান পূরণ করোঃ ১*২=২
২.১.১) শ্রীলঙ্কার দীর্ঘতম নদী _________।
২.১.২) দারুচিনির দ্বীপ বলা হয় ___________।
২.২) নীচের বাক্যগুলির কোনটি শুদ্ধ ও কোনটি অশুদ্ধ লেখোঃ ১*২=২
২.২.১) সার্ক (SAARC)-এর সদর দপ্তর অবস্থিত কাঠমান্ডুতে।
২.২.২) ক্যারেজ প্রথা ভূটানে দেখা যায়।
৩) নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাওঃ (যে কোনো ২টি) ২*২=৪
৩.১) ‘বার্মাটিক’ কী?
৩.২) প্রতিবেশী দেশগুলির কোনটি ভারতের কোন্ দিকে রয়েছে লেখো।
৩.৩) ক্যারেজ প্রথা কাকে বলে?
৪) নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাওঃ (যে-কোনো দুটি) ৩*২=৬
৪.১) সক্রিয়তার ভিত্তিতে আগ্নেয়গিরি কয়প্রকার ও কী কী? প্রত্যেক প্রকারের সংজ্ঞা লেখো ও একটি করে উদাহরণ দাও।
৪.২) প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় বলয় সম্পর্কে কী জান?
৪.৩) টীকা লেখোঃ সিসমোগ্রাফ ও রিখটার স্কেল।
৫) নীচের প্রশ্নগুলির উত্তর দাওঃ (যে-কোনো দুটি ) ৫*২=১০
৫.১) পাললিক শিলার বৈশিষ্ট্যগুলি লেখো।
৫.২) শিলা থেকে কীভাবে মাটির সৃষ্টি হয়?
৫.৩) বাংলাদেশ ও শ্রীলঙ্কার সাথে ভারতের আমদানি ও রপ্তানী দ্রব্যগুলির নাম লেখো।













