class-seven-third-unit-test-bengali-question

সপ্তম শ্রেণির তৃতীয় ইউনিট টেস্ট বাংলা প্রশ্ন

সপ্তম শ্রেণির তৃতীয় ইউনিট টেস্ট বাংলা প্রশ্ন নতুন হলিষ্টিক পরীক্ষা পদ্ধতি অনুসারে সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের তৃতীয় ইউনিট টেস্টের প্রস্তুতির লক্ষ্যে WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে প্রদান করা হলো। সপ্তম শ্রেণির শিক্ষার্থীরা এই প্রশ্নপত্রটি অনুশীলনের মধ্য দিয়ে তাদের তৃতীয় ইউনিট টেস্ট বাংলা পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করতে পারবে।  

আমাদের ওয়েবসাইটের Class Note বিভাগে বিবিধ বিষয়ের প্রশ্নের উত্তর, Mock Test বিভাগে একাধিক বিষয়ের অসংখ্য মক টেস্ট, Suggestion বিভাগে অধ্যায়ভিত্তিক সাজেশন প্রদান করা হয়। আমাদের সকল আপডেট লাভ করতে নিয়মিত ভিজিট করো আমাদের ওয়েবসাইটটি। 

সপ্তম শ্রেণির তৃতীয় ইউনিট টেস্ট বাংলা প্রশ্ন : 

 

তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন
শ্রেণিঃ সপ্তম শ্রেণি
বিষয়ঃ বাংলা
পূর্ণমানঃ ৭০  সময়ঃ ২ ঘন্টা ৩০ মিনিট

১) সঠিক উত্তরটি বেছে নিয়ে সম্পূর্ণ বাক্যটি লেখোঃ ১*৬=৬ 

১.১) পৃথিবীর মনের কথাটি কবি শুনতে পান- (নদীর উপর / মাটির উপর / জলের উপর)।

১.২) বিপ্লবী হরিদাস দত্ত (পুলিশ / খালাসি / গাড়োয়ান) এর ছদ্মবেশে পিস্তল চুরি করেন।

১.৩) “হেথায় নিত্য হেরো পবিত্র ধরিত্রীরে”- (জাতের বজ্জাতি / বইটই / ভারততীর্থ) কবিতার অংশ।

১.৪) (বরেন দত্ত / বরেন মল্লিক / বরেন চৌধুরী)-র পরিচালিত চলচ্চিত্রে অভিনয় করতে গিয়েছিলেন পটলবাবু।

১.৫) দিন ফুরোলে কবিতায় কথকদের বাপ মায়েরা মুচ্ছো যাবেন (স্কুলে না গেলে / সকালবেলায় পড়তে না বসলে / সন্ধ্যে হলে ও খেলার মাঠ ছেড়ে বাড়ি না ফিরলে)

১.৬) বইটই কবিতার কবি (শঙ্খ ঘোষ / প্রেমেন্দ্র মিত্র / রবীন্দ্রনাথ ঠাকুর)।

 

২) নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও দু একটি শব্দেঃ ১*৬=৬ 

২.১) ভারতবর্ষকে পদানত করতে যে সব বিদেশী শক্তি অতীতে এসেছিল সে রকম দুটি বিদেশী শক্তির নাম লেখ।

২.২) সেলো, কিসের আওয়াজে সবচেয়ে বেশী ভয় পেতো ?

২.৩) জাদু কাহিনী গল্পে ইংল্যান্ডের যে বিখ্যাত যাদুকর এর নাম আছে তার নাম লেখ।

২.৪) টই কোথায় লুকিয়ে থাকে ?

২.৫) কে এক্ষুনি আকাশ জুড়ে লক্ষ রঙের দৃশ্যে চমকে দেবেন ?

২.৬) রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা যে নাটকটি তোমাদের পাঠ্য বইতে আছে তার নাম কি?

 

৩) নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও (যে কোন ৪টি) ২*৪=৮  

৩.১) শান্তি নিকেতনের মাঠে যখন বৃষ্টি নামে তখন কবির মনে কেমন অনুভূতি হয় ?

৩.২) কাশীর জেলে পানিশমেন্ট সেলটির অবস্থা কেমন ছিল ?

৩.৩) “এই দুই স্কুলের ছেলেদের মধ্যে চিরকালের রেষারেষি’- এখানে কোন দুই স্কুলের কথা বলা হয়েছে ?

৩.৪) ভারতের প্রাকৃতিক বৈচিত্র্য ধরা পড়েছে- ভারত তীর্থ কবিতা থেকে এমন একটি পংক্তি উদ্ধৃত করো।

৩.৫) “দিন ফুরোলে” কবিতায়- কথকদের সন্ধ্যেবেলায় ঘরে ফেরাকে মন খারাপের গর্তে ফেরা কেন মনে হয়েছে ?

৩.৬) “আমাদের কথা শুনলেই এর শোক উপস্থিত হয়” বক্তা কে ? তার কোন কথায় নরহরি শোকগ্রস্ত হয়ে পড়েছে ?

 

৪) নিম্নলিখিত প্রশ্নগুলির যথাযথ উত্তর দাও (যে কোন ৪টি) ৫*৪=২০ 

৪.১) ‘রাস্তায় ক্রিকেট খেলা’ গল্পে সেলো, ভার্নের ব্যাট বল কেন, কোথায় ফেলে দিয়েছিল ও শেষ পর্যন্ত তাদের বিবাদ কী ভাবে মিটে গেল ? ২+৩

৪.২) “সমরেশ দা কোথায় গেছে?” কার লেখা কোন গল্পের অংশ ? সমরেশদা কোথায় কোন উদ্দেশ্যে গিয়েছিল ?

৪.৩) “ধন্যি আপনার টাইমিং। বাপের নাম ভুলিয়ে দিয়ে ছিলেন প্রায়”- বক্তা কে ? তিনি কার উদ্দেশ্যে একথা বলেছিলেন ? কোন ঘটনার ফলে তার এমন মন্তব্য ? ২+৩

৪.৪) “জাদু কাহিনী” গল্পে লেখকের নাম ও তাঁর বিদ্যালয়ের নাম লেখ। এই গল্পে লেখকের বিদ্যালয়ে যিনি জাদু দেখাতে এসেছিলেন তার নাম কি ? লেখকের প্রশ্নের উত্তরে তিনি কি বলেছিলেন তা লেখো। ২+১+২

৪.৫) “কালিম্পং-এ টেলিফোন ছিলনা- এই উপলক্ষ্যে তার প্রথম উদ্বোধন” – কার লেখা কোন গদ্যাংশের অংশ ? কোন বিশেষ উপলক্ষ্যে কী ভাবে এই উদ্বোধন সম্পন্ন হলো ? ২+১+২

৪.৬) “আছে সে ভাগ্যে লিখা”- ভাগ্যে কী লিখা আছে ? সেই লিখন পাঠ করে কবি তাঁর মনে মনে কি শপথ গ্রশণ করে ছিলেন ? ২+৩

 

৫) নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখ (যে কোন ৫টি) ১*৫=৫ 

৫.১) ধাতু প্রকৃতির সাথে যে প্রত্যয় যুক্ত হয় তাকে (কৃৎ / তদ্ধিত / বিদেশী) প্রত্যয় বলে।

৫.২) ধাতু বা শব্দের সঙ্গে যখন প্রত্যয় যুক্ত হয় তখন শব্দের মধ্যে যে স্বরের পরিবর্তন ঘটে সেই পরিবর্তনের ধারাকে একত্রে (উৎকর্ষ / অপকর্ষ / অভিকর্ষ) বলে।

৫.৩) বাক্যে ক্রিয়ার সঙ্গে যে পদ করণ সম্বন্ধে অন্বিত তাকে (কর্তৃ / কর্ম / করণ) কারক বলে।

৫.৪) সে এখন বিদেশে আছে- (ভাবাধিকরণ / স্থানাধিকরণ / বিষয়াধিকরণ)।

৫.৫) কর্তা নিজে কাজ না করে অন্যকে দিয়ে করিয়ে নিলে তাকে (প্রযোজ্য কর্তা / প্রযোজক কর্তা / সমধাতুজ কর্তা) বলে।

৫.৬) কোন কাজ আগে শুরু হয়ে এখন শেষ হয়েছে বোঝাতে (ক্ত / ক্তি‌ / তব্য) প্রত্যয় যুক্ত হয়।

 

৬) নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাওঃ (যে কোন ৫টি) ১*৫=৫ 

৬.১) যে শব্দকে ভাঙ্গা বা বিশ্লেষণ করা যায় না তাকে কি শব্দ বলে ?

৬.২) শব্দ প্রকৃতির সাথে যে প্রত্যয় যুক্ত হয় তাকে কি প্রত্যয় বলে ?

৬.৩) রাখাল গরু চরায় – কি কর্তা ?

৬.৪) সমধাতুজ কর্মের একটি উদাহরণ দাও।

৬.৫) একটি গৌণ কর্মের উদাহরণ দাও।

৬.৬) তাল পাতার বাঁশি কি সম্বন্ধ তা’ লেখো। 

 

৭) নির্দেশ অনুসারে উত্তর দাওঃ 

৭.১) এক কথায় প্রকাশ করো (যেকোন ২টি) ১*২=২ 

ক) রাত্রিকালীন যুদ্ধ খ) কুকুরের ডাক গ) ঐক্যের অভাব 

৭.২) বাগধারা নির্ণয় করঃ (যে-কোন ২টি) ১*২=২ 

ক) কূপমণ্ডুক খ) ফাটা কপাল গ) একাই একশো 

 

৮) নিম্নলিখিত যে কোন একটি বিষয় অবলম্বন করে একটি চিঠি লেখো। ৬ 

৮.১) অতিরিক্ত মাইক ব্যবহারের ফলে সাধারণ মানুষের জীবন অতিষ্ঠিত হয়ে উঠেছে – এর প্রতিকার চেয়ে গ্রাম পঞ্চায়েত প্রধানের কাছে একটি চিঠি লেখো। 

৮.২) তোমার বিদ্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের বিবরণ দিয়ে বন্ধুকে একটি পত্র লেখো। 

 

৯) নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও (যে কোন ২টি) ২*২=৪ 

৯.১) সোনাটিয়ার পিসেমশাই কি চাকরি করতেন ?

৯.২) জাদুকর সোনা টিয়াকে কি দিয়েছিল?

৯.৩) যে চাবি দিয়ে টিয়া মাকুকে চালু করেছিল সেটা আসলে কি ছিল? 

 

১০) যে কোন ২টি প্রশ্নের যথাযথ উত্তর দাওঃ ৩*২=৬

১০.১) হোটেলওয়ালা আসলে কে ? কিভাবে তার আসল পরিচয় প্রকাশ পেল ? ১+২

১০.২) হোটেলওলার জন্ম দিনের উৎসব কেমন হয়েছিল সংক্ষেপে লেখ। ৩

১০.৩) মাকু কীভাবে কাঁদতে পারল ? ৩ 

LINK TO VIEW PDF FILE (Only for Subscribers)

সপ্তম শ্রেণির তৃতীয় ইউনিট টেস্ট বাংলা প্রশ্ন

সপ্তম শ্রেণির বাংলা অধ্যায়ভিত্তিক নোট দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে

class-seven-bengali-question-answers

আমাদের কথাঃ পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা পর্ষদ ও উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সকল শিক্ষার্থীদের অনলাইন পড়াশোনায় সহায়তা প্রদান করাই আমাদের লক্ষ্য।

পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, দর্শন, সংস্কৃত প্রভৃতি বিষয়ে অনলাইন সহায়তা প্রদান করা হবে। @ সপ্তম শ্রেণির তৃতীয় ইউনিট টেস্ট বাংলা প্রশ্ন – WBNOTES.IN

ভালো করে পড়াশোনা করা কেবল পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার মাধ্যম নয়, বরং এটি একজন মানুষের সামগ্রিক জীবন গঠনের মূল ভিত্তি। সঠিক শিক্ষা মানুষের চিন্তাভাবনাকে উন্নত করে এবং ব্যক্তিত্বকে বিকশিত করে।

জ্ঞান ও দক্ষতার বিকাশ গভীর মনোযোগ দিয়ে পড়াশোনা করলে যেকোনো বিষয়ের মূল ধারণা পরিষ্কার হয়। এটি বাস্তব জীবনে সঠিক সিদ্ধান্ত নেওয়া এবং জটিল সমস্যার সমাধান করার দক্ষতা তৈরি করে। @ সপ্তম শ্রেণির তৃতীয় ইউনিট টেস্ট বাংলা প্রশ্ন – WBNOTES.IN

উজ্জ্বল ভবিষ্যৎ ও আত্মনির্ভরশীলতা বর্তমান প্রতিযোগিতামূলক যুগে ভালো ক্যারিয়ার গঠনের জন্য উপযুক্ত শিক্ষার কোনো বিকল্প নেই। ভালো পড়াশোনা ভালো কাজের সুযোগ তৈরি করে, যা একজন ব্যক্তিকে আর্থিকভাবে স্বাবলম্বী ও আত্মবিশ্বাসী করে তোলে।

নৈতিকতা ও সামাজিক সচেতনতা প্রকৃত শিক্ষা মানুষের মধ্যে মানবিক মূল্যবোধ, সহমর্মিতা এবং দায়িত্ববোধ জাগ্রত করে। একজন সুশিক্ষিত মানুষ নিজের অধিকারের পাশাপাশি অন্যের প্রতি কর্তব্য সম্পর্কে সচেতন থাকেন, যা একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠনে সহায়ক। @ সপ্তম শ্রেণির তৃতীয় ইউনিট টেস্ট বাংলা প্রশ্ন – WBNOTES.IN

পড়াশোনাকে শুধু মুখস্থবিদ্যার মধ্যে সীমাবদ্ধ না রেখে তা ভালোভাবে উপলব্ধি করে শেখা উচিত। নিয়মিত ও পরিকল্পিত অধ্যবসায় একজন সাধারণ শিক্ষার্থীকেও অনন্য উচ্চতায় পৌঁছে দিতে পারে। তাই সফল, সচেতন ও মার্জিত মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য ভালো করে পড়াশোনা করা অত্যন্ত জরুরি।

আমরা প্রতিনিয়ত আমাদের WBNOTES.IN ওয়েবসাইটে শিক্ষার্থীদের জন্য নতুন নতুন আলোচনা প্রদান করবার প্রচেষ্টা করে চলেছি। সকল শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের প্রতি অনুরোধ- আপনারা আপনাদের পরিচিতদের সাথে আমাদের WBNOTES.IN ওয়েবসাইটটিকে শেয়ার করবেন। @ সপ্তম শ্রেণির তৃতীয় ইউনিট টেস্ট বাংলা প্রশ্ন – WBNOTES.IN

আমাদের লক্ষ্যঃ পশ্চিমবঙ্গের সকল শিক্ষার্থী ও শিক্ষকদের কাছে সহজবোধ্য ভাষায় বিবিধ বিষয়ের একটি সুসংগঠিত অনলাইন শিক্ষা পরিষেবা পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। আর্থিকভাবে অনগ্রসর শিক্ষার্থীদের জন্য আমরা যেমন বিনামূল্যে জ্ঞানার্জনের সুবিধা প্রদান করেছি; আবার মাননীয় শিক্ষকদের সুবিধার্থে এবং মেধাবী শিক্ষার্থীদের পূর্ণাঙ্গ পরীক্ষা প্রস্তুতি প্রদানের লক্ষ্যে আমাদের WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে প্রদান করা হচ্ছে নরমাল ও প্রিমিয়াম সাবস্ক্রিপশন। আমাদের সাবস্ক্রীপশন পেজে আপনারা এই সংক্রান্ত সমস্ত তথ্য পেয়ে যাবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করার প্রচেষ্টা করবেন না !
Scroll to Top