class-eleven-second-semester-geography-question

একাদশ শ্রেণির দ্বিতীয় সেমিষ্টার ভূগোল প্রশ্ন (SET 2)

যে সকল শিক্ষার্থী একাদশ শ্রেণির দ্বিতীয় সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের সুবিধার্থে WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে একাদশ শ্রেণির দ্বিতীয় সেমিষ্টার ভূগোল প্রশ্ন (SET 2) (Class Eleven Second Semester Geography Question) প্রদান করা হলো। এই একাদশ শ্রেণির ভূগোল প্রশ্ন অনুশীলন করলে তোমরা তোমাদের একাদশ শ্রেণির দ্বিতীয় সেমিস্টার ভূগোল পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করতে পারবে। 

একাদশ শ্রেণির দ্বিতীয় সেমিষ্টার ভূগোল প্রশ্ন (SET 2) : 

Part-A

1. যে-কোনো একটি রচনাধর্মী প্রশ্নের উত্তর দাওঃ 5*1=5 

(ক) সমস্থিতি সম্পর্কে জন হেনরি প্র্যাটের তত্ত্বটি চিত্রসহ ব্যাখ্যা করো। 

(খ) চিত্রসহ একটি আদর্শ মৃত্তিকা পরিলেখের বিভিন্ন স্তরগুলি বর্ণনা করো।

(গ) বায়ুমন্ডলের উষ্ণতার তারতম্যের প্রধান পাঁচটি কারণ চিত্রসহ ব্যাখ্যা করো। 

2. যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাওঃ 3*2=6  

(ক) মৃত্তিকা সংরক্ষণের যে-কোনো ছয়টি গুরুত্ব উল্লেখ করো। 

(খ) জেট বায়ুর সঙ্গে মৌসুমী বায়ুর সম্পর্ক ব্যাখ্যা করো। 

(গ) জলচক্রের বিভিন্ন উপাদান কীভাবে পরস্পর সম্পর্কযুক্ত? 

(ঘ) এল নিনোর সঙ্গে ওয়াকার সঞ্চালনের সম্পর্ক ব্যাখ্যা করো।

3. যে-কোনো দুটি প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দাওঃ 2*2=4 

(ক) নগ্নীভবন বলতে কী বোঝো? 

(খ) উপত্যকা বায়ু কাকে বলে? 

(গ) জৈব যান্ত্রিক আবহবিকার বলতে কী বোঝো ?

(ঘ) উদাহরণসহ ধারণ অববাহিকার সংজ্ঞা দাও। 

Part-B

4. যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাওঃ 3*2=6

(ক) উদীয়মান শিল্প বলতে কী বোঝো ?

(খ) চিন কাগজ শিল্পে উন্নত কেন ?

(গ) সরকপথ পরিবহণের প্রধান তিনটি সুবিধা আলোচনা করো। 

(ঘ) বর্তমানে তথ্যপ্রযুক্তি শিল্পের ক্রমশ উন্নতির কারণ লেখো।

5. যে-কোনো তিনটি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাওঃ 2*3=6 

(ক) ‘পরিবহণের দোলক নীতি’ বলতে কী বোঝো? 

(খ)  কাগজ শিল্পে সর্বোন্নত দুটি দেশের নাম ও তাদের উন্নতির একটি করে কারণ লেখো। 

(গ) জলপথকে ‘উন্নয়নের জীবনরেখা’ বলা হয় কেন ?

(ঘ) শিপিং লাইন ও শিপিং লেন কী ?

(ঙ) তথ্য পরিসেবা বলতে কী বোঝো? 

(চ) নীতি নির্ধারক কাকে বলে? 

Part-C

6. যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাওঃ 3*2=6

(ক) করমণ্ডল উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয় কেন ?

(খ) ভারতের আবহাওয়ার তারতম্যের ক্ষেত্রে বিশ্ব উষ্ণায়নের তিনটি প্রভাব সংক্ষেপে লেখো। 

(গ) ভারতে অরণ্য সংরক্ষণের প্রধান তিনটি উপায় সংক্ষেপে আলোচনা করো। 

(ঘ) বিপর্যয় ব্যবস্থাপনার বিভিন্ন পর্যায়গুলি উল্লেখ করো। 

7. যে-কোনো একটি প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দাওঃ 2*1=2

(ক)  মৌসুমি বায়ুর উপর এল নিনোর দুটি প্রভাব লেখো। 

(খ) পশ্চিমবঙ্গের জলবায়ুগত দুর্যোগপ্রবণ অঞ্চলগুলির একটি তালিকা প্রস্তুত করো। 

LINK TO VIEW PDF FILE (Only for Subscribers)

একাদশ শ্রেণির দ্বিতীয় সেমিষ্টার ভূগোল প্রশ্ন

একাদশ শ্রেণির দ্বিতীয় সেমিস্টারের বাংলা সম্পূর্ণ নোট দেখতে নিম্নের লিঙ্কটি অনুসরণ করতে হবে 

একাদশ শ্রেণির দ্বিতীয় সেমিস্টার বাংলা নোট

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করার প্রচেষ্টা করবেন না !
Scroll to Top