jog-kormosu-kousholom-mcq-question-answers

যোগঃ কর্মসু কৌশলম্ MCQ প্রশ্নের উত্তর । তৃতীয় সেমিস্টার সংস্কৃত

যোগঃ কর্মসু কৌশলম্ MCQ প্রশ্নের উত্তর । তৃতীয় সেমিস্টার সংস্কৃত পোস্টটি দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিস্টার প্রদান করতে চলা শিক্ষার্থীদের জন্য WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে প্রদান করা হলো। শিক্ষার্থীরা এই মক টেস্টটি প্রদানের মধ্য দিয়ে তাদের উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার সংস্কৃত পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করতে পারবে। আমাদের ওয়েবসাইটে নিয়মিত শিক্ষার্থীদের জন্য বিবিধ শ্রেণির প্রশ্নের উত্তর, মডেল প্রশ্নপত্র, সাজেশন ও মক টেস্ট প্রদান করা হয়ে থাকে। শিক্ষার্থীরা আমাদের সকল আপডেট নিয়মিত দেখতে বুকমার্ক করে রাখো আমাদের ওয়েবসাইটটিকে। 

যোগঃ কর্মসু কৌশলম্ MCQ প্রশ্নের উত্তর । তৃতীয় সেমিস্টার সংস্কৃত : 

 

১) ‘যোগঃ কর্মসু কৌশলম্’ – সূক্তিটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? – মহাভারত

২) শ্রীমদ্ভগবদ্গীতা মহাভারতের কোন পর্বের অন্তর্গত? – ভীষ্মপর্ব

৩) গীতার কোন অধ্যায়ে ‘যোগঃ কর্মসু কৌশলম্’ শ্লোকটি রয়েছে? – দ্বিতীয় অধ্যায়

৪) গীতার দ্বিতীয় অধ্যায়ের নাম কী? – সাংখ্যযোগ

৫) ‘যোগঃ কর্মসু কৌশলম্’ – এখানে ‘কৌশলম্’ শব্দের অর্থ কী? – কর্মে দক্ষতা

৬) গীতায় কর্ম করার ক্ষেত্রে মানুষের কীসের অধিকার আছে বলা হয়েছে? – কেবল কর্মের ওপর

৭) “কর্মণ্যেবাধিকারস্তে মা ফ্লেষু কদাচন” – এই শ্লোকটির মূল শিক্ষা কী? – নিষ্কাম কর্ম করো

৮) গীতায় কাকে ‘যোগ’ বলা হয়েছে? – সমত্ব বুদ্ধিকে

৯) “সমত্বং ____ উচ্যতে” — শূন্যস্থান পূরণ করো। – যোগঃ

১০) ভগবান শ্রীকৃষ্ণ কাকে এই উপদেশ দিয়েছিলেন? – অর্জুনকে

১১) কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনের রথের সারথি কে ছিলেন? – শ্রীকৃষ্ণ

১২) গীতায় নিষ্কাম কর্মের মাধ্যমে কী লাভ হয় বলা হয়েছে? – চিত্তশুদ্ধি ও মোক্ষ

১৩) ‘মা ফলেষু কদাচন’— এখানে ‘ফলেষু’ পদের অর্থ কী? – কর্মের ফল বা পরিণাম

১৪) আসক্তি ত্যাগ করে কর্তব্য বুদ্ধি দিয়ে কর্ম করাকে কী বলে? – নিষ্কাম কর্ম

১৫) বুদ্ধিযুক্ত মানুষ ইহলোকেই কোন দুটিকে ত্যাগ করতে পারেন? – সুকৃত ও দুষ্কৃত

১৬) “তস্মাদ্ যোগায় যুজ্যস্ব”— এখানে ‘যুজ্যস্ব’ শব্দের অর্থ কী? – যুক্ত হও বা সচেষ্ট হও

১৭) মনীষী বা জ্ঞানী ব্যক্তিরা কর্মজ ফল ত্যাগ করে কোন পদ লাভ করেন? – অনাময় বা দুঃখহীন পদ

১৮) গীতায় মোট অধ্যায়ের সংখ্যা কত? – ১৮টি

১৯) গীতায় মোট শ্লোকের সংখ্যা আনুমানিক কত? – ৭০০টি

২০) অর্জুন কেন যুদ্ধ করতে অস্বীকার করেছিলেন? – স্বজনদের প্রতি মোহ এবং বিষাদের কারণে

২১) গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে কোন ধর্ম পালনের উপদেশ দিয়েছেন? – ক্ষাত্রধর্ম বা স্বধর্ম

২২) ‘যোগস্থঃ কুরু কর্মাণি’ – এখানে ‘যোগস্থ’ বলতে কী বোঝানো হয়েছে? – ঈশ্বরে বা সমত্ব বুদ্ধিতে স্থিত হয়ে

২৩) কর্ম না করে অলস বসে থাকাকে গীতায় কী বলা হয়েছে? – অকর্ম বা তামসিকতা

২৪) ‘সঙ্গং ত্যক্ত্বা’ – শব্দের অর্থ কী? – আসক্তি বা মোহ ত্যাগ করে

২৫) সিদ্ধি এবং অসিদ্ধিতে সমান থাকাকে কী বলা হয়? – সমত্ব

২৬) গীতানুসারে বুদ্ধিযোগের চেয়ে অত্যন্ত নিকৃষ্ট কর্ম কোনটি? – সকাম কর্ম 

২৭) “কৃপণাঃ ফলহেতবঃ” – ‘কৃপণাঃ’ শব্দের অর্থ কী? – যারা ফলের আশা করে কর্ম করে তারা অত্যন্ত দীন বা সংকীর্ণচেতা

২৮) বুদ্ধিযুক্ত বা সমত্ববুদ্ধিসম্পন্ন ব্যক্তিরা কী ত্যাগ করেন? – কর্মের ফল

২৯) ‘জন্মবন্ধবিনির্মুক্তা’ – পদের অর্থ কী? – জন্ম-মৃত্যুর বন্ধন থেকে মুক্তি লাভ করা

৩০) ‘অনুপদ্রবং পদম্’ বা ‘অনাময়ং পদম্’ বলতে কী বোঝায়? – পরম পদ বা মোক্ষ

৩১) শ্রীমদ্ভগবদ্গীতার বক্তা কে? – শ্রীকৃষ্ণ 

৩২) গীতার উপদেশের মূল লক্ষ্য কী ছিল? – অর্জুনের মোহ দূর করে কর্তব্যকর্মে প্রবৃত্ত করা

৩৩) কর্মের বন্ধন থেকে মুক্ত হওয়ার উপায় কী? – ফলের আশা না করে কর্তব্য কর্ম করা

৩৪) ‘মা তে সঙ্গোঽস্ত্বকর্মণি’— এর অর্থ কী? – কর্মহীনতায় যেন তোমার আসক্তি না হয়

৩৫) গীতায় কাকে ‘স্থিতপ্রজ্ঞ’ বলা হয়েছে? – যাঁর বুদ্ধি সুখ-দুঃখ, লাভ-ক্ষতিতে স্থির বা বিচলিত হয় না

৩৬) ‘কর্মসু’ – পদটিতে কোন বিভক্তি আছে? – সপ্তমী 

৩৭) ‘কৌশলম্’ – পদের বুৎপত্তি কী হতে পারে? – কুশল + ষ্যঞ্ 

৩৮) মহাভারতের রচয়িতা কে? – বেদব্যাস

৩৯) গীতার দ্বিতীয় অধ্যায়ে মূলত কোন তত্ত্বের মেলবন্ধন ঘটেছে? – সাংখ্য ও নিষ্কাম কর্মযোগ

৪০) অর্জুনের ধনুকের নাম কী ছিল? – গাণ্ডীব

৪১) ‘বুদ্ধিযুক্তঃ’ – পদের সমাস কী? – তৃতীয়া তৎপরুষ 

৪২) ‘জহাতীহ’ – পদটির সন্ধি বিচ্ছেদ কী? – জহাতি + ইহ

৪৩) গীতায় কোন ধরনের কর্ম বন্ধনের কারণ বলা হয়েছে? – সকাম কর্ম 

৪৪) ‘কর্মজং ফলম্’ বলতে কী বোঝায়? – কর্ম থেকে উৎপন্ন ফল বা পরিণতি

৪৫) গীতানুসারে মানুষের প্রকৃত শত্রু কে? – নিজের মনের কাম, ক্রোধ, লোভ ও মোহ

৪৬) ‘যোগঃ কর্মসু কৌশলম্’— এই দর্শনটি বর্তমান যুগে কেন প্রাসঙ্গিক? – এটি মাসিক চাপমুক্ত হয়ে কর্তব্য পালনের শিক্ষা দেয়

৪৭) ‘মণিষিণঃ’ – শব্দের অর্থ কী? – পণ্ডিত বা আত্মজ্ঞানী ব্যক্তিরা 

৪৮) গীতায় অর্জুনকে ‘ভারত’ বলে সম্বোধন করা হয়েছে কেন? – তিনি ভরত বংশের শ্রেষ্ঠ সন্তান বলে

৪৯) ‘কুরুনন্দন’ বলতে কাকে বোঝানো হয়েছে? – অর্জুনকে

৫০) ‘যোগঃ কর্মসু কৌশলম্’ – শ্লোকে ‘যোগ’ শব্দের দ্বারা মূলত কী বোঝানো হয়েছে? – সমত্ব বুদ্ধি বা আসক্তিহীনতা

৫১) গীতার দ্বিতীয় অধ্যায়ের কত নম্বর শ্লোকে ‘যোগঃ কর্মসু কৌশলম্’ বাণীটি রয়েছে? – ৫০ নম্বর শ্লোক 

LINK TO VIEW PDF FILE (Only For Subscribers)

যোগঃ কর্মসু কৌশলম্ MCQ

উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টারের বিবিধ বিষয়ে MCQ প্রশ্নের MOCK TEST প্রদান করতে নিম্নের লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে

রাজবাহনচরিতম্ MCQ প্রশ্নের উত্তর

 

আমাদের কথাঃ পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা পর্ষদউচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সকল শিক্ষার্থীদের অনলাইন পড়াশোনায় সহায়তা প্রদান করাই আমাদের লক্ষ্য।

পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, দর্শন, সংস্কৃত প্রভৃতি বিষয়ে অনলাইন সহায়তা প্রদান করা হবে।

আমরা প্রতিনিয়ত আমাদের WBNOTES.IN ওয়েবসাইটে শিক্ষার্থীদের জন্য নতুন নতুন আলোচনা প্রদান করবার প্রচেষ্টা করে চলেছি। সকল শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের প্রতি অনুরোধ- আপনারা আপনাদের পরিচিতদের সাথে আমাদের WBNOTES.IN ওয়েবসাইটটিকে শেয়ার করবেন।

আমাদের লক্ষ্যঃ পশ্চিমবঙ্গের সকল শিক্ষার্থী ও শিক্ষকদের কাছে সহজবোধ্য ভাষায় বিবিধ বিষয়ের একটি সুসংগঠিত অনলাইন শিক্ষা পরিষেবা পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। আর্থিকভাবে অনগ্রসর শিক্ষার্থীদের জন্য আমরা যেমন বিনামূল্যে জ্ঞানার্জনের সুবিধা প্রদান করেছি; আবার মাননীয় শিক্ষকদের সুবিধার্থে এবং মেধাবী শিক্ষার্থীদের পূর্ণাঙ্গ পরীক্ষা প্রস্তুতি প্রদানের লক্ষ্যে আমাদের WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে প্রদান করা হচ্ছে নরমাল ও প্রিমিয়াম সাবস্ক্রিপশন। আমাদের সাবস্ক্রীপশন পেজে আপনারা এই সংক্রান্ত সমস্ত তথ্য পেয়ে যাবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করার প্রচেষ্টা করবেন না !
Scroll to Top