madhyamik-history-question-paper

মাধ্যমিক ইতিহাস প্রশ্নপত্র (SET 2) । Madhyamik History Question Paper (Set 2)

দশম শ্রেণির শিক্ষার্থীদের টেস্ট পরীক্ষার প্রস্তুতির লক্ষ্যে আমাদের WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে মাধ্যমিক ইতিহাস প্রশ্নপত্র (SET 2) । Madhyamik History Question Paper (Set 2) প্রদান করা হলো। দশম শ্রেণির শিক্ষার্থীরা এই দশম শ্রেণির ইতিহাস প্রশ্নপত্র বা Class Ten History Model Question Paper অনুশীলনের মধ্য দিয়ে তাদের দশম শ্রেণির ইতিহাস (Class Ten Test History) পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করতে পারবে। 

মাধ্যমিক ইতিহাস প্রশ্নপত্র (SET 2) : 

 

শ্রেণিঃ দশম  বিষয়ঃ ইতিহাস

পূর্ণমানঃ ৯০  সময়ঃ ঘন্টা ১৫ মিনিট

বিভাগ – ‘

) সঠিক উত্তরটি নির্বাচন করোঃ ২০*=২০ 

১.১) ভারতীয় চলচ্চিত্রের জনক বলা হয় – ক) হীরালাল সেনকে খ) ঋত্তিক ঘটককে গ) দাদাসাহেব ফালকেকে ঘ) সত্যজিত রায়কে

১.২) ‘নারী দিবস’ হিসেবে পালিত হয় – ক) ৫ মার্চ খ) ৫ জুলাই গ) ৮ মার্চ ঘ) ৮ জুলাই

১.৩) হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন – ক) হরিশচন্দ্র মুখোপাধ্যায় খ) গিরিশ চন্দ্র ঘোষ গ) দীনবন্ধু মিত্র ঘ) মধুসূদন দত্ত

১.৪) বাঙালী পরিচালিত প্রথম বাংলা সংবাদপত্র হল – ক) সমাচার দর্পণ খ) সংবাদ প্রভাকর গ) বাঙ্গাল গেজেট ঘ) গ্রামবার্তা প্রকাশিকা

১.৫) ভারতের আধুনিক বিজ্ঞান চর্চার জনক হলেন – ক) জগদীশচন্দ্র বসু খ) আচার্য প্রফুল্লচন্দ্র রায় গ) আশুতোষ মুখোপাধ্যায় ঘ) মহেন্দ্রলাল সরকার

১.৬) নারী সত্যাগ্রহ সমিতি প্রতিষ্ঠিত হয়েছিল – ক) বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় খ) অসহযোগ আন্দোলনের সময় গ) আইন অমান্য আন্দোলনের সময় ঘ) ভারত ছাড়ো আন্দোলনের সময়

১.৭) বাংলার নমঃশূদ্ররা ছিল মূলত – ক) কৃষিজীবী খ) শ্রমিক গ) শিক্ষক ঘ) কেরানি

১.৮) কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম স্নাতক ছিলেন – ক) সৈয়দ আমির আলী খ) আব্দুল লতিফ গ) দেলোয়ার হোসেন আহমেদ ঘ) সৈয়দ আহমেদ

১.৯) ঔপনিবেশিক অরণ্য আইনের বিরুদ্ধে সংঘটিত একটি আদিবাসী বিদ্রোহ হল – ক) সন্ন্যাসী-ফকির বিদ্রোহ খ) রংপুর বিদ্রোহ গ) কোল বিদ্রোহ ঘ) রাম্পা বিদ্রোহ

১.১০) ‘সন্ন্যাসী বিদ্রোহ’ কথাটি প্রথম ব্যবহার করেন – ক) ভিন্সেন্ট স্মিথ খ) জেমস মিল গ) ওয়ারেন হেস্টিংস ঘ) লর্ড কর্নওয়ালিস

১.১১) ভারতে প্রথম ছাপাখানার প্রচলন করে – ক) ইংরেজরা খ) ফরাসিরা গ) ওলন্দাজরা ঘ) পর্তুগীজরা

১.১২) বাংলায় পৃথিবীর মানচিত্র প্রথম ছাপা হয় – ক) ১৮১২খ্রিঃ খ) ১৮২০ খ্রিঃ গ) ১৮২৫ খ্রিঃ ঘ) ১৯২৫ খ্রিঃ

১.১৩) কুনবি হল – ক) উত্তরপ্রদেশের কৃষক খ) পাঞ্জাবের কৃষক গ) বাংলার কৃষক ঘ) গুজরাটের কৃষক

১.১৪) ‘একা’ আন্দোলনের নেতা ছিলেন – ক) মাদারি পাসি খ) ডঃ আম্বেদকর গ) মহাত্মা গান্ধী ঘ) বাবা রামচন্দ্র

১.১৫) ‘দেশপ্রাণ’ নামে পরিচিত ছিলেন – ক) সতীশ চন্দ্র সামন্ত খ) অশ্বিনীকুমার দত্ত গ) বীরেন্দ্রনাথ শাসমল ঘ) যতীন্দ্রমোহন সেনগুপ্ত

১.১৬) পূর্ব বাংলার নমঃশূদ্ররা ছিলেন – ক) পুরোহিত খ) কৃষক গ) শিল্প শ্রমিক ঘ) মৎস্যজীবী

১.১৭) মাতঙ্গিনী হাজরা ‘ভারত ছাড়ো’ আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন যে স্থানে – ক) তমলুক খ) সুতাহাটা গ) বরিশাল ঘ) পাটনা

১.১৮) নারীদের ভোটাধিকার অর্জনের নেতৃত্ব দেন – ক) অবলা বসু খ) সরোজিনী নাইডু গ) অ্যানি বেসান্ত ঘ) বাসন্তী দেবী

১.১৯) ‘নারী কর্মমন্দির’ স্থাপন করেন – ক) ঊর্মিলা দেবী খ) স্বর্ণকুমারী দেবী গ) কুমুদিনী মিত্র ঘ) মীরা দাশগুপ্ত

১.২০) ‘এ ট্রেন টু পাকিস্তান’ লিখেছেন – ক) জওহরলাল নেহরু খ) ভি।পি।মেনন গ) খুশবন্ত সিং ঘ) সলমন রুশদি

বিভাগ – ‘

) নিচের প্রশ্নগুলির উত্তর দাও (প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে মোট 16 টি প্রশ্নের উত্তর দাও) ১৬*=১৬ 

উপবিভাগঃ . 

একটি বাক্যে উত্তর দাওঃ 

২.১.১) প্রথম নির্বাক চলচ্চিত্রের নাম কী?

২.১.২) হকির জাদুকর কাকে বলা হয়?

২.১.৩) প্রথম ইংরেজী সংবাদপত্রের নাম কী?

২.১.৪) আপ্পিকো আন্দোলন কোন রাজ্যে হয়েছিল?

উপবিভাগ : .

ঠিক বা ভুল নির্ণয় করো :

২.২.১) গোলাপি শহর নামে পরিচিত জয়পুর।

২.২.২) রংপুর বিদ্রোহ হয়েছিল ১৮৮৩ খ্রিঃ।

২.২.৩) ‘উদ্বোধন’ পত্রিকায় ‘বর্তমান ভারত’ প্রথম প্রকাশিত হয়।

২.২.৪) ‘বুড়িবালামের যুদ্ধ’ চন্দ্রশেখর আজাদের নেতৃত্বে হয়েছিল।

উপবিভাগ : .

স্তম্ভের সঙ্গেস্তম্ভের মেলাও :

ক -‘স্তম্ভ’খ -‘স্তম্ভ’
(২.৩.১) বীরাষ্টমী ব্রত(১) লর্ড ক্যানিং
(২.৩.২) বিধবাবিবাহ প্রবর্তন(২) গৌরমোহন বিদ্যালঙ্কার
(২.৩.৩) স্ত্রীশিক্ষা বিধায়ক(৩) দ্বারকানাথ ঠাকুর
(২.৩.৪) জমিদার সভা(৪) সরলাদেবী চৌধুরানী

উপবিভাগ : .

প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থান গুলি চিহ্নিত করো নাম লেখো :
২.৪.১) সাঁওতাল বিদ্রোহের একটি এলাকা।  ২.৪.২) সিপাহি বিদ্রোহের কেন্দ্র – লখনউ।  ২.৪.৩) চৌরিচৌরা।  ২.৪.৪) জম্মু ও কাশ্মীর।

উপবিভাগ : .

নিম্নলিখিত বিবৃতি গুলির সঙ্গে সঠিক ব্যাখ্যা টি নির্বাচন করো :

২.৫.১) বিবৃতি : উনিশ শতকে বাংলার নবজাগরণের ব্যাপ্তি ছিল খুবই সীমিত।
ব্যাখ্যা ১ : শুধুমাত্র গ্রামবাংলায় নবজাগরণ হয়েছিল।
ব্যাখ্যা ২ : এই পরিধি সীমিত ছিল শুধুমাত্র সাহিত্য চর্চার ক্ষেত্রে।
ব্যাখ্যা ৩ : এই নবজাগরণ শুধুমাত্র পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত প্রগতিশীল সমাজের মধ্যে সীমিত ছিল।

২.৫.২) বিবৃতি : তিতুমির বাঁশের কেল্লা তৈরি করেছিলেন।
ব্যাখ্যা ১ : তিতুমির ছিলেন একজন বড়ো স্থাপত্যবিদ।
ব্যাখ্যা ২ : তিনি ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধের জন্য তৈরি হচ্ছিলেন।
ব্যাখ্যা ৩ : তিনি লালকেল্লাকে অনুকরণ করেছিলেন।

২.৫.৩) বিবৃতি : ১৯০৬ সালে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়।
ব্যাখ্যা ১ : বৈজ্ঞানিক গবেষণার উন্নতির জন্য।
ব্যাখ্যা ২ : কারিগরি শিক্ষার উন্নতির জন্য।
ব্যাখ্যা ৩ : জাতীয় শিক্ষা প্রদানের জন্য।

২.৫.৪) বিবৃতি : দেশীয় রাজ্যগুলির অন্তর্ভুক্তি প্রয়োজন ছিল ভারতের স্বার্থে।
ব্যাখ্যা ১ : বৈদেশিক আক্রমণ প্রতিহত করার জন্য।
ব্যাখ্যা ২ : দেশীয় রাজাদের অত্যাচার থেকে ভারতীয়দের রক্ষা করার জন্য।
ব্যাখ্যা ৩ : ভারতের রাজনৈতিক ঐক্য ও সংহতি গড়ে তোলার জন্য।

বিভাগ – ‘

) দুটি অথবা তিনটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (যেকোনো ১১ টি) : ১১*=২২ 

৩.১) আঞ্চলিক ইতিহাসচর্চা গুরুত্বপূর্ণ কেনো?

৩.২) ফোটোগ্রাফি কীভাবে আধুনিক ইতিহাসচর্চার উপাদান হয়ে উঠেছে?

৩.৩) মধুসূদন গুপ্ত কে ছিলেন?

৩.৪) হাজি মহম্মদ মহসিন ইতিহাসে বিখ্যাত কেন?

৩.৫) জঙ্গলমহল কী?

৩.৬) রংপুরের কৃষক বিদ্রোহ কবে, কার নেতৃত্বে হয়?

৩.৭) মহারাণীর ঘোষণাপত্র কী?

৩.৮) ব্যঙ্গচিত্র কেন আঁকা হয়?

৩.৯) গঙ্গাকিশোর ভট্টাচার্য স্মরণীয় কেন?

৩.১০) বাংলার ছাপাখানার বিকাশে পঞ্চানন কর্মকারের অবদান ব্যাখ্যা করো।

৩.১১) কী উদ্দেশ্যে কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয়েছিল?

৩.১২) ‘তিন কাঠিয়া’ প্রথা কী?

৩.১৩) মাদারি পাসি কে ছিলেন?

৩.১৪) ‘রশিদ আলি দিবস’ কেন পালিত হয়েছিল?

৩.১৫) রাজ্য পুনর্গঠন কমিশন (১৯৫৩ খ্রিঃ) কেন গঠিত হয়েছিল?

৩.১৬) পত্তি শ্রীরামালু কেন স্মরণীয়?

বিভাগ – ‘

সাত বা আটটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও প্রতিটি উপবিভাগ থেকে অন্তত ১টি করে মোট ৬টি প্রশ্নের উত্তর দিতে হবে) : ×=২৪

উপবিভাগ : .

৪.১) নারী সমাজের ইতিহাস সম্মন্ধে আলোচনা করো।

৪.২) স্বামী বিবেকানন্দের ধর্মসংস্কার-এর আদর্শ ব্যাখ্যা করো।

উপবিভাগ : .

৪.৩) সাঁওতাল বিদ্রোহের কারণগুলি আলোচনা করো।

৪.৪) ১৮৫৭ খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের কিরূপ মনোভাব ছিল ?

উপবিভাগ : .

৪.৫) বাংলায় কারিগরি শিক্ষার বিকাশে বেঙ্গল টেকনিক্যাল ইন্সটিটিউটের অবদান কী ছিল?

৪.৬) বারদৌলি সত্যাগ্রহ সম্পর্কে সংক্ষিপ্ত একটি টীকা লেখো।

উপবিভাগ : .

৪.৭) বিশ্বভারতী প্রতিষ্ঠার পেছনে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষাচিন্তার পরিচয় দাও।

৪.৮) কীভাবে কাশ্মীর সমস্যা সৃষ্টি হয়েছিল?

বিভাগ – ‘

) পনেরো বা ষোলটি বাক্যে যেকোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ *= 

৫.১) মানুষ, প্রকৃতি ও শিক্ষার সমন্বয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষাচিন্তা ও শান্তিনিকেতন ভাবনার পরিচয় দাও।

৫.২) মহাবিদ্রোহের প্রকৃতি, চরিত্র কী ছিল তা সংক্ষেপে আলোচনা করো।

৫.৩) অসহযোগ আন্দোলনে শ্রমিক শ্রেণির ভূমিকা আলোচনা করো।

LINK TO VIEW PDF FILE (ONLY FOR SUBSCRIBERS)

মাধ্যমিক ইতিহাস প্রশ্নপত্র (SET 2)

দশম শ্রেণির বাংলা সমস্ত প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে

মাধ্যমিক বাংলা সাজেশন ২০২৫

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করার প্রচেষ্টা করবেন না !
Scroll to Top