অষ্টম শ্রেণির প্রথম ইউনিট টেস্ট ইতিহাস প্রশ্ন (৩০ নম্বর) । Class Seven First Unit Test History Question
সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের প্রথম ইউনিট টেস্ট ইতিহাস পরীক্ষার প্রস্তুতির জন্য WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে অষ্টম শ্রেণির প্রথম ইউনিট টেস্ট ইতিহাস প্রশ্ন (৩০ নম্বর) (Class Eight First Unit Test History Question) প্রদান করা হলো। নতুন পরীক্ষা পদ্ধতি অনুসারে এই ৩০ নম্বরের ইতিহাস মডেল প্রশ্নের সমাধানের মধ্য দিয়ে শিক্ষার্থীরা তাদের অষ্টম শ্রেণির ইতিহাস প্রথম ইউনিট টেস্ট পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করতে পারবে।
অষ্টম শ্রেণির প্রথম ইউনিট টেস্ট ইতিহাস প্রশ্ন । Class Seven First Unit Test History Question :
প্রথম ইউনিট টেস্ট
শ্রেণিঃ অষ্টম বিষয়ঃ ইতিহাস
পূর্ণমানঃ ৩০ সময়ঃ ১ ঘন্টা
১) ‘বাঙালির ইতিহাস চাই’ – মন্তব্যটি কার? অথবা, মাদ্রাজ প্রেসিডেন্সির অপর নাম কী? ১
২) ‘আধুনিক’ শব্দটি কোন শব্দ থেকে এসেছে? অথবা, রেগুলেটিং অ্যাক্ট কবে জারি করা হয়? ১
৩) জেমস মিলের লেখা ইতিহাস গ্রন্থটির নাম কী? অথবা, ফোর্ট উইলিয়ম কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? ১
৪) রাজাবলি গ্রন্থটি কবে লেখা হয়? অথবা, স্বত্তবিলোপ নীতি কে জারি করেছিলেন? ১
৫) কোন যুগ ভারতের ইতিহাসে ‘অন্ধকারময় যুগ’ নামে পরিচিত? অথবা, পাকাপাকিভাবে দারোগা ব্যবস্থার বিলোপ কবে করা হয়েছিল? ১
৬) ঔরঙ্গজেব কবে মারা যান? অথবা, পুলিশ থানা ব্যবস্থা কবে চালু করা হয়েছিল? ১
৭) সুলতান ইলতুৎমিসের মেয়ের নাম কী? অথবা, অধীনতামূলক মিত্রতা নীতি কে জারি করেন? ১
৮) সাঁওতাল বিদ্রোহের দু’জন নেতার নাম লেখো। অথবা, বিধিবদ্ধ আইন কে চালু করেছিলেন? ১
৯) কার নেতৃত্বে পারসিক আক্রমণ হয়েছিল? অথবা, দ্বৈত শাসন ব্যবস্থা কবে তুলে দেওয়া হয়? ১
১০) মুর্শিদকুলিকে বাংলার নাজিমপদ কবে দেওয়া হয়? অথবা, সিভিল সার্ভিস ব্যবস্থা কে চালু করেছিলেন? ১
১১) আলিবর্দি খান কবে মারা যান? অথবা, সলবাইয়ের চুক্তি কবে হয়েছিল? ১
১২) স্বাধীন হায়দ্রাবাদ রাজ্য কবে আত্মপ্রকাশ করে? অথবা, হালেদের লেখা বাংলা ব্যাকরণ বইয়ের নাম কী? ১
১৩) বক্সারের যুদ্ধ কবে হয়েছিল? অথবা, তৃতীয় ইঙ্গ-মারাঠা যুদ্ধ কবে হয়েছিল? ১
১৪) টীকা লেখোঃ ফাররুখশিয়রের ফরমান অথবা ছিয়াত্তরের মন্বন্তর ৩
১৫) টীকা লেখোঃ অন্ধকূপ হত্যা অথবা, ইজারাদারি ব্যবস্থা ৩
১৬) টীকা লেখোঃ পলাশির লুন্ঠন অথবা, মেকলের প্রতিবেদন ৩
১৭) টীকা লেখোঃ দ্বৈত শাসন ব্যবস্থা অথবা, ব্রিটিশ রেসিডেন্টদের কাজ কী ছিল? ৩
১৮) অষ্টাদশ শতকে ভারতে প্রধান আঞ্চলিক শক্তিগুলির উত্থানের পিছনে মুঘল ব্যক্তিগত অযগ্যতাই কেবল দায়ী ছিল? তোমার বক্তব্যের পক্ষে যুক্তি দাও। ৫
অথবা, ব্রিটিশ কোম্পানির প্রশাসন ব্যবস্থায় আমলাতন্ত্রের ভূমিকা কী ছিল? কীভাবে আমলারা একটি সংকীর্ণ গোষ্ঠী হিসাবে ঐক্যবদ্ধ হয়েছিল? ৫










