দশম শ্রেণির বাংলা গুরুত্বপূর্ণ বড়ো প্রশ্নসমূহ
দশম শ্রেণির বাংলা গুরুত্বপূর্ণ বড়ো প্রশ্নসমূহ মাধ্যমিক টেস্ট পরীক্ষার প্রস্তুতির লক্ষ্যে আমাদের WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে প্রদান করা হলো। দশম শ্রেণির শিক্ষার্থীরা এই দশম শ্রেণির বাংলা প্রশ্নসমূহ বা Class Ten Bengali Important Questions অনুশীলনের মধ্য দিয়ে তাদের দশম শ্রেণির মাধ্যমিক বাংলা (Class Ten Madhyamik Bengali) পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করতে পারবে।
আমাদের ওয়েবসাইটের Class Note বিভাগে বিবিধ বিষয়ের প্রশ্নের উত্তর, Mock Test বিভাগে একাধিক বিষয়ের অসংখ্য মক টেস্ট, Suggestion বিভাগে অধ্যায়ভিত্তিক সাজেশন প্রদান করা হয়। আমাদের সকল আপডেট লাভ করতে নিয়মিত ভিজিট করো আমাদের ওয়েবসাইটটি।
দশম শ্রেণির বাংলা গুরুত্বপূর্ণ বড়ো প্রশ্নসমূহ :
জ্ঞানচক্ষু :
১) ‘পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে’ – কার মধ্যে, কেন এমন ভাবনার উদয় হয়েছিল? ৩
২) ‘ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়ে’ – কোন্ কথাটি কেন ছড়িয়ে পড়েছিল? ৩
৩) ‘তার চেয়ে দুঃখের কিছু নেই, তার থেকে অপমানের’ – কে, কোন্ ঘটনায় কেন এই সিদ্ধান্তে পৌঁছেছিল? ৩
অসুখী একজন :
১) ‘পর পর পাথরের মতো’ – পাথরের মতো কী? তাকে পাথরের মতো বলা হয়েছে কেন? ৩
২) যুদ্ধকে ‘রক্তের এক আগ্নেয়পাহাড়ের মতো’ বলা হয়েছে কেন? ৩
৩) ‘শিশু আর বাড়িরা খুন হলো’ – ‘শিশু’ ও ‘বাড়িরা’ বলতে কী বোঝানো হয়েছে? তারা কেন খুন হল? ৩
৪) ‘শান্ত হলুদ দেবতারা’ – দেবতাদের ‘শান্ত হলুদ’ তাৎপর্য বিশ্লেষণ করো। ৩
৫) ‘রক্তের একটা কালো দাগ’ – রক্তের দাগকে ‘কালো’ বলা হয়েছে কেন? এই উক্তিতে কোন্ বীভৎসতার ইঙ্গিত আছে? ৩
আয় আরো বেঁধে বেঁধে থাকি :
১) ‘আমাদের ইতিহাস নেই/অথবা এমনই ইতিহাস’ – উদ্ধৃতাংশটির তাৎপর্য আলোচনা করো। ৫
২) ‘আমরাও তবে এইভাবে/এ-মুহূর্তে মরে যাব না কি?’ – এমনটা মনে হচ্ছে কেন? ৫
৩) ‘আয় আরো বেঁধে বেঁধে থাকি’ – কবি কাদের বেঁধে বেঁধে থাকতে বলেছেন? ‘বেঁধে বেঁধে’ থাকা বলতে কী বোঝায়? কবি কেন ‘বেঁধে বেঁধে’ থাকার প্রয়োজনীয়তা অনুভব করেছেন? ১+১+৩
আফ্রিকা :
১) ‘হায় ছায়াবৃতা’ – ‘ছায়াবৃতা’ বলার কারণ কী? তার সম্পর্কে কবি কী বলেছেন সংক্ষেপে লেখো। ২+৩
২) ‘এসো যুগান্তের কবি’ – ‘যুগান্তের কবি’ কথাটি কী অর্থে ব্যবহৃত হয়েছে? যুগান্তের কবিকে কোথায় দাঁড়াতে অনুরোধ করা হয়েছে? তাকে কী বলতে অনুরোধ করা হয়েছে এবং কেন? ১+২+২
৩) ‘দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে;/বলো ‘ক্ষমা করো’ – ‘মানহারা মানবী’ কথাটি ব্যাখ্যা করো। কাকে, কেন তার কাছে ক্ষমা চাওয়ার কথা বলা হয়েছে? ২+৩
হারিয়ে যাওয়া কালি কলম :
১) “আমরা কালি তৈরি করতাম নিজেরাই”- কোন প্রসঙ্গে লেখকের এই উক্তি ? প্রাবন্ধিকরা কী ভাবে কালি তৈরি করতেন ? ২+৩
২) ‘ফাউন্টেন পেন’ বাংলায় কী নামে পরিচিত? নামটি কার দেওয়া বলে উল্লেখ করা হয়েছে? ফাউন্টেন পেনের জন্ম ইতিহাস লেখো। ১+১+৩
৩) ‘হারিয়ে যাওয়া কালি কলম’ প্রবন্ধে প্রাবন্ধিক যেভাবে কলমের বিবর্তনের ইতিহাস তুলে ধরেছেন তা নিজের ভাষায় সংক্ষেপে বিবৃত করো। ৫
বহুরুপী :
১) ‘বহুরূপী’ গল্প অবলম্বনে হরিদার চরিত্রটি আলোচনা করো। ৫
২) ‘হরিদার জীবনে সত্যিই একটা নাটকীয় বৈচিত্র আছে’ – বহুরূপী হরিদার কর্মকান্ডের মাধ্যমে যেভাবে নাটকীয় বৈচিত্র ধরা পড়েছে, তার বিবরণ দাও। ৫
৩) ‘আমি বিরাগী, রাগ নামে কোনো রিপু আমার নেই’ – উক্তিটির প্রেক্ষিতে ‘বহুরূপী’ গল্পে বিরাগী চরিত্র যেভাবে উপস্থাপিত হয়েছে, তার বর্ণনা দাও। ৫
সিরাজদ্দৌলা :
১) সিরাজদ্দৌলা নাট্যাংশ অবলম্বনে সিরাজদ্দৌলার চরিত্র আলোচনা করো। ৪
২) ‘বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘনঘটা, তার শ্যামল প্রান্তরে আজ রক্তের আলপনা’- বক্তা কে ? কোন দুর্যোগের কথা বলা হয়েছে ? ১+৩
৩) “বাংলা শুধু হিন্দুর নয়, বাংলা শুধু মুসলমানের নয়- মিলিত হিন্দু-মুসলমানের মাতৃভূমি গুলবাগ এই বাংলা।”- কাদের উদ্দেশ করে এ কথা বলা হয়েছে? এই বক্তব্যের মধ্য দিয়ে বক্তার কী চারিত্রিক বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে? ১+৩
৪) “জানি না আজ কার রক্ত সে চায়। পলাশি, রাক্ষসী পলাশি!”- এই মন্তব্যের মধ্য দিয়ে বক্তার যে মানসিক ভাবনার পরিস্ফুটন ঘটেছে, তা আলোচনা করো। ৪
৫) ‘এইবার হয়ত শেষ যুদ্ধ’ – কোন্ যুদ্ধের কথা বলা হয়েছে? বক্তা এই যুদ্ধকে ‘শেষ যুদ্ধ’ বলেছেন কেন? ১+৩
৬) “বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না”- কাদের উদ্দেশ্যে এ কথা বলা হয়েছে? কোন্ দুর্দিনের জন্য তাঁর এই আবেদন? ১+৩
অভিষেক :
১) ‘অভিষেক’ কাব্যাংশে ইন্দ্রজিৎ চরিত্রের পরিচয় দাও। ৫
২) ‘ঘুচাব ও অপবাদ, বধি রিপুকুলে’ – অপবাদটি কী ছিল? বক্তা কীভাবে তার রোষ প্রকাশ করেছিলেন? অপবাদ ঘোচানোর জন্য তিনি কী করলেন? ১+১+৩
৩) ‘বিদায় এবে দেহ বিধুমুখী’ – ‘বিধুমুখী’ শব্দের অর্থ কী? এখানে কাকে ‘বিধুমুখী’ বলা হয়েছে? বক্তার বিদায় চাওয়ার পূর্বের কথোপকথন সংক্ষেপে লেখো। ১+১+৩
৪) ‘নমি পুত্র পিতার চরণে করজোড়ে কহিলা’ – পিতা ও পুত্রের পরিচয় দাও। পাঠ্যাংশ অবলম্বনে পিতা ও পুত্রের কথোপকথন নিজের ভাষায় লেখো। ২+৩
৫) ‘অভিষেক করিলা কুমারে’ – ‘কুমার’ কে? পাঠ্য কবিতা অবলম্বনে কুমারের চরিত্র আলোচনা করো। ১+৪
পথের দাবী :
১) ‘কেবল আশ্চর্য সেই রোগা মুখের অদ্ভুত দুটি চোখের দৃষ্টি’ – কার চোখ? সেই চোখের বর্ণনা দাও। ১+২
২) ‘বাবুটির স্বাস্থ্য গেছে, কিন্তু শখ ষোলআনাই বজায় আছে তা স্বীকার করতে হবে’ – বাবুটি কে? তার শখ যে বজায় আছে, তা কীভাবে বোঝা গেল? ১+২
৩) ‘বুড়োমানুষের কথাটা শুনো’ – প্রসঙ্গসহ উক্তিটির ব্যাখ্যা লেখো। ৩
৪) ‘এতো বড়ো বন্ধু!’ – কাকে, কেন এত বড়ো বন্ধু বলা হয়েছে? ১+২
৫) ‘বাবুজি, এ-সব কথা বলার দুঃখ আছে’ – বাবুজি কে? কোন্ প্রসঙ্গে এই কথা বলা হয়েছে? ১+২
৬) ‘মনে হলে দুঃখে লজ্জায় ঘৃণায় নিজেই যেন মাটির সঙ্গে মিশিয়ে যাই’ – উক্তিটির তাৎপর্য লেখো। ৩
প্রলয়োল্লাস :
১) ‘তোরা সব জয়ধ্বনি কর’ – কাদের উদ্দেশে কবির এই আহ্বান? কবিতার ভাববস্তু বিশ্লেষণ করে এই আহ্বানধ্বনির পুনরাবৃত্তির যৌক্তিকতা প্রতিপন্ন করো। ১+৪
২) ‘ভাঙা-গড়া খেলা যে তার কীসের তবে ডর’ – ‘ভাঙা-গড়া’ খেলা বলতে কী বোঝানো হয়েছে? ভাঙা-গড়া খেলার মধ্যে তার ভয় নেই কেন? ২+৩
৩) ‘প্রলয়োল্লাস’ কবিতায় কবির যে অকৃত্রিম স্বদেশপ্রীতির প্রকাশ ঘটেছে, তা আলোচনা করো। ৫
সিন্ধুতীরে :
১) ‘সিন্ধুতীরে’ কবিতা অবলম্বনে পদ্মাবতীর রূপের বর্ণনা দাও। ৫
২) ‘পঞ্চকন্যা পাইলা চেতন’ – পঞ্চকন্যা কে? তারা কীভাবে চেতনা ফিরে পেয়েছিল? ৫
অদল বদল :
১) ‘কিন্তু আমাকে বাঁচানোর জন্য তো আমার মা আছে’ – কে, কাকে বলেছে? কেন বলেছে? বক্তার এই উক্তির মধ্য দিয়ে তার চরিত্রের কোন্ দিকটি ফুটে উঠেছে, তা লেখো। ১+২+২
২) ‘ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে’ – কে, কাকে শিখিয়েছে? ‘খঁটি জিনিস’ বলতে কী বোঝানো হয়েছে? ২+৩
অস্ত্রের বিরুদ্ধে গান :
১) ‘গানের বর্ম আজ পরেছি গায়ে’ – গানকে কবি বর্ম করতে চেয়েছেন কেন? ৩
২) ‘আমার শুধু একটা কোকিল’ – উদ্ধৃত অংশের তাৎপর্য আলোচনা করো। ৩
৩) ‘গান দাঁড়াল ঋষিবালক’ – কবি কেন গানকে ঋষিবালক হিসেবে কল্পনা করেছেন? ৩
৪) ‘অস্ত্র ফ্যালো, অস্ত্র রাখো’ – কবি কোথায় অস্ত্র রাখতে বলেছেন? তাঁর এ কথা বলার কারণ কী? ১+২
বাংলা ভাষায় বিজ্ঞান :
১) ‘বাংলা ভাষায় বিজ্ঞানচর্চায় এখনও নানারকম বাধা আছে’ – প্রাবন্ধিক কোন ধরনের বাধার কথা বলেছেন? ৫
২) ‘বাংলা ভাষায় বিজ্ঞানচর্চায় এখনও নানারকম বাধা আছে’ – এই বাধা দূর করতে লেখক কী কী পরামর্শ দিয়েছেন তা আলোচনা করো। ৫
৩) ‘এতে রচনা উৎকট হয়’ – কার লেখা, কোন্ রচনার অন্তর্গত? কোন্ কারণে রচনা উৎকট হয়? এর প্রতিকার কী? ১+২+২
নদীর বিদ্রোহ :
১) ‘নদীর বিদ্রোহ’ গল্পের নায়ক কে? তার চরিত্র আলোচনা করো। ১+৪
২) ‘নদীর বিদ্রোহ’ গল্প অবলম্বনে নদীর প্রতি নদেরচাঁদের অকৃত্রিম ভালোবাসার পরিচয় দাও। ৫
৩) ‘নিজের এই পাগলামিতে যেন আনন্দই উপভোগ করে’ – কার ‘পাগলামি’-র কথা বলা হয়েছে? তার পাগলামির পরিচয় দাও। ১+৪
৪) ‘নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে’ – অংশটির তাৎপর্য আলোচনা করো। ৫
কোনি :
১) কোনি উপন্যাস অবলম্বনে কোনি চরিত্রটি বিশ্লেষণ করো। ৫
২) ‘কোনি’ উপন্যাস অবলম্বনে সাঁতার প্রশিক্ষক ক্ষিতীশ সিঙ্ঘের চরিত্র সংক্ষেপে আলোচনা করো। ৫
৩) দারিদ্র্য ও বঞ্চনার বিরুদ্ধে কোনির যে লরাই তা সংক্ষেপে বর্ণনা করো। ৫
৪) ক্ষিতীশ সিংহের বিরুদ্ধে ক্লাবে কী কী অভিযোগ উঠেছিল? তার প্রত্যুত্তরে ক্ষিতীশের জবাব কী ছিল? ৩+২
৫) ‘কম্পিটিশনে পরলে মেয়েটা তো আমার পা ধোয়া জল খাবে’ – কার উক্তি? মেয়েটা পা ধোয়া জল খাবে বলতে কী বোঝানো হয়েছে? ১+৪
৬) ‘অবশেষে কোনি বাংলা সাঁতার দলে জায়গা পেল’ – কোনি কীভাবে বাংলা সাঁতার দলে জায়গা পেল, তা লেখো। ৫
৭) ‘বাংলা তাহলে চ্যাম্পিয়নশিপটা পেল না’ – কে এই আশঙ্কা করেছিল? এমন আশঙ্কার কারণ কী ছিল? শেষপর্যন্ত কী ঘটেছিল? ১+২+২
৮) “ওইটেই তো আমি রে, যন্ত্রণাটাই তো আমি।’ – বক্তা কে? উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। ১+৪
ব্যাকরণ ও নির্মিতির জন্য আমাদের মাধ্যমিক বাংলা সাজেশন ২০২৭ দেখতে হবে।
LINK TO VIEW PDF FILE (ONLY FOR SUBSCRIBERS)
দশম শ্রেণির বাংলা সমস্ত প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে
সকল শ্রেণির বাংলা অধ্যায় ভিত্তিক প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে
আমাদের কথাঃ পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা পর্ষদ ও উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সকল শিক্ষার্থীদের অনলাইন পড়াশোনায় সহায়তা প্রদান করাই আমাদের লক্ষ্য।
পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, দর্শন, সংস্কৃত প্রভৃতি বিষয়ে অনলাইন সহায়তা প্রদান করা হবে। @ দশম শ্রেণির বাংলা গুরুত্বপূর্ণ বড়ো প্রশ্নসমূহ – WBNOTES.IN
ভালো করে পড়াশোনা করা কেবল পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার মাধ্যম নয়, বরং এটি একজন মানুষের সামগ্রিক জীবন গঠনের মূল ভিত্তি। সঠিক শিক্ষা মানুষের চিন্তাভাবনাকে উন্নত করে এবং ব্যক্তিত্বকে বিকশিত করে।
জ্ঞান ও দক্ষতার বিকাশ গভীর মনোযোগ দিয়ে পড়াশোনা করলে যেকোনো বিষয়ের মূল ধারণা পরিষ্কার হয়। এটি বাস্তব জীবনে সঠিক সিদ্ধান্ত নেওয়া এবং জটিল সমস্যার সমাধান করার দক্ষতা তৈরি করে।
উজ্জ্বল ভবিষ্যৎ ও আত্মনির্ভরশীলতা বর্তমান প্রতিযোগিতামূলক যুগে ভালো ক্যারিয়ার গঠনের জন্য উপযুক্ত শিক্ষার কোনো বিকল্প নেই। ভালো পড়াশোনা ভালো কাজের সুযোগ তৈরি করে, যা একজন ব্যক্তিকে আর্থিকভাবে স্বাবলম্বী ও আত্মবিশ্বাসী করে তোলে। @ দশম শ্রেণির বাংলা গুরুত্বপূর্ণ বড়ো প্রশ্নসমূহ – WBNOTES.IN
নৈতিকতা ও সামাজিক সচেতনতা প্রকৃত শিক্ষা মানুষের মধ্যে মানবিক মূল্যবোধ, সহমর্মিতা এবং দায়িত্ববোধ জাগ্রত করে। একজন সুশিক্ষিত মানুষ নিজের অধিকারের পাশাপাশি অন্যের প্রতি কর্তব্য সম্পর্কে সচেতন থাকেন, যা একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠনে সহায়ক।
পড়াশোনাকে শুধু মুখস্থবিদ্যার মধ্যে সীমাবদ্ধ না রেখে তা ভালোভাবে উপলব্ধি করে শেখা উচিত। নিয়মিত ও পরিকল্পিত অধ্যবসায় একজন সাধারণ শিক্ষার্থীকেও অনন্য উচ্চতায় পৌঁছে দিতে পারে। তাই সফল, সচেতন ও মার্জিত মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য ভালো করে পড়াশোনা করা অত্যন্ত জরুরি।
আমরা প্রতিনিয়ত আমাদের WBNOTES.IN ওয়েবসাইটে শিক্ষার্থীদের জন্য নতুন নতুন আলোচনা প্রদান করবার প্রচেষ্টা করে চলেছি। সকল শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের প্রতি অনুরোধ- আপনারা আপনাদের পরিচিতদের সাথে আমাদের WBNOTES.IN ওয়েবসাইটটিকে শেয়ার করবেন। @ দশম শ্রেণির বাংলা গুরুত্বপূর্ণ বড়ো প্রশ্নসমূহ – WBNOTES.IN
আমাদের লক্ষ্যঃ পশ্চিমবঙ্গের সকল শিক্ষার্থী ও শিক্ষকদের কাছে সহজবোধ্য ভাষায় বিবিধ বিষয়ের একটি সুসংগঠিত অনলাইন শিক্ষা পরিষেবা পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। আর্থিকভাবে অনগ্রসর শিক্ষার্থীদের জন্য আমরা যেমন বিনামূল্যে জ্ঞানার্জনের সুবিধা প্রদান করেছি; আবার মাননীয় শিক্ষকদের সুবিধার্থে এবং মেধাবী শিক্ষার্থীদের পূর্ণাঙ্গ পরীক্ষা প্রস্তুতি প্রদানের লক্ষ্যে আমাদের WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে প্রদান করা হচ্ছে নরমাল ও প্রিমিয়াম সাবস্ক্রিপশন। আমাদের সাবস্ক্রীপশন পেজে আপনারা এই সংক্রান্ত সমস্ত তথ্য পেয়ে যাবেন।























