class-eight-second-unit-test-history-question

অষ্টম শ্রেণির দ্বিতীয় ইউনিট টেস্ট ইতিহাস প্রশ্ন (মান ৫০)

অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের প্রথম ইউনিট টেস্ট ইতিহাস পরীক্ষার প্রস্তুতির জন্য WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে অষ্টম শ্রেণির দ্বিতীয় ইউনিট টেস্ট ইতিহাস প্রশ্ন (Class Eight Second Unit Test History Question) প্রদান করা হলো। নতুন পরীক্ষা পদ্ধতি অনুসারে এই ৫০ নম্বরের ইতিহাস মডেল প্রশ্নের সমাধানের মধ্য দিয়ে শিক্ষার্থীরা তাদের অষ্টম শ্রেণির ইতিহাস দ্বিতীয় ইউনিট টেস্ট পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করতে পারবে। 

অষ্টম শ্রেণির দ্বিতীয় ইউনিট টেস্ট ইতিহাস প্রশ্ন (মান ৫০) : 

 

ক) সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখোঃ ১*৫=৫ 

(i) বাংলার রাজস্ব আদায়ের ক্ষেত্রে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করা হয় – 

(a) ১৭৭২ খ্রিঃ 

(b) ১৭৮০ খ্রিঃ 

(c) ১৭৯৩ খ্রিঃ 

(d) ১৮০০ খ্রিঃ  

 
(ii) দাদন বলতে বোঝায়  – 

(a) অগ্রিম অর্থ

(b) বেগার শ্রম

(c) চাষ করা 

(c) অপচয়

(iii) একজন নীল বিদ্রোহের নেতা হলেন – 

(a) তিতুমির

(b) সিধু কানহু 

(c) আব্দুল ওয়াহাব

(d) দিগম্বর বিশ্বাস

(iv) ওয়াহাবি আন্দোলনের সূচনা হয়  – 

(a) আরবে

(b) ভারতে

(c) ইরানে

(d) ইংল্যান্ডে   

(v) জাতীয় কংগ্রেসের প্রথম সভা বসেছিল – 

(a) বোম্বাইতে 

(b) মাদ্রাজে 

(c) গোয়াতে 

(d) কলকাতায় 

 

খ) অতি-সংক্ষেপে নীচের প্রশ্নগুলির উত্তর দাওঃ ১*৬=৬ 

(i) ‘দাক্ষিণাত্য হাঙ্গামা’ কবে হয়েছিল? 

(ii) অর্থনৈতিক জাতীয়তাবাদের প্রবক্তা কে ছিলেন? 

(iii) কত খ্রিস্টাব্দে রেলপথ নির্মাণের প্রকল্প শুরু হয়?

(iv) বঙ্গভঙ্গের পরিকল্পনা কে করেন? 

(v) কে সতীদাহপ্রথা বন্ধ করার পক্ষে জোরালো আন্দোলন গড়ে তুলেছিলেন?

(vi) ভারতসভার প্রতিষ্ঠাতা কে ছিলেন? 

গ) শূন্যস্থান পূরণ করোঃ ১*৪=৪ 

(i) প্রথম জাতীয়তাবাদী সংগঠন ছিল _____________ । 

(ii) আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ স্থাপন করেন _________ । 

(iii) ________খ্রিস্টাব্দে কিংসফোর্ডের ফিটনগাড়ি লক্ষ্য করে বোমা ছোঁড়েন ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি।

(iv) ‘দিকু’ কথার অর্থ হল _________ । 

ঘ) দু-এককথায় উত্তর দাওঃ ২*৫=১০ 

(i) ‘মহওলওয়ারি ব্যবস্থা’ কী? 

(ii) ঊনবিংশ শতকের দ্বিতীয় ভাগে কোথায় কোথায় চা বাগিচা শিল্পের বিকাশ ঘটেছিল ?

(iii) ‘নব্যবঙ্গ গোষ্ঠী’ কারা?  

(iv) টীকা লেখোঃ সূর্যাস্ত আইন 

(v) ক্ষুদিরাম বসু স্মরণীয় কেন? 

 

ঙ) সংক্ষেপে নীচের প্রশ্নগুলির উত্তর দাওঃ (যে-কোনো পাঁচটি) ৩*৫=১৫ 

(i) অবশিল্পায়ন বলতে কী বোঝায় তা বিশ্লেষণ করো। 

(ii) সম্পদের বহির্গমন কী? 

(iii) নারীশিক্ষা ও পণ্ডিতা রমাবাঈ সম্পর্কে যা জানো লেখো। 

(iv) টীকা লেখোঃ চিরস্থায়ী বন্দোবস্ত 

(v) ‘হিউম-ডাফরিন ষড়যন্ত্র তত্ত্ব’ বলতে কী বোঝো? 

(vi) নীল বিদ্রোহ সম্পর্কে সংক্ষেপে লেখো।

চ) নীচের প্রশ্নগুলির উত্তর দাওঃ (যে-কোনো দুটি) ৫*২=১০ 

(i) সতীদাহ বিরোধী আন্দোলন ও বিধবা বিবাহের পক্ষে আন্দলনের মধ্যে মূল মিলগুলি বিশ্লেষণ করো। নারীশিক্ষার প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কীভাবে চেষ্টা করেন? 

(ii) ১৮৫৭ খ্রিঃ বিদ্রোহের কারণ কী ছিল তা লেখো।   

(iii) রাজা রামমোহন রায় কীভাবে সমাজ সংস্কারের কাজে উদ্যোগী হন তা লেখো। 

LINK TO VIEW PDF FILE (ONLY FOR SUBSCRIBERS)

অষ্টম শ্রেণির দ্বিতীয় ইউনিট টেস্ট ইতিহাস প্রশ্ন

অষ্টম শ্রেণির বাংলা অধ্যায়ভিত্তিক প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে

Class Eight Question Sets

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করার প্রচেষ্টা করবেন না !
Scroll to Top