নবম শ্রেণির ভূগোল প্রশ্ন দ্বিতীয় ইউনিট টেস্ট । Class Nine Geography Question Second Unit Test
নবম শ্রেণির শিক্ষার্থীদের দ্বিতীয় ইউনিট টেস্ট পরীক্ষার প্রস্তুতির লক্ষ্যে আমাদের WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে নবম শ্রেণির ভূগোল প্রশ্ন দ্বিতীয় ইউনিট টেস্ট । Class Nine Geography Question Second Unit Test প্রদান করা হলো। নবম শ্রেণির শিক্ষার্থীরা এই নবম শ্রেণির ভূগোল দ্বিতীয় ইউনিট টেস্ট প্রশ্নপত্র বা Class Nine Geography Second Unit Test Model Question Paper অনুশীলনের মধ্য দিয়ে তাদের নবম শ্রেণির দ্বিতীয় ইউনিট টেস্ট ভূগোল (Class Nine Second Unit Test Geography) পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করতে পারবে।
নবম শ্রেণির ভূগোল প্রশ্ন দ্বিতীয় ইউনিট টেস্ট :
দ্বিতীয় ইউনিট টেস্ট
শ্রেণিঃ নবম বিষয়ঃ ভূগোল
পূর্ণমানঃ ৪০ সময়ঃ ১ঃ৩০ ঘন্টা
1) সঠিক উত্তরটি নির্বাচন করো: 1*7=7
(i) মহাবৃত্তের উদাহরণ হল- (মূলমধ্যরেখা/নিরক্ষরেখা/আন্তর্জাতিক তারিখরেখা)।
(ii) হিমালয় পর্বত একটি- (আগ্নেয় পর্বত/ভঙ্গিল পর্বত/স্তূপ পর্বত)।
(iii) উয় মরু অঞ্চলে বেশি মাত্রায় দেখা যায় (যান্ত্রিক/রাসায়নিক/জৈবিক) আবহবিকার।
(iv) বর্তমানে পশ্চিমবঙ্গে জেলার সংখ্যা-(19টি/20টি/23টি)।
(v) কোনো স্থান এবং তার প্রতিপাদ স্থানের দ্রাঘিমার পার্থক্য-(6 ঘণ্টা/12 ঘণ্টা/24 ঘণ্টা)।
(vi) লাভা গঠিত মালভূমির উদাহরণ হল- (পামির মালভূমি/ছোটনাগপুর মালভূমি/ডেকানট্যাপ)।
(vii) শিলায় মরচে ধরে- (জলযোজন/জারণ/অঙ্গারযোজন) প্রক্রিয়ার ফলে।
2) উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো: 1*4=4
(i) মূলমধ্যরেখা _______ শহরের ওপর দিয়ে কল্পনা করা হয়েছে।
(ii) নীলনদ অববাহিকা একটি ________ সমভূমির উদাহরণ।
(iii) ________ অঞ্চলে কোনো আবহবিকার ঘটে না।
(iv) পশ্চিমবঙ্গের উত্তরে আছে প্রতিবেশী রাজ্য _________ ।
3) নীচের বিবৃতিগুলি শুদ্ধ বা অশুদ্ধ লেখো: 1*4=4
(i) ভারতবর্ষ দক্ষিণ গোলার্ধে অবস্থিত।
(ii) মালভূমিকে টেবিলল্যান্ড বলে।
(iii) আবহবিকার একটি ধীরগতির প্রক্রিয়া।
(iv) যমুনা নদীকে বলা হয় ত্রাসের নদী।
4) নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও (চারটি): 2*4=8
(i) AM এবং PM কী?
(ii) দ্রাঘিমারেখা কাকে বলে?
(iii) পামির মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয় কেন?
(iv) পেডিমেন্ট কী?
(v) মৃত্তিকা সৃষ্টিতে আবহবিকার কীভাবে সাহায্য করে?
(vi) পশ্চিমি ঝঞ্ঝা কী?
(vii) তাল কী?
5) যে-কোনো চারটি প্রশ্নের উত্তর দাও: 3*4=12
(i) প্রমাণ সময় ও স্থানীয় সময়ের মধ্যে পার্থক্য কী?
(ii) মূলমধ্যরেখা ও আন্তর্জাতিক তারিখরেখার ব্যবহার লেখো।
(iii) পর্বতবেষ্টিত মালভূমি এবং ব্যবচ্ছিন্ন মালভূমির তুলনা করো।
(iv) উদাহরণসহ উপকূলীয় সমভূমির শ্রেণিবিভাগ করো।
(v) যান্ত্রিক আবহবিকার এবং রাসায়নিক আবহবিকারের মধ্যে পার্থক্য নির্ণয় করো।
(vi) পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগের উল্লেখ করো।
(vii) পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের ভূপ্রকৃতির বিবরণ দাও।
(viii) পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলের নদীগুলির বিবরণ দাও।
6) যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও: 5*1=5
(i) উদাহরণসহ আগ্নেয় পর্বতের উৎপত্তি বর্ণনা করো।
(ii) উৎপত্তি অনুসারে মাটির শ্রেণিবিভাগ করো।
(iii) 1লা জানুয়ারি, 2010 কলকাতায় (88° 30′ পূঃ) যখন সকাল ৯টা, তখন নিউইয়র্কের (74° পঃ) সময় ও তারিখ কী হবে?























