bangla-gaaner-dhara-mcq

বাংলা গানের ধারা MCQ । সংসদ মডেল প্রশ্ন

বাংলা গানের ধারা MCQ । সংসদ মডেল প্রশ্ন দ্বাদশ শ্রেণির উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার বাংলা পরীক্ষার প্রস্তুতির লক্ষ্যে WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে প্রদান করা হলো। শিক্ষার্থীরা এই মডেল প্রশ্নগুলির সমাধানের মধ্য দিয়ে তাদের তৃতীয় সেমিস্টার বাংলা পরীক্ষার পূর্ণ প্রস্তুতি গ্রহণ করতে পারবে। দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের সুবিধার্থে প্রশ্নগুলির শেষে সঠিক উত্তরের বাংলা গানের ধারা MCQ Answer Key প্রদান করা হলো। প্রথমে শিক্ষার্থীরা প্রশ্নগুলি দেখে সঠিক উত্তরটি খাতায় লিখবে এবং তারপরে Answer Key থেকে উত্তরগুলি মিলিয়ে নেবে। এভাবে অনুশীলন করলে তোমরা উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার বাংলা পরীক্ষার জন্য নিজেদের প্রস্তুত করতে পারবে। তোমাদের সহায়তায় আমরা সর্বদা তোমাদের পাশে আছি।

আমাদের ওয়েবসাইটের Class Note বিভাগে বিবিধ বিষয়ের প্রশ্নের উত্তর, Mock Test বিভাগে একাধিক বিষয়ের অসংখ্য মক টেস্ট, Suggestion বিভাগে অধ্যায়ভিত্তিক সাজেশন প্রদান করা হয়। আমাদের সকল আপডেট লাভ করতে নিয়মিত ভিজিট করো আমাদের ওয়েবসাইটটি। 

বাংলা গানের ধারা MCQ । সংসদ মডেল প্রশ্ন : 

১. বাংলা ভাষার আদিতম লিখিত নিদর্শন কী—

(ক) চর্যাপদ

(খ) শ্রীকৃষ্ণকীর্তন

(গ) বৈষ্ণব পদাবলী

(ঘ) বাউল গান

২. চর্যাপদের মোট সংখ্যা কত?

(ক) ৪৬

(খ) ৪৭

(গ) ৫০

(ঘ) ৫১

৩. চর্যাগানগুলির আবিষ্কারক কে?

(ক) বসন্তরঞ্জন রায়

(খ) হরপ্রসাদ শাস্ত্রী

(গ) দীনেশচন্দ্র সেন

(ঘ) মুনিদত্ত

৪. চর্যার যুগে সঙ্গীতের ক’টি অঙ্গ দেখা যায়?

(ক) ২টি

(খ) ৪টি

(গ) ৬টি

(ঘ) ৮টি

৫. চর্যাপদের কোন রাগটি বর্তমানে অপ্রচলিত বা বিলুপ্ত?

(ক) মল্লারী

(খ) পটমঞ্জরী

(গ) রামকিরী

(ঘ) শবরী

৬. চর্যাপদের স্তুতিবাচক অঙ্গটি কী?

(ক) বিরুদ

(খ) পদ

(গ) স্বর

(ঘ) তাল

৭. চর্যাপদের মঙ্গলবাচক অঙ্গটি কী?

(ক) স্বর

(খ) বিরুদ

(গ) পাট

(ঘ) তেনক

৮. গীতগোবিন্দম্ গ্রন্থের ভাষা কী?

(ক) সংস্কৃত

(খ) পালি

(গ) প্রাকৃত

(ঘ) বাংলা

৯. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের মোট পদসংখ্যা ক-টি?

(ক) ৪৮১টি

(খ) ৪১৮টি

(গ) ৮১৪টি

(ঘ) ৪১৪টি

১০. শ্রীকৃষ্ণকীর্তনের রাগ রাগিনির সংখ্যা কত?

(ক) ২৮

(খ) ৩২

(গ) ২৫

(ঘ) ৩৫

@ বাংলা গানের ধারা MCQ – WBNOTES.IN

১১. মাধব কন্দলী কোন গ্রন্থের অনুবাদ কাব্য রচনা করেন?

(ক) রামায়ণ

(খ) মহাভারত

(গ) ভাগবত

(ঘ) গীতগোবিন্দম্

১২. ‘লাচাড়ি’ কীসের নাম?

(ক) রাগ

(খ) রাগিনী

(গ) অঙ্গ

(ঘ) ছন্দ

১৩. পাণ্ডববিজয় পাঞ্চালিকা গ্রন্থের রচয়িতা কে?

(ক) মাধব কন্দলি

(খ) শংকর দেব

(গ) পরমেশ্বর দাস

(ঘ) জয়দেব গোস্বামী

১৪. মহাভারতের প্রথম অনুবাদক কে?

(ক) শ্রীকর নন্দী

(খ) কাশীরাম দাস

(গ) মালাধর বসু

(ঘ) কবীন্দ্র পরমেশ্বর দাস

১৫. মঙ্গলকাব্যগুলি কোন রাগে গাওয়া হত?

(ক) গুর্জরী

(খ) ভৈরবী

(গ) বোট্টা

(ঘ) কাহ্নগুর্জরী

১৬. মঙ্গলকাব্যগুলি গাওয়া হত কোন লৌকিক ছন্দে?

(ক) লাচাড়ি

(খ) পয়ার

(গ) মহাপয়ার

(ঘ) ত্রিপদী

১৭. মনসামঙ্গল উত্তরবঙ্গে কী নামে পরিচিত ছিল?

(ক) ঝাপান

(খ) ভাসান

(গ) রয়ানি

(ঘ) ডগজিয়ানি

১৮. মনসামঙ্গল দক্ষিণবঙ্গে কী নামে পরিচিত ছিল?

(ক) ঝাপান

(খ) ভাসান

(গ) রয়ানি

(ঘ) ডগজিয়ানি

১৯. মনসামঙ্গল পূর্ববঙ্গে কী নামে পরিচিত ছিল?

(ক) ঝাপান

(খ) ভাসান

(গ) রয়ানি

(ঘ) ডগজিয়ানি

২০. মনসামঙ্গল রাঢ়বঙ্গে কী নামে পরিচিত ছিল?

(ক) ঝাপান

(খ) ভাসান

(গ) রয়ানি

(ঘ) ডগজিয়ানি

@ বাংলা গানের ধারা MCQ – WBNOTES.IN

২১. বৈষ্ণব পদ রচনাকারী একজন মুসলমান কবি হলেন—

(ক) দৌলত কাজী

(খ) আলাওল

(গ) লোচন দাস

(ঘ) সৈয়দ সুলতান

২২. ‘কবিরঞ্জন’ কার উপাধি?

(ক) জয়দেব

(খ) ভারতচন্দ্র রায়

(গ) কমলাকান্ত ভট্টাচার্য

(ঘ) রামপ্রসাদ সেন

২৩. কমলাকান্ত ভট্টাচার্যের শাক্তগানে কোন সংগীত রীতির ছায়া পড়েছে?

(ক) পাঁচালী

(খ) টপ্পা

(গ) কীর্তন

(ঘ) আখড়াই

২৪. কবিগান সৃষ্টি হয় কী থেকে?

(ক) পাঁচালী

(খ) টপ্পা

(গ) আখড়াই

(ঘ) হাফ-আখড়াই

২৫. ঈশ্বরগুপ্তের মতে কবি গানের জন্মভূমি কোন স্থান?

(ক) নবদ্বীপ

(খ) শান্তিপুর

(গ) মায়াপুর

(ঘ) গুপ্তিপাড়া

২৬. আধুনিক পাঁচালীর রূপকার কে?

(ক) গঙ্গানারায়ণ নস্কর

(খ) ঠাকুরদাস দত্ত

(গ) রশিকচন্দ্র রায়

(ঘ) দাশরথি রায়

২৭. এন্টনি ফিরিঙ্গি বিখ্যাত ছিলেন—

(ক) শ্যামাসঙ্গীতের জন্য

(খ) ভক্তিগানের জন্য

(গ) বিষ্ণুপুরী ঘরানার জন্য

(ঘ) কবিগানের জন্য

২৮. আখড়াই গানের শিল্পী কে ছিলেন?

(ক) কুলুইচন্দ্র সেন

(খ) নিধুবাবু

(গ) শ্রীদাম দাস

(ঘ) হলধর ঘোষ

২৯. হাফ-আখড়াই গানের জন্মদাতা—

(ক) কুলুইচন্দ্র সেন

(খ) নিধুবাবু

(গ) শ্রীদাম দাস

(ঘ) মোহনচাঁদ বসু

৩০. টপ্পাকে জনপ্রিয় করেছিলেন—

(ক) রামনিধি গুপ্ত

(খ) রঘুনাথ রায়

(গ) হর ঠাকুর

(ঘ) রামশংকর ভট্টাচার্য

৩১. বাংলাদেশে টপ্পার প্রচলন করেন—

(ক) কালীনাথ

(খ) কালী মির্জা

(গ) রামনিধি গুপ্ত

(ঘ) কালিশংকর

৩২. বঙ্গদেশে খেয়াল গানের চর্চা শুরু করেন কে?

(ক) রামনিধি গুপ্ত

(খ) রঘুনাথ রায়

(গ) কালী মির্জা

(ঘ) রামশংকর ভট্টাচার্য

৩৩. পাঞ্জাবের লোকগান ‘ডপ্পা’ থেকে শুরু হয়েছিল—

(ক) টপ্পা

(খ) ভাটিয়ালি

(গ) ধ্রুপদ

(ঘ) কবিগান

৩৪. কৃষ্ণধন বন্দ্যোপাধ্যায়ের ‘গীতসূত্রসার’ গ্রন্থানুসারে টপ্পা শব্দের আদি অর্থ—

(ক) লাফ

(খ) ঝাঁপ

(গ) নৃত্য

(ঘ) গীত

৩৫. রামনিধি গুপ্ত কার সাহায্যে আখড়াই গানের সংশোধন করেন?

(ক) মোহনচাঁদ বসু

(খ) কুলুইচন্দ্র সেন

(গ) কালী মির্জা

(ঘ) রঘুনাথ রায়

৩৬. নিধুবাবুর সর্বমোট প্রকাশিত গানের সংখ্যা—

(ক) ৫২৯টি

(খ) ৫২৪টি

(গ) ৫৩৫টি

(ঘ) ৫৫৩টি

৩৭. টপ্পা গায়ক কালী মির্জার পোশাকি নাম কী ছিল?

(ক) কালীসাধন চট্টোপাধ্যায়

(খ) কালীদাস চট্টোপাধ্যায়

(গ) কালীপদ চট্টোপাধ্যায়

(ঘ) কালীপ্রসন্ন চট্টোপাধ্যায়

৩৮. ‘গীতলহরী’ গ্রন্থে কার গান সংকলিত হয়েছে?

(ক) রামনিধি গুপ্ত

(খ) কালী মির্জা

(গ) কালিদাস গঙ্গোপাধ্যায়

(ঘ) রঘুনাথ রায়

৩৯. ‘খেয়াল’ কোন্ ভাষার শব্দ?

(ক) ফারসি

(খ) আরবি

(গ) উর্দু

(ঘ) পাঞ্জাবি

৪০. ‘খেয়াল’ শব্দটির অর্থ কি?

(ক) লাফ

(খ) সংক্ষেপ

(গ) যথেচ্ছাচার

(ঘ) কল্পনা / ভাব

৪১. ‘কাওয়ালি’ ভারতের কোন অঞ্চলের লোকসংগীত?

(ক) উত্তর

(খ) দক্ষিণ

(গ) পূর্ব

(ঘ) পশ্চিম

@ বাংলা গানের ধারা MCQ – WBNOTES.IN

৪২. বাংলায় প্রথম ‘ধ্রুপদ’ রচনা করেন কে?

(ক) রামশংকর ভট্টাচার্য

(খ) বিষ্ণুপদ চক্রবর্তী

(গ) যদুভট্ট

(ঘ) জ্ঞানেন্দ্রপ্রসাদ গোস্বামী

৪৩. মানুষের প্রথম ‘সাংগীতিক যন্ত্র’ কি?

(ক) তার হাত

(খ) তার ঠোঁট

(গ) তার কণ্ঠ

(ঘ) সেতার

৪৪. দ্বিজেন্দ্রগীতির প্রখ্যাত শিল্পী—

(ক) কৃষ্ণা চট্টোপাধ্যায়

(খ) লোপামুদ্রা মিত্র

(গ) প্রতিমা বন্দ্যোপাধ্যায়

(ঘ) নির্মলা মিশ্র

৪৫. জ্ঞানেন্দ্রপ্রসাদ গোস্বামী তথা জ্ঞান গোঁসাই কোন গানের গায়ক?

(ক) কীর্তন

(খ) ধ্রুপদ

(গ) টপ্পা

(ঘ) খেয়াল

৪৬. রবীন্দ্রনাথের সংগীত শিক্ষক ছিলেন—

(ক) রামশংকর

(খ) যদুভট্ট

(গ) অনন্তলাল

(ঘ) ক্ষেত্রমোহন

৪৭. বীণাকার বা বীণাবাদক কে ছিলেন?

(ক) মাধব ভট্টাচার্য

(খ) কেশব মিত্র

(গ) হরিচরণ দাস

(ঘ) আশুতোষ দেব

৪৮. ‘গীতমঞ্জরি’ গ্রন্থের রচয়িতা কে?

(ক) কালিদাস চট্টোপাধ্যায়

(খ) রামপ্রসন্ন বন্দ্যোপাধ্যায়

(গ) গোপেশ্বর বন্দ্যোপাধ্যায়

(ঘ) কার্তিকেয়চন্দ্র রায়

৪৯. যাত্রাপালায় আখড়াই ও হাফ-আখড়াই গানের প্রচলনকারী কে?

(ক) রামচাঁদ মুখোপাধ্যায়

(খ) মদনমোহন চট্টোপাধ্যায়

(গ) গোপাল রায়

(ঘ) গৌড়হরি দাস মহাপাত্র

৫০. ঠুংরি গান বাংলায় জনপ্রিয় করেছিলেন কে?

(ক) ভূপেন হাজারিকা

(খ) বেগম আখতার

(গ) রামনিধি গুপ্ত

(ঘ) নির্মলেন্দু চৌধুরী

৫১. জুড়ির গান-এর প্রবর্তক কে?

(ক) রামচাঁদ মুখোপাধ্যায়

(খ) মদনমোহন চট্টোপাধ্যায়

(গ) হরগৌরী দাস মহাপাত্র

(ঘ) নীলকণ্ঠ মুখোপাধ্যায়

৫২. ‘বিদ্যাসুন্দর’ পালা যাত্রায় খেমটা নাচ যোজনা করেন কে—

(ক) মদনমোহন চট্টোপাধ্যায়

(খ) নীলকণ্ঠ মুখোপাধ্যায়

(গ) গোপাল ভাঁড়

(ঘ) রামচাঁদ মুখোপাধ্যায়

৫৩. ঢপকীর্তন গানের ‘ঢপ’ কথাটির অর্থ কী?

(ক) অপ্রাসঙ্গিক

(খ) শুদ্ধ-সৌষ্ঠবসম্পন্ন

(গ) বানানো

(ঘ) ভ্রান্ত

৫৪. ঢপকীর্তন-এর প্রবর্তক কে ছিলেন?

(ক) অঘোর দাস

(খ) মধুসূদন কিন্নর

(গ) শ্যাম দাস

(ঘ) রূপচাঁদ অধিকারী

৫৫. কবি ঈশ্বর গুপ্ত কাকে পক্ষীদলের প্রতিষ্ঠাতা বলেছেন?

(ক) নবকৃষ্ণ দেব

(খ) শিবচন্দ্র ঠাকুর

(গ) মধুসূদন কিন্নর

(ঘ) রামনারায়ণ মিশ্র

৫৬. রূপচাঁদ পক্ষীর পোশাকি নাম কী?

(ক) শিবচন্দ্র ঠাকুর

(খ) রামনারায়ণ মিশ্র

(গ) রামচন্দ্র মিত্র

(ঘ) গৌরহরি দাস মহাপাত্র

৫৭. পক্ষীদলের গানের শ্রেষ্ঠ প্রতিনিধি কে ছিলেন?

(ক) রূপকুমার

(খ) রূপরতন

(গ) রূপরাম

(ঘ) রূপচাঁদ

৫৮. রবীন্দ্রনাথ ঠাকুর আনুমানিক ক-টি গান রচনা করেছিলেন?

(ক) ২২৩২ টি

(খ) ৩২৩২ টি

(গ) ১৮৮২ টি

(ঘ) ২২৪৩ টি

৫৯. হিন্দি গানের সুর নিয়ে রবীন্দ্রনাথ ক-টি ধ্রুপদ রচনা করেছেন?

(ক) ৭০ টি

(খ) ৫টি

(গ) ১৪ টি

(ঘ) ৭৭ টি

৬০. চোদ্দোমাত্রাবিশিষ্ট তালে রচিত হোলি-বিষয়ক গানকে কী বলে?

(ক) ধ্রুপদ

(খ) ধামার

(গ) খেয়াল

(ঘ) ঠুংরি

৬১. রবীন্দ্রনাথ নিজস্ব শৈলীতে কটি টপ্পা রচনা করেন?

(ক) ১৪ টি

(খ) ২৭ টি

(গ) ২৫ টি

(ঘ) ২ টি

৬২. ভাটিয়ালি সুরে গাওয়া রবীন্দ্রগান কোনটি?

(ক) এবার তোর মরা গাঙে

(খ) তবু মনে রেখো

(গ) গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ

(ঘ) আমরা মিলেছি আজ

৬৩. বাংলাদেশের জাতীয় সংগীত ‘আমার সোনার বাংলা’-র সুরের উৎস কী?

(ক) হিন্দি লঘুসংগীত

(খ) লালনগীতি

(গ) মীরার ভজন

(ঘ) সেতারের গত্

৬৪. রবীন্দ্রনাথের লেখা দেশাত্মবোধক গানের সংখ্যা ক-টি?

(ক) ২৭ টি

(খ) ৪৮ টি

(গ) ৬০ টি

(ঘ) ৫৫ টি

৬৫. ‘ভাটিয়ালি’ গানের উদ্ভব হয়েছিল কোথায়?

(ক) পাঞ্জাবে

(খ) ছোটনাগপুর অঞ্চলে

(গ) অবিভক্ত বাংলায়

(ঘ) রাজস্থানে

@ বাংলা গানের ধারা MCQ – WBNOTES.IN

৬৬. বাংলা ভাষায় গজল গানের পথিকৃৎ কে?

(ক) দ্বিজেন্দ্রলাল রায়

(খ) অতুলপ্রসাদ সেন

(গ) নজরুল ইসলাম

(ঘ) রজনীকান্ত সেন

৬৭. চারণ কবি নামে খ্যাত গায়ক হলেন—

(ক) দিলীপকুমার রায়

(খ) মুকুন্দ দাস

(গ) নজরুল ইসলাম

(ঘ) অতুলপ্রসাদ সেন

৬৮. মুকুন্দ দাস তাঁর রচিত কোন পালাটি নিয়ে সারা পূর্ববঙ্গে ঘুরে বেড়িয়েছিলেন?

(ক) পল্লীসেবা

(খ) ব্রহ্মচারিণী

(গ) মাতৃ পূজা

(ঘ) সমাজ ও পথ

৬৯. ধ্রুপদের বিকাশ—

(ক) তানসেনের কণ্ঠে

(খ) রাইচাঁদ বড়ালের কণ্ঠে

(গ) হিমাংশু দত্তের কণ্ঠে

(ঘ) দিলীপকুমার রায়ের কণ্ঠে

৭০. প্রথম ‘কয়্যার’ সংগীতের প্রবর্তক—

(ক) সলিল চৌধুরী

(খ) রুমা গুহঠাকুরতা

(গ) শিবদাস বন্দ্যোপাধ্যায়

(ঘ) হেমাঙ্গ বিশ্বাস

৭১. ক্যালকাটা ইউথ কয়্যার-এর যাত্রা শুরু হয় কত খ্রিস্টাব্দে?

(ক) ১৯৫১

(খ) ১৯৫৩

(গ) ১৯৫৫

(ঘ) ১৯৫৮

৭২. ‘We shall overcome’-এর বাংলা অনুবাদ ‘আমরা করব জয়’ গানটির গীতিকার—

(ক) রুমা গুহঠাকুরতা

(খ) হেমাঙ্গ বিশ্বাস

(গ) শিবদাস বন্দ্যোপাধ্যায়

(ঘ) ভি বালসারা

৭৩. মান্না দে-র প্রকৃত নাম কী ছিল?

(ক) প্রবোধচন্দ্র দে

(খ) প্রকাশচন্দ্র দে

(গ) প্রকাশকুমার দেব

(ঘ) প্রবোধকুমার দে

৭৪. মান্না দে ‘পদ্মভূষণ’ পুরস্কার পান কত খ্রিস্টাব্দে?

(ক) ১৯৭০

(খ) ১৯৭১

(গ) ২০০৫

(ঘ) ২০০৭

৭৫. মান্না দে ‘বঙ্গবিভূষণ’ সম্মান পান কত খ্রিস্টাব্দে?

(ক) ১৯৭১

(খ) ২০০৫

(গ) ২০০৭

(ঘ) ২০১১

৭৬. নির্মলেন্দু চৌধুরী কোন পুরস্কার পেয়েছিলেন?

(ক) পদ্মশ্রী

(খ) পদ্মভূষণ

(গ) পদ্মবিভূষণ

(ঘ) বঙ্গবিভূষণ

৭৭. প্রথম সবাক বাংলা ছবির নাম কি?

(ক) জামাইষষ্ঠী

(খ) জোর বরাত

(গ) ইন্দ্রসভা

(ঘ) সত্যজিৎ রায়ের ছবি

৭৮. ‘পথের পাঁচালী’র সংগীত পরিচালনা করেছিলেন কে?

(ক) রবি শংকর

(খ) বিলায়েত খাঁ

(গ) সত্যজিৎ রায়

(ঘ) আলী আকবর খাঁ

৭৯. ‘মহীনের ঘোড়াগুলি’র আত্মপ্রকাশ ঘটে—

(ক) ১৯৭৮ খ্রিস্টাব্দে

(খ) ১৯৭৫ খ্রিস্টাব্দে

(গ) ১৯৭৬ খ্রিস্টাব্দে

(ঘ) ১৯৭৭ খ্রিস্টাব্দে

৮০. উত্তরবঙ্গের লোকসংগীত হলো—

(ক) জারি গান

(খ) বাউল গান

(গ) ভাটিয়ালি গান

(ঘ) ভাওয়াইয়া

৮১. কীর্তন গান-এ যে বাদ্যটি অবশ্য প্রয়োজনীয় তা হল—

(ক) করতাল

(খ) শ্রীখোল

(গ) বাঁশি

(ঘ) হারমোনিয়াম

৮২. সেতারের বিখ্যাত শিল্পী হলেন—

(ক) শৈলেন্দ্র বন্দ্যোপাধ্যায়

(খ) কৃষ্ণচন্দ্র দে

(গ) ভগবান চন্দ্র

(ঘ) লক্ষ্মণ ভট্টাচার্য

৮৩. প্রখ্যাত শ্যামা সঙ্গীত শিল্পী হলেন—

(ক) শান্তিদেব ঘোষ

(খ) পান্নালাল ভট্টাচার্য

(গ) শচীনদেব বর্মন

(ঘ) জগন্ময় মিত্র

৮৪. সরোদের বিখ্যাত শিল্পী হলেন—

(ক) ইন্দ্রনীল ভট্টাচার্য

(খ) রাধিকামোহন মৈত্র

(গ) কৃষ্ণচন্দ্র দে

(ঘ) লক্ষ্মণ ভট্টাচার্য

৮৫. কীর্তনের ক-টি অঙ্গ হয় অধিকপক্ষে?

(ক) দুটি

(খ) তিনটি

(গ) চারটি

(ঘ) সাতটি

৮৬. জারি গানে ‘জারি’ শব্দের অর্থ—

(ক) আনন্দ

(খ) সমবেত

(গ) নৃত্য

(ঘ) ক্রন্দন

@ বাংলা গানের ধারা MCQ – WBNOTES.IN

স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো:

১. স্তম্ভ মেলানো:

  • স্তম্ভ – ১:

    • a. কবিগান

    • b. পাঁচালী

    • c. হাফ আখড়াই

    • d. টপ্পা

  • স্তম্ভ – ২:

    • i. মোহনচাঁদ বসু

    • ii. নিধুবাবু

    • iii. ভোলা ময়রা

    • iv. দাশরথি রায়

(ক) a-i, b-iv, c-iii, d-ii

(খ) a-ii, b-i, c-iv, d-iii

(গ) a-iv, b-iii, c-i, d-ii

(ঘ) a-iii, b-iv, c-i, d-ii

২. স্তম্ভ মেলানো:

  • স্তম্ভ – ১:

    • a. রামশংকর ভট্টাচার্য

    • b. কালী মির্জা

    • c. গৌড়হরি দাস মহাপাত্র

    • d. রঘুনাথ রায়

  • স্তম্ভ – ২:

    • i. খেয়াল

    • ii. ধ্রুপদ

    • iii. টপ্পা

    • iv. পক্ষী দলের গান

(ক) a-iii, b-iv, c-ii, d-i

(খ) a-ii, b-iii, c-iv, d-i

(গ) a-iv, b-i, c-ii, d-iii

(ঘ) a-iii, b-ii, c-iv, d-i

৩. স্তম্ভ মেলানো:

  • স্তম্ভ – ১:

    • a. জুড়ির গান

    • b. ঢপ কীর্তন

    • c. ঠুংরি

    • d. আখড়াই

  • স্তম্ভ – ২:

    • i. নিধুবাবু

    • ii. মদনমোহন চট্টোপাধ্যায়

    • iii. মধুসূদন কিন্নর

    • iv. ওয়াজেদ আলি শাহ

(ক) a-iii, b-iv, c-i, d-ii

(খ) a-ii, b-iv, c-i, d-iii

(গ) a-ii, b-iii, c-iv, d-i

(ঘ) a-i, b-ii, c-iv, d-iii

@ বাংলা গানের ধারা MCQ – WBNOTES.IN

৪. স্তম্ভ মেলানো:

  • স্তম্ভ – ১:

    • a. মহাবিশ্বে মহাকাশে

    • b. আনন্দধারা বহিছে ভুবনে

    • c. সার্থক জনম আমার

    • d. গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ

  • স্তম্ভ – ২:

    • i. খেয়াল

    • ii. ভাটিয়ালি

    • iii. ধ্রুপদ

    • iv. টপ্পা

(ক) a-iii, b-i, c-iv, d-ii

(খ) a-ii, b-iv, c-i, d-iii

(গ) a-iv, b-iii, c-i, d-ii

(ঘ) a-ii, b-i, c-iv, d-iii

৫. স্তম্ভ মেলানো:

  • স্তম্ভ – ১:

    • a. সলিল চৌধুরী

    • b. রুমা গুহ ঠাকুরতা

    • c. জ্যোতিরিন্দ্র মৈত্র

    • d. গৌতম চট্টোপাধ্যায়

  • স্তম্ভ – ২:

    • i. মহীনের ঘোড়াগুলি

    • ii. বোম্বে ইউথ কয়্যার

    • iii. কলকাতা ইউথ কয়্যার

    • iv. নবজীবনের গান

(ক) a-ii, b-iii, c-iv, d-i

(খ) a-i, b-ii, c-iv, d-iii

(গ) a-iv, b-ii, c-i, d-iii

(ঘ) a-iii, b-ii, c-i, d-iv

বাংলা গানের ধারা MCQ Answer Key : 

১. (ক) চর্যাপদ

২. (গ) ৫০

৩. (খ) হরপ্রসাদ শাস্ত্রী

৪. (গ) ৬টি

৫. (খ) পটমঞ্জরী

৬. (ক) বিরুদ

৭. (ঘ) তেনক

৮. (ক) সংস্কৃত

৯. (খ) ৪১৮টি

১০. (খ) ৩২

১১. (ক) রামায়ণ

১২. (ঘ) ছন্দ

১৩. (গ) পরমেশ্বর দাস

১৪. (ঘ) কবীন্দ্র পরমেশ্বর দাস

১৫. (ক) গুর্জরী

১৬. (খ) পয়ার

১৭. (খ) ভাসান

১৮. (গ) রয়ানি

১৯. (গ) রয়ানি

২০. (ক) ঝাপান

২১. (ঘ) সৈয়দ সুলতান

২২. (ঘ) রামপ্রসাদ সেন

২৩. (খ) টপ্পা

২৪. (ক) পাঁচালী

২৫. (খ) শান্তিপুর

২৬. (ঘ) দাশরথি রায়

২৭. (ঘ) কবিগানের জন্য

২৮. (খ) নিধুবাবু

২৯. (ঘ) মোহনচাঁদ বসু

৩০. (ক) রামনিধি গুপ্ত

৩১. (খ) কালী মির্জা

৩২. (খ) রঘুনাথ রায়

৩৩. (ক) টপ্পা

৩৪. (ক) লাফ

৩৫. (খ) কুলুইচন্দ্র সেন

৩৬. (ক) ৫২৯টি

৩৭. (খ) কালীদাস চট্টোপাধ্যায়

৩৮. (ক) রামনিধি গুপ্ত

৩৯. (খ) আরবি

৪০. (ঘ) কল্পনা / ভাব

৪১. (ক) উত্তর

৪২. (ক) রামশংকর ভট্টাচার্য

৪৩. (গ) তার কণ্ঠ

৪৪. (ক) কৃষ্ণা চট্টোপাধ্যায়

৪৫. (ঘ) খেয়াল

৪৬. (খ) যদুভট্ট

৪৭. (ঘ) আশুতোষ দেব

৪৮. (খ) রামপ্রসন্ন বন্দ্যোপাধ্যায়

৪৯. (ক) রামচাঁদ মুখোপাধ্যায়

৫০. (খ) বেগম আখতার

৫১. (খ) মদনমোহন চট্টোপাধ্যায়

৫২. (ক) মদনমোহন চট্টোপাধ্যায়

৫৩. (খ) শুদ্ধ-সৌষ্ঠবসম্পন্ন

৫৪. (খ) মধুসূদন কিন্নর

৫৫. (খ) শিবচন্দ্র ঠাকুর

৫৬. (গ) রামচন্দ্র মিত্র

৫৭. (ঘ) রূপচাঁদ

৫৮. (ক) ২২৩২ টি

৫৯. (ক) ৭০ টি

৬০. (খ) ধামার

৬১. (ক) ১৪ টি

৬২. (ক) এবার তোর মরা গাঙে

৬৩. (খ) লালনগীতি

৬৪. (খ) ৪৮ টি

৬৫. (গ) অবিভক্ত বাংলায়

৬৬. (খ) অতুলপ্রসাদ সেন

৬৭. (খ) মুকুন্দ দাস

৬৮. (গ) মাতৃ পূজা

৬৯. (ক) তানসেনের কণ্ঠে

৭০. (ক) সলিল চৌধুরী

৭১. (ঘ) ১৯৫৮

৭২. (গ) শিবদাস বন্দ্যোপাধ্যায়

৭৩. (ক) প্রবোধচন্দ্র দে

৭৪. (গ) ২০০৫

৭৫. (ঘ) ২০১১

৭৬. (ক) পদ্মশ্রী

৭৭. (ক) জামাইষষ্ঠী

৭৮. (ক) রবি শংকর

৭৯. (খ) ১৯৭৫ খ্রিস্টাব্দে

৮০. (ঘ) ভাওয়াইয়া

৮১. (খ) শ্রীখোল

৮২. (ঘ) লক্ষ্মণ ভট্টাচার্য

৮৩. (খ) পান্নালাল ভট্টাচার্য

৮৪. (খ) রাধিকামোহন মৈত্র

৮৫. (ঘ) সাতটি

৮৬. (ঘ) ক্রন্দন

স্তম্ভ মেলানোর সঠিক বিকল্প:

১. (ঘ) a-iii, b-iv, c-i, d-ii

২. (খ) a-ii, b-iii, c-iv, d-i

৩. (গ) a-ii, b-iii, c-iv, d-i

৪. (ক) a-iii, b-i, c-iv, d-ii

৫. (ক) a-ii, b-iii, c-iv, d-i

PDF DOWNLOAD LINK (ONLY FOR SUBSCRIBERS) 

বাংলা গানের ধারা MCQ

দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিস্টার বাংলা অধ্যায়ভিত্তিক MCQ প্রশ্নের উত্তর দেখতে নিম্নের লিঙ্কটি অনুসরণ করতে হবে 

Class Twelve Third Semester Bengali Question । দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিস্টার বাংলা প্রশ্ন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করার প্রচেষ্টা করবেন না !
Scroll to Top