বাঙালির ক্রীড়াসংস্কৃতি MCQ । সংসদ মডেল প্রশ্ন
বাঙালির ক্রীড়াসংস্কৃতি MCQ । সংসদ মডেল প্রশ্ন দ্বাদশ শ্রেণির উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার বাংলা পরীক্ষার প্রস্তুতির লক্ষ্যে WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে প্রদান করা হলো। শিক্ষার্থীরা এই মডেল প্রশ্নগুলির সমাধানের মধ্য দিয়ে তাদের তৃতীয় সেমিস্টার বাংলা পরীক্ষার পূর্ণ প্রস্তুতি গ্রহণ করতে পারবে। দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের সুবিধার্থে প্রশ্নগুলির শেষে সঠিক উত্তরের বাঙালির ক্রীড়াসংস্কৃতি MCQ Answer Key প্রদান করা হলো। প্রথমে শিক্ষার্থীরা প্রশ্নগুলি দেখে সঠিক উত্তরটি খাতায় লিখবে এবং তারপরে Answer Key থেকে উত্তরগুলি মিলিয়ে নেবে। এভাবে অনুশীলন করলে তোমরা উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার বাংলা পরীক্ষার জন্য নিজেদের প্রস্তুত করতে পারবে। তোমাদের সহায়তায় আমরা সর্বদা তোমাদের পাশে আছি।
আমাদের ওয়েবসাইটের Class Note বিভাগে বিবিধ বিষয়ের প্রশ্নের উত্তর, Mock Test বিভাগে একাধিক বিষয়ের অসংখ্য মক টেস্ট, Suggestion বিভাগে অধ্যায়ভিত্তিক সাজেশন প্রদান করা হয়। আমাদের সকল আপডেট লাভ করতে নিয়মিত ভিজিট করো আমাদের ওয়েবসাইটটি।
বাঙালির ক্রীড়াসংস্কৃতি MCQ । সংসদ মডেল প্রশ্ন :
সঠিক উত্তরটি নির্বাচন করো:
১. প্রথম হিন্দুমেলা কবে, কোথায় আয়োজিত হয়?
(ক) মুর্শিদাবাদে ১৮৬৭ খ্রিস্টাব্দে
(খ) কলকাতায় ১৮৬৭ খ্রিস্টাব্দে
(গ) মুম্বাইয়ে ১৮৬১ খ্রিস্টাব্দে
(ঘ) দিল্লিতে ১৮৮১ খ্রিস্টাব্দে
২. ‘রুস্তম-ই-হিন্দ’ উপাধিটি কোন খেলার সঙ্গে যুক্ত?
(ক) হকি
(খ) কাবাডি
(গ) কুস্তি
(ঘ) তিরন্দাজি
৩. আধুনিক ভারতে কুস্তির প্রচলন শুরু হয় কোথায়?
(ক) কলকাতায়
(খ) বরোদায়
(গ) আহমেদাবাদে
(ঘ) বারাণসীতে
৪. ভারতে প্রথম বিশ্ব কুস্তি প্রতিযোগিতা অনুষ্ঠানে বিশ্বের শ্রেষ্ঠ কুস্তিগীর হিসেবে কে স্বীকৃতি লাভ করেন?
(ক) টম ক্যানন
(খ) করিম বক্স
(গ) গোবর গুহ
(ঘ) রাজীব তমার
৫. কুস্তিগীর গোবরবাবুর আসল নাম হল –
(ক) যতীন্দ্রচরণ গুহ
(খ) রহিম পালোয়ান
(গ) যতীন্দ্রনাথ সেনগুপ্ত
(ঘ) ক্ষেত্রচরণ গুহ
৬. লৌহমানব নীলমণি দাশের কুস্তির শিক্ষাগুরু কে ছিলেন?
(ক) গোবর গুহ
(খ) ফণীন্দ্রকৃষ্ণ গুপ্ত
(গ) অম্বুবাবু
(ঘ) স্বামী বিবেকানন্দ
৭. ভারতবর্ষে প্রথম ফুটবল খেলাটি কোথায় অনুষ্ঠিত হয়?
(ক) আলিপুর ময়দানে
(খ) ইডেন গার্ডেনে
(গ) এসপ্ল্যানেড ময়দানে
(ঘ) হাওড়া ময়দানে
৮. বাংলার প্রথম ফুটবল ক্লাবটির নাম কী?
(ক) সিভিলিয়ানস অফ ক্যালকাটা
(খ) ব্যারাকপুর শতদল
(গ) মোহনবাগান
(ঘ) ক্যালকাটা এফ.সি.
৯. ভারতীয়দের মধ্যে প্রথম ফুটবলে পা ছোঁয়ান –
(ক) সারদারঞ্জন রায়চৌধুরী
(খ) গোষ্ঠ পাল
(গ) নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী
(ঘ) শৈলেন মান্না
১০. শোভাবাজার ক্লাব কবে গঠিত হয়?
(ক) ১৮৭২ খ্রিস্টাব্দে
(খ) ১৮৫৪ খ্রিস্টাব্দে
(গ) ১৮৬৮ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮৭৭ খ্রিস্টাব্দে
@ বাঙালির ক্রীড়াসংস্কৃতি MCQ – WBNOTES.IN
১১. মোহনবাগান ক্লাব কবে গঠিত হয়?
(ক) ১৮৮৯ সালে
(খ) ১৮৯০ সালে
(গ) ১৮৯২ সালে
(ঘ) ১৮৯৩ সালে
১২. মোহনবাগান আই.এফ.এ. শিল্ড জয় করে কত সালে?
(ক) ১৯১০ সালে
(খ) ১৯১১ সালে
(গ) ১৯১২ সালে
(ঘ) ১৯১৩ সালে
১৩. ইস্টবেঙ্গল ক্লাব কবে গঠিত হয়?
(ক) ১৯৩০ সালে
(খ) ১৯২০ সালে
(গ) ১৯১০ সালে
(ঘ) ১৯৪০ সালে
১৪. আই.এফ.এ. শিল্ড গঠনে উদ্যোক্তাদের মধ্যে একমাত্র ভারতীয় প্রতিনিধি কে ছিলেন?
(ক) অতনু ভট্টাচার্য
(খ) নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী
(গ) গোষ্ঠ পাল
(ঘ) সারদারঞ্জন রায়চৌধুরী
১৫. বাঙালি যুবকদের নিয়ে রাগবি দল প্রথম কে তৈরি করেছিলেন?
(ক) অরুণ ঘোষ
(খ) ডোড্ডা গণেশ
(গ) নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী
(ঘ) সুব্রত ভট্টাচার্য
১৬. প্রথম বাঙালি ক্রিকেটার যিনি ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেটে অংশ নিয়েছেন –
(ক) এস এন ব্যানার্জি
(খ) রাজকুমার হিতেন্দ্রনারায়ণ
(গ) সারদারঞ্জন রায়চৌধুরী
(ঘ) সি এম নাইডু
১৭. ‘ক্রিকেট খেলা’ বইটি কার লেখা?
(ক) শ্যামসুন্দর মিত্র
(খ) সারদারঞ্জন রায়চৌধুরী
(গ) পঙ্কজ রায়
(ঘ) চন্দ্রশেখর
১৮. সারদারঞ্জন রায়চৌধুরী হলেন সত্যজিৎ রায়ের –
(ক) পিতা
(খ) পিতামহ
(গ) বড় মামা
(ঘ) কাকা
১৯. রনজি ট্রফির প্রথম সেঞ্চুরিয়ান হলেন –
(ক) মন্টু ব্যানার্জি
(খ) রাজকুমার হিতেন্দ্রনারায়ণ
(গ) পঙ্কজ রায়
(ঘ) নীরদচন্দ্র চৌধুরী
২০. ১৯৫৯ সালে লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দলের অধিনায়কত্ব করেন –
(ক) মন্টু ব্যানার্জি
(খ) পঙ্কজ রায়
(গ) প্রবীর সেন
(ঘ) অম্বর রায়
@ বাঙালির ক্রীড়াসংস্কৃতি MCQ – WBNOTES.IN
২১. নিম্নলিখিতদের মধ্যে কে ডন ব্র্যাডম্যানের প্রশংসা পেয়েছিলেন?
(ক) পঙ্কজ রায়
(খ) অম্বর রায়
(গ) প্রবীর সেন
(ঘ) সুব্রত গুপ্ত
২২. সৌরভ গাঙ্গুলি কতগুলি টেস্ট ম্যাচে ভারতকে নেতৃত্ব দেন?
(ক) ৪৪টি
(খ) ৪৫টি
(গ) ৪৭টি
(ঘ) ৪৯টি
২৩. সৌরভ গাঙ্গুলি মোট কতগুলি টেস্ট ম্যাচ খেলেন?
(ক) ১১০টি
(খ) ১১১টি
(গ) ১১২টি
(ঘ) ১১৩টি
২৪. সৌরভ গঙ্গোপাধ্যায়কে ভারত সরকার ১৯৯৮ খ্রিস্টাব্দে কোন পুরস্কার প্রদান করেন?
(ক) দেশিকোত্তম
(খ) ভারতরত্ন
(গ) অর্জুন পুরস্কার
(ঘ) রাজীব খেলরত্ন
২৫. বাংলার কোন ক্রিকেটার ২০০৪ খ্রিস্টাব্দে ‘পদ্মশ্রী’ সম্মাননায় ভূষিত হন?
(ক) সৌরভ গঙ্গোপাধ্যায়
(খ) চুণীলাল গোস্বামী
(গ) পঙ্কজ রায়
(ঘ) প্রবীর সেন
২৬. ‘সুইমিং ফেডারেশন অফ ইন্ডিয়া’ কত সালে গঠিত হয়?
(ক) ১৯৪৭ সালে
(খ) ১৯৪৮ সালে
(গ) ১৯৪৯ সালে
(ঘ) ১৯৫০ সালে
২৭. কলকাতার কোথায় ১৯২০ খ্রিস্টাব্দে প্রথম আন্তঃপ্রাদেশিক সাঁতার প্রতিযোগিতা শুরু হয়?
(ক) কলেজ স্কোয়ারে
(খ) মহম্মদ আলি পার্কে
(গ) ওয়েলেসলি স্কোয়ারে
(ঘ) সন্তোষ মিত্র স্কোয়ারে
২৮. ১৯৫৯ খ্রিস্টাব্দে ভারত সরকার মিহির সেনকে কোন সম্মানে ভূষিত করে?
(ক) পদ্মশ্রী
(খ) পদ্মভূষণ
(গ) পদ্মবিভূষণ
(ঘ) কোনোটিই নয়
২৯. মিহির সেন-এর জন্ম –
(ক) বাঁকুড়ায়
(খ) বীরভূমে
(গ) পুরুলিয়ায়
(ঘ) কোচবিহারে
৩০. আরতি সাহা রাজ্য চ্যাম্পিয়ন হয়েছেন কতবার?
(ক) ২৪ বার
(খ) ২৫ বার
(গ) ২৩ বার
(ঘ) ২২ বার
@ বাঙালির ক্রীড়াসংস্কৃতি MCQ – WBNOTES.IN
৩১. যে ভারতীয় মহিলারা ইংলিশ চ্যানেল পার করেছেন –
(ক) আরতি সাহা
(খ) অনিতা সুদ
(গ) বুলা চৌধুরী
(ঘ) এঁরা সকলেই
৩২. প্রথম মহিলা হিসেবে ১৯৫৯ সালে ইংলিশ চ্যানেল জয় করেন –
(ক) বুলা চৌধুরী
(খ) অনিতা সুদ
(গ) আরতি সাহা
(ঘ) রেশমি শর্মা
৩৩. ইংলিশ চ্যানেল বিজয়িনী আরতি সাহার শৈশবের সাঁতার প্রশিক্ষক ছিলেন –
(ক) দাদা-অয়ন সাহা
(খ) কাকা-বিশ্বনাথ সাহা
(গ) বাবা-বিশ্বরূপ সাহা
(ঘ) মামা-বিশ্বজিৎ সাহা
৩৪. ভারতীয় ‘হকি ফেডারেশন’-এর প্রথম সম্পাদক কে ছিলেন?
(ক) কর্নেল সি ই লুয়ার্ড
(খ) এইচ এন আনসারি
(গ) পঙ্কজ গুপ্ত
(ঘ) ডি ডি মুলজি
৩৫. আন্তর্জাতিক হকি বোর্ড গঠিত হয় কবে?
(ক) ১৯০০ সালে
(খ) ১৯০২ সালে
(গ) ১৯০৩ সালে
(ঘ) ১৯০৪ সালে
৩৬. আত্মজীবনীমূলক গ্রন্থ ‘গোল’ কার লেখা?
(ক) কেশব দত্ত
(খ) ধ্যানচাঁদ
(গ) ভেস পেজ
(ঘ) লেসলি ক্লডিয়াস
৩৭. বাংলা হকি সংস্থা কবে গঠিত হয়?
(ক) ১৯৩১ খ্রিস্টাব্দে
(খ) ১৯২৮ খ্রিস্টাব্দে
(গ) ১৯৩২ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯২৪ খ্রিস্টাব্দে
৩৮. কলকাতার কোথায় প্রথম টেবিল টেনিস খেলা শুরু হয়?
(ক) ডেকার্স ক্লাবে
(খ) রোয়িং ক্লাবে
(গ) ওয়াই এম সি এ-তে
(ঘ) কলিকাতা বিশ্ববিদ্যালয়ে
৩৯. ‘বেঙ্গল টেবিল টেনিস অ্যাসোসিয়েশন’ গড়ে ওঠে কবে?
(ক) ১৯৩৫ খ্রিস্টাব্দে
(খ) ১৯৩৪ খ্রিস্টাব্দে
(গ) ১৯৩৩ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৩৭ খ্রিস্টাব্দে
৪০. কোন শহরকে উত্তরবঙ্গের টেবিল টেনিস শহর বলা হয়?
(ক) জলপাইগুড়ি
(খ) ময়নাগুড়ি
(গ) দার্জিলিং
(ঘ) শিলিগুড়ি
৪১. শিলিগুড়ির ‘টেবিল টেনিসের দ্রোণাচার্য’ কাকে বলা হয়?
(ক) অঙ্কিতা দাস
(খ) ভারতী ঘোষ
(গ) কস্তুরী চক্রবর্তী
(ঘ) মান্তু ঘোষ
৪২. ভারতের একমাত্র মহিলা টেবিল টেনিস খেলোয়াড় যিনি আন্তর্জাতিক ক্ষেত্রে দেশের প্রতিনিধিত্ব করেন –
(ক) ভারতী ঘোষ
(খ) পৌলমী ঘটক
(গ) অঙ্কিতা দাস
(ঘ) মান্তু ঘোষ
৪৩. বর্তমান টেনিস খেলার আবিষ্কারক কে?
(ক) এডওয়ার্ড
(খ) ডালহৌসি
(গ) উইংফিল্ড
(ঘ) ব্র্যাডম্যান
৪৪. ডেভিস কাপ খেলা কবে থেকে শুরু হয়?
(ক) ১৯২৩ খ্রিস্টাব্দে
(খ) ১৯০০ খ্রিস্টাব্দে
(গ) ১৯৩৩ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯২০ খ্রিস্টাব্দে
৪৫. ‘বেঙ্গল টেনিস অ্যাসোসিয়েশন’ কবে গড়ে ওঠে?
(ক) ১৯৪৫ খ্রিস্টাব্দে
(খ) ১৯৩৩ খ্রিস্টাব্দে
(গ) ১৯২৩ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৪৬ খ্রিস্টাব্দে
৪৬. লিয়েন্ডার পেজ ক’টি গ্র্যান্ড স্ল্যাম দখল করেছেন?
(ক) ১২টি
(খ) ১৩টি
(গ) ১৪টি
(ঘ) ১৬টি
৪৭. রামায়ণ অনুসারে দাবা খেলার স্রষ্টা কে?
(ক) শূর্পণখা
(খ) চিত্রাঙ্গদা
(গ) সীতা
(ঘ) মন্দোদরী
৪৮. ভারতবর্ষের প্রাচীনতম দাবা খেলার ক্লাব কোনটি?
(ক) Siliguri Chess Club
(খ) Kolkata Chess Club
(গ) Delhi Chess Club
(ঘ) Alekhine Chess Club
৪৯. ওয়েস্ট বেঙ্গল চেস অ্যাসোসিয়েশন কবে গঠিত হয়?
(ক) ১৯৩০ খ্রিস্টাব্দে
(খ) ১৯৮৪ সালে
(গ) ১৯৬১ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৯১ খ্রিস্টাব্দে
৫০. ভারতের দ্বিতীয় গ্র্যান্ডমাস্টার হলেন –
(ক) সূর্যশেখর
(খ) সূর্যসারথি
(গ) দিব্যেন্দু বড়ুয়া
(ঘ) প্রাণকৃষ্ণ কুণ্ডু
@ বাঙালির ক্রীড়াসংস্কৃতি MCQ – WBNOTES.IN
৫১. ১৯৬১ খ্রিস্টাব্দে অনুষ্ঠিত প্রথম রাজ্য দাবা চ্যাম্পিয়নশিপে বিজয়ীর নাম কী?
(ক) সূর্যশেখর
(খ) প্রাণকৃষ্ণ কুণ্ডু
(গ) দিব্যেন্দু বড়ুয়া
(ঘ) সন্দীপন চন্দ
৫২. সরকারি উদ্যোগে প্রথম খো খো খেলা অনুষ্ঠিত হয় কত সালে?
(ক) ১৯১৫ সালে
(খ) ১৯১৪ সালে
(গ) ১৯১৬ সালে
(ঘ) ১৯১৭ সালে
৫৩. ভারতীয় খো খো সংস্থা কার নেতৃত্বে গড়ে ওঠে?
(ক) শ্রীভাই নুরুলকার
(খ) নুরুল হাসান
(গ) চন্দ্রজা নাইডু
(ঘ) শ্রীভাই নুরুল হাসান
৫৪. খো খো খেলা ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের স্বীকৃতি লাভ করে কত সালে?
(ক) ১৯৮৫ সালে
(খ) ১৯৮৪ সালে
(গ) ১৯৭৩ সালে
(ঘ) ১৯৭৬ সালে
৫৫. পশ্চিমবঙ্গে নতুন উদ্যোগে খো খো খেলা ১৯৫৬ সালে যাঁর নেতৃত্বে শুরু হয়, তিনি হলেন –
(ক) ভূদেব মজুমদার
(খ) ভূষণ মজুমদার
(গ) ভূপতি মজুমদার
(ঘ) ভানু মজুমদার
৫৬. ভলিবল খেলার উদ্ভব কোথায়?
(ক) হলিউড
(খ) হলিহক
(গ) প্যারিস
(ঘ) হল্যান্ড
৫৭. ‘মিন্টোনেট’ নামক খেলাটির নাম ভলিবল রাখেন কে?
(ক) হলম্যান
(খ) হলস্টেড
(গ) হফম্যান
(ঘ) হলউইন্ড
৫৮. প্রথম মহিলাদের বিশ্ব ভলিবল প্রতিযোগিতা কোথায় অনুষ্ঠিত হয়?
(ক) প্যারিসে
(খ) হলিউডে
(গ) ম্যানচেস্টারে
(ঘ) মস্কোয়
৫৯. ১৯৩৩ সালে পশ্চিমবঙ্গে প্রথম প্রতিযোগিতামূলক ভলিবল খেলার চলন করে –
(ক) মধ্য কলকাতা ভলিবল অ্যাসোসিয়েশন
(খ) বাগবাজার জিমনাসিয়াম ক্লাব
(গ) ক্যালকাটা ভলিবল ক্লাব
(ঘ) বেঙ্গল ভলিবল ক্লাব
৬০. বেঙ্গল ভলিবল অ্যাসোসিয়েশন কত সালে গড়ে ওঠে?
(ক) ১৯৩৪ সালে
(খ) ১৯৩৫ সালে
(গ) ১৯৩৬ সালে
(ঘ) ১৯৩৭ সালে
৬১. ১৮৯৭ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত ভারতীয় ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের প্রথম সভাপতির নাম কী?
(ক) শরৎকুমার মিত্র
(খ) শরৎ পাণিগ্রাহী
(গ) শরৎ বসু
(ঘ) শরৎকুমার সেন
৬২. ভারতের সবচেয়ে পুরানো এবং প্রথম ব্যাডমিন্টন ক্লাবের নাম কী?
(ক) বাগবাজার ব্যাডমিন্টন ক্লাব
(খ) ক্যালকাটা ব্যাডমিন্টন ক্লাব
(গ) শ্যামবাজার ব্যাডমিন্টন ক্লাব
(ঘ) কলেজ স্কোয়ার ব্যাডমিন্টন ক্লাব
৬৩. অল ইন্ডিয়া ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন তৈরি হয় কত সালে?
(ক) ১৯৩৬ সালে
(খ) ১৯৩৫ সালে
(গ) ১৯৩৮ সালে
(ঘ) ১৯৩৯ সালে
@ বাঙালির ক্রীড়াসংস্কৃতি MCQ – WBNOTES.IN
৬৪. হা-ডু-ডু খেলাটি পুরাণে বর্ণিত কোন চরিত্রের সঙ্গে সম্পর্কিত?
(ক) অর্জুন
(খ) অভিমন্যু
(গ) রামচন্দ্র
(ঘ) রাবণ
৬৫. কবাডি খেলা কেরলে কী নামে পরিচিত?
(ক) চি-ডু-গু-ডু
(খ) ওয়ান্ডিকালি
(গ) হু-টু-টু
(ঘ) ভাণ্ডারা
৬৬. কলকাতায় প্রথম এশিয়ান কবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় কবে?
(ক) ১৯৮০ সালে
(খ) ১৯৮১ সালে
(গ) ১৯৮২ সালে
(ঘ) ১৯৮৪ সালে
৬৭. ১৯৫১ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত পশ্চিমবঙ্গ কবাডি অ্যাসোসিয়েশনের সম্পাদক ছিলেন –
(ক) ভূপতি মজুমদার
(খ) সরোজমোহন রায়চৌধুরী
(গ) ফণী ভট্টাচার্য
(ঘ) রণজিৎ ধর
৬৮. ‘তিরন্দাজি’তে লন্ডন অলিম্পিকে ভারতের প্রতিনিধিত্ব করেন কে?
(ক) দোলা বন্দ্যোপাধ্যায়
(খ) রাতুল বন্দ্যোপাধ্যায়
(গ) রাহুল বন্দ্যোপাধ্যায়
(ঘ) তমোনাশ বন্দ্যোপাধ্যায়
৬৯. দোলা বন্দ্যোপাধ্যায় ও রাহুল বন্দ্যোপাধ্যায় উভয়েই কোন পুরস্কারে সম্মানিত হন?
(ক) পদ্মশ্রী
(খ) অর্জুন পুরস্কার
(গ) পদ্মভূষণ
(ঘ) পদ্মবিভূষণ
৭০. এশিয়াডে প্রথম স্বর্ণজয়ী অ্যাথলিট কে?
(ক) সোমা দত্ত
(খ) জিতেন দাশগুপ্ত
(গ) জ্যোতির্ময়ী সিকদার
(ঘ) পি কে বিশ্বাস
৭১. ‘রাজীব গান্ধি খেলরত্ন’ পুরস্কার পান কোন অ্যাথলিট?
(ক) বিজয়দাস ভাদুড়ি
(খ) জ্যোতির্ময়ী সিকদার
(গ) নীলিমা ঘোষ
(ঘ) জয়দীপ কর্মকার
৭২. সাহিত্য রচনার মধ্য দিয়ে পর্বতারোহণকে জনপ্রিয় করে তুলেছেন কোন সাহিত্যিক?
(ক) সুনীল গঙ্গোপাধ্যায়
(খ) গৌরকিশোর ঘোষ
(গ) ছন্দা চক্রবর্তী
(ঘ) শীর্ষেন্দু মুখোপাধ্যায়
৭৩. ‘হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট’ প্রতিষ্ঠার নেপথ্যে পশ্চিমবঙ্গের কোন মুখ্যমন্ত্রীর অবদান ছিল?
(ক) জ্যোতি বসু
(খ) বিধানচন্দ্র রায়
(গ) বুদ্ধদেব ভট্টাচার্য
(ঘ) সিদ্ধার্থশঙ্কর রায়
৭৪. ইংরেজশাসিত ভারতবর্ষে শরীরচর্চা ও স্বাদেশিকতার জাগরণে যে ক্রীড়া সংস্কৃতির সূচনা তার নাম –
(ক) সার্কাস
(খ) পর্বতারোহণ
(গ) তিরন্দাজি
(ঘ) ব্রতচারী
৭৫. ব্রতচারীর উদ্ভাবক ছিলেন –
(ক) রাজনারায়ণ বসু
(খ) মনমোহন বসু
(গ) স্বামী বিবেকানন্দ
(ঘ) গুরুসদয় দত্ত
৭৬. ব্রতচারী গ্রাম এবং ব্রতচারী জনশিক্ষা প্রতিষ্ঠান কোন অঞ্চলে তৈরি হয়?
(ক) শান্তিনিকেতনে
(খ) জোকায়
(গ) বারাসতে
(ঘ) কৃষ্ণনগরে
@ বাঙালির ক্রীড়াসংস্কৃতি MCQ – WBNOTES.IN
৭৭. ব্রতচারী গ্রাম কবে গঠিত হয়?
(ক) ১৯৪১ খ্রিস্টাব্দে
(খ) ১৯৪৭ খ্রিস্টাব্দে
(গ) ১৯৪২ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৪৩ খ্রিস্টাব্দে
৭৮. হিন্দুমেলার কর্ণধার ছিলেন –
(ক) রাজনারায়ণ বসু
(খ) নবগোপাল মিত্র
(গ) মনমোহন বসু
(ঘ) গুরুসদয় দত্ত
৭৯. বাঙালির প্রচেষ্টায় গঠিত প্রথম দেশীয় সার্কাস কোনটি?
(ক) গ্রেট ওয়ার্ল্ড সার্কাস
(খ) ন্যাশনাল সার্কাস
(গ) গ্রেট বেঙ্গল সার্কাস
(ঘ) রাশিয়ান সার্কাস
৮০. ন্যাশনাল সার্কাস কে গড়ে তোলেন?
(ক) রাজনারায়ণ বসু
(খ) নবগোপাল মিত্র
(গ) প্রিয়নাথ বসু
(ঘ) মনমোহন বসু
৮১. ‘গ্রেট বেঙ্গল সার্কাস’ কে গড়ে তোলেন?
(ক) নবগোপাল মিত্র
(খ) প্রিয়নাথ বসু
(গ) মনমোহন বসু
(ঘ) রাজনারায়ণ বসু
৮২. সার্কাস বা শরীরচর্চার কোচদের কী নামে ডাকা হত?
(ক) মেন্টর
(খ) প্রফেসর
(গ) ট্রেনার
(ঘ) গাইড
৮৩. প্রিয়নাথ বসুর সার্কাসে বাঘের খেলা দেখাতেন কে?
(ক) কদমচাঁদ
(খ) বাদলচাঁদ
(গ) মানিকচাঁদ
(ঘ) প্রতাপচাঁদ
৮৪. বাংলার প্রথম নারী যিনি বাঘের খাঁচায় ঢুকে নির্ভয়ে বাঘের খেলা দেখিয়েছিলেন, তাঁর নাম –
(ক) তারাসুন্দরী
(খ) সুশীলাসুন্দরী
(গ) মৃন্ময়ী দাসী
(ঘ) প্রমদাসুন্দরী
৮৫. ‘প্রোফেসর বোসের অপূর্ব ভ্রমণ-বৃত্তান্ত’ – কার লেখা?
(ক) প্রিয়তোষ বসু
(খ) প্রিয়নাথ বসু
(গ) প্রিয়রঞ্জন বসু
(ঘ) চিত্ততোষ বসু
৮৬. সুশীলাসুন্দরী যে বাঘের থাবার আঘাতে মারাত্মকভাবে জখম হয়েছিলেন, তার নাম কী?
(ক) নেপচুন
(খ) বাইচুং
(গ) ফরচুন
(ঘ) প্লুটো
৮৭. ‘বাঙালির সার্কাস’ বইটি কার লেখা?
(ক) অবনীন্দ্রনাথ ঠাকুর
(খ) অবনীন্দ্রকৃষ্ণ বসু
(গ) প্রিয়নাথ বসু
(ঘ) সুশীলকুমার বসু
৮৮. ‘যাদুবিদ্যা’ কার লেখা?
(ক) উমাপতি
(খ) গণপতি
(গ) সীতাপতি
(ঘ) রমাপতি
৮৯. পি. সি. সরকারের সম্পূর্ণ নাম কী?
(ক) প্রতীপচন্দ্র সরকার
(খ) প্রদীপচন্দ্র সরকার
(গ) প্রতুলচাঁদ সরকার
(ঘ) প্রতুলচন্দ্র সরকার
৯০. ভারত সরকার ‘জাদু সম্রাট পি. সি. সরকার’-কে সম্মান জানিয়ে পাঁচ টাকার ডাকটিকিট চালু করে কত সালে?
(ক) ২০১১ সালে
(খ) ২০১২ সালে
(গ) ২০১৩ সালে
(ঘ) ২০১০ সালে
@ বাঙালির ক্রীড়াসংস্কৃতি MCQ – WBNOTES.IN
স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো:
৯১. স্তম্ভ মেলানো:
ক স্তম্ভ:
(i) অম্বিকাচরণ গুহ
(ii) অতনু ভট্টাচার্য
(iii) শ্যামসুন্দর মিত্র
(iv) অনিতা সুদ
খ স্তম্ভ:
(a) সাঁতার
(b) ফুটবল
(c) কুস্তি
(d) ক্রিকেট
(ক) (i) c, (ii) b, (iii) d, (iv) a
(খ) (i) c, (ii) d, (iii) b, (iv) a
(গ) (i) b, (ii) c, (iii) d, (iv) a
(ঘ) (i) d, (ii) b, (iii) a, (iv) c
৯২. স্তম্ভ মেলানো:
ক স্তম্ভ:
(i) মোহনবাগান ক্লাব
(ii) ইস্টবেঙ্গল ক্লাব
(iii) মহামেডান স্পোর্টিং
(iv) শোভাবাজার ক্লাব
খ স্তম্ভ:
(a) ১৯২০ খ্রিস্টাব্দ
(b) ১৮৮৭ খ্রিস্টাব্দ
(c) ১৮৮৯ খ্রিস্টাব্দ
(d) ১৮৯২ খ্রিস্টাব্দ
(ক) (i) d, (ii) a, (iii) b, (iv) c
(খ) (i) d, (ii) a, (iii) c, (iv) b
(গ) (i) c, (ii) a, (iii) d, (iv) b
(ঘ) (i) c, (ii) a, (iii) b, (iv) d
@ বাঙালির ক্রীড়াসংস্কৃতি MCQ – WBNOTES.IN
৯৩. স্তম্ভ মেলানো:
ক স্তম্ভ:
(i) ভূপতি মজুমদার
(ii) মহেশ ভূপতি
(iii) শিবপ্রসাদ ঘোষাল
(iv) লেসলি ক্লডিয়াস
খ স্তম্ভ:
(a) হকি
(b) ভলিবল
(c) লন টেনিস
(d) খো খো
(ক) (i) a, (ii) c, (iii) b, (iv) d
(খ) (i) c, (ii) d, (iii) b, (iv) a
(গ) (i) b, (ii) c, (iii) a, (iv) d
(ঘ) (i) d, (ii) c, (iii) b, (iv) a
৯৪. স্তম্ভ মেলানো:
ক স্তম্ভ:
(i) গোবর গুহ
(ii) সৌরভ গাঙ্গুলি
(iii) গোষ্ঠ পাল
(iv) বুলা চৌধুরী
খ স্তম্ভ:
(a) ফুটবল
(b) সাঁতার
(c) কুস্তি
(d) ক্রিকেট
(ক) (i) b, (ii) c, (iii) d, (iv) a
(খ) (i) c, (ii) d, (iii) a, (iv) b
(গ) (i) b, (ii) c, (iii) a, (iv) d
(ঘ) (i) d, (ii) b, (iii) a, (iv) c
@ বাঙালির ক্রীড়াসংস্কৃতি MCQ – WBNOTES.IN
৯৫. স্তম্ভ মেলানো:
ক স্তম্ভ:
(i) প্রথম বাঙালি ক্রিকেটার যিনি ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে অংশ নিয়েছিলেন
(ii) ২০০৩ খ্রিস্টাব্দের ক্রিকেট বিশ্বকাপে তাঁর অধিনায়কত্বেই ভারত ফাইনালে পৌঁছে যায়
(iii) ২০০৭ খ্রিস্টাব্দে আইসিসি-র সেরা মহিলা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হন
(iv) এশিয়ার প্রথম মহিলা হিসেবে ১৯৫৯ খ্রিস্টাব্দে ইংলিশ চ্যানেল জয় করেছেন
খ স্তম্ভ:
(a) সৌরভ গাঙ্গুলি
(b) ঝুলন গোস্বামী
(c) আরতি সাহা
(d) রাজকুমার হিতেন্দ্রনারায়ণ
(ক) (i) d, (ii) a, (iii) c, (iv) b
(খ) (i) d, (ii) c, (iii) b, (iv) a
(গ) (i) d, (ii) a, (iii) b, (iv) c
(ঘ) (i) a, (ii) c, (iii) b, (iv) d
বাঙালির ক্রীড়াসংস্কৃতি MCQ Answer Key:
১. (খ) কলকাতায় ১৮৬৭ খ্রিস্টাব্দে
২. (গ) কুস্তি
৩. (ক) কলকাতায়
৪. (গ) গোবর গুহ
৫. (ক) যতীন্দ্রচরণ গুহ
৬. (খ) ফণীন্দ্রকৃষ্ণ গুপ্ত
৭. (গ) এসপ্ল্যানেড ময়দানে
৮. (ঘ) ক্যালকাটা এফ.সি.
৯. (গ) নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী
১০. (গ) ১৮৬৮ খ্রিস্টাব্দে
১১. (ক) ১৮৮৯ সালে
১২. (খ) ১৯১১ সালে
১৩. (খ) ১৯২০ সালে
১৪. (খ) নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী
১৫. (গ) নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী
১৬. (খ) রাজকুমার হিতেন্দ্রনারায়ণ
১৭. (খ) সারদারঞ্জন রায়চৌধুরী
১৮. (গ) বড় মামা
১৯. (খ) রাজকুমার হিতেন্দ্রনারায়ণ
২০. (খ) পঙ্কজ রায়
২১. (গ) প্রবীর সেন
২২. (ঘ) ৪৯টি
২৩. (ঘ) ১১৩টি
২৪. (গ) অর্জুন পুরস্কার
২৫. (ক) সৌরভ গঙ্গোপাধ্যায়
২৬. (খ) ১৯৪৮ সালে
২৭. (ক) কলেজ স্কোয়ারে
২৮. (ক) পদ্মশ্রী
২৯. (গ) পুরুলিয়ায়
৩০. (ঘ) ২২ বার
৩১. (ঘ) এঁরা সকলেই
৩২. (গ) আরতি সাহা
৩৩. (খ) কাকা-বিশ্বনাথ সাহা
৩৪. (ক) কর্নেল সি ই লুয়ার্ড
৩৫. (ঘ) ১৯০৪ সালে
৩৬. (খ) ধ্যানচাঁদ
৩৭. (খ) ১৯২৮ খ্রিস্টাব্দে
৩৮. (ক) ডেকার্স ক্লাবে
৩৯. (খ) ১৯৩৪ খ্রিস্টাব্দে
৪০. (ঘ) শিলিগুড়ি
৪১. (ঘ) মান্তু ঘোষ
৪২. (খ) পৌলমী ঘটক
৪৩. (গ) উইংফিল্ড
৪৪. (খ) ১৯০০ খ্রিস্টাব্দে
৪৫. (খ) ১৯৩৩ খ্রিস্টাব্দে
৪৬. (ঘ) ১৬টি
৪৭. (ঘ) মন্দোদরী
৪৮. (খ) Kolkata Chess Club
৪৯. (খ) ১৯৮৪ সালে
৫০. (গ) দিব্যেন্দু বড়ুয়া
৫১. (খ) প্রাণকৃষ্ণ কুণ্ডু
৫২. (খ) ১৯১৪ সালে
৫৩. (ক) শ্রীভাই নুরুলকার
৫৪. (খ) ১৯৮৪ সালে
৫৫. (গ) ভূপতি মজুমদার
৫৬. (খ) হলিহক
৫৭. (খ) হলস্টেড
৫৮. (ঘ) মস্কোয়
৫৯. (খ) বাগবাজার জিমনাসিয়াম ক্লাব
৬০. (ক) ১৯৩৪ সালে
৬১. (ক) শরৎকুমার মিত্র
৬২. (খ) ক্যালকাটা ব্যাডমিন্টন ক্লাব
৬৩. (খ) ১৯৩৫ সালে
৬৪. (খ) অভিমন্যু
৬৫. (খ) ওয়ান্ডিকালি
৬৬. (ক) ১৯৮০ সালে
৬৭. (খ) সরোজমোহন রায়চৌধুরী
৬৮. (গ) রাহুল বন্দ্যোপাধ্যায়
৬৯. (খ) অর্জুন পুরস্কার
৭০. (গ) জ্যোতির্ময়ী সিকদার
৭১. (খ) জ্যোতির্ময়ী সিকদার
৭২. (ক) সুনীল গঙ্গোপাধ্যায়
৭৩. (খ) বিধানচন্দ্র রায়
৭৪. (ঘ) ব্রতচারী
৭৫. (ঘ) গুরুসদয় দত্ত
৭৬. (খ) জোকায়
৭৭. (ক) ১৯৪১ খ্রিস্টাব্দে
৭৮. (খ) নবগোপাল মিত্র
৭৯. (খ) ন্যাশনাল সার্কাস
৮০. (খ) নবগোপাল মিত্র
৮১. (খ) প্রিয়নাথ বসু
৮২. (খ) প্রফেসর
৮৩. (ক) কদমচাঁদ
৮৪. (খ) সুশীলাসুন্দরী
৮৫. (খ) প্রিয়নাথ বসু
৮৬. (গ) ফরচুন
৮৭. (খ) অবনীন্দ্রকৃষ্ণ বসু
৮৮. (খ) গণপতি
৮৯. (ঘ) প্রতুলচন্দ্র সরকার
৯০. (ঘ) ২০১০ সালে
স্তম্ভ মেলানোর সঠিক বিকল্প:
৯১. (ক) (i) c, (ii) b, (iii) d, (iv) a
৯২. (গ) (i) c, (ii) a, (iii) d, (iv) b
৯৩. (ঘ) (i) d, (ii) c, (iii) b, (iv) a
৯৪. (খ) (i) c, (ii) d, (iii) a, (iv) b
৯৫. (গ) (i) d, (ii) a, (iii) b, (iv) c






















