অষ্টম শ্রেণির তৃতীয় ইউনিট টেস্ট ইতিহাস প্রশ্ন । Class Eight Third Unit Test Bengali Question
অষ্টম শ্রেণির তৃতীয় ইউনিট টেস্ট ইতিহাস প্রশ্ন (Class Eight Third Unit Test History Question) অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের তৃতীয় ইউনিট টেস্ট ইতিহাস পরীক্ষার প্রস্তুতির জন্য WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে প্রদান করা হলো। নতুন পরীক্ষা পদ্ধতি অনুসারে এই ৭০ নম্বরের ইতিহাস মডেল প্রশ্নের সমাধানের মধ্য দিয়ে শিক্ষার্থীরা তাদের অষ্টম শ্রেণির ইতিহাস তৃতীয় ইউনিট টেস্ট পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করতে পারবে।
আমাদের ওয়েবসাইটের Class Note বিভাগে বিবিধ বিষয়ের প্রশ্নের উত্তর, Mock Test বিভাগে একাধিক বিষয়ের অসংখ্য মক টেস্ট, Suggestion বিভাগে অধ্যায়ভিত্তিক সাজেশন প্রদান করা হয়। আমাদের সকল আপডেট লাভ করতে নিয়মিত ভিজিট করো আমাদের ওয়েবসাইটটি।
অষ্টম শ্রেণির তৃতীয় ইউনিট টেস্ট ইতিহাস প্রশ্ন :
তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন
শ্রেণিঃ অষ্টম বিষয়ঃ ইতিহাস
পূর্ণমানঃ ৭০ সময়ঃ ২ ঘন্টা ৩০ মিনিট
১) সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখোঃ ১*১০=১০
১) ‘দাদন’ বলতে বোঝায় (অগ্রিম অর্থ / আবওয়াব / বেগার শ্রম)।
২) দেশের সম্পদ দেশের বাইরে চলে যাওয়াকে বলে (অবশিল্পায়ন / সম্পদের বহির্গমন / বর্গাদারি ব্যবস্থা)।
৩) ‘সত্যশোধক সমাজ’ প্রতিষ্ঠা করেন (জ্যোতিরা ফুলে / স্বামী দয়ানন্দ সরস্বতী / স্যার সৈয়দ আহমেদ খান)।
৪) জাতীয় মেলা প্রতিষ্ঠা করেন (স্বামী বিবেকানন্দ / নবগোপাল মিত্র / স্যার সৈয়দ আহমেদ খান)।
৫) জাতীয় কংগ্রেসের প্রথম সভা বসেছিল (বোম্বাইতে / গোয়ায় / মাদ্রাজে)
৬) বঙ্গভঙ্গ পরিকল্পনা করেছিলেন (ডাফরিন / মিন্টো / কার্জন)।
৭) ‘সীমান্ত গান্ধি’ বলা হত (চিত্তরঞ্জন দাশ / মোতিলাল নেহেরু / খান আব্দুল গফফর খান) কে।
৮) দিল্লী চুক্তি স্বাক্ষরিত হয়েছিল (1930 / 1931 / 1932) খ্রীঃ।
৯) হরিপুরা কংগ্রেস হয়েছিল (1939 / 1940 / 1932) খ্রীঃ।
১০) 1940 খ্রীঃ মুসলীম লিগের লাহোর অধিবেশনের সভাপতি ছিলেন (রহমৎ আলি / মহম্মদ আলি জিন্না / ফজলুল হক)।
২) ‘ক’ স্তম্ভের সাথে ‘খ’ স্তম্ভ মেলাওঃ ১*৫=৫
| ক-স্তম্ভ | খ-স্তম্ভ |
| ২.১) কৃষক প্রজা পার্টি | ক) 2005 খ্রীঃ |
| ২.২) লোকসভার সদস্য পদপ্রার্থী | খ) চিত্তরঞ্জন দাশ |
| ২.৩) পারিবারিক হিংসা রোধ আইন | গ) লাহোর ষড়যন্ত্র মামলা |
| ২.৪) স্বরাজ্য দল | ঘ) 25 বছর |
| ২.৫) ভগৎ সিং | ঙ) এ. কে ফজলুল হক |
৩) শূন্যস্থান পূরণ করোঃ ১*৫=৫
৩.১) ভারতীয় সংবিধানের প্রধান রূপকার ______________ ।
৩.২) রাজ্যসভায় সভাপতিত্ব করেন এটি _______________ ।
৩.৩) ______________ কমিশনের সুপারিশ ছিল শস্যের তেভাগা বন্টন।
৩.৪) মেদিনীপুরের ______________ মহকুমায় তাম্রলিপ্ত জাতীয় সরকার গঠিত হয়।
৩.৫) জালিয়ানওয়ালাবাগের ঘটনা ঘটেছিল _______________ খ্রীঃ।
@ অষ্টম শ্রেণির তৃতীয় ইউনিট টেস্ট ইতিহাস প্রশ্ন – WBNOTES.IN
৪) টীকা লেখোঃ (যে কোনো 4 টি) ৩*৪=১২
৪.১) রাওলাট সত্যাগ্রহ ও জালিয়ানওয়ালাবাগের ঘটনা।
৪.২) নৌ বিদ্রোহ।
৪.৩) চৌরিচৌরার ঘটনা লেখ।
৪.৪) মাষ্টারদা সূর্য সেন ও জালালাবাদের যুদ্ধ।
৪.৫) প্রধানমন্ত্রী।
৪.৬) কেন্দ্রীয় শাসন ব্যবস্থা।
৫) প্রশ্নগুলির উত্তর দাওঃ ২*৪=৮
৫.১) সভা সমিতির যুগ কাকে বলে?
৫.২) সাম্প্রদায়িক বাটোয়ারা কে, কত সালে ঘোষণা করেছিলেন?
৫.৩) গান্ধীজীর দুটি আদর্শ লেখ?
৫.৪) কংগ্রেসের নরমপন্থী ও চরমপন্থীদের মধ্যে দুটি পার্থক্য লেখ।
@ অষ্টম শ্রেণির তৃতীয় ইউনিট টেস্ট ইতিহাস প্রশ্ন – WBNOTES.IN
৬) যে কোনো ৫টি প্রশ্নের উত্তর দাওঃ ৫*৬=৩০
৬.১) জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠায় হিউমের ভূমিকা আলোচনা করো। হিউম না থাকলেও কি জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হত তোমার উত্তরের স্বপক্ষে যুক্তি দাও। ৩+৩
৬.২) ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে নেতাজী সুভাষ চন্দ্র বোসের ভূমিকা আলোচনা করো। ৬
৬.৩) স্যার সৈয়দ আহমাদ খান কীভাবে মুসলমান সমাজকে আধুনিকীকরণের পথে এগিয়ে নিয়ে গিয়েছিলেন তা বিশ্লেষণ করো। ৬
৬.৪) পশ্চিমবঙ্গে আঞ্চলিক স্বায়ত্তশাসন ব্যবস্থার মাধ্যমে কীভাবে গণতন্ত্রের ধারণা বিস্তৃত হয় ? ২+৪
৬.৫) সংবিধানে উল্লিখিত নাগরিকদের মৌলিক অধিকারগুলি লেখো। ভারতের সংবিধানে উল্লিখিত মৌলিক কর্তব্য সমূহ উল্লেখ করো। ৩+৩
৬.৬) ওয়াহাবি ও বারাসাত বিদ্রোহ সম্পর্কে লেখ। সিপাহী বিদ্রোহ কি জাতীয় বিদ্রোহ ছিল ? ৩+৩
LINK TO VIEW PDF FILE (ONLY FOR SUBSCRIBERS)
অষ্টম শ্রেণির বাংলা অধ্যায়ভিত্তিক প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে
আমাদের কথাঃ পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা পর্ষদ ও উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সকল শিক্ষার্থীদের অনলাইন পড়াশোনায় সহায়তা প্রদান করাই আমাদের লক্ষ্য।
পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, দর্শন, সংস্কৃত প্রভৃতি বিষয়ে অনলাইন সহায়তা প্রদান করা হবে।
ভালো করে পড়াশোনা করা কেবল পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার মাধ্যম নয়, বরং এটি একজন মানুষের সামগ্রিক জীবন গঠনের মূল ভিত্তি। সঠিক শিক্ষা মানুষের চিন্তাভাবনাকে উন্নত করে এবং ব্যক্তিত্বকে বিকশিত করে। @ অষ্টম শ্রেণির তৃতীয় ইউনিট টেস্ট ইতিহাস প্রশ্ন – WBNOTES.IN
জ্ঞান ও দক্ষতার বিকাশ গভীর মনোযোগ দিয়ে পড়াশোনা করলে যেকোনো বিষয়ের মূল ধারণা পরিষ্কার হয়। এটি বাস্তব জীবনে সঠিক সিদ্ধান্ত নেওয়া এবং জটিল সমস্যার সমাধান করার দক্ষতা তৈরি করে।
উজ্জ্বল ভবিষ্যৎ ও আত্মনির্ভরশীলতা বর্তমান প্রতিযোগিতামূলক যুগে ভালো ক্যারিয়ার গঠনের জন্য উপযুক্ত শিক্ষার কোনো বিকল্প নেই। ভালো পড়াশোনা ভালো কাজের সুযোগ তৈরি করে, যা একজন ব্যক্তিকে আর্থিকভাবে স্বাবলম্বী ও আত্মবিশ্বাসী করে তোলে।
নৈতিকতা ও সামাজিক সচেতনতা প্রকৃত শিক্ষা মানুষের মধ্যে মানবিক মূল্যবোধ, সহমর্মিতা এবং দায়িত্ববোধ জাগ্রত করে। একজন সুশিক্ষিত মানুষ নিজের অধিকারের পাশাপাশি অন্যের প্রতি কর্তব্য সম্পর্কে সচেতন থাকেন, যা একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠনে সহায়ক। @ অষ্টম শ্রেণির তৃতীয় ইউনিট টেস্ট ইতিহাস প্রশ্ন – WBNOTES.IN
পড়াশোনাকে শুধু মুখস্থবিদ্যার মধ্যে সীমাবদ্ধ না রেখে তা ভালোভাবে উপলব্ধি করে শেখা উচিত। নিয়মিত ও পরিকল্পিত অধ্যবসায় একজন সাধারণ শিক্ষার্থীকেও অনন্য উচ্চতায় পৌঁছে দিতে পারে। তাই সফল, সচেতন ও মার্জিত মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য ভালো করে পড়াশোনা করা অত্যন্ত জরুরি।
আমরা প্রতিনিয়ত আমাদের WBNOTES.IN ওয়েবসাইটে শিক্ষার্থীদের জন্য নতুন নতুন আলোচনা প্রদান করবার প্রচেষ্টা করে চলেছি। সকল শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের প্রতি অনুরোধ- আপনারা আপনাদের পরিচিতদের সাথে আমাদের WBNOTES.IN ওয়েবসাইটটিকে শেয়ার করবেন। @ অষ্টম শ্রেণির তৃতীয় ইউনিট টেস্ট ইতিহাস প্রশ্ন – WBNOTES.IN
আমাদের লক্ষ্যঃ পশ্চিমবঙ্গের সকল শিক্ষার্থী ও শিক্ষকদের কাছে সহজবোধ্য ভাষায় বিবিধ বিষয়ের একটি সুসংগঠিত অনলাইন শিক্ষা পরিষেবা পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। আর্থিকভাবে অনগ্রসর শিক্ষার্থীদের জন্য আমরা যেমন বিনামূল্যে জ্ঞানার্জনের সুবিধা প্রদান করেছি; আবার মাননীয় শিক্ষকদের সুবিধার্থে এবং মেধাবী শিক্ষার্থীদের পূর্ণাঙ্গ পরীক্ষা প্রস্তুতি প্রদানের লক্ষ্যে আমাদের WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে প্রদান করা হচ্ছে নরমাল ও প্রিমিয়াম সাবস্ক্রিপশন। আমাদের সাবস্ক্রীপশন পেজে আপনারা এই সংক্রান্ত সমস্ত তথ্য পেয়ে যাবেন।























Please type the answer
আমাদের সাথে যুক্ত হবার জন্য আন্তরিক ধন্যবাদ।