অষ্টম শ্রেণির তৃতীয় ইউনিট টেস্ট বাংলা প্রশ্ন । Class Eight Third Unit Test Bengali Question
অষ্টম শ্রেণির তৃতীয় ইউনিট টেস্ট বাংলা প্রশ্ন (Class Eight Third Unit Test Bengali Question) অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের তৃতীয় ইউনিট টেস্ট বাংলা পরীক্ষার প্রস্তুতির জন্য WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে প্রদান করা হলো। নতুন পরীক্ষা পদ্ধতি অনুসারে এই ৭০ নম্বরের বাংলা মডেল প্রশ্নের সমাধানের মধ্য দিয়ে শিক্ষার্থীরা তাদের অষ্টম শ্রেণির বাংলা তৃতীয় ইউনিট টেস্ট পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করতে পারবে।
আমাদের ওয়েবসাইটের Class Note বিভাগে বিবিধ বিষয়ের প্রশ্নের উত্তর, Mock Test বিভাগে একাধিক বিষয়ের অসংখ্য মক টেস্ট, Suggestion বিভাগে অধ্যায়ভিত্তিক সাজেশন প্রদান করা হয়। আমাদের সকল আপডেট লাভ করতে নিয়মিত ভিজিট করো আমাদের ওয়েবসাইটটি।
অষ্টম শ্রেণির তৃতীয় ইউনিট টেস্ট বাংলা প্রশ্ন :
তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন
শ্রেণিঃ অষ্টম বিষয়ঃ বাংলা
পূর্ণমানঃ ৭০ সময়ঃ ২ ঘন্টা ৩০ মিনিট
১) যে কোন ১০টি প্রশ্নের উত্তর দাওঃ ১*১০=১০
১.১) ‘জেলখানার চিঠি’ কার লেখা ? – (ক) নজরুল ইসলাম (খ) রবীন্দ্রনাথ ঠাকুর (গ) সুভাষচন্দ্র বসু (ঘ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
১.২) ‘মৃত্যুর পরে তো আমার…. প্রয়োজন হবে না’ – (ক) স্বাধীনতার (খ) খাবার (গ) হাওয়ার (ঘ) পোষাক
১.৩) ‘আদাব’ গল্পটি লিখেছেন – (ক) সমরেশ বসু (খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (গ) শিবনাথ শাস্ত্রী (ঘ) জগদীশ চন্দ্র বসু
১.৪) ‘বঙ্গীয় শব্দকোষ’ একটি – (ক) উপন্যাস (খ) নাটক (গ) অভিধান (ঘ) প্রবন্ধ
১.৫) ফুল ছুঁয়ে যায় – (ক) ঠোটে (খ) চোখের পাতায় (গ) হাতে (ঘ) চুল্যে
১.৬) ‘মোদের.. দিয়েই জ্বলবে দেশে আবার বজ্রানল।’ – (ক) প্রাণ (খ) হাসি (গ) স্বাধীনতা (ঘ) অস্থি
১.৭) সমাস করে যে নতুন পদটি হয়, তাকে বলে – (ক) পূর্বপদ (খ) পরপদ (গ) সমস্ত পদ (ঘ) ব্যাসবাক্য
১.৮) ‘সমাস’ শব্দের অর্থ – (ক) শেষ করা (খ) সংক্ষিপ্ত করা (গ) বড় করা (ঘ) মেলানো
১.৯) পাঁচ মাথার মিলন- পাঁচ মাথা-কোন সমাসের দৃষ্টান্ত – (ক) দ্বিগু সমাস (খ) দ্বন্দ্ব সমাস (গ) বহুব্রীহি সমাস (ঘ) নিত্য সমাস
১.১০) ‘আপনাদিগের’-এর চলিত ভাষার রূপটি হলো – (ক) আপনার (খ) আপনি (গ) আমাদের (ঘ) আপনাদের
১.১১) বর্তমান কালকে কয় ভাগে ভাগ করা হয় – (ক) ২ (খ) ৩ (গ) ৪ (ঘ) ৫
১.১২) শব্দের মূলকে বলা হয় – (ক) সমাপিকা (খ) অসমাপিকা (গ) ধাতু (ঘ) প্রত্যয়
@ অষ্টম শ্রেণির তৃতীয় ইউনিট টেস্ট বাংলা প্রশ্ন – WBNOTES.IN
২) যে কোনো ১০টি প্রশ্নের অতি-সংক্ষিপ্ত উত্তর দাওঃ ২*১০=২০
২.১) ‘ঘুরে দাঁড়াও’ কবিতায় কবি কোন আহ্বান জানিয়েছেন ?
২.২) নাগরাজনের অ্যালবামটি তাকে কে উপহার দিয়েছিলেন ?
২.৩) সুভার প্রকৃত নাম কী ?
২.৪) ‘আদাব’ গল্পে ‘ডাস্টবিনের দুই পাশে দুটি প্রাণী’-প্রাণী দুটির পরিচয় দাও।
২.৫) ‘লোকটি জানলই না’- কবিতায় লোকটির দু’আঙুলের ফাঁক দিয়ে কী খসে পড়ল ?
২.৬) ‘শিকল পড়ার গান’- কবিতাটি কার লেখা?
২.৭) ছায়াপথ (ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করো)।
২.৮) খানিকক্ষণ চুপচাপ। (না সূচক বাক্য)
২.৯) মোরা ফাঁসি পরে আনব হাসি মৃত্যুজয়ের ফল। (যৌগিক বাক্য)।
২.১০) সাধু ভাষার দুটি বৈশিষ্ট্য লেখ।
২.১১) একদা আরব জাতির সহিত মুরদিগের সংগ্রাম হইয়াছিল। (চলিত ভাষায় রূপান্তর করো)।
২.১২) অপুর টিনের বাক্সতে কী কী বই ছিল ?
২.১৩) অপুরা গ্রাম ছেড়ে কোথায় যাবে ঠিক হয়েছিল ?
@ অষ্টম শ্রেণির তৃতীয় ইউনিট টেস্ট বাংলা প্রশ্ন – WBNOTES.IN
৩) সংক্ষিপ্ত উত্তর দাওঃ ২*২=৪
৩.১) ‘এত দুঃখ এত ব্যথা সে কখনও পায়নি’ – কার কোন দুঃখের কথা বলা হয়েছে ?
৩.২) টীকা লেখোঃ বঙ্গীয় শব্দ কোষ
৪) সংক্ষিপ্ত উত্তর দাওঃ ২*২=৪
৪.১) ‘অনেকগুলো পেট বাড়িতে’-‘পেট’- এর আভিধানিক অর্থ কী ? এখানে কী অর্থে ব্যবহৃত হয়েছে ?
৪.২) ‘পাড়া গাঁর দু-পহর ভালোবাসি’-কার লেখা ? কবিতায় ডিঙিটি কোথায় বাঁধা আছে ?
৫) সংক্ষিপ্ত উত্তর দাওঃ ৩*২=৬
৫.১) ‘তোরা নাকি এ গাঁ ছেড়ে চলে যাবি’- বক্তা কে ? কাকে সে একথা বলেছে ? কোন গাঁয়ের কথা বলা হয়েছে ?
৫.২) ‘সুভা’ গল্পে সুভার কটি বন্ধুর কথা বলা হয়েছে ? তাদের পরিচয় দাও। তাদের সাথে ওর সম্পর্ক কেমন ছিলো ?
@ অষ্টম শ্রেণির তৃতীয় ইউনিট টেস্ট বাংলা প্রশ্ন – WBNOTES.IN
৭) ব্যাখ্যাধর্মী উত্তর দাওঃ ৫*২=১০
৭.১) ‘বাঁধন-ভয়কে করবো মোরা জয়’ – কেন এই বাঁধন ? কারা, কী ভাবে এই ‘বাঁধন ভয়’কে জয় করবে ?
৭.২) ‘সবুজ জামা’ কবিতায় সবুজ জামা চাওয়ার মাধ্যমে কবি কী বলতে চেয়েছেন – ব্যাখ্যা করো।
৮) যে কোন ১টি প্রশ্নের উত্তর দাওঃ ৫*১=৫
৮.১) কালবৈশাখী ঝড়ে দুর্গা-অপুর আম কুড়ানোর ঘটনাটি লেখো।
৮.২) অপু-দুর্গার চড়ুই ভাতির আয়োজন সম্পর্কে লেখো।
@ অষ্টম শ্রেণির তৃতীয় ইউনিট টেস্ট বাংলা প্রশ্ন – WBNOTES.IN
৯) যে কোনো একটি পত্র রচনা করোঃ ৪*১=৪
৯.১) তোমার অঞ্চলের পথবাতিগুলি বিকল হয়ে আছে; সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে একটি সংবাদ পত্রের সম্পাদককে চিঠি পাঠাও।
৯.২) তোমার বিদ্যালয়ের পত্রিকা প্রকাশিত হতে চলেছে। পত্রিকা সম্পাদক হিসেবে এই মর্মে প্রধান শিক্ষকের কাছে একটি পত্র রচনা করো।
১০) প্রবন্ধ লেখোঃ (যেকোনো একটি) ৭*১=৭
১০.১) দৈনন্দিন জীবনে বিজ্ঞান
১০.২) বাংলার উৎসব
LINK TO VIEW PDF FILE (ONLY FOR SUBSCRIBERS)
অষ্টম শ্রেণির বাংলা অধ্যায়ভিত্তিক প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে
আমাদের কথাঃ পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা পর্ষদ ও উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সকল শিক্ষার্থীদের অনলাইন পড়াশোনায় সহায়তা প্রদান করাই আমাদের লক্ষ্য।
পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, দর্শন, সংস্কৃত প্রভৃতি বিষয়ে অনলাইন সহায়তা প্রদান করা হবে। @ অষ্টম শ্রেণির তৃতীয় ইউনিট টেস্ট বাংলা প্রশ্ন – WBNOTES.IN
ভালো করে পড়াশোনা করা কেবল পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার মাধ্যম নয়, বরং এটি একজন মানুষের সামগ্রিক জীবন গঠনের মূল ভিত্তি। সঠিক শিক্ষা মানুষের চিন্তাভাবনাকে উন্নত করে এবং ব্যক্তিত্বকে বিকশিত করে।
জ্ঞান ও দক্ষতার বিকাশ গভীর মনোযোগ দিয়ে পড়াশোনা করলে যেকোনো বিষয়ের মূল ধারণা পরিষ্কার হয়। এটি বাস্তব জীবনে সঠিক সিদ্ধান্ত নেওয়া এবং জটিল সমস্যার সমাধান করার দক্ষতা তৈরি করে।
উজ্জ্বল ভবিষ্যৎ ও আত্মনির্ভরশীলতা বর্তমান প্রতিযোগিতামূলক যুগে ভালো ক্যারিয়ার গঠনের জন্য উপযুক্ত শিক্ষার কোনো বিকল্প নেই। ভালো পড়াশোনা ভালো কাজের সুযোগ তৈরি করে, যা একজন ব্যক্তিকে আর্থিকভাবে স্বাবলম্বী ও আত্মবিশ্বাসী করে তোলে।
নৈতিকতা ও সামাজিক সচেতনতা প্রকৃত শিক্ষা মানুষের মধ্যে মানবিক মূল্যবোধ, সহমর্মিতা এবং দায়িত্ববোধ জাগ্রত করে। একজন সুশিক্ষিত মানুষ নিজের অধিকারের পাশাপাশি অন্যের প্রতি কর্তব্য সম্পর্কে সচেতন থাকেন, যা একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠনে সহায়ক। @ অষ্টম শ্রেণির তৃতীয় ইউনিট টেস্ট বাংলা প্রশ্ন – WBNOTES.IN
পড়াশোনাকে শুধু মুখস্থবিদ্যার মধ্যে সীমাবদ্ধ না রেখে তা ভালোভাবে উপলব্ধি করে শেখা উচিত। নিয়মিত ও পরিকল্পিত অধ্যবসায় একজন সাধারণ শিক্ষার্থীকেও অনন্য উচ্চতায় পৌঁছে দিতে পারে। তাই সফল, সচেতন ও মার্জিত মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য ভালো করে পড়াশোনা করা অত্যন্ত জরুরি।
আমরা প্রতিনিয়ত আমাদের WBNOTES.IN ওয়েবসাইটে শিক্ষার্থীদের জন্য নতুন নতুন আলোচনা প্রদান করবার প্রচেষ্টা করে চলেছি। সকল শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের প্রতি অনুরোধ- আপনারা আপনাদের পরিচিতদের সাথে আমাদের WBNOTES.IN ওয়েবসাইটটিকে শেয়ার করবেন।
আমাদের লক্ষ্যঃ পশ্চিমবঙ্গের সকল শিক্ষার্থী ও শিক্ষকদের কাছে সহজবোধ্য ভাষায় বিবিধ বিষয়ের একটি সুসংগঠিত অনলাইন শিক্ষা পরিষেবা পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। আর্থিকভাবে অনগ্রসর শিক্ষার্থীদের জন্য আমরা যেমন বিনামূল্যে জ্ঞানার্জনের সুবিধা প্রদান করেছি; আবার মাননীয় শিক্ষকদের সুবিধার্থে এবং মেধাবী শিক্ষার্থীদের পূর্ণাঙ্গ পরীক্ষা প্রস্তুতি প্রদানের লক্ষ্যে আমাদের WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে প্রদান করা হচ্ছে নরমাল ও প্রিমিয়াম সাবস্ক্রিপশন। আমাদের সাবস্ক্রীপশন পেজে আপনারা এই সংক্রান্ত সমস্ত তথ্য পেয়ে যাবেন।






















