Class Eight First Unit Test Bengali Question Paper

Class Eight First Unit Test Bengali Question Paper

সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের প্রথম ইউনিট টেস্ট বাংলা পরীক্ষার প্রস্তুতির জন্য WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে Class Eight First Unit Test Bengali Question Paper  প্রদান করা হলো। নতুন পরীক্ষা পদ্ধতি অনুসারে এই ৩০ নম্বরের বাংলা মডেল প্রশ্নের সমাধানের মধ্য দিয়ে শিক্ষার্থীরা তাদের অষ্টম শ্রেণির বাংলা প্রথম ইউনিট টেস্ট পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করতে পারবে। 

Class Eight First Unit Test Bengali Question Paper : 

 

প্রথম ইউনিট টেস্ট

শ্রেণিঃ অষ্টম  বিষয়ঃ বাংলা

পূর্ণমানঃ ৩০  সময়ঃ ১ ঘন্টা

১) অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাওঃ (যে কোনো ৫টি) ১*৫=৫

১.১) ‘’অদ্ভুদ আতিথেয়তা’ গল্পে কোন্‌ কোন্‌ সেনাপতির প্রসঙ্গ রয়েছে?

১.২) ‘রাজার প্রতি রাজার আচরণ’ – উদ্ধৃতাংশের বক্তা কে?

১.৩) ‘জগতে একটা কীর্তি রেখে যেতে চাই’ – এখানে কোন্‌ কীর্তির কথা বলা হয়েছে?

১.৪) রাজহাঁসের ডিম আনার দায়িত্ব কে নিয়েছিল?

১.৫) বনভোজনের বেশিরভাগ খাবার কারা সাবাড় করে দিয়েছিল?

১.৬) সবুজ গাছেরা কোন্‌ পতঙ্গ পছন্দ করে?

১.৭) ‘উভয় সেনাপতির কথোপকথন হইতে লাগিল’ – ‘উভয় সেনাপতি’ বলতে কাদের কথা বলা হয়েছে?

 

২) সংক্ষিপ্ত উত্তর দাওঃ (যে কোনো পাঁচটি) ৩*৫=১৫

২.১) ‘কী বিচিত্র এই দেশ!’ – আলোচ্য অংশটি কোথা থেকে নেওয়া হয়েছে? বক্তার চোখে এই দেশের বৈচিত্র কীভাবে ধরা পড়েছে তা লেখো।

২.২) ‘দাদু যেন কেমন, চশমা ছাড়া চোখে দেখে না’ – এই পঙতির মধ্যে ‘যেন’ শব্দটি ব্যবহৃত হয়েছে কেন? এইরকম আর কী কী শব্দ দিয়ে একই কাজ করা যায়?

২.৩) ‘এ কাব্য অভুদ রকম জনপ্রিয় হয়ে উঠেছে’ – কোন কাব্যের কথা বলা হয়েছে? তার জনপ্রিয়তার কি বর্ণনা পাওয়া যায় তা লেখো।

২.৪) ‘পরবাসী’ কবিতায় কবি নিজেকে পরবাসী বলেছেন কেন?

২.৫) ‘চতুর চড়ুই এক ঘুরে ফিরে আমার ঘরেই/বাসা বাঁধে’ – চড়ুইপাখিকে এখানে ‘চতুর’ বলা হয়েছে কেন?

২.৬) ‘গুপ্তচর !’ – কাকে ‘গুপ্তচর বলা হয়েছে?  তাকে ‘গুপ্তচর’ বলার কারণ কী?

২.৭) ‘এ কথা যেন আমার বিশ্বাস হচ্ছে না’ – কোন কথা? সে কথাকে বক্তার অবিশ্বাস্য বলে মনে হচ্ছে কেন?

২.৮) ‘আলেম’ শব্দের অর্থ কী? লেখককে কারা, কেন ‘এক মস্ত আলেম’ ভেবেছিল?

 

৩) যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাওঃ ২*২=৪

৩.১) অপুর পাঠশালাটি কেমন ছিল?

৩.২) ‘এই দ্যাখো মা, আমার সেই মালাটা’ – কে, কখন এই কথা বলেছিল?

৩.৩) দুর্গা আর অপুর খেলাধূলার সরঞ্জাম বলতে কী ছিল?

৩.৪) অপুর বাবার নাম কী? তিনি কী কাজ করতেন?

 

৪) অল্প কথায় উত্তর দাওঃ (যে কোনো তিনটি) ২*৩=৬

৪.১) ধ্বনিকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কী কী?

৪.২) ধ্বনি পরিবর্তনের দুটি কারণ লেখো।

৪.৩) এক শব্দের একাধিক অর্থ যোগে দুটি বাক্যরচনা করোঃ ‘হাত’ অথবা ‘আকাশ’

৪.৪) ‘দল’ কাকে বলে? একটি উদাহরণ দাও।

৪.৫) নীচের শব্দগুলির ‘দল’ বিশ্লেষণ করোঃ

     ক) বিবেকানন্দ  খ) রবীন্দ্রনাথ

LINK TO VIEW PDF FILE (ONLY FOR SUBSCRIBERS)

Class Eight First Unit Test Bengali Question Paper

অষ্টম শ্রেণির বাংলা অধ্যায়ভিত্তিক প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে

Class Eight Question Sets

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করার প্রচেষ্টা করবেন না !
Scroll to Top