CLASS ELEVEN BENGALI QUESTION PAPER (2nd SEMESTER)
একাদশ শ্রেণির দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার প্রস্তুতির লক্ষ্যে www.wbnotes.in ওয়েবসাইটের পক্ষ থেকে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য CLASS ELEVEN BENGALI QUESTION PAPER (2nd SEMESTER) প্রদান করা হলো। একাদশ শ্রেণির দ্বিতীয় সেমিস্টার বাংলা পরীক্ষা প্রদানের পূর্বে এই নমুনা একাদশ শ্রেণির বাংলা দ্বিতীয় সেমিস্টার প্রশ্নপত্রটি সমাধানের মধ্য দিয়ে একাদশ শ্রেণির শিক্ষার্থীরা তাদের বাংলা বিষয়ের প্রস্তুতি যাচাই করে নিতে পারবে।
CLASS ELEVEN BENGALI QUESTION PAPER (2nd SEMESTER) :
শ্রেণিঃ একাদশ (সেমিস্টার ২) বিষয়ঃ বাংলা
পূর্ণমানঃ ৪০ সময়ঃ ২ ঘন্টা
১) অনধিক ১৫০টি শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ ৫*১=৫
১.১) ‘দেওয়ালের মধ্যে আটকা পরিয়া কেবলই তাহার সেই গ্রামের কথা মনে পড়িত’ – কার, কেন তার গ্রামের কথা মনে পড়তো? ২+৩=৫
১.২) ‘আপনার আসল উদ্দেশ্য আপনি নিশ্চয় বিস্মৃত হবেন না’ – গল্পের নায়ক চরিত্রের আসল উদ্দেশ্যটি কী ছিল? সেই উদ্দেশ্যসাধনে তার যে অভিজ্ঞতা হয়েছিল তা বর্ণনা করো। ২+৩
২) অনধিক ১৫০টি শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ ৫*১=৫
২.১) ‘শীতের ওড়নী পিয়া গীরিষির বা’ – উক্তিটির অর্থ বিশ্লেষণ করো। কে, কাকে, কেন এইরূপ বিশেষণে অভিহিত করেছেন? ২+৩
২.২) ‘মানুষ ছেড়ে ক্ষ্যাপারে তুই মূল হারাবি’ – ‘ক্ষ্যাপা’ বলতে লালন শাহ্ কী বুঝিয়েছেন? অংশটির তাৎপর্য লেখো। ২+৩
৩) অনধিক ১৫০টি শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ ৫*১=৫
৩.১) ‘এই যে, বড্ড খাঁটি কথা বলেছ হে! বড্ড খাঁটি কথা…!’ – কোন্ প্রসঙ্গে কার এই উক্তি? উক্তিটির যথার্থতা ব্যাখ্যা করে বুঝিয়ে দাও। ২+৩
৩.২) ‘আগুন’ নাটকের নামকরণ কতটা সার্থক হয়েছে তা বিচার করো। ৫
৪) অনধিক ১৫০টি শব্দে যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাওঃ ৫*২=১০
৪.১) মার্ক টুয়েনের লাইব্রেরির বিশেষত্ব সম্পর্কে লেখো। আঁদ্রে জিদ কীভাবে তাঁর বন্ধুদের শিক্ষা দিয়েছিলেন? ২+৩
৪.২) ‘… সামনে দেখি বড় বড় হরফে লেখা ‘ফ্রেঞ্চ বুক শপ!’ – লেখক কখন এই দোকানটি দেখতে পান? ‘ফ্রেঞ্চ বুক শপ’ দেখে প্রবন্ধিকের প্রাথমিক ধারণা কেমন ছিল? ২+৩
৪.৩) ‘তার কারণ বিশ্লেষণ করতে গিয়ে বার বার হার মেনেছি’ – লেখক এখানে কোন্ কারণের কথা বলেছেন? সেই কারণ বিশ্লেষণ করতে গিয়ে তিনি হার মেনেছেন কেন বুঝিয়ে দাও। ২+৩
৪.৪) ‘আমার তাতে আনন্দই হল’ – কার কখন আনন্দ হল? আনন্দের প্রকৃত কারণ কী? ২+৩
৫) অনধিক ১৫০টি শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ ৫*১=৫
৫.১) বাংলা গদ্য সাহিত্যের বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজের অবদান আলোচনা করো। ৫
৫.২) রবীন্দ্রনাথের কাব্য ধারার পর্ব বিভাজন করে যে-কোনো দুটি পর্ব সম্পর্কে আলোচনা করো। ৫
৫.৩) বাংলা কথাসাহিত্যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান আলোচনা করো। ৫
৫.৪) বাংলা নাট্যসাহিত্যে গিরিশচন্দ্র ঘোষের অবদান আলোচনা করো। ৫
৬) নিম্নলিখিত যে-কোনো একটি বিষয় নির্বাচন করে, নির্দেশ অনুসারে কমবেশি চারশো শব্দের মধ্যে একটি প্রবন্ধ রচনা করো। ১০*১=১০
৬.১) নিম্নে প্রদত্ত মানস-মানচিত্র অবলম্বনে প্রবন্ধ রচনা করো। ১০

৬.২) প্রতিপক্ষের যুক্তির অসারতা প্রমাণ করে স্বপক্ষে যুক্তিক্রম বিন্যাস করে প্রবন্ধ রচনা করো। ১০
বিতর্কের বিষয়ঃ বাংলা নয় ইংরেজি মাধ্যম স্কুলই দেশের ভবিষ্যৎ।
মতের পক্ষেঃ বর্তমান সময়ে দাঁড়িয়ে এ কথা চরম সত্য যে, ইংরেজি ছাড়া আমাদের গতি নেই। পড়াশোনা হোক কিংবা পেশাগত কারণ যে-কোনো ক্ষেত্রেই ইংরেজি ভাষাটা ভালোভাবে না জানলে আমরা এক পা-ও এগোতে পারব না। উচ্চশিক্ষার ক্ষেত্রে ইংরেজি ভাষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বের জ্ঞানভান্ডারের সঙ্গে যদি আমরা পরিচিত হতে চাই তাহলে ইংরেজি ছাড়া কোনো গতিই নেই। হিন্দিভাষী রাজ্যগুলির বাইরে ইংরেজি দ্বারা আমরা সংযোগস্থাপন করতে পারি না কারণ সেক্ষেত্রে সংযোগস্থাপনের একমাত্র ভাষাই হল ইংরেজি। শিক্ষার এবং চাকরির ক্ষেত্রে যদি ইংরেজি ভাষাই একমাত্র সম্বল হয় তাহলে ইংরেজি মাধ্যম স্কুলগুলি ছাড়া কোনো গতি নেই। ইংরেজি ভাষাকে জীবনযাপনের মাধ্যম করে তুলতে এই স্কুলগুলিই একমাত্র ভরসা। পাঠ্য বিষয় শিক্ষার পাশাপাশি অন্যান্য নানারকম বিষয়েও শিক্ষা দেওয়া হয় এই স্কুলগুলিতে। একটি ছেলেকে যুগোপযোগী এবং স্মার্ট বানাতে এই স্কুলগুলির অন্যতম একটা ভূমিকা রয়েছে। একসময় পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষাব্যবস্থা থেকে ইংরেজি শিক্ষাকে তুলে দেওয়া হয়েছিল শুধুমাত্র মাতৃভাষায় শিক্ষাদানের কথা বলা হয়েছিল। কিন্তু এর পরিণতি অত্যন্ত খারাপ হয়েছিল। তাই আবার ইংরেজিকে ফিরিয়ে আনা হয়। বাংলা মাধ্যম স্কুলগুলিতে শুধুমাত্র মাতৃভাষায় শিক্ষাদানের ফলে ছেলেমেয়েরা ইংরেজিতে দক্ষ হয় না। ইংরেজিতে কথা বলতেও তাদের অনেক সময় সমস্যা হয়। এর ফলে ভবিষ্যতে উচ্চশিক্ষা বা চাকরিজীবনে তাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। কিন্তু ইংরেজি মাধ্যম স্কুলে পড়লে এই সমস্যাগুলি হয় না। পড়াশোনা বা চাকরির ক্ষেত্রে তাদের কাছে ইংরেজি ভাষা বাধা হয়ে দাঁড়ায় না। তাই এ কথা অস্বীকার করার কোনো জায়গা নেই যে দেশের ভবিষ্যৎ এই ইংরেজি মাধ্যম স্কুলগুলিই।























