class-eleven-bengali-question-paper-second-semester

একাদশ শ্রেণির বাংলা প্রশ্নপত্র (দ্বিতীয় সেমিস্টার)

একাদশ শ্রেণির দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার প্রস্তুতির লক্ষ্যে www.wbnotes.in ওয়েবসাইটের পক্ষ থেকে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য একাদশ শ্রেণির বাংলা প্রশ্নপত্র (দ্বিতীয় সেমিস্টার) প্রদান করা হলো। একাদশ শ্রেণির দ্বিতীয় সেমিস্টার বাংলা পরীক্ষা প্রদানের পূর্বে এই নমুনা একাদশ শ্রেণির বাংলা দ্বিতীয় সেমিস্টার প্রশ্নপত্রটি সমাধানের মধ্য দিয়ে একাদশ শ্রেণির শিক্ষার্থীরা তাদের বাংলা বিষয়ের প্রস্তুতি যাচাই করে নিতে পারবে। 

একাদশ শ্রেণির বাংলা প্রশ্নপত্র (দ্বিতীয় সেমিস্টার) : 

 

শ্রেণিঃ একাদশ (সেমিস্টার ২) বিষয়ঃ বাংলা

পূর্ণমানঃ ৪০ সময়ঃ ২ ঘন্টা  

১) অনধিক ১৫০টি শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ ৫*১=৫ 

১.১) ‘মা, এখন আমার ছুটি হয়েছে মা, এখন আমি বাড়ি যাচ্ছি’ – কোন্‌ পরিস্থিতিতে বক্তা এই উক্তি করে? উক্তির অন্তর্নিহিত অর্থ লেখো। ২+৩

১.২) ‘তেলেনাপোতা আবিষ্কার’ গল্প অবলম্বনে গল্পের নায়কের চরিত্রটি সম্পর্কে আলোচনা করো। ৫

২) অনধিক ১৫০টি শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ ৫*১=৫ 

২.১) ‘কি কহব রে সখি আনন্দ ওর’ – কার লেখা, কোন্‌ কবিতা থেকে অংশটি নেওয়া হয়েছে? রাধার আনন্দের কারণ কী? ২+৩

২.২) ‘আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক’ – কে, কার কাছে এই দাবি জানিয়েছেন? এই বক্তব্যের মধ্য দিয়ে কবি কী বলতে চেয়েছেন? ২+৩

৩) অনধিক ১৫০টি শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ ৫*১=৫ 

৩.১) ‘আগুন! আগুন জ্বলছে আমাদের পেটে’ – কে, কোন্‌ প্রসঙ্গে এই উক্তি করেছে? বক্তার এমন উক্তির তাৎপর্য বিশ্লেষণ করো। ২+৩

৩.২) ‘যে রক্ষক সেই হল গিয়ে তোমার ভক্ষক’ – কে, কোন্ প্রসঙ্গে এই মন্তব্য করেছেন? মন্তব্যটির তা ৎ পর্য বিশ্লেষণ করো। ২+৩

৪) অনধিক ১৫০টি শব্দে যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাওঃ ৫*২=১০ 

৪.১) ‘এক আরব পন্ডিতের লেখাতে সমস্যাটার সমাধান পেলুম’ – কোন্‌ প্রসঙ্গে এই উক্তি? সমাধানটি উল্লেখ করো। ২+৩

৪.২) ‘ততক্ষণে আমি একটা খাসা বই পেয়ে গিয়েছি’ – ‘ততক্ষণে’ বলতে কোন্‌ সময়ের কথা বলা হয়েছে? বইটিকে ‘খাসা বই’ বলার কারণ কী? ২+৩

৪.৩) ‘গুরুরূপে তিনি যে শান্তিনিকেতন নির্মাণ করে গিয়েছেন তার স্নিগ্ধছায়ায় বিশ্বজন একদিন সুখময় নীড় লাভ করবে সে বিষয়েও কোনো সন্দেহ নেই!’ – শান্তিনিকেতনের পরিচয় দাও। আলোচ্য অংশের তাৎপর্য লেখো। ২+৩

৪.৪) ‘বাড়ির আড্ডায় ‘মেল’ মেলে না’ – এরূপ উক্তির কারণ ব্যাখ্যা করো। লেখক কোথায়, কাদের সঙ্গে আড্ডা দিতেন? ২+৩

৫) অনধিক ১৫০টি শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ ৫*১=৫ 

৫.১) প্রাবন্ধিক হিসেবে বঙ্কিমচন্দ্রের পরিচয় দাও। ৫

৫.২) মধুসূদন দত্তের কাব্যসম্ভারের পরিচয় দাও। ৫

৫.৩) ঔপন্যাসিক রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিভার পরিচয় দাও। ৫

৫.৪) ছড়ার সংজ্ঞা দাও। বাংলা ছড়ার শ্রেণিবিভাগ করে তাদের উদাহরণ লেখো। ৫

৬) নিম্নলিখিত যে-কোনো একটি বিষয় নির্বাচন করে, নির্দেশ অনুসারে কমবেশি চারশো শব্দের মধ্যে একটি প্রবন্ধ রচনা করো। ১০*১=১০

৬.১) নিম্নে প্রদত্ত মানস-মানচিত্র অবলম্বনে প্রবন্ধ রচনা করো। ১০ 

biswa usnayon

৬.২) প্রতিপক্ষের যুক্তির অসারতা প্রমাণ করে স্বপক্ষে যুক্তিক্রম বিন্যাস করে প্রবন্ধ রচনা করো। ১০ 

বিতর্কের বিষয়ঃ ছাপানো বইয়ের ভবিষ্যৎ অন্ধকার।

মতের পক্ষে : একটা সময়ে বাঙালি ছিল বই নির্ভর। দুপুরবেলা শরৎবাবুর বই হাতে সময় কাটাতেন বাঙালি মহিলারা। এখন তাঁরাই মজে থাকেন সিরিয়ালে। একদা যেসব গ্রন্থাগার ছিল জ্ঞানের ভান্ডার সেখানে এখন পাঠকের পা পড়ে না। ‘প্রবাসী’, ‘কল্লোল’, ‘সবুজপত্র’, ‘শনিবারের চিঠি’, ‘পরিচয়’-এর মতো পত্রিকা বাঙালির বৌদ্ধিক পরিমণ্ডলের জন্ম দিয়েছিল যুগের পর যুগ-সেসব এখন কোথায়! মুঠোর মধ্যে স্মার্টফোন নিয়ে নিজেকে স্মার্ট ভাবছে যে নতুন প্রজন্ম তাদের জ্ঞানের খনি তো অন্তর্জাল। গতির এই দুনিয়ায় বই অত্যন্ত ভারী মনে হয় এবং অপ্রয়োজনীয়ও।

PDF DOWNLOAD LINK ONLY FOR SUBSCRIBERS

একাদশ শ্রেণির বাংলা প্রশ্নপত্র

একাদশ শ্রেণির দ্বিতীয় সেমিস্টারের বাংলা সম্পূর্ণ নোট দেখতে নিম্নের লিঙ্কটি অনুসরণ করতে হবে 

একাদশ শ্রেণির দ্বিতীয় সেমিস্টার বাংলা নোট

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করার প্রচেষ্টা করবেন না !
Scroll to Top