Class Eleven Second Semester Bengali Question (SET 8)

Class Eleven Second Semester Bengali Question (SET 8)

একাদশ শ্রেণির দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার প্রস্তুতির লক্ষ্যে www.wbnotes.in ওয়েবসাইটের পক্ষ থেকে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য Class Eleven Second Semester Bengali Question (SET 8) প্রদান করা হলো। একাদশ শ্রেণির দ্বিতীয় সেমিস্টার বাংলা পরীক্ষা প্রদানের পূর্বে এই প্রশ্নপত্র সমাধানের মধ্য দিয়ে একাদশ শ্রেণির শিক্ষার্থীরা তাদের বাংলা বিষয়ের প্রস্তুতি যাচাই করে নিতে পারবে। 

Class Eleven Second Semester Bengali Question (SET 8) :

 

শ্রেণিঃ একাদশ (সেমিস্টার ২) বিষয়ঃ বাংলা

পূর্ণমানঃ ৪০ সময়ঃ ২ ঘন্টা

১) অনধিক ১৫০টি শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ ৫*১=৫ 

১.১) ‘পরদিন প্রাতঃকালে ফটিককে আর দেখা গেল না!’ – ফটিককে দেখা না যাওয়ার কারণ কী? তাকে কী অবস্থায় পাওয়া গেল? ২+৩ 

১.২) ‘তেলেনাপোতা আবিষ্কার’ গল্প অবলম্বনে গল্পের নায়কের চরিত্রটি সম্পর্কে আলোচনা করো। ৫ 

২) অনধিক ১৫০টি শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ ৫*১=৫ 

২.১) ‘পড়বি রে তুই শূন্যকার’ – কবি এ কথা বলেছেন কেন? উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো। ২+৩ 

২.২) ‘শীতের ওড়নী পিয়া গীরিষির বা’ – উক্তিটির অর্থ বিশ্লেষণ করো। শ্রীরাধিকা কার সম্পর্কে কেন এই উক্তিটি করেছেন? ২+৩ 

৩) অনধিক ১৫০টি শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ ৫*১=৫ 

৩.১) ‘কিন্তু এদিকে যে ভারি মুশকিলেই পড়লাম’ – কে, কাকে উক্তিটি করেছে? সে কীভাবে মুশকিলে পড়ল তা আলোচনা করে বুঝিয়ে দাও। ২+৩ 

৩.২) “আগুন জ্বলছে আমাদের পেটে।”- বক্তা কে? মন্তব্যটির তাৎপর্য সমগ্র নাট্যকাহিনি অবলম্বনে আলোচনা করো।

৪) অনধিক ১৫০টি শব্দে যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাওঃ ৫*২=১০ 

৪.১) মার্ক টুয়েনের লাইব্রেরিটি কেমন ছিল? তিনি কীভাবে লাইব্রেরিটি তৈরি করেছিলেন? ২+৩ 

৪.২) ‘বাঙালি তাহলে বেশ খানিকটা এগিয়ে গিয়েছে’ – কখন প্রাবন্ধিকের এই ধারণা হয়? তারপর তিনি কী লক্ষ করেন? ২+৩ 

৪.৩) ‘তার কারণ বিশ্লেষণ করতে গিয়ে বারবার হার মেনেছি’ – লেখক এখানে কোন্‌ কারণের কথা বলেছেন? সেই কারণ বিশ্লেষণ করতে গিয়ে তিনি হার মেনেছেন কেন বুঝিয়ে দাও। ২+৩ 

৪.৪) ‘বাড়ির আড্ডায় ‘মেল’ মেলে না’ – এরূপ উক্তির কারণ ব্যাখ্যা করো। লেখক কোথায়, কাদের সঙ্গে আড্ডা দিতেন? ২+৩ 

৫) অনধিক ১৫০টি শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ ৫*১=৫ 

৫.১) কার উদ্যোগে কী উদ্দেশ্যে ফোর্ট উইলিয়ম কলেজ গঠিত হয়? বাংলা গদ্যের বিকাশে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো। 

৫.২) বাংলা কাব্যসাহিত্যে মাইকেল মধুসূদন দত্তের অবদান আলোচনা করো। 

৫.৩) বাংলা নাটকে দীনবন্ধু মিত্রের অবদান সংক্ষেপে আলোচনা করো। 

৬) নিম্নলিখিত যে-কোনো একটি বিষয় নির্বাচন করে, নির্দেশ অনুসারে কমবেশি চারশো শব্দের মধ্যে একটি প্রবন্ধ রচনা করো। ১০*১=১০

৬.১) নিম্নে প্রদত্ত মানস-মানচিত্র অবলম্বনে প্রবন্ধ রচনা করো। ১০

probondho rochona

৬.২) প্রতিপক্ষের যুক্তির অসারতা প্রমাণ করে স্বপক্ষে যুক্তিক্রম বিন্যাস করে প্রবন্ধ রচনা করো। ১০

বিতর্কের বিষয়: ক্লাসরুম শিক্ষার পরিপূরক

অনলাইন এডুকেশন।

পক্ষেঃ দীর্ঘ বিদ্যালয় বিরতিতে ছাত্র-ছাত্রীদের গৃহবন্দি জীবনের একমাত্র মাধ্যম অনলাইন এডুকেশন। এর ব্যবস্থার উৎসাহদাতা বা কার্যকারিতার কৃতিত্ব কিছুটা হলেও করোনা পরিস্থিতি। নার্সারি থেকে উচ্চতর শিক্ষা কার্যত নির্ভরশীল হয়ে পড়েছে এই সমান্তরাল শিক্ষা পদ্ধতিতে। শহর তথা উচ্চবিত্ত পরিবারের ক্ষেত্রে এই শিক্ষা মাধ্যমের উপযোগিতা অপরিসীম।

PDF DOWNLOAD LINK ONLY FOR SUBSCRIBERS

Class Eleven Second Semester Bengali Question

একাদশ শ্রেণির দ্বিতীয় সেমিস্টারের বাংলা সম্পূর্ণ নোট দেখতে নিম্নের লিঙ্কটি অনুসরণ করতে হবে 

একাদশ শ্রেণির দ্বিতীয় সেমিস্টার বাংলা নোট

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করার প্রচেষ্টা করবেন না !
Scroll to Top