class-nine-first-unit-test-bengali-question-paper-set-2

নবম শ্রেণির প্রথম ইউনিট টেস্ট বাংলা প্রশ্নপত্র (SET 2) । Class Nine First Unit Test Bengali Question Paper (SET 2)

নবম শ্রেণির শিক্ষার্থীদের প্রথম ইউনিট টেস্ট পরীক্ষার প্রস্তুতির লক্ষ্যে আমাদের WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে নবম শ্রেণির প্রথম ইউনিট টেস্ট বাংলা প্রশ্নপত্র (SET 2) । Class Nine First Unit Test Bengali Question Paper (SET 2) প্রদান করা হলো। নবম শ্রেণির শিক্ষার্থীরা এই নবম শ্রেণির বাংলা প্রথম ইউনিট টেস্ট প্রশ্ন বা Class Nine Bengali First Unit Test Model Question অনুশীলনের মধ্য দিয়ে তাদের নবম শ্রেণির প্রথম ইউনিট টেস্ট বাংলা (Class Nine First Unit Test Bengali) পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করতে পারবে।   

নবম শ্রেণির প্রথম ইউনিট টেস্ট বাংলা প্রশ্নপত্র (SET 2) । Class Nine First Unit Test Bengali Question Paper (SET 2)

 

প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ণ 

শ্রেণিঃ নবম  বিষয়ঃ বাংলা

পূর্ণমানঃ ৪০  সময়ঃ ১ ঘন্টা ৩০ মিনিট 

১) সঠিক উত্তর বেছে নিয়ে লেখোঃ ১*৮=৮ 

১.১) ‘বিপাকে ভবl রড়’ –  এখানে ‘রড়’ শব্দের অর্থ – ক) হাঁটা খ) চলা গ) দৌড়ানো ঘ) বসা 

১.২) পাড়ি দিতে দূর – ক) দেশ খ) বনাঞ্চল গ) সিন্ধুপারে ঘ) পদ্মাপারে 

১.৩) ধীবর বৃত্তান্ত নাট্যাংশে দ্বিতীয় রক্ষীর নাম – ক) নিশুম্ভ খ) জানুক গ) বিজয় ঘ) সূচক 

১.৪) ইলিয়াস অতিথিদের সঙ্গে কথা বলার জন্য বসল – ক) দরজার পাশে এক কোণে খ) পর্দার আড়ালে গ) কুশনের পাশে ঘ) সোফায় 

১.৫) পত্রিকার কর্তৃপক্ষ কথককে দিয়েছিল – ক) পাঁচ টাকা খ) সাত টাকা গ) দশ টাকা ঘ) বারো টাকা 

১.৬) ‘দহ’ কী ধরণের ধ্বনি পরিবর্তন? – ক) ব্যঞ্জনাগম খ) স্বরলোপ গ) অপিনিহিতি ঘ) ধ্বনিবিপর্যয় 

১.৭) যৌগিক স্বরের একটি উদাহরণ হল – ক) আ খ) ঈ গ) ঊ ঘ) ঔ 

১.৮) স্পর্ধা>আস্পর্ধা – এখানে কোন জাতীয় ধ্বনি পরিবর্তন ঘটেছে? – ক) আদি স্বরাগম খ) মধ্য স্বরাগম গ) অন্ত্য স্বরাগম ঘ) ব্যঞ্জনাগম 

 

২) নীচের প্রশ্নগুলির মধ্যে যে-কোনো আটটি প্রশ্নের উত্তর দাওঃ ১*৮=৮ 

২.১) কলিঙ্গবাসীরা বিপর্যয়ের সময় কার নাম স্মরণ করেছিল? 

২.২) ইলিয়াসের বিয়ের কতবছর পর তার বাবা মারা যায়? 

২.৩) পৃথিবীর সব অঙ্ক কার মুখস্থ ছিল? 

২.৪) অভিশ্রুতির ব্যবহার কোন উপভাষায় বেশি দেখা যায়? 

২.৫) বিষমীভবন কাকে বলে? 

২.৬) ‘তারপর ভাঁটার শোষণ’ – ‘ভাঁটার শোষণ’ বলতে কী বোঝানো হয়েছে? 

২.৭) মঙ্গলগ্রহে কোথায় বসে প্রোফেসর শঙ্কু ডায়রি লিখেছিলেন? 

২.৮) তারকবাবু কোন জিনিস প্রসঙ্গে ‘গোল্ডমাইন’ বলেছিলেন? 

২.৯) মহাপ্রাণ ব্যঞ্জনধ্বনি কাকে বলে? উদাহরণ দাও। 

 

৩) যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ ৩*১=৩

৩.১) ‘ফলে প্রতি বছরই তার অবস্থার উন্নতি হতে লাগল’ – কার উন্নতির কথা বলা হয়েছে? কীভাবে তার অবস্থার উন্নতি হয়েছিল লেখো। ১+২ 

৩.২) ‘ছবিটা যা ফুটল, তা খুব উজ্জ্বল নয়’ – কোন ছবির কথা বলা হয়েছে? তা উজ্জ্বল ছিল না কেন? ১+২ 

 

৪) যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ ৩*১=৩ 

৪.১) ‘না পায় দেখিতে কেহ রবির কিরণ’ – কারা, কেন রবির কিরণ দেখতে পায়নি? ১+২ 

৪.২) ‘সারারাত মিছে দাঁড় টানি’ – এ কথা বলার অর্থ কী? ৩ 

 

৫) যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ ৫*১=৫ 

৫.১) ‘তা তোর জীবিকা বেশ পবিত্র বলতে হয় দেখছি’ – উক্তিটি কে করেছেন? উক্তির মধ্য দিয়ে বক্তার কোন মনোভাব প্রকাশ পেয়েছে? ১+৪ 

৫.২) ‘সেই আংটি দেখে মহারাজের কোনো প্রিয়জনের কথা মনে পরেছে’ – মহারাজের পরিচয় দাও। প্রিয়জনটি কে? প্রিয়জনের কথা মনে পড়ায় রাজা কী করেছিলেন? ১+১+৩ 

 

৬) যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ ৫*১=৫ 

৬.১) ‘কলিঙ্গদেশে ঝড়-বৃষ্টি’ কাব্যাংশে উল্লিখিত কলিঙ্গবাসীদের বিপর্যস্তময় জীবনের পরিচয় দাও। ৫ 

৬.২) ‘মাস্টারমশাইয়ের কাছ থেকে এইটুকুই আমার নগদ লাভ’ – কে, কী লাভ করেছে মাস্টারমশাইয়ের কাছ থেকে? কীভাবে তা লাভ করেছে বর্ণনা করো। ২+৩  

 

৭) যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ ৩*১=৩ 

৭.১) ‘আজ দিনের শুরুতেই একটা বিশ্রী কান্ড ঘটে গেল’ – বিশ্রী কান্ডটি কী ছিল বিবৃত করো। ৩ 

৭.২) ‘কাল টাফায় পৌঁছেছি’ – টাফায় বক্তা যা দেখেছিলেন তার বর্ণনা দাও। ৩ 

 

৮) ভাবসম্প্রসারণ করোঃ (যে-কোনো একটি) ৫*১=৫

৮.১)  ‘স্বার্থমগ্ন যে জন বিমুখ / বৃহৎ জগৎ হতে / সে কখনও শেখেনি বাঁচিতে।’ 

৮.২) ‘মরিতে চাহিনা আমি সুন্দর ভুবনে / মানবের মাঝে আমি বাঁচিবারে চাই।’ 

LINK TO VIEW PDF FILE (ONLY FOR SUBSCRIBERS)

নবম শ্রেণির প্রথম ইউনিট টেস্ট বাংলা প্রশ্নপত্র

নবম শ্রেণির বাংলা অধ্যায়ভিত্তিক প্রশ্নের উত্তর দেখতে নিম্নের লিঙ্কটি অনুসরণ করতে হবে

class 9 bengali notes

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করার প্রচেষ্টা করবেন না !
Scroll to Top