নবম শ্রেণির দ্বিতীয় ইউনিট টেস্ট বাংলা প্রশ্ন (SET 4) । Class Nine Second Unit Test Bengali Question (SET 4)
নবম শ্রেণির শিক্ষার্থীদের প্রথম ইউনিট টেস্ট পরীক্ষার প্রস্তুতির লক্ষ্যে আমাদের WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে নবম শ্রেণির দ্বিতীয় ইউনিট টেস্ট বাংলা প্রশ্ন (SET 4) । Class Nine Second Unit Test Bengali Question (SET 4) প্রদান করা হলো। নবম শ্রেণির শিক্ষার্থীরা এই নবম শ্রেণির বাংলা দ্বিতীয় ইউনিট টেস্ট প্রশ্নপত্র বা Class Nine Bengali Second Unit Test Model Question Paper অনুশীলনের মধ্য দিয়ে তাদের নবম শ্রেণির দ্বিতীয় ইউনিট টেস্ট বাংলা (Class Nine Second Unit Test Bengali) পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করতে পারবে।
নবম শ্রেণির দ্বিতীয় ইউনিট টেস্ট বাংলা প্রশ্ন (SET 4) :
দ্বিতীয় ইউনিট টেস্ট
শ্রেণিঃ নবম বিষয়ঃ বাংলা
পূর্ণমান- ৪০ সময়ঃ ১ ঘন্টা ৩০ মিনিট
১) সঠিক উত্তরটি নির্বাচন করোঃ ১*৮=৮
১.১) রাধারাণীর মা আপিল করেছিল –
ক) সুপ্রিমকোর্টে
খ) হাইকোর্টে
গ) প্রিভি কৌন্সিলে
ঘ) ডিভিশন বেঞ্চে
১.২) ছোট্ট একটি ফুল দুলছে –
ক) ভোরবেলায়
খ) রাত্রিতে
গ) দ্বিপ্রহরে
ঘ) সন্ধ্যায়
১.৩) রামকৃষ্ণের সঙ্গে ‘মাদার’ নামে পরিচিত ছিলেন –
ক) মিসেস বুল
খ) মিস ম্যাকলাউড
গ) মিসেস সেভিয়ার
ঘ) মিস মুলার
১.৪) জাদুকর অর্গাসের চশমার পাওয়ার ছিল –
ক) মাইনাস পাঁচ
খ) মাইনাস দশ
গ) মাইনাস পনেরো
ঘ) মাইনাস কুড়ি
১.৫) ‘চিনি’ শব্দটি যে-ভাষা থেকে এসেছে –
ক) চিনা
খ) বর্মি
গ) জাপানি
ঘ) তুর্কি
১.৬) ‘কর্তব্য’ শব্দটির প্রকৃতি-প্রত্যয় হল –
ক) ক + তব্য
খ) কি + তব্য
গ) কৃ + তব্য
ঘ) কৃর + তব্য
১.৭) যে সমস্ত সংস্কৃত শব্দ সংস্কৃত ভাষা থেকে অপরিবর্তিত রূপে বাংলা ভাষায় এসেছে তাদের বলা হয় –
ক) দেশি শব্দ
খ) বিদেশি শব্দ
গ) তৎসম শব্দ
ঘ) তদ্ভব শব্দ
১.৮) ম্যালি ফাউল পাখি সাধারণত কোথায় দেখা যায়? –
ক) আমেরিকাতে
খ) জাপানে
গ) ভারতে
ঘ) অষ্ট্রেলিয়াতে
২) অনধিক ২০টি শব্দে উত্তর দাওঃ ১*৭=৭
২.১) পদ্মলোচন সাহা কে? সে কত টাকার কাপড় কত টাকায় বিক্রি করেছিল?
২.২) বাংলার সন্ধ্যাকে কবি কোন রঙের সাথে তুলনা করেছেন?
২.৩) “আলাল ও হুতুমের ভাষা বিশেষ উদ্দেশ্যে নির্মিত হয়েছিল” — এখানে ‘আলাল’ ও ‘হুতুম’ বলতে কী বোঝানো হয়েছে?
২.৪) কর্ভাস কেমন সংখ্যা লিখতে পারত?
২.৫) বিভক্তি ও অনুসর্গের একটি পার্থক্য লেখো।
২.৬) কৃদন্ত পদ কাকে বলে? উদাহরণ দাও।
২.৭) যৌগিক ক্রিয়ার পরিচয় দাও।
৩) কমবেশি ৬০টি শব্দে যেকোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ ৩*১=৩
৩.১) ‘নটেগাছটা বুড়িয়ে ওঠে’- এর অর্থ কী? ‘কিন্তু মুড়য় না’ কেন?
৩.২) “মোকদ্দমাটি বিধবা হাইকোর্টে হারিল” — বিধবাটি কে? মোকদ্দমায় হেরে যাওয়ার ফলে তার কী অবস্থা হয়েছিল?
৪) কমবেশি ৬০টি শব্দে যেকোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ ৩*১=৩
৪.১) ‘ধর্ম বদলালেই জাতির চরিত্র বদলায় না’- লেখকের এই অভিমতের কারণ কী- যুক্তি দিয়ে আলোচনা করো।
৪.২) “আবার তোমাকে একটু সাবধান করা দরকার” — কে, কাকে সাবধান করেছিলেন?তিনি কোন কোন বিষয়ে সাবধান করেছিলেন ?
৫) কমবেশি ১৫০টি শব্দে যেকোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ ৫*১=৫
৫.১) ‘তাহারা দরিদ্র কিন্তু লোভী নহে’ – গল্পের আলোকে মন্তব্যটির সত্যতা বিচার করো। ৫
৫.২) ‘আকাশে সাতটি তারা’ কবিতায় বাংলার সন্ধ্যা প্রকৃতির যে বর্ণনা পাওয়া যায় তা আলোচনা করো। ৫
৬) কমবেশি ১৫০টি শব্দে যেকোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ ৫*১=৫
৬.১) ‘চিঠি’ প্রবন্ধে বিবেকানন্দ মিস নোবেলকে যে সকল প্রতিবন্ধকতা সম্পর্কে সচেতন করেছেন তাদের পরিচয় লিপিবদ্ধ করো। ৫
৬.২) ‘এই সাহিত্যের প্রাণ এবং দেহ উভয়ই খাঁটি বাঙালি’- লেখক কোন সাহিত্যের কথা বলেছেন? সেই সাহিত্যের প্রাণ এবং দেহ খাঁটি বাঙালি বলা হয়েছে কেন? ১+৪
৭) কমবেশি ১৫০টি শব্দে যেকোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ ৫*১=৫
৭.১) প্রোফেসর শঙ্কুর কর্ভাস উদ্ধারের কাহিনি সংক্ষেপে বর্ণনা করো। ৫
৭.২) কর্ভাস গল্প অবলম্বনে জাদুকর আর্গাসের চরিত্র বর্ণনা করো। ৫
৮) নির্দেশ অনুসারে যেকোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ ৪
৮.১) ভাবার্থ লেখোঃ
কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর।
মানুষের মাঝে স্বর্গ-নরক-মানুষেতে সুরাসুর।
রিপুর তাড়নে যখনই মোদের বিবেক পায়গো লয়।
আত্মগ্লানির নরক-অনলে তখনি পুড়িতে হয়।
প্রীতি ও প্রেমের পুণ্য বাঁধনে যবে মিলি পরস্পরে,
স্বর্গ আসিয়া দাঁড়ায় তখন আমাদের কুঁড়েঘরে।
৮.২) সারাংশ লেখোঃ
মানুষ অতি দুর্বল, সবল শত্রুর নিকট আত্মরক্ষার জন্য সে আর একটি কৌশল আশ্রয় করিয়াছে। মানুষ দল বাঁধিয়া বাস করে, সেই দলের নাম সমাজ। দল বাঁধিয়া থাকিতে হইলে স্বাধীনতাকে স্বাতন্ত্র্যকে সংযত করিতে হয়, নতুবা দল ভাঙিয়া যায়। যে পাশব প্রবৃত্তি সমাজকে তুচ্ছ করিয়া মানুষকে কেবল আত্মরক্ষার দিকে প্রেরিত করে, দেশের কল্যাণার্থে মানুষ সেই পাশব প্রবৃত্তির সংযমে বাধ্য হয়। সহজাত সংস্কারের অভাবে অতীতের অভিজ্ঞতায় ভর করিতে হয়। এই জন্য যে বুদ্ধি আবশ্যক, তাহার নাম ধর্মবুদ্ধি ইহা বিশিষ্টরূপে মানবধর্ম। সমাজরক্ষার অনুকূল। ইহা লোকস্থিতির সহায়।











