class-six-third-unit-test-bengali-question

ষষ্ঠ শ্রেণির তৃতীয় ইউনিট টেস্ট বাংলা প্রশ্ন

ষষ্ঠ শ্রেণির তৃতীয় ইউনিট টেস্ট বাংলা প্রশ্ন (Class Six Third Unit Test Bengali Question) ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের তৃতীয় ইউনিট টেস্ট বাংলা পরীক্ষার প্রস্তুতির জন্য WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে প্রদান করা হলো। নতুন পরীক্ষা পদ্ধতি অনুসারে ৭০ নম্বরের এই বাংলা মডেল প্রশ্নের সমাধানের মধ্য দিয়ে শিক্ষার্থীরা তাদের ষষ্ঠ শ্রেণির বাংলা তৃতীয় ইউনিট টেস্ট পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করতে পারবে। 

আমাদের ওয়েবসাইটের Class Note বিভাগে বিবিধ বিষয়ের প্রশ্নের উত্তর, Mock Test বিভাগে একাধিক বিষয়ের অসংখ্য মক টেস্ট, Suggestion বিভাগে অধ্যায়ভিত্তিক সাজেশন প্রদান করা হয়। আমাদের সকল আপডেট লাভ করতে নিয়মিত ভিজিট করো আমাদের ওয়েবসাইটটি। 

ষষ্ঠ শ্রেণির তৃতীয় ইউনিট টেস্ট বাংলা প্রশ্ন : 

 

তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন
শ্রেণিঃ ষষ্ঠ শ্রেণি
বিষয়ঃ বাংলা
পূর্ণমানঃ ৭০  সময়ঃ ২ ঘন্টা ৩০ মিনিট

১) সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখোঃ ১*৭=৭ 

ক) যতীন দাশের দ্বিতীয় ছদ্মনাম ছিল – (হরিবাবু / কালীবাবু / চণ্ডীবাবু / শিবুবাবু)।

খ) ‘কিশোর বিজ্ঞানী’ কবিতাটি অন্নদাশঙ্কর রায়ের কোন গ্রন্থের অন্তর্গত ? (বিন্নি ধানের খই / মায়ের শেলা / মন্ত্র / আর্যগাথা)।

গ) ‘নদীদা নট আউট’ গল্পে ক্রিকেট খেলা শেষ হওয়ার কথা আছে – (তিনটেয় / চারটেয় / পাঁচটায় / ছটায়)।

ঘ) ‘হাট’ কবিতায় নিশা নামে দূরে – (কোকিলের ডাকে / কাকের ডাকে / পাকুড় শাখে / বাঁশির বিদ্রুপে)।

ঙ) ‘INDIAN STRUGGLE’ বইটি যার সম্পর্কে লেখা – (সুভাষচন্দ্র বসু / যতীন দাস / মহাত্মা গান্ধি / রবীন্দ্রনাথ ঠাকুর)।

চ) যত বেশী চিনি দেবে তত বেশী মিষ্টি হবে। এই জটিল বাক্যের রেখাঙ্কিত পদ দুটি হল – (সংযোজক অব্যয় / নিত্য সম্বন্ধী সর্বনাম / শব্দদৈত)।

ছ) ‘ওভার শেষ’ – এই বাক্যটি বাক্যের অন্তর্গত প্রকারভেদ অনুসারে (ইতিবাচক বাক্য / নেতিবাচকবাকা / যৌগিকবাক্য / কোনোটিই নয়)। 

 

২) দু-এক কথায় উত্তর দাও (যে কোন ৫টি) : ১*৫=৫ 

ক) কুমোর পোকার চেহারাটি কেমন ?

খ) চিঠি কবিতায় কবি কার কার কাছ থেকে চিঠি পেয়েছেন ?

গ) বসুধারা ব্রত কোন্ ঋতুতে হয় ?

ঘ) ‘হিন্দ নওজোয়ান সভা’ কে প্রতিষ্ঠা করেন ?

ঙ) সুধীববাবু কোন্ অন্যায়কে ক্ষমা করেন না ?

চ) সি সি এইচ-এর ক্যাপ্টেন কে ছিলেন ?

ছ) কেন গো মা তোর মলিন বেশ ?

জ) ‘মা’ বলতে কবি কাকে বুঝিয়েছেন ?

 

৩) নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। (যে কোনো চারটি) : ২*৪=৮ 

ক) যতীন দাশের ভগিনীর নাম কী ? কলে তার মৃত্যু হয় ?

খ) কবি ছোটো পিঁপড়েদের কী করার কথা বলেছেন ?

গ) তিন কড়ি হাঁ করে হাবুর খাতার দিকে তাকিয়েছিল কেন ?

ঘ) ‘উদিল যেখানে বুদ্ধ আত্মা’ বুদ্ধের কোথায়, কেন উদয় ঘটেছিল ?

ঙ) রুপোলির ব্যাটসম্যান প্রতিবাদ জানিয়ে কী বলেছিল ?

চ) দু’জন প্রখ্যাত বাঙালি বিজ্ঞানীয় নাম লেখো।

 

৪) নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাওঃ (যে কোনো চারটি) : ৫*৪=২০ 

ক) ‘ফাঁকি’ গল্পে কে, কাদের, কেমনভাবে ফাঁকি দিয়ে চলে গিয়েছিল ?

খ) ‘বাইরে শুধু রঙের তফাৎ ভিতরে ভেদ নাই’ রঙের তফাৎ বলতে কবি কী বুঝিয়েছেন ? উদ্ধৃত অংশটির তাৎপর্য কবিতা অনুসারে বুঝিয়ে দাও।

গ) “এইটাই সুধীরবাবুর মেথড।”– সুধীরবাবুর মেথডটি কী ? তার এমন মেথড অবলম্বন করার যুক্তি কী ?

ঘ) লাহোর সেন্ট্রাল জেলে যতীন দাশের জীবনের শেষ তেষট্টি দিন কেমনভাবে অতিবাহিত হয়েছিল লেখো।

ঙ) “আম্পায়ারকে ঘিরে তর্কাতর্কি শুরু হলো’ আম্পারকে ঘিবে তর্কাতর্কি শুরু হয়েছিল কেন ? মাঠে চূড়ান্ত অস্থিরতার সময় ননীদা কেমন ভূমিকা নিলেন ?

চ) ‘ভরদুপুরে’ কবিতায় গ্রাম বাংলার অলস দুপুরের যে পরিচয় পেয়েছ তা নিজের ভাষায় বর্ণনা করো।

 

৫) যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও : ৪*২=৮ 

ক) ‘হ য ব র ল’ বইটির কোন চরিত্রটি তোমার সব চেয়ে প্রিয় এবং কেন, তা নিজের ভাষায় লেখো।

খ) প্যাঁচা গম্ভীর হয়ে বলল, ‘সবাই এখন চুপ করো, আমি মোকদ্দমায় রায় দেবো’ প্যাচার এই রায় দেওয়ার ঘটনাটি নিজের ভাষায় গুছিয়ে লেখো।

গ) ‘তুমি সজারুকে চেনো ?’– উক্তিটি কার ? কাকে, উদ্দেশ্য করে বলা হয়েছে ? এরপর উত্তরদাতা কী জানিয়েছিল ? উত্তরদাতার উত্তর শুনে কে ভয়ানক কেঁদে উঠেছিল ?

 

৬) পদ পরিবর্তন করো (২টি) : ১*২=২ 

অন্তর, অলংকার, হেমন্ত।

 

৭) সন্ধি বিচ্ছেদ করো (২টি) : ১*২=২ 

সহোদর, প্রত্যক্ষ, কিন্তু। 

 

৮) নির্দেশ অনুসারে উত্তর দাও (তিনটি) : ১*৩=৩ 

ক) অসমাপিকা ক্রিয়া কাকে বলে ? দুটি উদাহরণ দাও।

খ) সকর্মক ক্রিয়া কাকে বলে ? উদাহরণ দাও।

গ) তুমি না এলে আমি যাব (জটিল বাক্যে রূপান্তর করো)

ঘ) উৎ, প্র এই উপসর্গ দুটি বসিয়ে দুটি করে নতুন শব্দ তৈরী করো।

 

৯) সমোচ্চারিত ভিন্নার্থক শব্দ দুটির অর্থ লেখো : ১*২=২ 

দীপ / দ্বীপ, লক্ষ / লক্ষ্য। 

 

১০) নীচের যে কোনো একটি বিষয়ে পত্র রচনা করো : ৫*১=৫ 

ক) আসন্ন বার্ষিক পরীক্ষার প্রস্তুতি জানিয়ে বন্ধুকে একটি পত্র লেখো।

খ) বিদ্যালয়ে শিক্ষক দিবস পালনের অনুমতি চেয়ে প্রধান শিক্ষক মহাশয়ের নিকট একটি আবেদনপত্র লেখো।

 

১১) নীচের যে কোনো একটি বিষয়ে অনুচ্ছেদ রচনা করো : ৮*১=৮ 

ক) ছাত্র জীবনে খেলাধূলার প্রয়োজনীয়তা।
গ) তোমার জীবনের লক্ষ্য।
ঘ) গাছ আমাদের বন্ধু। 

LINK TO VIEW PDF FILE (Only for Subscribers)

ষষ্ঠ শ্রেণির তৃতীয় ইউনিট টেস্ট বাংলা প্রশ্ন

ষষ্ঠ শ্রেণির বাংলা অধ্যায়ভিত্তিক নোট দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে 

ষষ্ঠ শ্রেণির বাংলা সাজেশন

আমাদের কথাঃ পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা পর্ষদ ও উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সকল শিক্ষার্থীদের অনলাইন পড়াশোনায় সহায়তা প্রদান করাই আমাদের লক্ষ্য।

পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, দর্শন, সংস্কৃত প্রভৃতি বিষয়ে অনলাইন সহায়তা প্রদান করা হবে।

ভালো করে পড়াশোনা করা কেবল পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার মাধ্যম নয়, বরং এটি একজন মানুষের সামগ্রিক জীবন গঠনের মূল ভিত্তি। সঠিক শিক্ষা মানুষের চিন্তাভাবনাকে উন্নত করে এবং ব্যক্তিত্বকে বিকশিত করে।

জ্ঞান ও দক্ষতার বিকাশ গভীর মনোযোগ দিয়ে পড়াশোনা করলে যেকোনো বিষয়ের মূল ধারণা পরিষ্কার হয়। এটি বাস্তব জীবনে সঠিক সিদ্ধান্ত নেওয়া এবং জটিল সমস্যার সমাধান করার দক্ষতা তৈরি করে।

উজ্জ্বল ভবিষ্যৎ ও আত্মনির্ভরশীলতা বর্তমান প্রতিযোগিতামূলক যুগে ভালো ক্যারিয়ার গঠনের জন্য উপযুক্ত শিক্ষার কোনো বিকল্প নেই। ভালো পড়াশোনা ভালো কাজের সুযোগ তৈরি করে, যা একজন ব্যক্তিকে আর্থিকভাবে স্বাবলম্বী ও আত্মবিশ্বাসী করে তোলে।

নৈতিকতা ও সামাজিক সচেতনতা প্রকৃত শিক্ষা মানুষের মধ্যে মানবিক মূল্যবোধ, সহমর্মিতা এবং দায়িত্ববোধ জাগ্রত করে। একজন সুশিক্ষিত মানুষ নিজের অধিকারের পাশাপাশি অন্যের প্রতি কর্তব্য সম্পর্কে সচেতন থাকেন, যা একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠনে সহায়ক।

পড়াশোনাকে শুধু মুখস্থবিদ্যার মধ্যে সীমাবদ্ধ না রেখে তা ভালোভাবে উপলব্ধি করে শেখা উচিত। নিয়মিত ও পরিকল্পিত অধ্যবসায় একজন সাধারণ শিক্ষার্থীকেও অনন্য উচ্চতায় পৌঁছে দিতে পারে। তাই সফল, সচেতন ও মার্জিত মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য ভালো করে পড়াশোনা করা অত্যন্ত জরুরি।

আমরা প্রতিনিয়ত আমাদের WBNOTES.IN ওয়েবসাইটে শিক্ষার্থীদের জন্য নতুন নতুন আলোচনা প্রদান করবার প্রচেষ্টা করে চলেছি। সকল শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের প্রতি অনুরোধ- আপনারা আপনাদের পরিচিতদের সাথে আমাদের WBNOTES.IN ওয়েবসাইটটিকে শেয়ার করবেন।

আমাদের লক্ষ্যঃ পশ্চিমবঙ্গের সকল শিক্ষার্থী ও শিক্ষকদের কাছে সহজবোধ্য ভাষায় বিবিধ বিষয়ের একটি সুসংগঠিত অনলাইন শিক্ষা পরিষেবা পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। আর্থিকভাবে অনগ্রসর শিক্ষার্থীদের জন্য আমরা যেমন বিনামূল্যে জ্ঞানার্জনের সুবিধা প্রদান করেছি; আবার মাননীয় শিক্ষকদের সুবিধার্থে এবং মেধাবী শিক্ষার্থীদের পূর্ণাঙ্গ পরীক্ষা প্রস্তুতি প্রদানের লক্ষ্যে আমাদের WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে প্রদান করা হচ্ছে নরমাল ও প্রিমিয়াম সাবস্ক্রিপশন। আমাদের সাবস্ক্রীপশন পেজে আপনারা এই সংক্রান্ত সমস্ত তথ্য পেয়ে যাবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করার প্রচেষ্টা করবেন না !
Scroll to Top