class-ten-second-unit-test-bengali-question-paper-2

দশম শ্রেণির দ্বিতীয় ইউনিট টেস্ট বাংলা প্রশ্নপত্র (Set 4) । Class Ten Second Unit Test Bengali Question

দশম শ্রেণির শিক্ষার্থীদের প্রথম ইউনিট টেস্ট পরীক্ষার প্রস্তুতির লক্ষ্যে আমাদের WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে দশম শ্রেণির দ্বিতীয় ইউনিট টেস্ট বাংলা প্রশ্নপত্র (Set 4) । Class Ten Second Unit Test Bengali Question Paper প্রদান করা হলো। দশম শ্রেণির শিক্ষার্থীরা এই দশম শ্রেণির বাংলা দ্বিতীয় ইউনিট টেস্ট প্রশ্ন বা Class Ten Bengali Second Unit Test Model Question অনুশীলনের মধ্য দিয়ে তাদের দশম শ্রেণির দ্বিতীয় ইউনিট টেস্ট বাংলা (Class Ten Second Unit Test Bengali) পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করতে পারবে। 

দশম শ্রেণির দ্বিতীয় ইউনিট টেস্ট বাংলা প্রশ্নপত্র (Set 4) : 

 

দ্বিতীয় ইউনিট টেস্ট 

শ্রেণিঃ দশম  বিষয়ঃ বাংলা 

পূর্ণমান – ৪০    সময়ঃ ১ ঘন্টা ৩০ মিনিট

১) সঠিক উত্তরটি নির্বাচন করোঃ ১*৭=৭

১.১) বাইজির ছদ্মবেশে হরিদার রোজগার হয়েছিল – ক) আট টাকা দশ আনা খ) আট টাকা তিন আনা গ) দশ টাকা আট আনা ঘ) তিন টাকা আট আনা 

১.২) ‘বুড়ো মানুষের কথাটা শুনো’ বুড়ো মানুষটি কে? – ক) জগদীশবাবু খ) নিমাইবাবু গ) অপূর্ব ঘ) মহাপাত্র 

১.৩) ‘প্রলয়োল্লাস’ কবিতায় ‘তোরা সব জয়ধ্বনি কর!’ – বাক্যটি কতবার ব্যবহার করা হয়েছে?  ক) পনেরোবার খ) সতেরোবার গ) উনিশবার ঘ) একুশবার 

১.৪) ‘তারে ডরাও আপনি, / রাজেন্দ্র?’ – ‘রাজেন্দ্র’ বলতে বোঝানো হয়েছে – ক) ইন্দ্রজিৎকে খ) বীরবাহুকে গ) রাবণকে ঘ) কুম্ভকর্ণকে 

১.৫) ‘অনুমান করে নিজ চিতে’ সে অনুমান করেছিল যে – ক) মেয়েটি হল দেবী খ) মেয়েটি হল পরি গ) মেয়েটি হল রাজকন্যা ঘ) মেয়েটি হল বিদ্যাধরী 

১.৬) ‘কৃষ্ণসর্প’ এটি কোন সমাসের উদাহরণ? – ক) উপপদ তৎপুরুষ সমাস খ) সহার্থক বহুব্রীহি সমাস গ) অবিগ্রহ নিত্যসমাস ঘ) উপমান কর্মধারয় সমাস 

১.৭) পূর্বপদ উপমেয় ও পরপদ উপমান এবং সাধারণ ধর্ম অনুপস্থিত হলে সমাসটি হবে – ক) সাধারণ কর্মধারয় খ) উপমান কর্মধারয় গ) রূপক কর্মধারয় ঘ) উপমিত কর্মধারয় 

 

২) কমবেশি ২০টি শব্দে প্রশ্নগুলির উত্তর দাওঃ ১*৮=৮

২.১) ‘কী অদ্ভুত কথা বললেন হরিদা!’ – অদ্ভুত কথাটি কী? 

২.২) ‘তিনি ঢের বেশি আমার আপনার’ – ‘আপনার’ লোকটি কে? 

২.৩) ‘ঘুচাব এ অপবাদ’ – বক্তা কোন অপবাদ ঘোচাতে চান? 

২.৪) ‘এবার মহানিশার শেষে’ – ‘মহানিশা’-র শেষে কী ঘটবে? 

২.৫) সন্ধি ও সমাসের দুটি পার্থক্য লেখো। 

২.৬) ‘চন্দ্রশেখর’ শব্দটির ব্যাসবাক্যসহ সমাসের নাম লেখো। 

২.৭) একশেষ দ্বন্দ্ব সমাস কাকে বলে? 

 

৩) প্রসঙ্গ নির্দেশ করে কমবেশি ৬০টি শব্দে উত্তর দাওঃ ৩*২=৬ 

৩.১) ‘তবে কিছু উপদেশ শুনিয়ে যান বিরাগীজি’ – অনুরোধটি কার? বিরাগীজি কী উপদেশ শুনিয়েছিলেন? ১+২ 

অথবা, ‘কেবল আশ্চর্য সেই রোগা মুখের অদ্ভুত দুটি চোখের দৃষ্টি’ – কার চোখের কথা বলা হয়েছে? চোখ দুটির বর্ণনা দাও। ১+২   

৩.২) ‘শিরঃ চুম্বি, ছদ্মবেশী অম্বুরাশি-সুতা / উত্তরিলা’ – ‘অম্বুরাশি-সুতা’ কে? তার উত্তর কী ছিল? ১+২ 

অথবা, ‘আসছে নবীন – জীবনহারা অ-সুন্দরে করতে ছেদন!’ – উদ্ধৃতিটির তাৎপর্য লেখো। ৩ 

 

৪) কমবেশি ১৫০টি শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ ৫*১=৫

৪.১) ‘বহুরূপী’ গল্প অবলম্বনে হরিদার চরিত্র আলোচনা করো। ৫ 

৪.২) প্রমীলা কে? ইন্দ্রজিতের সঙ্গে তার কথোপকথন নিজের ভাষায় লেখো। ১+৪ 

 

৫) কমবেশি ১২৫টি শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ ৪*১=৪ 

৫.১) ‘আমার এই অক্ষমতার জন্যে তোমরা আমাকে ক্ষমা করো’ – বক্তা কাদের কাছে কোন অক্ষমতা প্রকাশ করেছেন? ১+৩  

৫.২) ‘পলাশি, রাক্ষসী পলাশি!’ – বক্তা কে? এই মন্তব্যের কারণ বিশ্লেষণ করো। ১+৩ 

 

৬) কমবেশি ১৫০টি শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ ৫*১=৫

৬.১) ‘তোর আসল লজ্জা জলে, আসল গর্বও জলে’- কে, কাকে বলেছে? উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো। ২+৩

৬.২) ‘কম্পিটিশনে পড়লে মেয়েটা তো আমার পা ধোয়া জল খাবে’ – বক্তা কে? কী প্রসঙ্গে তার এই উক্তি? এই উক্তিতে বক্তার কী মনোভাব ফুটে উঠেছে? ১+১+৩ 

 

৭) কমবেশি ১৫০টি শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ ৫*১=৫

৭.১) তোমার এলাকায় একটি পাঠাগার উদ্‌বোধন করা হল – এ বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো। 

৭.২) তোমার বিদ্যালয়ে বৃক্ষরোপণ উৎসব বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো। 

LINK TO VIEW PDF FILE (ONLY FOR SUBSCRIBERS)

দশম শ্রেণির দ্বিতীয় ইউনিট টেস্ট বাংলা প্রশ্নপত্র

দশম শ্রেণির বাংলা সমস্ত প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে

মাধ্যমিক বাংলা সাজেশন ২০২৫

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করার প্রচেষ্টা করবেন না !
Scroll to Top