naba-naba-shristi-question-answers

নব নব সৃষ্টি প্রবন্ধের গুরুত্বপূর্ণ প্রশ্ন

আমাদের WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের জন্য নব নব সৃষ্টি প্রবন্ধের গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রদান করা হলো। নবম শ্রেণির শিক্ষার্থীরা এই প্রশ্নগুলির সমাধানের মধ্য দিয়ে তাদের দ্বিতীয় ইউনিট টেস্ট বাংলা পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করতে পারবে। আমাদের ওয়েবসাইটে শিক্ষার্থীদের জন্য নিয়মিত বিবিধ নোট, সাজেশন, মক টেস্ট, পরীক্ষার মডেল প্রশ্নপত্র দেওয়া হয়ে থাকে। সকল প্রকার আপডেট লাভ করতে নিয়মিত ভিজিট করুন আমাদের ওয়েবসাইটটি। 

নব নব সৃষ্টি প্রবন্ধের গুরুত্বপূর্ণ প্রশ্ন : 

 

প্রশ্ন মান ১

  • ‘নব নব সৃষ্টি’ কথাটির অর্থ কী?
  • আত্মনীর্ভরশীল ভাষা কোনটি?
  • কয়েকটি স্বয়ংসম্পূর্ণ ভাষার নাম লেখো। 
  • আত্মনির্ভরশীল ভাষা নয় এমন দুটি ভাষার নাম লেখো। 
  • বাংলা ভাষা কোন কোন ভাষা থেকে প্রচুর শব্দ গ্রহণ করেছে? 
  • হিন্দি ভাষার সাহিত্যিকরা কী চেষ্টা করছেন?
  • বিদ্যাসাগর কোন রচনায় বিদেশী শব্দ ব্যবহার করতেন?
  • ‘আলাল’ ও ‘হুতোম’ কী?
  • বঙ্কিম কে?
  • হিন্দি সাহিত্যের বঙ্কিমচন্দ্র কাকে বলা হয়েছে?
  • রচনার ভাষা লেখকের মতানুসারে কীসের উপর নির্ভর করে?
  • শংকরদর্শন কী?
  • বসুমতী কী?
  • ‘বাঁকা চোখে’ বলতে কী বোঝানো হয়েছে?

প্রশ্নমান ৩ঃ 

  • সংস্কৃত শব্দ বাংলা ভাষায় আসার কারণ কী?
  • সংস্কৃত চর্চা উঠিয়ে দিলে কী হবে বলে লেখক মনে করেছেন?
  • ‘চন্ডী’ বলতে কী বোঝানো হয়েছে? 
  • ভারতীয় আর্যেরা কীসের সৌন্দর্যে মুগ্ধ? 
  • ইকবাল কে?
  • লেখকের মতে বাঙালির সর্বশ্রেষ্ঠ সাহিত্যকীর্তি কী? 
  • মহাভারতের শ্রীকৃষ্ণ ও রাধা বাঙালির কাছে কীরূপ ধারণ করেছে?
  • ভাটিয়ালি কী?
  • বাউল কী?
  • ‘সংস্কৃত ভাষা আত্মনির্ভরশীল’- ব্যাখ্যা করো। 
  • বাংলা ভাষাকে সয়ংসম্পূর্ণ ভাষা বলা যায় না কেন? 
  • ‘এই দুই বিদেশী বস্তুর ন্যায়’- কোন দুই বিদেশি বস্তুর কথা বলা হয়েছে? তাঁর ন্যায় কী হবে? 
  • ‘হিন্দি উপস্থিত সেই চেষ্টাটাই করছেন’- হিন্দির চেষ্টাটা কী? কেন তা করা হয়েছে? 
  • ‘অন্যতম প্রধান খাদ্য থেকে বঞ্চিত হব’- প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা করো। 
  • ‘এ সাহিত্যের প্রাণ ও দেহ উভয়ই খাঁটি বাঙালি’- কোন সাহিত্য কীর্তির কথা বলা হয়েছে? ‘প্রাণ’ ও ‘দেহ’ বলতে কী বোঝানো হয়েছে? 

প্রশ্নমান ৫ঃ 

  • ‘বর্তমান যুগের ইংরেজি ও বাংলা আত্মনির্ভরশীল নয়’- ‘নব নব সৃষ্টি’ প্রবন্ধে প্রাবন্ধিক কীভাবে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন? 
  • ‘বিদেশি শব্দ নেওয়া ভালো না মন্দ সে প্রশ্ন অবান্তর’- মন্তব্যটির তাৎপর্য ব্যাখ্যা করো।
  • ‘রচনার ভাষা রচনার বিষয়বস্তুর উপর নির্ভর করে’- মন্তব্যটির তা ৎপর্য বুঝিয়ে দাও। 
  • ‘ধর্ম বদলালেই জাতির চরিত্র বদলায় না’- কোন প্রসঙ্গে এ কথা বলা হয়েছে? কথাটির তাৎপর্য কী? 

উত্তরগুলি দেখতে এই লেখাতে ক্লিক/টাচ করতে হবে

নবম শ্রেণির বাংলা অধ্যায়ভিত্তিক প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে

নব নব সৃষ্টি প্রবন্ধের গুরুত্বপূর্ণ প্রশ্ন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করার প্রচেষ্টা করবেন না !
Scroll to Top