akashe-satti-tara-question-answers

আকাশে সাতটি তারা কবিতার গুরুত্বপূর্ণ প্রশ্ন

আমাদের WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের জন্য আকাশে সাতটি তারা কবিতার গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রদান করা হলো। নবম শ্রেণির শিক্ষার্থীরা এই প্রশ্নগুলির সমাধানের মধ্য দিয়ে তাদের দ্বিতীয় ইউনিট টেস্ট বাংলা পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করতে পারবে। আমাদের ওয়েবসাইটে শিক্ষার্থীদের জন্য নিয়মিত বিবিধ নোট, সাজেশন, মক টেস্ট, পরীক্ষার মডেল প্রশ্নপত্র দেওয়া হয়ে থাকে। সকল প্রকার আপডেট লাভ করতে নিয়মিত ভিজিট করুন আমাদের ওয়েবসাইটটি। 

আকাশে সাতটি তারা কবিতার গুরুত্বপূর্ণ প্রশ্ন : 

 

প্রশ্নমান ১ঃ

  • ‘কামরাঙা লাল মেঘ’ কার মতো কোথায় ডুবে গেছে?
  • ‘গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে গেছে’- কে ডুবে গেছে?
  • ‘আসিয়াছে শান্ত অনুগত’- কার কাছে, কে শান্ত অনুগতভাবে এসেছে?
  • ‘বাংলার নীল সন্ধ্যা’- কেমনভাবে আসে কবির কাছে?
  • বাংলার সংধ্যাকে কবি নীল বলেছেন কেন?
  • ‘কেশবতী কন্যা যেন এসেছে আকাশে’- কেশবতী কন্যা কে?
  • ‘পৃথিবীর কোনো পথ এ কন্যারে দেখে নি কো’- কবিতায় কোন কন্যার কথা বলা হয়েছে?
  • ‘শীত হাতখান’- কার?
  • ‘ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতা’ কবি কোন অনুসঙ্গে উপলব্ধি করেছেন?

প্রশ্নমান ৩ঃ

  • ‘কামরাঙা লাল মেঘ’- কথাটির অর্থ কী?
  • মৃত মনিয়ার সঙ্গে কামরাঙা লাল মেঘের তুলনার কারণ কী?
  • বাংলার সন্ধ্যাকে নীল এবং শান্ত, অনুগত বলার কারণ কী?
  • ‘পৃথিবীর কোন পথ এ কন্যারে দেখে নি কো’- কোন কন্যাকে দেখে নি? তাঁর রূপের বর্ণনা দাও। 
  • ‘ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতা’- তাৎপর্য ব্যাখ্যা করো। 

প্রশ্নমান ৫ঃ 

  • ‘আকাশে সাতটি তারা’ কবিতায় কবি বাংলার সন্ধ্যার যে চিত্র এঁকেছেন তা উল্লেখ করো। 
  • ‘এরই মাঝে বাংলার প্রাণ’- কোন কোন জিনিসের মাঝে বাংলার প্রাণের অস্তিত্ব লক্ষ করেছেন কবি? বাংলার সন্ধ্যাকে কবি যেভাবে প্রত্যক্ষ করেছেন তা নিজের ভাষায় লেখো। 
  • ‘আমি পাই টের’- ‘আমি’ কে? উদ্ধৃতিটির প্রসঙ্গ উল্লেখ করে কবির মনোভাব ব্যক্ত করো। 

উত্তরগুলি দেখতে এই লেখাতে ক্লিক/টাচ করতে হবে

নবম শ্রেণির বাংলা অধ্যায়ভিত্তিক প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে

আকাশে সাতটি তারা কবিতার গুরুত্বপূর্ণ প্রশ্ন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করার প্রচেষ্টা করবেন না !
Scroll to Top