নবম শ্রেণির চিঠি গুরুত্বপূর্ণ প্রশ্ন
আমাদের WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের জন্য নবম শ্রেণির চিঠি গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রদান করা হলো। নবম শ্রেণির শিক্ষার্থীরা এই প্রশ্নগুলির সমাধানের মধ্য দিয়ে তাদের দ্বিতীয় ইউনিট টেস্ট বাংলা পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করতে পারবে। আমাদের ওয়েবসাইটে শিক্ষার্থীদের জন্য নিয়মিত বিবিধ নোট, সাজেশন, মক টেস্ট, পরীক্ষার মডেল প্রশ্নপত্র দেওয়া হয়ে থাকে। সকল প্রকার আপডেট লাভ করতে নিয়মিত ভিজিট করুন আমাদের ওয়েবসাইটটি।
নবম শ্রেণির চিঠি গুরুত্বপূর্ণ প্রশ্ন :
প্রশ্নমান ১ঃ
- কবে, কোথায় বসে বিবেকানন্দ এই চিঠি লেখেন?
- ‘কল্যাণীয়া মিস নোব্ল’- মিস নোব্ল কে?
- ‘স্টার্ডির একখানি চিঠি কাল পেয়েছি’- স্টার্ডির পরিচয় দাও।
- ‘এখন আমার দৃঢ় বিশ্বাস হয়েছে যে’- দৃঢ় বিশ্বাসটি কি?
- ‘একজন প্রকৃত সিংহীর প্রয়োজন’- ‘প্রকৃত সিংহী’ কাকে বলা হয়েছে?
- ‘তুমি ঠিক সেইরূপ নারী’- ঙ্কার সম্পর্কে, কার এই উক্তি?
- ‘তারা শ্বেতাঙ্গদের এড়িয়ে চলে’- এড়িয়ে চলার কারণ কী?
- ‘জলবায়ু অত্যন্ত গ্রীষ্মপ্রধান’- কোথাকার জলবায়ু?
- ‘মরদ কি বাত হাতি কি দাঁত’- কথাটির অর্থ লেখো।
- ‘এই আমার প্রতিজ্ঞা’- প্রতিজ্ঞাটি কী?
- ‘তিনি আজন্ম নেত্রী’- তিনি কে?
- ‘তিনি দিন কয়েকের মধ্যেই কলকাতায় বাড়ি ভাড়া নেবেন’- কে কেনো বাড়ি ভাড়া নেবেন?
- ‘কিন্তু তাঁর মঠাধ্যক্ষসুলভ সংকল্প দুটি কারণে কখনও সফল হবে না’- কারণ দুটি কী কী?
- ‘তাঁর রুক্ষ মেজাজ ও অদ্ভুত অস্থিরতা’- কার সম্পর্কে, কার এই উক্তি?
- ‘এত ভালো, এত স্নেহময়ী তিনি’- কার সম্পর্কে, কার এই উক্তি?
- ‘উভয়েরই সুবিধা হবে’- উভয়ে কারা?
- ‘এই শরৎকালেই ভারত পরিভ্রমণে আসছেন’- কারা আসছেন?
- ‘কিন্তু চিঠিটি বড়ো শুষ্ক ও প্রাণহীন’- কোন চিঠির কথা বলা হয়েছে?
প্রশ্নমান ৩ঃ
- ‘এখন আমার দৃঢ় বিশ্বাস হয়েছে যে’- ‘এখন’ বলতে কোন সময়ের কথা বলা হয়েছে? ‘দৃঢ় বিশ্বাস’টি কী?
- ‘একজন প্রকৃত সিংহীর প্রয়োজন’- ‘প্রকৃত সিংহী’ কাকে বলা হয়েছে? তাঁকে প্রয়োজন কেনো?
- ‘তুমি ঠিক সেইরূপ নারী’- ‘তুমি’ কে? ‘সেইরূপ নারী’ বলতে কী বোঝানো হয়েছে?
- ‘কিন্তু বিঘ্নও আছে বহু’- কোন কোন বিঘ্নের কথা বলা হয়েছে?
- ‘তাঁর সঙ্গে বনিয়ে চলা অসম্ভব’- কার সঙ্গে বনিয়ে চলা অসম্ভব? কেন অসম্ভব?
- ‘মিসেস সেভিয়ার নারীকুলের রত্নবিশেষ’- মিসেস সেভিয়ার কে? তাঁকে নারীকূলের রত্ন বলার কারণ কী?
- ‘তোমার পথের একঘেয়েমি দূর হতে পারে’- কার পথের একঘেয়েমি কীভাবে দূর হবে?
প্রশ্নমান ৫ঃ
- ‘তুমি ঠিক সেইরূপ নারী, যাকে আজ প্রয়োজন’- কোন নারীর কথা বলা হয়েছে? তাঁকে আজ প্রয়োজন কেনো?
- ‘কিন্তু বিঘ্নও আছে বহু’- বিঘ্নগুলির পরিচয় দাও।
- স্বামী বিবেকানন্দ তাঁর চিঠিতে ভারতবর্ষ সম্মন্ধে কোন কোন বিষয়গুলি মিস নোবল্কে লিখেছিলেন?
উত্তরগুলি দেখতে এই লেখাতে ক্লিক/টাচ করতে হবে














