নবম শ্রেণি দ্বিতীয় ইউনিট টেস্ট বাংলা প্রশ্নপত্র (Set 5)
নবম শ্রেণির শিক্ষার্থীদের প্রথম ইউনিট টেস্ট পরীক্ষার প্রস্তুতির লক্ষ্যে আমাদের WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে নবম শ্রেণি দ্বিতীয় ইউনিট টেস্ট বাংলা প্রশ্নপত্র (Set 5) প্রদান করা হলো। নবম শ্রেণির শিক্ষার্থীরা এই নবম শ্রেণির বাংলা দ্বিতীয় ইউনিট টেস্ট প্রশ্নপত্র বা Class Nine Bengali Second Unit Test Model Question Paper অনুশীলনের মধ্য দিয়ে তাদের পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করতে পারবে।
নবম শ্রেণি দ্বিতীয় ইউনিট টেস্ট বাংলা প্রশ্নপত্র (Set 5) :
দ্বিতীয় ইউনিট টেস্ট
শ্রেণিঃ নবম বিষয়ঃ বাংলা
পূর্ণমান- ৪০ সময়ঃ ১ ঘন্টা ৩০ মিনিট
১) সঠিক উত্তরটি নির্বাচন করোঃ ১*১০=১০
১.১) স্বামী বিবেকানন্দ চিঠিটি লিখেছেন – ক) বেলুড় মঠ থেকে খ) আলমোড়া থেকে গ) কলকাতা থেকে ঘ) মায়াবতী আশ্রম থেকে
১.২) রাধারাণী রথের মেলায় গিয়েছিল – ক) রথ দেখতে খ) বেড়াতে গ) মায়ের জন্য পথ্য কিনতে ঘ) মালা বিক্রি করতে
১.৩) ‘আকাশে সাতটি তারা’ কবিতায় কবি বসে আছেন – ক) পাহাড়ে খ) নদীর তীরে গ) ঘাষের উপরে ঘ) সমুদ্রের তীরে
১.৪) উর্দু সাহিত্যে কোন্ বিদেশি ভাষার প্রভাব বেশি? – ক) ইংরেজি খ) আরবি গ) ফারসি ঘ) আবেস্তা
১.৫) সারাটি দিন আপন মনে কীসের গন্ধ মাখে – ক) পাতার খ) মাটির গ) ফুলের ঘ) ঘাসের
১.৬) আর্গাসের চশমার পাওয়ার ছিল – ক) মাইনাস দশ খ) মাইনাস বারো গ) মাইনাস পনেরো ঘ) মাইনাস কুড়ি
১.৭) সংস্কৃত উপসর্গ হল – ক) পাতি খ) ভর গ) অতি ঘ) কু
১.৮) যে-শব্দ প্রকৃতি প্রত্যয়গত অর্থকে অনুসরণ করে একটি বিশেষ ব্যাবহারিক অর্থে ব্যবহৃত হয়, তাকে বলে- ক) যোগরূঢ় শব্দ খ) যৌগিক শব্দ গ) রাঢ়ি শব্দ ঘ) সাধিত শব্দ
১.৯) ঘোষ শব্দের অর্থ হল – ক) প্রাণ খ) বাতাস গ) ধ্বনি গাম্ভীর্য ঘ) ঝোঁক
১.১০) অনুসর্গ শব্দটির অপর নাম – ক) কর্মপ্রবচনীয় খ) আদ্যপ্রত্যয় গ) পূর্বে স্থাপন ঘ) স্বরাগম
২) কমবেশি ১৫টি শব্দের মধ্যে উত্তর দাওঃ ১*৫=৫
২.১) ‘আলাল’ ও ‘হুতোম’ বলতে লেখক কী বুঝিয়েছেন?
২.২) ‘একজন প্রকৃত সিঙ্ঘীর প্রয়োজন’ – কীসের জন্য?
২.৩) হিন্দি ভাষা-সাহিত্যের বঙ্কিম কাকে বলা হয়?
২.৪) বাবুই পাখির সহজাত কোন্ ক্ষমতা আমাদের বিস্মিত করে?
২.৫) দুটি কৃৎ প্রত্যয়ের উদাহরণ দাও।
৩) কমবেশি ৬০টি শব্দে দুটি প্রশ্নের উত্তর দাওঃ ৩*২=৬
৩.১) ‘এরই মাঝে বাংলার প্রাণ’ – কবি কোথায় কোথায় বাংলার প্রাণকে অনুভব করেছেন? ৩
৩.২) ‘কেশবতী কন্যা যেন এসেছে আকাশে’ – ‘কেশবতী কন্যা’ বলতে কবি কাকে বুঝিয়েছেন? তাকে কেশবতী কন্যা বলার কারণ কী? ১+২
৩.৩) ‘আমার আর কাপড় নাই’ – প্রসঙ্গ উল্লেখ করে তাৎপর্য বিশ্লেষণ করো।
৪) কমবেশি ১৫০টি শব্দে দুটি প্রশ্নের উত্তর দাওঃ ৫*২=১০
৪.১) ‘বাঙালির চরিত্রে বিদ্রোহ বিদ্যমান’ – ‘নব নব সৃষ্টি’ প্রবন্ধে প্রাবন্ধিক বাঙালির বিদ্রোহী সত্তার পরিচয় কীভাবে পরিষ্ফুট করেছেন তা আলোচনা করো। ৫
অথবা, ‘সংস্কৃত ভাষা আত্মনির্ভশীল’ – লেখক কেন সংস্কৃত বাষাকে আত্মনির্ভরশীল বলেছেন? বাংলা ও ইংরেজি আত্মনির্ভরশীল ভাষা নয় কেন? ২+৩
৪.২) ‘বিঘ্নও আছে বহু’ – কোন্ উদ্দেশ্যে এ কথা বলেছেন? বক্তা কোন্ কোন্ বিঘ্নের আশঙ্কা করেছিলেন? ২+৩
অথবা, ‘তাহারা দরিদ্র কিন্তু লোভী নহে’ – পাঠ্যাংশ অনুসারে এই লাইনটির অর্থের যথার্থতা বুঝিয়ে লেখো। ৫
৫) কমবেশি ১৫০টি শব্দে একটি প্রশ্নের উত্তর দাওঃ ৫*১=৫
৫.১) ‘কর্ভাস’ কে? তার চরিত্র-বৈশিষ্ট্য আলোচনা করো। ১+৪
৫.২) ‘অরনিথন যন্ত্রের প্রয়োজন ফুরিয়ে গেছে’ – অরনিথন যন্ত্রটি কী? এর প্রয়োজন হয়েছিল কেন? প্রয়োজন ফুরিয়েই বা গেল কেন? ১+২+২
৬) যে কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ ৪
৬.১) সারাংশ লেখোঃ
পাপীকে সাধু করা বড়ো সহজ কথা নয়, ইহাতে অনেক যত্ন, অনেক সতর্কতা, মানব প্রকৃতির অনেক জ্ঞান থাকা চাই। এমনকি, কিছুকালের নিমিত্ত আপনার স্বার্থ পর্যন্ত বিস্মৃত হইতে হয়। এ সংসারে প্রেমই হৃদয় রাজ্যের অদ্বিতীয় ঈশ্বর। অন্যের অন্তঃকরণে প্রভুত্ব করিতে হইলে ভালোবাসার দ্বারাই তাহার পথ প্রস্তুত করিতে হয়। এইরূপ পরোক্ষ শিক্ষাদানেরও উদ্দেশ্যে ভালোবাসার দ্বারা কার্যকরী হয়। বস্তুত সহৃদয়তা ছাড়া পরের উপকার করা যায় না।
৬.২) নিম্নলিখিত কাহিনিসূত্র অবলম্বনে উপযুক্ত শিরোনামসহ গল্পরচনা করোঃ
সংকেতসূত্রঃ পুত্রের দাবি নিয়ে দুই নারীর বিবাদ – বিচারকের কাছে আগমন – দুজনেরই দাবি – বিচারক আদেশ দিলেন ছেলেটিকে কেটে দু-অংশ দুজনকে ভাগ প্রকৃত মায়ের প্রাণভিক্ষা ও দাবি ত্যাগ।












