দশম শ্রেণির বাংলা প্রশ্ন (দ্বিতীয় ইউনিট টেস্ট)
দশম শ্রেণির শিক্ষার্থীদের প্রথম ইউনিট টেস্ট পরীক্ষার প্রস্তুতির লক্ষ্যে আমাদের WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে দশম শ্রেণির বাংলা প্রশ্ন (দ্বিতীয় ইউনিট টেস্ট) প্রদান করা হলো। দশম শ্রেণির শিক্ষার্থীরা এই দশম শ্রেণির বাংলা দ্বিতীয় ইউনিট টেস্ট প্রশ্নপত্র বা Class Ten Bengali Second Unit Test Model Question Paper অনুশীলনের মধ্য দিয়ে তাদের দশম শ্রেণির দ্বিতীয় ইউনিট টেস্ট বাংলা (Class Ten Second Unit Test Bengali) পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করতে পারবে।
দশম শ্রেণির বাংলা প্রশ্ন (দ্বিতীয় ইউনিট টেস্ট) :
দ্বিতীয় ইউনিট টেস্ট
শ্রেণিঃ দশম বিষয়ঃ বাংলা
পূর্ণমান- ৪০ সময়ঃ ১ ঘন্টা ৩০ মিনিট
১) সঠিক উত্তরটি নির্বাচন করোঃ ১*৭=৭
১.১) বহুরূপী গল্পে উল্লিখিত ড্রাইভারের নাম হল – ক) বিশ্বনাথ খ) কাশীনাথ গ) প্রিয়নাথ ঘ) রামধন
১.২) গিরীশ মহাপাত্রের রুমালে ছবি আঁকা ছিল – ক) হরিণের খ) বাঁদরের গ) বাঘের ঘ) সিংহের
১.৩) ‘তোরা সব জয়ধ্বনি কর’ বাক্যটি ‘প্রলয়োল্লাস’ কবিতায় ব্যবহৃত হয়েছে – ক) আঠারোবার খ) উনিশবার গ) সতেরোবার ঘ) কুড়িবার
১.৪) ‘হৈমবতীসূত’ হলেন – ক) রাবণ খ) ইন্দ্রজিৎ গ) শিব ঘ) কার্তিক
১.৫) ব্যাসবাক্যের অপর নাম – ক) বিগ্রহ বাক্য খ) সমাসবদ্ধ বাক্য গ) সমস্যমান বাক্য ঘ) কোনোটিই নয়
১.৬) তৎপুরুষ সমাসে প্রাধান্য থাকে – ক) পূর্বপদের অর্থের খ) পরপদের অর্থের গ) উভয় পদের ঘ) ভিন্নার্থ সমস্ত পদের
১.৭) ‘উপকূল’ যে সমাসের উদাহরণ – ক) বহুব্রীহি সমাস খ) তৎপুরুষ সমাস গ) অব্যয়ীভাব সমাস ঘ) দ্বন্দ্ব সমাস
২) কমবেশি ২০টি শব্দে প্রশ্নগুলির উত্তর দাওঃ ১*৮=৮
২.১) ভামো যাত্রায় ট্রেনে কে কে অপূর্বর সঙ্গী হয়েছিল?
২.২) ‘আমি এই সৃষ্টির মধ্যে এককণা ধূলি’ – বক্তা কে?
২.৩) ‘মাভৈঃ মাভৈঃ’ – ‘মাভৈঃ’ শব্দটির অর্থ কী?
২.৪) ‘জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া’ – ‘মহাবাহু’ কে?
২.৫) একশেষ দ্বন্দ্ব সমাসের উদাহরণ দাও।
২.৬) নিত্য সমাস কাকে বলে?
২.৭) ‘সমাস’ শব্দের অর্থ কী? এর ব্যুৎপত্তি নির্ণয় করো।
৩) প্রসঙ্গ নির্দেশ করে কমবেশি ৬০টি শব্দে উত্তর দাওঃ ৩*২=৬
৩.১) ‘তবে কিছু উপদেশ শুনিয়ে যান বিরাগীজি’ – অনুরোধটি কার? বিরাগীজি কী উপদেশ শুনিয়েছিলেন? ১+২
অথবা, ‘বুড়োমানুষের কথাটা শুনো’ – বুড়োমানুষটি কে? তিনি কাকে, কোন কথা শুনতে বলেছেন? ১+২
৩.২) ‘আসছে নবীন – জীবনহারা অ-সুন্দরে করতে ছেদন!’ – উদ্ধৃতিটির তাৎপর্য লেখো। ৩
অথবা, ‘হা ধিক্ মোরে!’ – কে, কেন নিজেকে ধিক্কার দিয়েছেন? ১+২
৪) কমবেশি ১৫০টি শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ ৫*১=৫
৪.১) ‘বহুরূপী’ গল্প অবলম্বনে হরিদার চরিত্রটি আলোচনা করো। ৫
৪.২) প্রমীলা কে? ইন্দ্রজিতের সঙ্গে তাঁর কথোপকথন নিজের ভাষায় লেখো। ১+৪
৫) কমবেশি ১২৫টি শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ ৪*১=৪
৫.১) ‘আমার এই অক্ষমতার জন্যে তমরা আমাকে ক্ষমা করো’ – বক্তা কাদের কাছে কোন্ অক্ষমতা প্রকাশ করেছেন? ১+৩
৫.২) ‘সিরাজদ্দৌলা’ নাট্যাংশ অবলম্বনে সিরাজদ্দৌলার চরিত্রবৈশিষ্ট্য আলোচনা করো। ৪
৬) কমবেশি ১৫০টি শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ ৫*১=৫
৬.১) ‘সাঁতারু অনেক বড়ো সেনাপতির থেকে’ – উক্তিটি কার? তাঁর এরূপ উক্তির তাৎপর্য বিশ্লেষণ করো। ১+৪
৬.২) ‘যন্ত্রণা আর সময় তোর অপোনেন্ট’ – বক্তা কাকে কখন এ কথা বলেছেন? বক্তা উদ্দিষ্ট ব্যক্তিকে একথা বলেছেন কেন? ৩+২
৭) কমবেশি ১৫০টি শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ ৫*১=৫
৭.১) টানা বৃষ্টিতে বিপর্যস্ত শহরের জনজীবন – এ বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো।
৭.২) ‘প্লাস্টিক পরিবেশের শত্রু’ – এই বিষয় অবলম্বনে একটি প্রতিবেদন রচনা করো।























