class-nine-second-unit-test-bengali-question-paper-set-6

নবম শ্রেণি দ্বিতীয় ইউনিট টেস্ট বাংলা প্রশ্নপত্র (Set 6)

নবম শ্রেণির শিক্ষার্থীদের প্রথম ইউনিট টেস্ট পরীক্ষার প্রস্তুতির লক্ষ্যে আমাদের WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে নবম শ্রেণি দ্বিতীয় ইউনিট টেস্ট বাংলা প্রশ্নপত্র (Set 6) প্রদান করা হলো। নবম শ্রেণির শিক্ষার্থীরা এই নবম শ্রেণির বাংলা দ্বিতীয় ইউনিট টেস্ট প্রশ্নপত্র বা Class Nine Bengali Second Unit Test Model Question Paper অনুশীলনের মধ্য দিয়ে তাদের পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করতে পারবে।   

নবম শ্রেণি দ্বিতীয় ইউনিট টেস্ট বাংলা প্রশ্নপত্র (Set 6) : 

 

দ্বিতীয় ইউনিট টেস্ট 

শ্রেণিঃ নবম  বিষয়ঃ বাংলা 

পূর্ণমান- ৪০    সময়ঃ ১ ঘন্টা ৩০ মিনিট

১) সঠিক উত্তরটি নির্বাচন করোঃ ১*১০=১০ 

১.১) ‘নারীকূলের রত্নবিশেষ’ কে? – ক) মিসেস বুল খ) মিস মুলার গ) মিসেস সেভিয়ার ঘ) এম.ই.নোবল্‌  

১.২) ‘পাছে কেহ চোরা নোট বলে’ – ‘পাছে’ শব্দের অর্থ – ক) পরে খ) উলটো দিকে ফিরে গ) পিছনে ঘ) পশ্চাৎ  

১.৩) কবি মেঘকে কীসের সঙ্গে তুলনা করেছেন – ক) মৃত মনিয়া খ) আধমরা মনিয়া গ) জ্যান্ত মনিয়া  ঘ) কোনোটিই নয় 

১.৪) ‘চন্ডী থেকে আরম্ভ করে ‘হুতোম’ পর্যন্ত’ – ‘হুতোম’ বলতে কাকে বোঝানো হয়েছে?  – ক) বঙ্কিমচন্দ্র খ) বিদ্যাসাগর গ) কালীপ্রসন্ন ঘ) প্যারীচাঁদ   

১.৫) ‘কে এইখানে ঘর বেঁধেছে _________।’ – এই ঘর বাঁধা হয়েছে – ক) গভীর অনুরাগে খ) ঝগড়া করে গ) তীব্র অসন্তোষে ঘ) গোপন ভালোবাসায়   

১.৬) ‘অরনিথন’ হল – ক) পাখি ধরার যন্ত্র খ) পাখির কথা বোঝার যন্ত্র গ) পাখিপড়ানো যন্ত্র ঘ) ভূমিকম্প মাপার যন্ত্র   

১.৭)  সংস্কৃত উপসর্গের সংখ্যা – ক) ১৮টি খ) ২০টি গ) ২২টি ঘ) ৩০টি   

১.৮) প্রত্যয়ের কাজ হল – ক) নতুন পদ তৈরি করা খ) নতুন বাক্য তৈরি করা গ) নতুন ধাতু তৈরি করা ঘ) নতুন শব্দ তৈরি করা  

১.৯) মিশ্র শব্দের একটি উদাহরণ হল – ক) সান্ধ্য খ) ঘুঘনি গ) হাটবাজার ঘ) সরকার 

১.১০) অনুসর্গ শব্দটির অপর নাম – ক) কর্মপ্রবচনীয় খ) আদ্যপ্রত্যয় গ) পূর্বে স্থাপন ঘ) স্বরাগম  

 

২) কমবেশি ১৫টি শব্দের মধ্যে উত্তর দাওঃ ১*৫=৫ 

২.১) বাংলার সর্বশ্রেষ্ঠ সাহিত্যসৃষ্টি কী? 

২.২) ইংল্যান্ডে স্বামীজিকে বেদান্ত প্রচারে কে সাহায্য করেছিলেন? 

২.৩) রথের মেলায় রাধারাণীর মালা বিক্রি হয়নি কেন? 

২.৪) আর্গাস কত টাকা দিয়ে কর্ভাসকে কিনতে চেয়েছিলেন? 

২.৫) অজ্ঞাতমূল শব্দ কাকে বলে? 

 

৩) কমবেশি ৬০টি শব্দে দুটি প্রশ্নের উত্তর দাওঃ ৩*২=৬ 

৩.১) ‘আসিয়াছে শান্ত অনুগত / বাংলার নীল সন্ধ্যা’ – কবি বাংলার সন্ধ্যাকে ‘শান্ত অনুগত’ ও ‘নীল’ কেন বলেছেন? ৩ 

৩.২) ‘এখনও সেই ফুল দুলছে’ – পঙতিটিতে ব্যবহৃত ‘এখনও’ শব্দটির তাৎপর্য কী? ৩ 

৩.৩) ‘মোকদ্দমাটি বিধবা হাইকোর্টে হারিল’ – কোন বিষয়ে মোকদ্দমা হয়েছিল? সেটি হারার পরিণতি কী হয়েছিল?  ১+২ 

 

৪) কমবেশি ১৫০টি শব্দে দুটি প্রশ্নের উত্তর দাওঃ ৫*২=১০ 

৪.১) ‘নব নব সৃষ্টি’ প্রবন্ধে প্রাবন্ধিক বিদেশি শব্দ ব্যবহারের যে সকল দৃষ্টান্ত তুলে ধরেছেন তা আলোচনা করো। ৫ 

অথবা, ‘ধর্ম বদলালেই জাতির চরিত্র বদলায় না’ – কোন কোন ধর্মের কথা বলা হয়েছে? এরূপ বলার তাৎপর্য বিশ্লেষণ করো। ১+৪ 

৪.২) ‘এরই মাঝে বাংলার প্রাণ’ – প্রসঙ্গ নির্দেশ করে উদ্ধৃত উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো। ৫ 

অথবা, ‘তুমি ঠিক সেইরূপ নারী, যাকে আজ প্রয়োজন’ – কোন নারীর কথা এখানে বলা হয়েছে? তাকে আজ প্রয়োজন কেন? ২+৩ 

 

৫) কমবেশি ১৫০টি শব্দে একটি প্রশ্নের উত্তর দাওঃ ৫*১=৫ 

৫.১) ‘কর্ভাস’ গল্প অবলম্বনে প্রফেসর শঙ্কুর চরিত্রের যে পরিচয় পাওয়া যায় তা আলোচনা করো। ৫ 

৫.২) ‘কর্ভাস’ গল্প অবলম্বনে কর্ভাসের মানবসুলভ বুদ্ধির যে পরিচয় পাওয়া যায়, তা সংক্ষেপে নিজের ভাষায় লেখো। ৫ 

 

৬) যে কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ ৪ 

৬.১) সারাংশ লেখোঃ  

স্বাধীন হবার জন্য যেমন সাধনার প্রয়োজন, তেমনই স্বাধীনতা রক্ষার জন্য প্রয়োজন সত্যনিষ্ঠা ও ন্যায়পরায়ণতার। সত্যের প্রতি শ্রদ্ধাহীন জাতি যতই চেষ্টা করুক, তাদের আবেদন-নিবেদনে ফল হয় না। যে জাতির অধিকাংশ ব্যক্তি মিথ্যাচারী, সেখানে দু-চারজন সত্যনিষ্ঠকে বহু বিড়ম্বনা সহ্য করতে হয়, দুর্ভোগ পোহাতে হয়। কিন্তু মানুষ ও জাতি হিসেবে মাথা তুলে দাঁড়াতে হলে সে কষ্ট না করে উপায় নেই। 

৬.২) নিম্নলিখিত কাহিনিসূত্র অবলম্বনে উপযুক্ত শিরোনামসহ গল্পরচনা করোঃ 

সংকেতসূত্রঃ এক রাজা ছিলেন – সংগীত রসিক – রাজার ঘোষণা, গানের সভায় মাথা নাড়া, তাল ঠোকা, সাধুবাদ নিষেধ – শাস্তি মৃত্যু – সবাই রাজাজ্ঞা মানল – এক বেচারা পারল না – রাজা তাকেই পুরষ্কার দিলেন। 

LINK TO VIEW PDF FILE (ONLY FOR SUBSCRIBERS)

নবম শ্রেণি দ্বিতীয় ইউনিট টেস্ট বাংলা প্রশ্নপত্র

নবম শ্রেণির বাংলা অধ্যায়ভিত্তিক প্রশ্নের উত্তর দেখতে নিম্নের লিঙ্কটি অনুসরণ করতে হবে

class 9 bengali notes

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করার প্রচেষ্টা করবেন না !
Scroll to Top