ভারতের পরিবহন ও যোগাযোগভারতের কৃষিকাজ MCQ প্রশ্নের উত্তর । তৃতীয় সেমিস্টার ভূগোল
ভারতের পরিবহন ও যোগাযোগ MCQ প্রশ্নের উত্তর । দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিস্টার ভূগোল শিক্ষার্থীদের জন্য WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে প্রদান করা হলো। শিক্ষার্থীরা এই প্রশ্নের উত্তরগুলি সমাধানের মধ্য দিয়ে তাদের উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার ভূগোল পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করতে পারবে। এছাড়াও শিক্ষার্থীরা আমাদের MOCK TEST বিভাগ থেকে MCQ প্রশ্নের মক টেস্ট প্রদান করে তাদের পরীক্ষা প্রস্তুতি যাচাই করে নিতে পারবে। আমাদের ওয়েবসাইটে শিক্ষার্থীদের জন্য নিয়মিত প্রশ্নের উত্তর, মডেল প্রশ্নপত্র, সাজেশন ও মক টেস্ট প্রদান করা হয়ে থাকে। শিক্ষার্থীরা আমাদের সকল আপডেট দেখতে বুকমার্ক করে রাখো আমাদের ওয়েবসাইটটিকে।
ভারতের পরিবহন ও যোগাযোগ MCQ প্রশ্নের উত্তর । তৃতীয় সেমিস্টার ভূগোল :
১) ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি?
(ক) NH 44
(খ) NH 27
(গ) NH 19
(ঘ) NH 48
উত্তর: (ক) NH 44 (শ্রীনগর থেকে কন্যাকুমারী)
২) সোনালী চতুর্ভুজ প্রকল্পের দৈর্ঘ্য কত?
(ক) ৫,৮৪৬ কিমি
(খ) ৭,১৪২ কিমি
(গ) ৪,২০০ কিমি
(ঘ) ৮,০০০ কিমি
উত্তর: (ক) ৫,৮৪৬ কিমি
৩) ‘সোনালী চতুর্ভুজ’ ভারতের কোন চারটি প্রধান মহানগরকে যুক্ত করেছে?
(ক) দিল্লি, মুম্বাই, চেন্নাই ও কলকাতা
(খ) দিল্লি, কলকাতা, বেঙ্গালুরু ও মুম্বাই
(গ) জয়পুর, চেন্নাই, কলকাতা ও দিল্লি
(ঘ) পাটনা, মুম্বাই, চেন্নাই ও কলকাতা
উত্তর: (ক) দিল্লি, মুম্বাই, চেন্নাই ও কলকাতা
৪) ভারতের সীমান্ত অঞ্চলের সড়কপথ রক্ষণাবেক্ষণের দায়িত্ব কার?
(ক) NHAI
(খ) BRO
(গ) PWD
(ঘ) CPWD
উত্তর: (খ) BRO
৫) উত্তর-দক্ষিণ করিডোর কোন দুটি স্থানকে যুক্ত করেছে?
(ক) দিল্লি ও চেন্নাই
(খ) শ্রীনগর ও কন্যাকুমারী
(গ) জম্মু ও তিরুবনন্তপুরম
(ঘ) চণ্ডীগড় ও মাদুরাই
উত্তর: (খ) শ্রীনগর ও কন্যাকুমারী
৬) পূর্ব-পশ্চিম করিডোর কোন দুটি স্থানকে যুক্ত করেছে?
(ক) কলকাতা ও মুম্বাই
(খ) শিলচর ও পোরবন্দর
(গ) গুয়াহাটি ও সুরাট
(ঘ) দিমাপুর ও আমেদাবাদ
উত্তর: (খ) শিলচর ও পোরবন্দর
৭) ‘প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা’ কোন সালে চালু হয়?
(ক) ১৯৯৮
(খ) ২০০০
(গ) ২০০৫
(ঘ) ২০১০
উত্তর: (খ) ২০০০ সালে
৮) ভারতের ক্ষুদ্রতম জাতীয় সড়ক কোনটি?
(ক) NH 47A
(খ) NH 548
(গ) NH 118
(ঘ) NH 327B
উত্তর: (ক) NH 47A
৯) নাগপুর পরিকল্পনার মূল উদ্দেশ্য কী ছিল?
(ক) রেলপথ সম্প্রসারণ
(খ) সড়কপথের শ্রেণিবিভাগ ও উন্নয়ন
(গ) নদীপথের সংযোগ
(ঘ) মেট্রো রেল স্থাপন
উত্তর: (খ) সড়কপথের শ্রেণিবিভাগ ও উন্নয়ন
১০) NHAI-এর পুরো নাম কী?
(ক) National Highways Authority of India
(খ) National Heavyways Agency of India
(গ) National Highway Association of India
(ঘ) New Highway Authority of India
উত্তর: (ক) National Highways Authority of India
১১) ভারতে প্রথম যাত্রীবাহী ট্রেন কবে চালু হয়?
(ক) ১৬ এপ্রিল ১৮৫৩
(খ) ১৫ আগস্ট ১৮৫৪
(গ) ২৬ জানুয়ারি ১৯৫০
(ঘ) ১ মে ১৮৫৭
উত্তর: (ক) ১৬ এপ্রিল ১৮৫৩
১২) ভারতীয় রেলের সদর দপ্তর কোথায় অবস্থিত?
(ক) কলকাতা
(খ) মুম্বাই
(গ) নতুন দিল্লি
(ঘ) চেন্নাই
উত্তর: (গ) নতুন দিল্লি
১৩) ভারতীয় রেলওয়েকে বর্তমানে কয়টি প্রশাসনিক অঞ্চলে (Railway Zones) ভাগ করা হয়েছে?
(ক) ১৬টি
(খ) ১৭টি
(গ) ১৮টি
(ঘ) ১৯টি
উত্তর: (গ) ১৮টি
১৪) ভারতের দ্রুততম ট্রেন কোনটি?
(ক) রাজধানী এক্সপ্রেস
(খ) শতাব্দী এক্সপ্রেস
(গ) বন্দে ভারত এক্সপ্রেস
(ঘ) দুরন্ত এক্সপ্রেস
উত্তর: (গ) বন্দে ভারত এক্সপ্রেস
১৫) ভারতের একমাত্র রেলওয়ে জোন যার নিজস্ব পৃথক আন্ডারগ্রাউন্ড রেল নেটওয়ার্ক আছে?
(ক) পূর্ব রেলওয়ে
(খ) দক্ষিণ রেলওয়ে
(গ) মেট্রো রেলওয়ে
(ঘ) পশ্চিম রেলওয়ে
উত্তর: (গ) মেট্রো রেলওয়ে
১৬) ভারতের কোন রাজ্যে রেললাইন নেই?
(ক) নাগাল্যান্ড
(খ) সিকিম
(গ) মেঘালয়
(ঘ) ত্রিপুরা
উত্তর: (খ) সিকিম
১৭) ভারতের প্রথম বৈদ্যুতিক ট্রেন কবে চালু হয়?
(ক) ১৯২৫
(খ) ১৯৩১
(গ) ১৯৪৭
(ঘ) ১৯৫৮
উত্তর: (ক) ১৯২৫
১৮) ডেকান কুইন ট্রেনটি কোন রুটে চলে?
(ক) মুম্বাই – পুনে
(খ) দিল্লি – আগ্রা
(গ) চেন্নাই – বেঙ্গালুরু
(ঘ) হাওড়া – পুরী
উত্তর: (ক) মুম্বাই – পুনে
১৯) ভারতীয় রেলে ব্রডগেজের দুটি লাইনের মধ্যবর্তী দূরত্ব কত?
(ক) ১.০০ মিটার
(খ) ১.৬৭৬ মিটার
(গ) ০.৭৬২ মিটার
(ঘ) ০.৬১০ মিটার
উত্তর: (খ) ১.৬৭৬ মিটার
২০) ভারতের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম কোনটি?
(ক) খড়গপুর
(খ) গোরখপুর
(গ) শ্রী সিদ্ধারুধা স্বামীজি স্টেশন
(ঘ) হাওড়া
উত্তর: (গ) শ্রী সিদ্ধারুধা স্বামীজি স্টেশন
২১) ভারতের জাতীয় জলপথ-১ কোন নদীর ওপর অবস্থিত?
(ক) গঙ্গা-ভাগীরথী-হুগলি নদী
(খ) ব্রহ্মপুত্র নদ
(গ) গোদাবরী নদী
(ঘ) নর্মদা নদী
উত্তর: (ক) গঙ্গা-ভাগীরথী-হুগলি নদী
২২) জাতীয় জলপথ-২ কোন নদী অববাহিকায় বিস্তৃত?
(ক) গঙ্গা
(খ) ব্রহ্মপুত্র
(গ) কৃষ্ণা
(ঘ) মহানদী
উত্তর: (খ) ব্রহ্মপুত্র
২৩) ভারতের প্রাচীনতম কৃত্রিম বন্দর কোনটি?
(ক) চেন্নাই বন্দর
(খ) মুম্বাই বন্দর
(গ) কোচিন বন্দর
(ঘ) কলকাতা বন্দর
উত্তর: (ক) চেন্নাই বন্দর
২৪) ভারতের বৃহত্তম প্রাকৃতিক বন্দর কোনটি?
(ক) কলকাতা
(খ) মুম্বাই
(গ) বিশাখাপত্তনম
(ঘ) কান্ডালা
উত্তর: (খ) মুম্বাই বন্দর
২৫) ভারতের শুল্কমুক্ত বন্দর কোনটি?
(ক) কান্ডালা
(খ) হলদিয়া
(গ) মার্মাগাঁও
(ঘ) পারাদ্বীপ
উত্তর: (ক) কান্ডালা
২৬) ভারতের একমাত্র নদীভিত্তিক প্রধান বন্দর কোনটি?
(ক) কলকাতা বন্দর
(খ) মুম্বাই বন্দর
(গ) চেন্নাই বন্দর
(ঘ) কোচি বন্দর
উত্তর: (ক) কলকাতা বন্দর
২৭) ভারতের গভীরতম প্রাকৃতিক বন্দর কোনটি?
(ক) বিশাখাপত্তনম
(খ) পারাদ্বীপ
(গ) জওহরলাল নেহরু বন্দর
(ঘ) এন্নোর
উত্তর: (ক) বিশাখাপত্তনম
২৮) ভারতের প্রথম সম্পূর্ণ কর্পোরেট পরিচালিত বন্দর কোনটি?
(ক) এন্নোর
(খ) পারাদ্বীপ
(গ) তুতিকোরিন
(ঘ) কোচিন
উত্তর: (ক) এন্নোর বন্দর
২৯) ‘সাগরমাল প্রকল্প’ -এর মূল উদ্দেশ্য কী?
(ক) নদী খনন
(খ) বন্দর আধুনিকীকরণ ও উপকূলীয় অর্থনৈতিক উন্নয়ন
(গ) জাহাজ তৈরি কারখানা তৈরি
(ঘ) মৎস্য চাষের প্রসার
উত্তর: (খ) বন্দর আধুনিকীকরণ ও উপকূলীয় অর্থনৈতিক উন্নয়ন
দ্বাদশ শ্রেণি তৃতীয় সেমিস্টার ভূগোল প্রশ্নের উত্তর
৩০) মার্মাগাঁও বন্দর থেকে প্রধানত কী রপ্তানি করা হয়?
(ক) পাটজাত দ্রব্য
(খ) লৌহ আকরিক
(গ) চা
(ঘ) কয়লা
উত্তর: (খ) লৌহ আকরিক
৩১) ভারতে বিমান পরিবহণের সূচনা কবে হয়?
(ক) ১৯১১
(খ) ১৯২৩
(গ) ১৯৩৫
(ঘ) ১৯৪৭
উত্তর: (ক) ১৯১১
৩২) এয়ার ইন্ডিয়া কত সালে জাতীয়করণ করা হয়?
(ক) ১৯৪৭
(খ) ১৯৫৩
(গ) ১৯৬২
(ঘ) ১৯৭১
উত্তর: (খ) ১৯৫৩ সালে
৩৩) ভারতের ব্যস্ততম বিমানবন্দর কোনটি?
(ক) ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর
(খ) ছত্রপতি শিবাজী আন্তর্জাতিক বিমানবন্দর
(গ) নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর
(ঘ) কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর
উত্তর: (ক) ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর
৩৪) বিশ্বের প্রথম সম্পূর্ণ সৌরবিদ্যুৎ চালিত বিমানবন্দর কোনটি?
(ক) কোচিন আন্তর্জাতিক বিমানবন্দর
(খ) চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দর
(গ) আমেদাবাদ বিমানবন্দর
(ঘ) পুনে বিমানবন্দর
উত্তর: (ক) কোচিন আন্তর্জাতিক বিমানবন্দর
৩৫) ভারতের বিমানবন্দরগুলি পরিচালনা ও নিয়ন্ত্রণের দায়িত্ব কার ওপর ন্যস্ত?
(ক) AAI
(খ) DGCA
(গ) Air India
(ঘ) ISRO
উত্তর: (ক) AAI
৩৬) ‘উড়ান’ প্রকল্পের মূল লক্ষ্য কী?
(ক) আন্তর্জাতিক বিমান চলাচল বৃদ্ধি
(খ) সুলভ মূল্যে আঞ্চলিক আকাশপথ যোগাযোগ স্থাপন
(গ) ড্রোন প্রযুক্তির বিকাশ
(ঘ) বিমানবন্দর বেসরকারি করা
উত্তর: (খ) সুলভ মূল্যে আঞ্চলিক আকাশপথ যোগাযোগ স্থাপন
৩৭) পবন হংস প্রধানত কোন ক্ষেত্রে পরিবহন পরিষেবা দেয়?
(ক) সমুদ্রযান
(খ) হেলিকপ্টার পরিষেবা
(গ) বুলেট ট্রেন
(ঘ) কার্গো প্লেন
উত্তর: (খ) হেলিকপ্টার পরিষেবা
৩৮) ভারতে দীর্ঘতম অভ্যন্তরীণ গ্যাস পাইপলাইন কোনটি?
(ক) হাজিরা-বিজাপুর-জগদীশপুর পাইপলাইন
(খ) নাহারকাটিয়া-নুনমাটি-বরৌনি
(গ) মুম্বাই হাই-অঙ্কলেশ্বর
(ঘ) সালায়া-কয়াল্লি-মথুরা
উত্তর: (ক) HVJ পাইপলাইন
৩৯) নলপথ পরিবহনের প্রধান সুবিধা কোনটি?
(ক) এটি সব ধরনের কঠিন পণ্য বহনে সক্ষম
(খ) প্রাথমিক নির্মাণ ব্যয়ের পর পরিচালন ব্যয় খুব কম এবং অবিচ্ছিন্ন প্রবাহ বজায় থাকে
(গ) এটি যেকোনো সময় রুট পরিবর্তন করতে পারে
(ঘ) যাত্রী পরিবহনে খুব কার্যকর
উত্তর: (খ) পরিচালন ব্যয় খুব কম এবং অবিচ্ছিন্ন প্রবাহ বজায় থাকে
৪০) বিশ্বের প্রথম লৌহ-আকরিকের তরল মণ্ড পরিবহনে ব্যবহৃত ভারতের নলপথ কোনটি?
(ক) কুদরেমুখ থেকে পানাম্বুর
(খ) দুর্গাপুর থেকে হলদিয়া
(গ) জামনগর থেকে লোধিকা
(ঘ) বরৌনি থেকে কানপুর
উত্তর: (ক) কুদরেমুখ থেকে পানাম্বুর
৪১) ভারতে দূরদর্শন -এর প্রথম সম্প্রচার কবে শুরু হয়?
(ক) ১৯৫৯
(খ) ১৯৬৫
(গ) ১৯৭২
(ঘ) ১৯৮২
উত্তর: (ক) ১৫ সেপ্টেম্বর ১৯৫৯
৪২) ভারতের কৃত্রিম উপগ্রহ কর্মসূচি নিয়ন্ত্রণ করে কোন সংস্থা?
(ক) DRDO
(খ) ISRO
(গ) BARC
(ঘ) CSIR
উত্তর: (খ) ISRO
৪৩) ভারতে ইন্টারনেট পরিষেবা সাধারণ মানুষের জন্য প্রথম কবে উন্মুক্ত করা হয়?
(ক) ১৫ আগস্ট ১৯৯৫
(খ) ২৬ জানুয়ারি ১৯৯০
(গ) ২ অক্টোবর ২০০০
(ঘ) ১ জানুয়ারি ১৯৯৮
উত্তর: (ক) ১৫ আগস্ট ১৯৯৫
৪৪) উপগ্রহ যোগাযোগ ব্যবস্থায় INSAT-এর পূর্ণরূপ কী?
(ক) Indian National Satellite System
(খ) International Network Satellite
(গ) Indian Navigation System and Telecom
(ঘ) Indo-National Space Aerial Tracking
উত্তর: (ক) Indian National Satellite System
৪৫) ভারতে পিন কোড ব্যবস্থা কবে চালু হয়?
(ক) ১৫ আগস্ট ১৯৭২
(খ) ২৬ জানুয়ারি ১৯৫০
(গ) ১ এপ্রিল ১৯৬৯
(ঘ) ২ অক্টোবর ১৯৮০
উত্তর: (ক) ১৫ আগস্ট ১৯৭২
৪৬) জিপিএস -এর সমতুল্য ভারতের নিজস্ব তৈরি উপগ্রহ ভিত্তিক নেভিগেশন ব্যবস্থা কোনটি?
(ক) NavIC
(খ) GAGAN
(গ) GSAT
(ঘ) CARTOSAT
উত্তর: (ক) NavIC
৪৭) ‘ভারতনেট’ প্রকল্পের মূল লক্ষ্য কী?
(ক) দেশের সমস্ত গ্রাম পঞ্চায়েতে উচ্চগতির অপটিক্যাল ফাইবার ব্রডব্যান্ড পৌঁছে দেওয়া
(খ) নদী সংযোগ স্থাপন
(গ) নতুন জাতীয় সড়ক নির্মাণ
(ঘ) সর্বত্র ৫জি টাওয়ার বসানো
উত্তর: (ক) গ্রাম পঞ্চায়েতে ব্রডব্যান্ড পৌঁছে দেওয়া
৪৮) ‘ডিজিটাল ইন্ডিয়া’ কর্মসূচি কত সালে ঘোষিত হয়?
(ক) ২০১৫
(খ) ২০১৪
(গ) ২০১৬
(ঘ) ২০১৮
উত্তর: (ক) ২০১৫ সালে
৪৯) ভূ-সমলয় উপগ্রহ ভূপৃষ্ঠ থেকে প্রায় কত উচ্চতায় অবস্থান করে?
(ক) ৩৬,০০০ কিমি
(খ) ২০,০০০ কিমি
(গ) ৫০০ কিমি
(ঘ) ১০,০০০ কিমি
উত্তর: (ক) প্রায় ৩৬,০০০ কিমি
৫০) ভারতের সম্পদ মূল্যায়ন ও পরিবেশ পর্যবেক্ষণে কোন শ্রেণীর উপগ্রহ ব্যবহৃত হয়?
(ক) দূরসংবেদন উপগ্রহ
(খ) যোগাযোগ উপগ্রহ
(গ) শিক্ষামূলক উপগ্রহ
(ঘ) আবহাওয়া উপগ্রহ
উত্তর: (ক) দূরসংবেদন উপগ্রহ
PDF LINK (Only for Subscribers)
দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিস্টার বাংলা অধ্যায়ভিত্তিক MCQ প্রশ্নের উত্তর দেখতে নিম্নের লিঙ্কটি অনুসরণ করতে হবে
আমাদের কথাঃ পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা পর্ষদ ও উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সকল শিক্ষার্থীদের অনলাইন পড়াশোনায় সহায়তা প্রদান করাই আমাদের লক্ষ্য।
পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, দর্শন, সংস্কৃত প্রভৃতি বিষয়ে অনলাইন সহায়তা প্রদান করা হবে।
আমরা প্রতিনিয়ত আমাদের WBNOTES.IN ওয়েবসাইটে শিক্ষার্থীদের জন্য নতুন নতুন আলোচনা প্রদান করবার প্রচেষ্টা করে চলেছি। সকল শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের প্রতি অনুরোধ- আপনারা আপনাদের পরিচিতদের সাথে আমাদের WBNOTES.IN ওয়েবসাইটটিকে শেয়ার করবেন।
আমাদের লক্ষ্যঃ পশ্চিমবঙ্গের সকল শিক্ষার্থী ও শিক্ষকদের কাছে সহজবোধ্য ভাষায় বিবিধ বিষয়ের একটি সুসংগঠিত অনলাইন শিক্ষা পরিষেবা পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। আর্থিকভাবে অনগ্রসর শিক্ষার্থীদের জন্য আমরা যেমন বিনামূল্যে জ্ঞানার্জনের সুবিধা প্রদান করেছি; আবার মাননীয় শিক্ষকদের সুবিধার্থে এবং মেধাবী শিক্ষার্থীদের পূর্ণাঙ্গ পরীক্ষা প্রস্তুতি প্রদানের লক্ষ্যে আমাদের WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে প্রদান করা হচ্ছে নরমাল ও প্রিমিয়াম সাবস্ক্রিপশন। আমাদের সাবস্ক্রীপশন পেজে আপনারা এই সংক্রান্ত সমস্ত তথ্য পেয়ে যাবেন।






















