hs-3rd-semester-history-model-question-paper-set-1

তৃতীয় সেমিস্টার ইতিহাস সংসদ নমুনা প্রশ্নপত্র (Set 1)

ইতিহাস সংসদ নমুনা প্রশ্নপত্র : এখানে WBNOTES.IN -এর পক্ষ থেকে তৃতীয় সেমিস্টার ইতিহাস সংসদ নমুনা প্রশ্নপত্র (Set 1)  প্রদান করা হলো। দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা এই মডেল প্রশ্নপত্রটি সমাধানের মধ্য দিয়ে ইতিহাস বিষয়টি কতোটা তৈরি করতে পেরেছো তা সহজেই বুঝতে পারবে। এই মডেল সেটটির সাথে তার উত্তরগুলিও দিয়ে দেওয়া হলো। শিক্ষার্থীরা প্রথমে নিজেরা উত্তরগুলি খাতায় লিখে নেবে এবং তারপরে আমাদের দেওয়া ইতিহাস মডেল Answer Key থেকে মিলিয়ে দেখবে কত নম্বর পেয়েছো। তাহলে তোমাদের উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার ইতিহাস পরীক্ষার প্রস্তুতি তোমরা নিজেরাই যাচাই করে নিতে পারবে।

ইতিমধ্যেই আমাদের Class Note বিভাগে দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিস্টার বিবিধ বিষয়ের অধ্যায়ভিত্তিক MCQ প্রশ্নের উত্তর প্রদান করা হয়েছে। এছাড়াও আমাদের MOCK TEST বিভাগে প্রতিটি বিষয়ের সমস্ত অধ্যায়ের অসংখ্য MCQ TEST দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা তাদের পরীক্ষা প্রস্তুতির জন্য এখান থেকেও সহায়তা গ্রহণ করতে পারবে।  

তৃতীয় সেমিস্টার ইতিহাস সংসদ নমুনা প্রশ্নপত্র (Set 1) :   

 

১) মার্কোপোলো যে দেশের নাগরিক ছিলেন—

(A) স্পেন

(B) পর্তুগাল

(C) ইতালি

(D) ইংল্যান্ড

২) পারস্যের পর্যটকের নাম হলো—

(A) নুনিজ

(B) পায়েজ

(C) নিকোলো কন্টি

(D) আব্দুর রাজ্জাক

৩) বার্নিয়ারের মতে মুঘল যুগের এথেন্স বলা হতো ভারতের—

(A) বেনারসীকে

(B) তেলেঙ্গানাকে

(C) বিজাপুরকে

(D) এলাহাবাদকে

৪) ‘কবীর’ কথার অর্থ কী?

(A) কাছের মানুষ

(B) মহান

(C) শক্তিমান

(D) বুদ্ধিমান

৫) ‘ক’ স্তম্ভের সাথে ‘খ’ স্তম্ভ মেলাও:

ক স্তম্ভখ স্তম্ভ
(1) ইবন বতুতা(a) কিতাব-উল-হিন্দ
(2) অলবিরুনি(b) মাতলা-উস-সাদাইন ওয়া মাজমা-উল-বাহরাইন
(3) আব্দুর রাজ্জাক(c) কিতাব-উল-রেহেলা
(4) ফ্রাঁসোয়া বার্নিয়ার(d) ট্রাভেলস অফ মার্কোপোলো
(5) মার্কোপোলো(e) ট্রাভেলস ইন দ্য মুঘল এম্পায়ার

বিকল্প:

(A) 1-a, 2-b, 3-c, 4-d, 5-e

(B) 1-b, 2-c, 3-a, 4-e, 5-d

(C) 1-c, 2-a, 3-b, 4-e, 5-d

(D) 1-d, 2-e, 3-a, 4-b, 5-c

৬) পঞ্চ-‘ক’ কারা ধারণ/গ্রহণ করেন?

(A) বৈষ্ণবরা

(B) কবীরপন্থীরা

(C) রামানন্দ বৈষ্ণবরা

(D) শিখরা

৭) সাত্তারী সম্প্রদায়ের বিশেষ বৈশিষ্ট্য হলো—

(A) শরীরচর্চা

(B) দান গ্রহণ

(C) সামরিক পোশাকে সজ্জিত

(D) উদ্যান পরিচর্যা

৮) ঠিক/ভুল নির্বাচন করো:

লর্ড কর্নওয়ালিস প্রবর্তিত ভূমির রাজস্ব ব্যবস্থার ধাপগুলি হলো—

(a) পাঁচসালা বন্দোবস্ত

(b) দশসালা বন্দোবস্ত

(c) চিরস্থায়ী বন্দোবস্ত

(d) রায়তওয়ারি বন্দোবস্ত

বিকল্প:

(A) (a) ও (b) ঠিক, (c) ও (d) ভুল

(B) (a) ও (c) ঠিক, (b) ও (d) ভুল

(C) (c) ও (d) ঠিক, (a) ও (b) ভুল

(D) (b) ও (c) ঠিক, (a) ও (d) ভুল

৯) কর্নওয়ালিস কোড প্রবর্তন হয়—

(A) ১৭৯০ খ্রিস্টাব্দে

(B) ১৭৯৩ খ্রিস্টাব্দে

(C) ১৮৯০ খ্রিস্টাব্দে

(D) ১৮৯৩ খ্রিস্টাব্দে

১০) ‘ড্রেন অফ ওয়েলথ’ (Drain of Wealth) তত্ত্বের জনক হলেন—

(A) দাদাভাই নওরোজি

(B) সুশোভন সরকার

(C) বিপিনচন্দ্র পাল

(D) অমলেশ ত্রিপাঠী

১১) __________ হলো সুফি সাধকদের সমাধিস্থল।

(A) খানকা

(B) মাজার

(C) তসবি

(D) কাশফ

১২) ঠিক/ভুল নির্বাচন করো:

ভক্তিবাদী সাধক রামানন্দের প্রধান ও সর্বশ্রেষ্ঠ শিষ্য ছিলেন—

(1) শ্রীচৈতন্য (2) কবীর (3) মীরাবাই (4) রবিদাস

বিকল্প:

(A) 1 ও 2 ঠিক এবং 3 ও 4 ভুল

(B) 2 ও 4 ঠিক এবং 1 ও 3 ভুল

(C) 1 ও 3 ঠিক এবং 2 ও 4 ভুল

(D) 3 ও 4 ঠিক এবং 1 ও 2 ভুল

১৩) ‘নতুন বিশ্ব’ নামকরণ করেন কে?

(A) ক্যাব্রাল

(B) মার্কোপোলো

(C) আমেরিগো ভেসপুচি

(D) গিলবার্ট

১৪) কালানুক্রম অনুসারে সাজাও:

(A) নিমাই কেশব ভারতীর কাছে দীক্ষা গ্রহণ করেন।

(B) নিমাই পণ্ডিত কেশব কাশ্মীরীকে বিতর্কে পরাজিত করেন।

(C) নিমাই সন্ন্যাস জীবনে পুরী ও বৃন্দাবনে ভক্তি প্রচার করেন।

(D) নিমাই যবন হরিদাসকে আলিঙ্গন/দীক্ষা দান করেন।

বিকল্প:

(A) A – B – C – D 

(B) B – A – D – C

(C) C – D – A – B

(D) D – C – B – A 

১৫) বিজয়নগর সাম্রাজ্যের রাজধানী ছিল—

(A) দিল্লি

(B) হস্তিনাপুর

(C) হাম্পি

(D) মগধ

@ ইতিহাস সংসদ নমুনা প্রশ্নপত্র – WBNOTES.IN

১৬) ‘আমুক্তমাল্যদা’ গ্রন্থটি রচনা করেন কে?

(A) পেদ্দন

(B) দ্বিতীয় দেবরায়

(C) কৃষ্ণদেব রায়

(D) বুক্ক

১৭) ‘বাংলার আকবর’ বলা হয় কাকে?

(A) আলাউদ্দিন হোসেন শাহ

(B) ইলিয়াস শাহ

(C) সিকান্দার শাহ

(D) বারবক শাহ

১৮) ভারতের দক্ষিণে মাবার রাজ্যের রাজার সর্বাঙ্গে শোভিত হতো—

(A) সুদৃশ্য পোশাক

(B) মূল্যবান রত্ন

(C) ফুলের অলংকরণ

(D) বিশেষ চিত্রাঙ্কন

১৯) ইবন বতুতার বাংলা আগমনকালে বাংলার সুলতান ছিলেন—

(A) ফখরুদ্দিন মুবারক শাহ

(B) ইলিয়াস শাহ

(C) হোসেন শাহ

(D) বাহমান শাহ

২০) ________ ছিলেন সনক সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা। 

(A) রামানন্দ

(B) কবীর

(C) মাধবাচার্য

(D) নিম্বারকাচার্য

২১) স্তম্ভ মেলাও:

ক স্তম্ভখ স্তম্ভ
(1) নায়নার(a) গোঁড়া সুফি সাধক
(2) আলবার(b) শঙ্করাচার্য
(3) অদ্বৈত দর্শন(c) শৈব (শিবের ভক্ত)
(4) বেশরা / বা-শরা(d) উদারপন্থী সুফি সাধক
(e) বিষ্ণুর ভক্ত

বিকল্প:

(A) 1-a, 2-b, 3-c, 4-d

(B) 1-b, 2-c, 3-d, 4-e

(C) 1-c, 2-e, 3-b, 4-a

(D) 1-e, 2-c, 3-a, 4-b

২২) ‘নয়া উপনিবেশবাদ’ (Neo-colonialism) শব্দটি প্রথম জনপ্রিয় করে তোলেন কে?

(A) জওহরলাল নেহরু

(B) কোয়ামে নক্রুমা

(C) মহাত্মা গান্ধী

(D) কার্ল মার্কস

২৩) ঠিক/ভুল নির্ণয় করো:

আব্দুর রাজ্জাকের বিবরণীতে কালিকট বন্দরের শুল্ক কর্মীরা ছিলেন—

(1) সৎ (2) পরিশ্রমী (3) ন্যায়নিষ্ঠ (4) বিশুদ্ধ

বিকল্প:

(A) 1 ও 2 ঠিক এবং 3 ও 4 ভুল

(B) 2 ও 3 ঠিক এবং 1 ও 4 ভুল

(C) 3 ও 4 ঠিক এবং 1 ও 2 ভুল

(D) 1 ও 4 ঠিক এবং 2 ও 3 ভুল

২৪) দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি কে ছিলেন?

(A) বারাক ওবামা

(B) নক্রুমা

(C) লুইস বোথা

(D) নেলসন ম্যান্ডেলা

২৫) বাক্যগুলি কালানুক্রম অনুসারে সাজাও (ইবন বতুতার ভ্রমণ পথ):

(A) দিল্লি (B) মালাবার (C) কালিকট (D) মালদ্বীপ

বিকল্প:

(A) A  – B – C – D 

(B) B – A – C – D

(C) C – D – A – B 

(D) D – C – B – A 

২৬) স্তম্ভ মেলাও:

ক স্তম্ভখ স্তম্ভ
(1) আদিনা মসজিদ(a) হোসেন শাহ
(2) বড় সোনা মসজিদ(b) মালাধর বসু
(3) ছোট সোনা মসজিদ(c) নুসরত শাহ
(4) গুণরাজ খাঁ(d) সিকান্দার শাহ

বিকল্প:

(A) 1-a, 2-b, 3-c, 4-d

(B) 1-d, 2-c, 3-a, 4-b

(C) 1-c, 2-d, 3-b, 4-a

(D) 1-d, 2-c, 3-b, 4-a

২৭) হাম্পিতে পাথরের রথ নির্মিত হয়েছিল রাজা __________ -এর আদেশে।

(A) কৃষ্ণদেব রায়

(B) প্রথম হরিহর

(C) অচ্যুত রায়

(D) বুক্ক

২৮) বিজয়নগরের রাজবংশগুলি কালানুক্রমে সাজাও:

(A) সালুভ বংশ (B) আরভিডু বংশ (C) সঙ্গম বংশ (D) তুলুভ বংশ

বিকল্প:

(A) A – B – C – D 

(B) B – C – D – A 

(C) C – A – D – B 

(D) D – A – B – C 

২৯) কলকাতা ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

(A) উইলিয়াম পিট

(B) লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক

(C) ওয়ারেন হেস্টিংস

(D) লর্ড ওয়েলেসলি

৩০) স্তম্ভ মেলাও:

ক স্তম্ভখ স্তম্ভ
(1) রাজস্ব বিভাগ(a) মীরজাফর
(2) দলিল বিভাগ(b) জন শোর
(3) ফরাসি শাসনকর্তা(c) চার্লস গ্রান্ট
(4) বিশ্বাসঘাতক(d) ডুপ্লে

বিকল্প:

(A) 1-a, 2-b, 3-c, 4-d

(B) 1-c, 2-a, 3-d, 4-b

(C) 1-d, 2-c, 3-b, 4-a

(D) 1-b, 2-c, 3-d, 4-a

৩১) ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবাধ বাণিজ্যের অবসান ঘটে কবে?

(A) ১৮১৩ খ্রিস্টাব্দে

(B) ১৬১৩ খ্রিস্টাব্দে

(C) ১৭১৩ খ্রিস্টাব্দে

(D) ১৫১৩ খ্রিস্টাব্দে

৩২) বৃহস্পতি মিশ্র ছিলেন _________ গ্রন্থের রচয়িতা।

(A) রাজতরঙ্গিনী

(B) বৃহস্পতি স্মৃতি

(C) জাম্ববতী কল্যাণম্

(D) মনুচরিতম্

৩৩) পুলিশ দপ্তরের তদারকির জন্য _________ কমিশন গঠন করা হয়। 

(A) সিভিল সার্ভিস কমিশন

(B) স্যাডলার কমিশন

(C) ফ্রেজার কমিশন

(D) হান্টার কমিশন

৩৪) ঠিক/ভুল নির্ণয় করো:

মুহাম্মদ বিন তুঘলকের রাজত্বকালে বাংলার তিনটি প্রশাসনিক ভাগ ছিল—

(1) সপ্তগ্রাম (2) নদিয়া (3) সোনারগাঁও (4) লখনৌতি

বিকল্প:

(A) 1, 3 ও 4 ঠিক এবং 2 ভুল

(B) 1, 2 ও 3 ঠিক এবং 4 ভুল

(C) 2, 3 ও 4 ঠিক এবং 1 ভুল

(D) 1 ও 2 ঠিক এবং 3 ও 4 ভুল

৩৫) অযোধ্যার নবাব সাদাত খানের উপাধি ছিল—

(A) নিজাম-উল-মুলক

(B) বুরহান-উল-মুলক

(C) আমির-উল-মালিক

(D) ফিরোজ জং

৩৬) কাদেরিয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ছিলেন—

(A) শেখ আব্দুল কাদের জিলানী

(B) শেখ আব্দুল হক

(C) শেখ ঈশা

(D) সদরুদ্দিন আরিফ

৩৭) ‘Neo-Colonialism: The Last Stage of Imperialism’ গ্রন্থটির রচয়িতা কে?

(A) কোয়ামে নক্রুমা

(B) নেলসন ম্যান্ডেলা

(C) বেনিতো মুসোলিনি

(D) অ্যাডাম স্মিথ

৩৮) বাহমনী রাজ্যের প্রতিষ্ঠা হয়—

(A) ১৩৩৬ খ্রিস্টাব্দে

(B) ১৩-৪৭ খ্রিস্টাব্দে

(C) ১৩৪১ খ্রিস্টাব্দে

(D) ১৩৫২ খ্রিস্টাব্দে

৩৯) সঙ্গম বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন?

(A) প্রথম হরিহর

(B) দ্বিতীয় দেবরায়

(C) কৃষ্ণদেব রায়

(D) প্রথম বুক্ক

৪০) বাংলার প্রথম স্বাধীন সুলতান কে ছিলেন?

(A) শামসুদ্দিন ইলিয়াস শাহ

(B) হোসেন শাহ

(C) বখতিয়ার খলজি

(D) রাজা গণেশ

ইতিহাস সংসদ নমুনা প্রশ্নপত্র – Answer Key : 

১. (C) ইতালি

২. (D) আব্দুর রাজ্জাক

৩. (A) বেনারসীকে

৪. (B) মহান

৫. (C) 1-c, 2-a, 3-b, 4-e, 5-d

৬. (D) শিখরা

৭. (C) সামরিক পোশাকে সজ্জিত

৮. (D) (b) ও (c) ঠিক, (a) ও (d) ভুল

৯. (B) ১৭৯৩ খ্রিস্টাব্দে

১০. (A) দাদাভাই নওরোজি

১১. (B) মাজার

১২. (B) 2 ও 4 ঠিক এবং 1 ও 3 ভুল

১৩. (C) আমেরিগো ভেসপুচি

১৪. (B) B – A – D – C

১৫. (C) হাম্পি

১৬. (C) কৃষ্ণদেব রায়

১৭. (A) হোসেন শাহ

১৮. (B) মূল্যবান রত্ন

১৯. (A) ফখরুদ্দিন

২০. (D) নিম্বারকাচার্য

২১. (C) 1-c, 2-e, 3-b, 4-a

২২. (B) কোয়ামে নক্রুমা

২৩. (D) 1 ও 4 ঠিক এবং 2 ও 3 ভুল

২৪. (D) নেলসন ম্যান্ডেলা

২৫. (A) A  – B – C – D  

২৬. (B) 1-d, 2-c, 3-a, 4-b

২৭. (A) কৃষ্ণদেব রায়

২৮. (C) C – A – D – B 

২৯. (D) লর্ড ওয়েলেসলি

৩০. (D) 1-b, 2-c, 3-d, 4-a

৩১. (A) ১৮১৩ খ্রিস্টাব্দে

৩২. (B) বৃহস্পতি স্মৃতি

৩৩. (C) ফ্রেজার কমিশন

৩৪. (A) 1, 3 ও 4 ঠিক এবং 2 ভুল

৩৫. (B) বুরহান-উল-মুলক

৩৬. (A) শেখ আব্দুল কাদের জিলানী

৩৭. (A) কোয়ামে নক্রুমা

৩৮. (B) ১৩-৪৭ খ্রিস্টাব্দে

৩৯. (B) দ্বিতীয় দেবরায়

৪০. (A) শামসুদ্দিন ইলিয়াস শাহ

PDF DOWNLOAD LINK (ONLY FOR SUBSCRIBERS) 

ইতিহাস সংসদ নমুনা প্রশ্নপত্র

দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিস্টার বাংলা অধ্যায়ভিত্তিক MCQ প্রশ্নের উত্তর দেখতে নিম্নের লিঙ্কটি অনুসরণ করতে হবে 

Class Twelve Third Semester Bengali Question । দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিস্টার বাংলা প্রশ্ন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করার প্রচেষ্টা করবেন না !
Scroll to Top