adorini-mcq-model-question-set

আদরিণী MCQ মডেল প্রশ্ন সেট । তৃতীয় সেমিস্টার বাংলা

এখানে WBNOTES.IN -এর পক্ষ থেকে আদরিণী MCQ মডেল প্রশ্ন সেট । তৃতীয় সেমিস্টার বাংলা প্রদান করা হলো। দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা এই মডেল প্রশ্নপত্রটি সমাধানের মধ্য দিয়ে আদরিণী গল্পটি কতোটা তৈরি করতে পেরেছো তা সহজেই বুঝতে পারবে। আদরিণী মডেল সেটটির সাথে তার উত্তরগুলিও দিয়ে দেওয়া হলো। শিক্ষার্থীরা প্রথমে নিজেরা উত্তরগুলি খাতায় লিখে নেবে এবং তারপরে আমাদের দেওয়া আদরিণী মডেল Answer Key থেকে মিলিয়ে দেখবে কত নম্বর পেয়েছো। তাহলে তোমাদের উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার বাংলা পরীক্ষা প্রস্তুতি তোমরা নিজেরাই যাচাই করে নিতে পারবে।

ইতিমধ্যেই আমাদের Class Note বিভাগে দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিস্টার বাংলা বিষয়ের অধ্যায়ভিত্তিক MCQ প্রশ্নের উত্তর প্রদান করা হয়েছে। এছাড়াও আমাদের MOCK TEST বিভাগে প্রতিটি অধ্যায়ের অসংখ্য MCQ TEST দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা তাদের পরীক্ষা প্রস্তুতির জন্য এখান থেকেও সহায়তা গ্রহণ করতে পারবে।  

আদরিণী MCQ মডেল প্রশ্ন সেট । তৃতীয় সেমিস্টার বাংলা :  

 

১) ‘আদরিণী’ গল্পটি কোন পত্রিকায় প্রকাশ হয়েছিল?

(ক) ভারতী

(খ) সাধনা

(গ) সবুজপত্র

(ঘ) সাহিত্য

 

২) ‘আদরিণী’ গল্পের নামকরণটি –

(ক) ঘটনা প্রধান

(খ) চরিত্র প্রধান

(গ) স্থান প্রধান

(ঘ) ব্যঞ্জনা প্রধান

 

৩) জয়রাম মুখোপাধ্যায় পেশায় ছিলেন – 

(ক) নায়েব

(খ) গোমস্তা

(গ) কবিরাজ

(ঘ) মোক্তার

 

৪) কুঞ্জবিহারী বাবু পেশায় ছিলেন – 

(ক) ডাক্তার

(খ) উকিল

(গ) নায়েব

(ঘ) গায়েন

 

৫) মেজবাবুর মেয়ের বিয়েতে বাইজি এসেছিল কোথা থেকে? 

(ক) কলকাতা

(খ) লখনউ

(গ) দিল্লি

(ঘ) বেনারস

 

৬) জয়রাম মুখোপাধ্যায় কোন দিন ঘটা করে আহ্নিক করতেন? 

(ক) শনিবার

(খ) মঙ্গলবার

(গ) বৃহস্পতিবার

(ঘ) রবিবার

 

৭) জয়রাম মুখোপাধ্যায়ের বয়স – 

(ক) ৫০ ছুঁইছুঁই

(খ) ৫০ অতিক্রান্ত

(গ) ৬০

(ঘ) ৭০-এর আশেপাশে

 

৮) জয়রাম মুখোপাধ্যায় বাসা ভাড়া নিয়েছিলেন মাসিক – 

(ক) ৫ সিকায়

(খ) ১০ সিকায়

(গ) ১৩ সিকায়

(ঘ) ১৫ সিকায়

 

৯) জয়রাম মুখোপাধ্যায়ের মেজাজ ছিল – 

(ক) নমনীয়

(খ) দিলখোলা

(গ) স্বভাব কোমল

(ঘ) রুক্ষ

 

১০) যৌবনকালে জয়রাম মুখোপাধ্যায় ছিলেন – 

(ক) গুলবাজ

(খ) বদরাগী

(গ) বাউন্ডুলে

(ঘ) উচ্ছৃঙ্খল

 

১১) আদালত অবমাননার জন্য জয়রাম মুখোপাধ্যায়ের জরিমানা হয়েছিল কত টাকা? 

(ক) ৫ টাকা

(খ) ৭ টাকা

(গ) ৯ টাকা

(ঘ) ১০ টাকা

 

১২) ৫ টাকা জরিমানার হুকুম রদ করার জন্য জয়রাম মুখোপাধ্যায় কত টাকা খরচ করেছিলেন? 

(ক) ১০০০ টাকা

(খ) ১২০০ টাকা

(গ) ১৪০০ টাকা

(ঘ) ১৭০০ টাকা

 

১৩) জয়রাম মুখোপাধ্যায় অকাতরে কী দান করতেন? 

(ক) অর্থ

(খ) জ্ঞান

(গ) অন্ন

(ঘ) ধর্মশিক্ষা

 

১৪) জয়রাম মুখোপাধ্যায়ের বাড়িতে তাস-পাশার আসর বসত কবে? 

(ক) রবিবার

(খ) শনিবার

(গ) মঙ্গলবার

(ঘ) শুক্রবার

 

১৫) “সব মাটি, সব মাটি”— কে এ কথা বলেছিলেন? 

(ক) নগেন্দ্রবাবু

(খ) কুঞ্জবিহারীবাবু

(গ) জয়রামবাবু

(ঘ) নরেশচন্দ্র

 

১৬) একজোড়া নতুন বলদ কিনে এনেছিল কে? 

(ক) শেখ মুনিরুদ্দিন

(খ) গোপাল মিস্ত্রী

(গ) হাকিম শেখ

(ঘ) ইমামদ্দি শেখ

 

১৭) একটি মাদী হাতি আছে— কার কাছে হাতিটি ছিল? 

(ক) উমাচরণ লাহিড়ী

(খ) হরিচরণ লাহিড়ী

(গ) উমাচরণ মুখুজ্যে

(ঘ) উমাচরণ চৌধুরী

 

১৮) উমাচরণ লাহিড়ী তাঁর হাতির দাম কত চেয়েছিলেন?

(ক) ২০০০ টাকা

(খ) ২৫০০ টাকা

(গ) ৩০০০ টাকা

(ঘ) ৫০০০ টাকা

 

১৯) হাতির পায়ে জল দিয়ে তাকে বরণ করেছিল – 

(ক) জয়রাম মুখোপাধ্যায়ের স্ত্রী

(খ) জ্যেষ্ঠ কন্যা

(গ) জ্যেষ্ঠ পুত্রবধূ

(ঘ) কনিষ্ঠ পুত্রবধূ

 

২০) আদরিণীর ললাট রঞ্জিত করে দিয়েছিলেন কে? 

(ক) জয়রাম মুখোপাধ্যায়

(খ) বড় বউ

(গ) মাহুত

(ঘ) ছোট বউ

 

২১) জয়রাম মুখোপাধ্যায় নিমন্ত্রণ রক্ষা করে ফিরছিলেন কোথা থেকে? 

(ক) বীরগঞ্জ

(খ) পীরগঞ্জ

(গ) যোগেশগঞ্জ

(ঘ) নারায়ণগঞ্জ

 

২২) জয়রাম মুখোপাধ্যায়ের পুত্র সংখ্যা – 

(ক) ১

(খ) ২

(গ) ৩

(ঘ) ৪

 

২৩) মূলধনে হাত পড়িতে লাগিল, তার কারণ – 

(ক) সুদের টাকায় সংসার চলছিল না

(খ) নতুন ব্যবসা শুরু করেছিলেন

(গ) মাইনের টাকায় সংসার চলছিল না

(ঘ) ছেলের চাহিদা মাত্রাছাড়া হয়ে পড়েছিল

 

২৪) লোকজন জয়রাম মুখোপাধ্যায়কে বলেছিল যে আদরিণীকে বিক্রি করলে তাঁর মাসে বেঁচে যাবে – 

(ক) ২০-৩০ টাকা

(খ) ৩০-৪০ টাকা

(গ) ৫০-৬০ টাকা

(ঘ) ৭০-৮০ টাকা

 

২৫) হাতি ভাড়া দিয়ে জয়রাম মুখোপাধ্যায়ের আয় হতো – 

(ক) সর্বাধিক ১৫ থেকে ২০ টাকা

(খ) সর্বাধিক ২০ থেকে ২৫ টাকা

(গ) সর্বাধিক ১০ থেকে ১৫ টাকা

(ঘ) সর্বাধিক ৩০ থেকে ৪০ টাকা

 

২৬) পাড়ার _______ ডাক্তার ও জুনিয়র উকিল কুঞ্জবিহারী বাবু জয়রাম মোক্তারের কাছে এসেছিলেন। 

(ক) রমেন

(খ) নগেন

(গ) হৃদয়

(ঘ) বিশু

 

২৭) “আমি আজ _______ বছর ধরে তাদের এস্টেটের বাঁধা মোক্তার।” 

(ক) ৫০

(খ) ৪০

(গ) ৩০

(ঘ) ২০

 

২৮) অতি অল্প কারণে তাঁহার তীব্র ________ উপস্থিত হয়। 

(ক) ক্ষোভ

(খ) ক্রোধ

(গ) অভিমান

(ঘ) বিরক্তি

 

২৯) “সন্ধ্যা নাগাদ ড্যাশ এসে যাবে এখন।” 

(ক) চিঠি

(খ) খবর

(গ) গাড়ি

(ঘ) হাত-পা

 

৩০) “আমার তো ভাই ________ শোনবার বয়স নয়।” 

(ক) খেমটা

(খ) আখড়াই

(গ) কালোয়াতি

(ঘ) টপ্পা

@ আদরিণী MCQ মডেল প্রশ্ন – WBNOTES.IN

৩১) সম্মুখ ভাগে _______ আছে। 

(ক) তিলক

(খ) টাক

(গ) পাকা চুল

(ঘ) তিল

 

৩২) ইহার ________ যশোর জেলায়। 

(ক) জন্ম

(খ) জমিদারী

(গ) লেখাপড়া

(ঘ) আদিবাস

 

৩৩) “স্ত্রীর যতটুকু _________ আছে হুজুরের তাও নেই দেখছি।” 

(ক) শিক্ষা

(খ) আইন জ্ঞান

(গ) বিবেচনা বোধ

(ঘ) বাস্তব বোধ

 

৩৪) জয়রাম মুখোপাধ্যায় বৈঠকখানায় _________ হাত থেকে হুঁকো নিয়ে দু-চার টান দিচ্ছিলেন। 

(ক) পেশকারের

(খ) গোমস্তার

(গ) ব্রাহ্মণের

(ঘ) দারোয়ানের

 

৩৫) বীরপুরের উমাচরণ লাহিড়ীর একটি ________ হাতি আছে। 

(ক) মর্দা

(খ) মাদী

(গ) বাচ্চা

(ঘ) পূর্ণবয়স্ক

 

৩৬) উমাচরণ লাহিড়ীর কর্মচারী ২০০০ টাকা নেওয়ার সময় স্ট্যাম্প কাগজে _________ লিখে দিয়েছিলেন। 

(ক) রশিদ

(খ) চুক্তি

(গ) কবুলতনামা

(ঘ) বকেয়া

 

৩৭) কম্পিত হস্তে তাঁহার _________ সেই জল একটু একটু ঢালিয়া দিলেন। 

(ক) শিরে

(খ) স্কন্ধে

(গ) পদচতুষ্টয়ে

(ঘ) শরীরে

 

৩৮) উল্লিখিত ঘটনার পর সুদীর্ঘ _______ বৎসর অতীত হইয়া গিয়াছে। 

(ক) একটি

(খ) তিনটি

(গ) চারটি

(ঘ) পাঁচটি

 

৩৯) জয়রাম মুখোপাধ্যায়ের ছিল _______ পুত্র। 

(ক) দুটি

(খ) তিনটি

(গ) পাঁচটি

(ঘ) একটি

 

৪০) এই কথাগুলো শুনিয়া মুখোপাধ্যায়ের সেই _________ চক্ষু দুইটি জলে পূর্ণ হইয়া গেল। 

(ক) করুণ

(খ) শীর্ণ

(গ) কোটরাগত

(ঘ) ডাগর

 

৪১) ইহার পর আর তিনি _________ যান নাই।  

(ক) কাছারি

(খ) কোর্টে

(গ) এজলাসে

(ঘ) আদালতে

 

৪২) “হাতিটিকে বিক্রি করে ফেলুন __________।” 

(ক) মুখুজ্যে মশাই

(খ) জয়রামবাবু

(গ) মহারাজ

(ঘ) মোক্তার মশাই

 

৪৩) সেখানে বিস্তর গরু-বাছুর, ঘোড়া, হাতি, ______ বিক্রয় করতে আসে।  

(ক) পাখি

(খ) ময়ূর

(গ) সারমেয়

(ঘ) উট

@ আদরিণী MCQ মডেল প্রশ্ন – WBNOTES.IN

৪৪) মেলায় আদরিণীকে নিয়ে যাওয়ার সময় মাহুতের সঙ্গী হয়েছিলেন জয়রাম মুখোপাধ্যায়ের __________। 

(ক) জ্যেষ্ঠ পুত্র

(খ) মধ্যম পুত্র

(গ) কনিষ্ঠ পুত্র

(ঘ) সহকারী

 

৪৫) পূর্বদিন দুই টাকার _______ আনাইয়া রাখিয়াছিলেন। 

(ক) ফুল-বেলপাতা

(খ) কলাপাতা

(গ) রসগোল্লা

(ঘ) বাতাসা

 

৪৬) স্নানান্তে আহারে বসিলেন বটে, কিন্তু পাতের ________ অধিকাংশই অভুক্ত পড়িয়া রহিল। 

(ক) অন্ন-ব্যঞ্জন

(খ) খাবার

(গ) দ্রব্যসামগ্রী

(ঘ) আহার্য

 

৪৭) কল্যাণীর আশীর্বাদের দিন স্থির হয়েছিল ________ মাসে। 

(ক) ফাল্গুন

(খ) বৈশাখ

(গ) শ্রাবণ

(ঘ) আশ্বিন

 

৪৮) কথায় বলে ব্রহ্মবাক্য _________। 

(ক) বেদবাক্য

(খ) শিরোধার্য

(গ) আপ্তবাক্য

(ঘ) মহাবাক্য

 

৪৯) _________ সপ্তাহব্যাপী আর এক মেলা হয়। 

(ক) হিজলগঞ্জে

(খ) হিঙ্গলগঞ্জে

(গ) শামসেরগঞ্জে

(ঘ) রসুলগঞ্জে 

 

৫০) বাড়ি থেকে ________ ক্রোশ দূরে গিয়ে আদরিণী অত্যন্ত পীড়িত হয়ে পড়েছিল। 

(ক) ৩

(খ) ৫

(গ) ৭

(ঘ) ১০

 

৫১) পীড়িত আদরিণী রাস্তার পাশে একটা _________ শুয়ে পড়েছিল। 

(ক) মাঠে

(খ) আমবাগানে

(গ) বাঁশবনে

(ঘ) শালবনে

 

৫২) আদরিণীর সেই _________ বিশাল দেহখানি আম্রবনের ভিতর পতিত রহিয়াছে। 

(ক) কৃষ্ণকায়

(খ) নবজলধরবর্ণ

(গ) নিস্পন্দ

(ঘ) পর্বতপ্রমাণ

 

৫৩) “এখন হাতি বড় হয়েছে, ________ হাজার টাকা অনায়াসে পেতে পারবেন।” 

(ক) এক

(খ) দুই

(গ) আড়াই

(ঘ) তিন

৫৪) “আমি মাথায় এক পাগড়ি বেঁধে একটি তেলভাণ্ড হাতে করে লোকজনের অভ্যর্থনা করব, কে খেলে কে না খেলে দেখব, তদারক করে বেড়াব, আর তোমরা বসে শুনবে ‘পেয়ালা মুঝে ভর দে’ কেমন?” বলিয়া মুখোপাধ্যায় মহাশয় হাহা করিয়া হাসিতে লাগিলেন। 

জয়রাম মুখোপাধ্যায়ের এ কথা বলার কারণ –

(ক) তিনি সঙ্গীতপ্রিয় নন

(খ) তিনি অভ্যর্থনা করতে ভালোবাসেন

(গ) তাঁকে অতিথি আপ্যায়নের দায়িত্ব দেওয়া হয়েছিল

(ঘ) তিনি বয়স্ক মানুষ

 

৫৫) জয়রাম বক্তার দিকে দৃষ্টিপাত না করিয়া বলিলেন, “না, গরুর গাড়ি চড়ে আমি যাব না। যদি হাতি চড়ে যেতে পারি তবেই যাব, নইলে এ বিবাহে আমার যাওয়াই হবে না।” 

উক্তিটির মধ্যে দিয়ে বক্তার যে মানসিকতা প্রকাশ পায় – 

(ক) আভিজাত্যের গৌরব

(খ) ঈর্ষাপরায়ণতা

(গ) দাম্ভিকতা

(ঘ) উগ্রতা

 

আদরিণী MCQ মডেল প্রশ্ন Answer Key: 

১. (ঘ) সাহিত্য

২. (খ) চরিত্র প্রধান

৩. (ঘ) মোক্তার

৪. (খ) উকিল

৫. (খ) লখনউ

৬. (ঘ) রবিবার

৭. (খ) ৫০ অতিক্রান্ত

৮. (ক) ৫ সিকায়

৯. (খ) দিলখোলা

১০. (ক) গুলবাজ

১১. (ক) ৫ টাকা

১২. (খ) ১২০০ টাকা

১৩. (গ) অন্ন

১৪. (ক) রবিবার

১৫. (গ) জয়রামবাবু

১৬. (ক) শেখ মুনিরুদ্দিন

১৭. (ক) উমাচরণ লাহিড়ী

১৮. (খ) ২৫০০ টাকা

১৯. (গ) জ্যেষ্ঠ পুত্রবধূ

২০. (খ) বড় বউ

২১. (খ) পীরগঞ্জ

২২. (গ) ৩

২৩. (ক) সুদের টাকায় সংসার চলছিল না

২৪. (খ) ৩০-৪০ টাকা

২৫. (খ) সর্বাধিক ২০ থেকে ২৫ টাকা

২৬. (খ) নগেন

২৭. (খ) ৪০

২৮. (গ) অভিমান

২৯. (গ) গাড়ি

৩০. (গ) কালোয়াতি

৩১. (খ) টাক

৩২. (ঘ) আদিবাস

৩৩. (খ) আইন জ্ঞান

৩৪. (গ) ব্রাহ্মণের

৩৫. (খ) মাদী

৩৬. (গ) কবুলতনামা

৩৭. (গ) পদচতুষ্টয়ে

৩৮. (খ) তিনটি

৩৯. (খ) তিনটি

৪০. (গ) কোটরাগত

৪১. (ঘ) আদালতে

৪২. (ঘ) মোক্তার মশাই

৪৩. (ঘ) উট

৪৪. (গ) কনিষ্ঠ পুত্র

৪৫. (গ) রসগোল্লা

৪৬. (ঘ) আহার্য

৪৭. (খ) বৈশাখ

৪৮. (ক) বেদবাক্য

৪৯. (ঘ) রসুলগঞ্জে

৫০. (ক) ৩

৫১. (খ) আমবাগানে

৫২. (গ) নিস্পন্দ

৫৩. (খ) দুই

৫৪. (ঘ) তিনি বয়স্ক মানুষ

৫৫. (ক) আভিজাত্যের গৌরব

PDF DOWNLOAD LINK (ONLY FOR SUBSCRIBERS) 

আদরিণী MCQ মডেল প্রশ্ন

দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিস্টার বাংলা অধ্যায়ভিত্তিক MCQ প্রশ্নের উত্তর দেখতে নিম্নের লিঙ্কটি অনুসরণ করতে হবে 

Class Twelve Third Semester Bengali Question । দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিস্টার বাংলা প্রশ্ন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করার প্রচেষ্টা করবেন না !
Scroll to Top